প্রচ্ছদছবিঢাকা–২ আসনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে...
ঢাকা–২ আসনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে গণসংযোগ
স্টাফ রিপোর্ট :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমানের পক্ষে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
শুরু থেকেই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পক্ষ থেকে সাবেক-ছাত্র দলের সভাপতি ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী বাদল খান সহ অন্যান্য নেতাকর্মীরা বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করছেন।
এরই ধারাবাহিকতায় বুধবার (০৩ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাস স্ট্যান্ড এলাকায় গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি পালন করেন স্থানীয়রা ।
এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, তরুণ ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ‘ধানের শীষের পক্ষে ভোট চাইলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদল নেতা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াছিন সরকার শাওন।
গণসংযোগ কর্মসূচিতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বক্তারা জানায়, নির্বাচনের আগ পর্যন্ত ধারাবাহিকভাবে গণসংযোগ, উঠান বৈঠক ও ভোটার সংলাপ কর্মসূচি অব্যাহত থাকবে।