34 C
Dhaka, BD
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

মাগুরার মহম্মদপুরের মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার চাকুলিয়া এস.এম দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সাকুর মোল্যার বিরুদ্ধে নিয়োগ বানিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরের পর চাকুলিয়া এস.এম দাখিল মাদ্রাসার সামনে এলাকাবাসী মাদ্রাসা সুপার আব্দুস সাকুর মোল্যার বিভিন্ন দূণীতি ও অবৈধ নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রশ্নপত্র ফাঁস করে নিরাপত্তা প্রহরী পদে মানসিক ভারসাম্যহীন আব্দুল্লাহ আল মামুন নামের একটি ছেলেকে নিয়োগের ব্যবস্থা করেন। এমন একটি ছেলেকে নিয়োগ দিলে প্রতিষ্ঠানের চরম ক্ষতি হবে। যে ছেলে তার নিজেকেই রক্ষা করতে পারেনা সে প্রতিষ্ঠানকে রক্ষা করবে কি ভাবে ? তাই এই নিয়োগ পরীক্ষা বাতিল করে দূর্ণীতিবাজ মাদ্রসার সুপারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

স্থানীয় আওয়ামীলীগ নেতা আবির হোসেনের সভাপতিত্বে এই মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহনে বক্তব্য রাখেন আব্দুল ওয়াদুদ, মো: টোকনুজ্জামন, আনোয়ার জাহিদ ও মো: হারুন মুন্সি প্রমূখ।

তবে এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুনের পিতা রুহল আমিন জানান, সাত থেকে আট বছর আগে মামুন শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়ে। তাকে মানসিক ডাক্তার দেখানোর পর এক থেকে দেড়মাসের মধ্যেই মামুন সুস্থ হয়ে ওঠে। এখন সে সম্পূর্ণ সুস্থ অবস্থায় সংসারের যাবতীয় কাজকর্ম করছে।

চাকুলিয়া এস.এম দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সাকুর মোল্যা অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, আমি সম্পন্ন সরকারি বিধি মোতাবেক সঠিক যাচাই-বাছায়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করে নিরপেক্ষ পরীক্ষার নিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। আমি কারো কাছ থেকে একটি টাকাও নেইনি। তবে যে সকল প্রার্থীর অভিভাবকরা তাদের প্রার্থীকে নেওয়ার জন্য আমাকে টাকার প্রস্তাব দিয়েছিল তাদের অযোগ্য সেই প্রার্থীকে নেয়নি বলেই তারা আমার বিরুদ্ধে এমন মিথ্যা অপপ্রচার করছে।

এবিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান বলেন, চাকুলিয়া এস.এম দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সাকুর মোল্যার বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের কোন অভিযোগ এখনও হাতে পাইনি, তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

যশোরের নাভারনে র‌্যাবের অভিযান ৪৫ লিটার চোলাই মদ সহ গ্রেফতার-১

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি:যশোরের নাভারন সাতক্ষীরা মোড় সংলগ্ন তরিকুল ইলেকট্রনিক্স এর সামনে র‌্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে ৪৫ লিটার চোলাই মদ ও নগত ২২,৫০০/-(বাইশ হাজার পাঁচশত) টাকা সহ শার্শা থানাধীন উত্তর বুরুজ বাগান গ্রামের মৃত আরব আলীর ছেলে শহিদ আলী (৫৮)কে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার(২৫শে আগস্ট) যশোর র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার গোপন সংবাদ পেয়ে শার্শা থানাধীন নাভারন সাতক্ষীরা মোড় সংলগ্ন তরিকুল ইলেকট্রনিক্স এর সামনে একটি অভিযানিক দল নিয়ে অভিযান চালিয়ে ৪৫ লিটার দেশীয় চোলাই মদ সহ শহিদ আলীকে হাতেনাতে গ্রেফতার করে।

যশোর র‌্যাব-৬,সিপিসি-৩ কোম্পানী কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন আমাদের প্রতিনিধিকে বলেন,আসামী ও জব্দকৃত আলামত সহ যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ২৪ (গ)ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

যশোরের বেনাপোল বাজারে কাঁচা মরিচের দাম ২০০ টাকা

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: মহামারি করোনাকালীন সময়ে সব ধরনের সবজির দামের পাশাপাশি বেড়েছে কাচা মরিচের দাম। তিন থেকে ৭ দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম ২০০ শত টাকায় পৌঁছেছে। কাঁচা মরিচের দাম প্রতি কেজি বৃদ্ধি পেয়েছে ৫০ টাকা এবং সব ধরনের সবজির দাম ৪ থেকে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। চাহিদার তুলনায় পর্যাপ্ত সবজির সরবরাহ থাকলেও বৃদ্ধি পেয়েছে নিত্যপ্রয়োজনীয় এসব সবজির দাম। ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে ইচ্ছামাফিক দাম বৃদ্ধি করে ভোক্তাদের পকেট কাটছে অসাধু ব্যবসায়ীরা।

গতকাল রবিবার(২৩ শে আগস্ট) সকালে সরেজমিনে বেনাপোল ও শার্শার বিভিন্ন বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ ২০০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০ টাকা, গাজর ১০০ টাকা, খিরই ৩৫ থেকে ৪০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা, ঝিঙে ৫০ টাকা, পটল ৫০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, আলু ৩৫ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, উচ্ছে ৯০ থেকে ১০০ টাকা, করোল্লা ৮০ টাকা, বরবটি ৫০ টাকা, কাকরল ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হয়েছে।

তিন থেকে চার দিন আগে কাঁচা মরিচ ১৬০ টাকা, বেগুন ৫০ টাকা, গাজর ১০০ টাকা, খিরই ৩৫ থেকে ৩৬ টাকা, টমেটো ১০০ টাকা, ঝিঙে ৩৫ থেকে ৩৬ টাকা, পটল ৩৫ থেকে ৩৬ টাকা, পেঁপে ৩০ থেকে ৩২ টাকা, আলু ৩৫ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, উচ্ছে ৬০ টাকা, করোল্লা ৫০ থেকে ৫৫ টাকা, বরবটি ৫০ টাকা, কাকরল ৫০ থেকে ৫২ টাকা, মিষ্টি কুমড়া ২৫ থেকে ২৮ টাকা দরে বিক্রি হচ্ছিল।

রবিবার সন্ধ্যায় বেনাপোল বাজারে আসা ক্রেতা আলি হোসেন বলেন, ‘করেনাকালীন সময়ে কাঁচা মরিচের পাশাপাশি সব ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। সব ধরনের সবজির দাম কেজিপ্রতি অন্তত ৫ টাকা এবং কাঁচা মরিচের দাম ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, করোনাকালীন সময়ে অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। ফলে নি¤œ ও মধ্য আয়ের মানুষ পড়েছে বিপাকে। দাম যাতে শিগগির নিয়ন্ত্রণে আসে এজন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।’

শার্শার নাভারন বাজারে আসা ক্রেতা নুর হোসেন বলেন, ‘সবজির বাজার বেসামাল অবস্থা। তিনি বলেন, তিন-চার দিনের মধ্যে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি কমপক্ষে ৪৫ থেকে ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। একই সাথে বৃদ্ধি পেয়েছে সব ধরনের সবজির দামও। করোনার মধ্যে নিত্যপ্রয়োজনীয় তরিতরকারির দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে নি¤œ ও মধ্যম আয়ের মানুষ। তিনি বলেন, বাজার দর মনিটরিং যদি আরো জোরদার করা হয় তাহলে দাম নিয়ন্ত্রণে আসবে।

বেনাপোল কাস্টমসের সামনে হোটেল মালিকরা বলেন, ‘অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় সবধরণের সবজির দাম বৃদ্ধি পেয়েছে।’ একইভাবে পলাশ হোটেলের মালিক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কাঁচা মরিচের পাশাপাশি সব ধরনের সবজির মূল্য বৃদ্ধি পেয়েছে।’

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল আমাদের প্রতিনিধিকে বলেন, দেশে এবার বৃষ্টিপাতের পরিমান বেশি। এতে সবজি সহ তরিতরকারির ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য ব্যবসায়িরা বাইরের জেলা থেকে এসব সবজি ও ঝাল ক্রয় করে আনছে। পরিবহন ভাড়া বেশি হওয়ার কারনে সবজি ও ঝালের মূল্য বৃদ্ধি পেয়েছে।

ধামরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন।

মোঃ সম্রাট আলাউদ্দিন ,ধামরাই ঢাকা প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির ও উপজেলা কমান্ড এর আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।

আজ সোমবার (২৪ আগষ্ট) বেলা ১১টায় ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা ক্লাব প্রঙ্গনে এ আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

এ সসয় আরো উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাসুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলী মর্তুজা , বীর মুক্তিযোদ্ধা আইয়ুব, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা বারেক দেওয়ান সহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধারা।

লালপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ নাহিদুল ইসলাম (নাটোর প্রতিনিধি): ১৫ আগস্ট ঐতিহাসিক জাতীয় শোক দিবস উপলক্ষে নাটোরের লালপুর উপজেলার মাঝগ্রাম রেলওয়ে জংশন, কলসনগর, মহেশ্বর এলাকায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধায় পৃথক ৩টি স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও তাঁর পরিবারের নিহত সকল সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, থানা আওয়ামীলীগের অন্যতম সদস্য আতোয়ার রহমান জার্জিস, যুগ্ম সাধারণ সম্পাদক আ.স.ম মাহমুদুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কাউছার, জেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহদিুল ইসলাম বাঘা, সাংগঠনকি সম্পাদক ইকবাল হোসনে রিপন, সাবেক সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দিনের পুত্র শামীম আহম্মেদ সাগর, মোঃ কুদরাত ই-খুদা পনির প্রমুখ।

ধামরাইয়ে দফাদার ও মহল্লাদারদের মাঝে বাইসাইকেল ও পোষাক বিতরণ।

মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ের ১৬ টি ইউনিয়নের কর্মরত বিভিন্ন দফাদার ও মহল্লাদারদের মাঝে ১১৬ টি বাইসাইকেল ও পোষাক বিতরন করা হয়েছে।

আজ সোমবার (২৪ আগস্ট ) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চত্বরে এ বাইসাইকেল ও পোষাক বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা -২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমদ।

এ সময়ে প্রধান অতিথি বলেন, গ্রাম এলাকায় বিভিন্ন সময় জনগণের প্রয়োজনে যোগাযোগের মাধ্যম হিসাবে দফাদার ও মহল্লাদাররা এই বাইসাইকেল টি ব্যবহার করে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের গতি বাড়বে পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার জন্য যুগোপযোগী ভূমিকা রাখতে পারবে।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ , মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য মো. বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, হারুনুর রশিদ রোকন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ।

বেনাপোলে নদী থেকে কিশোরের লাশ ৭ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের নদীতে সাঁতার কাটতে যেয়ে হারিয়ে যাওয়া এক কিশোরের লাশ ৭ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

প্রথমে বেনাপোল ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করতে ব্যর্থ হলে পরে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে সন্ধা ৭টা ১০ মিনিটে নিখোঁজ ইমামুলের লাশ উদ্ধার করে।শনিবার(২২ শে আগস্ট) বেনাপোল পোর্ট থানার কোদলা নদীর ধান্যখোলা-ঘিবা জোড়া ব্রিজে এই ঘটনাটি ঘটেছে।

বেলা ১টার সময় কোদলা নদীতে তিন বন্ধু ইকরামুল,রনি ও হাবিবুল্লাহ,ইমাদুল সাঁতার কাটতে যেয়ে ইকরামুল হারিয়ে যায়। ইকরামুল ইসলাম (১৫) ধান্যখোলা গ্রামের দক্ষিনপাড়ার ইমামুল ইসলামের ছেলে।

বেনাপোল ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান তৌহিদুর রহমান সুমন ও পোট থানার এস আই মাসুম বলেন, বেনাপোল ইউনিটের ৮জনের চেষ্টা ব্যর্থ হলে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। সন্ধা ৭টার সময় ঘটনাস্থলে এসে ১০ মিনিটে কিশোরের লাশটি উদ্ধার করে তারা।

রাণীশংকৈলে মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ দেশব্যাপী করোনাভাইরাস সার্বিক পরিস্থিতি মোকাবেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে ২৩ অক্টবর রবিবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ উপলক্ষে এদিন দুপুরে পরিষদ চত্বর সংলগ্ন মহাসড়কে মাস্ক ব্যবহার না করায় সংক্রামক রোগ প্রতিরোধ আইন ২০১৮ /২৫ এর (খ) ধারায় ২৭ জনকে ৩ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আফরিদা।

এ সময় ইউএনও অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, থানা পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নাটোরে বন্যা কবলিতদের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করেছে সেনাবাহিনী(ভিডিও)

মোঃ নাহিদুল ইসলাম (নাটোর প্রতিনিধি): নাটোরে বন্যা দুর্গত এলাকায় ১১ পদাতিক ডিভিশন বগুড়া অঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় বন্যা কবলিত জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করেছে। সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশন বগুড়া অঞ্চলের নির্দেশনায় নাটোর জেলায় জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এর পরিচালনায় এবং ১৭ পদাতিক ব্যাটালিয়ন এর ব্যবস্থাপনায় রবিবার নাটোর জেলার সিংড়া উপজেলা ও ইউনিয়নের জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। দিনব্যাপী এই কার্যক্রমে ১৭ পদাতিক ব্যাটালিয়ন মেজর কামরুল ক্যাপ্টেন শাফায়াত ও লেফটেন্যান্ট সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে ক্যাম্পেইনটি পরিচালনা করেন।

ধামরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাইয়ে বেপড়োয়া গতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় সবজি বোঝাই অপর পিকআপে থাকা এক কাঁচামাল ব্যবসায়ী ও এর চালকসহ দুই জন নিহত হয়েছেন। আহত আরো একজন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ জব্দ করতে পারলেও এর চালক ও সহযোগী পালিয়ে গেছে।

রোববার সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাঁচামাল ব্যবসায়ী হেলাল উদ্দিন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বআরুন্ডি এলাকার মৃত নৈমুদ্দিনের ছেলে ও নিহত পিকআপ চালক মফিদুল মোল্লা রাজু (৩০) মশিউর রহমান মোল্রা সাং- লাহুরিয়া, থানা লোহাগড়া জেলা নড়াইল।

পুলিশ জানায়, সকালে মানিকগঞ্জের সাটুরিয়া থেকে পিকআপ বোঝাই সবজি নিয়ে বিক্রির উদ্দেশ্যে আশুলিয়ার বাইপাইল কাঁচামালের আড়তে যাচ্ছিলেন ব্যবসায়ী হেলাল উদ্দিন। পরে ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় পৌছলে তাদের সামনে থাকা একটি চলন্ত কাভার্ড ভ্যান হঠাৎ ব্রেক করে। এসময় ঢাকাগামী পেছন থেকে আসা জননী এক্সপ্রেস এন্ড পার্সেল সার্ভিসের (ঢাকা মেট্রো ট-২০-০৪১২) বেপড়োয়া গতির একটি কাভার্ড ভ্যান সামনের সবজি বোঝাই ট্রাকটিকে (ঢাকা মেট্রো ন-১৩-৯৫৫৯) সজোড়ে ধাক্কা দেয়।

পরে নিয়ন্ত্রণ হারিয়ে সবজি বোঝাই পিকআপটি সামনে থাকা কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই কাঁচামাল ব্যবসায়ী হেলাল উদ্দিন মারা যান। এসময় গুরুতর আহত অবস্থায় পিকআপ ভ্যানের চালক ও হেলপারকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে চালক মফিদুলের মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘাতক জননী এক্সপ্রেস এন্ড পার্সেল সার্ভিসের কাভার্ড ভ্যানটিকে জব্দ করা গেলেও এর চালক ও সহযোগী পালিয়ে যায়।

এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই আজাহারুল ইসলাম) জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা কাঁচামাল ব্যবসায়ী হেলাল উদ্দিন মারা যান। এসময় আহত পিকআপ ভ্যানের চালক ও হেলপারকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে পরবর্তীতে চালক মফিদুলের মৃত্যুর বিষয়টি কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শ (এসআই) মোসলেম উদ্দিন জানান, ঘাতক জননী এক্সপ্রেস এন্ড পার্সেল সার্ভিসের কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পলাতক রয়েছে। একই সাথে চলন্ত সবজি বোঝাই ট্রাকটির সামনে হঠাৎ ব্রেক করা অপর কাভার্ড ভ্যানটিও জননী এক্সপ্রেস এন্ড পার্সেল সার্ভিসের বলে তারা জানতে পেরেছেন। তবে ঘটনাস্থলে গিয়ে ওই কাভার্ড ভ্যানটিকে পাওয়া যায়নি। এঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ আপডেট...