কুবি প্রতিনিধি : বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকের সামনের রাস্তা দিয়ে বিরামহীন চলাচলকারী পিকনিক বাসের হর্ণ, মাইক-সাউন্ডবক্সের আওয়াজ আর পিকনিক স্পটের ডিজের শব্দে অতিষ্ট হয়ে পড়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। পাশাপাশি এ রাস্তায় প্রতিদিন শয়ে শয়ে পর্যটকবাহী বাস চলাচল করলেও নেই কোনো সতর্কীকরণ সাইনবোর্ড কিংবা গতিরোধক। এতে করে দুর্ঘটনা ঘটার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে ও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।
আর ক্যাম্পাসের সম্মুখভাগের রাস্তায় কোনো গতিরোধক না থাকায় গাড়িগুলোর গতিও থাকে বেপরোয়া।
শিক্ষার্থীদের অভিযোগ এভাবে চলতে থাকলে যে কোনো দিন ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনার।
বেনাপোলে পুলিশের অভিযান ফেন্সিডিলসহ গ্রেফতার-১
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযান ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মোঃ হাসান(১৯)নামে একজন মাদক বহনকারী গ্রেফতার। গ্রেফতার মাদক বহনকারী পুটখালী গ্রামের শামসুজ্জামান এর ছেলে।
রবিবার(১৬ই ফেব্রæয়ারি)দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ সংঙ্গীয় ফোর্স নিয়ে গাজিপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক বহনকারীর শরীরে অভিনব কায়দায় রাখা ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করা করে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন গাজিপুর গ্রামে অভিযান পরিচালনা কালে মাদক বহনকারীর শরীরে অভিনব কায়দায় রাখা ৫০ বোতল ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীকে মাদক আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
সৈয়দ রুবেল , ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬/০২/২০২০ইং তারিখ রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্নয়ন সমন্বয় বিষয়ক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
অন্যদের মধ্যে আলোচনা করেন অতিরিক্তজেলা প্রশাসক এস এম ফরিদ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, গোয়েন্দা শাখার অফিসার ইনর্চাজ মো. ইকবাল বাহারসহ ৪ উপজেলার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশনসহ কমিটির সদস্যরা প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বিভিন্ন বিভাগের আওতাধীন উন্নয়ন কাজসমূহ সঠিক সময়ে শেষ করার নির্দেশ দেন। একই সঙ্গে এসব কাজের গুণগত মান বজায় রাখতেও গুরুত্বারোপ করেন।
ধামরাইয়ে সড়ক দূর্ঘটনায় চার দাখিল পরিক্ষার্থী আহত।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাই উপজেলার সুলধন দারুল ইসলাম দাখিল মাদ্রাসার চার শিক্ষার্থী দাখিল পরীক্ষা কেন্দ্রে আসার পথে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে।
স্থানীয়রা জানায় সকালে সুলধন মাদ্রাসা থেকে শরীফবাগ পরীক্ষা কেন্দ্রে আসার পথে কালামপুরে তাদের বহনকারী লেগুনার সাথে মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগলে চার পরীক্ষার্থী গুরুতর আহত হয়।
আহত শিক্ষার্থীরা হলেন সুলধন দারুল ইসলাম দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী মুক্তা, আখি, আবেদা, তানিয়া । আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চার শিক্ষার্থী পরীক্ষায় অংগ্রহন করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর রিফফাত আরা বলেন, দূর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসার পর মেডিকেল টিম সহ শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে। পরীক্ষা শেষে তাদের উন্নত চিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।
আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট রহমত আলীর মৃত্যু
মোঃ মনির হোসেন,গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বর্ষীয়ান রাজনীতিবিদ ,সাবেক মন্ত্রী ও গাজীপুর ৩ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ,বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট রহমত আলী ১৬-২-২০২০ রবিবার সকাল ৭ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭০ বছর তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস ও কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানী স্কয়ার হসপিটাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ।
আলহাজ্ব এডভোকেট রহমত আলী মৃত্যুতে গাজীপুরে শোকের ছায়া নেমে এসেছে জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর । অ্যাডভোকেট রহমত আলী গাজীপুর ৩ আসনে ১৯৯১ইং সাল থেকে দশম সংসদ নির্বাচন পর্যন্ত পাঁচবার নির্বাচিত হন ।
এছাড়া স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন । এছাড়া এডভোকেট রহমত আলী বাংলাদেশ সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রবর্তক ।
ধামইরহাটে ঝড়েপড়া শিক্ষার্থী এতিম আসাদুজ্জামানের পড়ালেখার দায়িত্ব নিল মানবসেবা
আপেল মাহমুদ নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ঝড়ে পড়া শিক্ষার্থী আসাদুজ্জামানের পড়া লেখার দায়িত্ব নিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবা। বাবা ছাকোয়াদ হোসেন পরলোক গমন করেছে বছর ১০ আগে, মা খোতেজা বেগম বয়সের ভারে কিছুটা মানসিক ভারসাম্যহীন ও অসুস্থ্য। সংসারে বড় ভাই বিয়ে করে আলাদা থাকেন, ১৪ বছর বয়সে সংসারের ঘানি টানতে হয় আসাদুজ্জামানকে।
এমন পরিস্থিতিতে পড়ালেখা চালিয়ে নিতে, শিক্ষা উপকরণ ক্রয়, পোষাক-আশাকসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত আসাদুজ্জামান। এমন খবর পেয়ে আলমপুর ইউনিয়নের উত্তর শিব্বাটি গ্রামের আসাদুজ্জামান (১৪) ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ৯মশ্রেনিতে বিজ্ঞান শাখায় ভর্তি করে দেন মানবসেবা সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ।
এই সংগঠন উৎসাহ দিতে গতকাল ঝড়ে পড়া এতিম শিক্ষার্থী আসাদুজজামানে হাতে বই তুলে দেন ধামইরহাট উপজেলার শিক্ষার্থীনুরাগী সরকারী কর্মকর্তা ও অতি মানবিক উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। ভর্তির খরচ, নতুন বই,পোশাক, হাতে ঘড়ি সহ বিভিন্ন শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দে স্কুলে যান শিক্ষার্থী আসাদুজ্জামান।




























অন্যদিকে এ পর্যন্ত এসব ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ আসেনি। অথচ, শিক্ষার্থীদের অভিযোগ প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে শিক্ষার্থী পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, আঞ্চলিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের পরিচয় দিয়ে ক্যাম্পাসের পাশের বিভিন্ন পিকনিক স্পটে ঘুরতে আসা এসব বাসের নিরাপদ পার্কিং এ পরিণত হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নতুন নির্মিত রাস্তা এবং অন্যান্য জায়গাগুলো।
অবস্থানগত দিক দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় লালমাই পাহাড়ের পাদদেশে ঐতিহাসিক ময়নামতি বিহারের কাছেই অবস্থিত। ফলে বছরের শীত মৌসুমে বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশে দূর দূরান্ত থেকে আসা পর্যটকের ভিড় লেগেই থাকে।
১৫/০২/২০২০ইং তারিখ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঝালকাঠি জেলা শাখার পক্ষ থেকে কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী সকাল ১০টায় আমতলা রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১৫ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ শোক র্যালি ও সভা অনুষ্ঠিত হয়। বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রধান মোস্তাক হোসেন স্বপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৮৫/১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল ও অহিদুজ্জামান অহিদ, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল ,সাধারন সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল,পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দার, সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ প্রমুখ।