প্রচ্ছদ প্রচ্ছদ
সাভারে এক যুবককে কুপিয়ে আহত করে ‘পুরুষাঙ্গ কেটে দিয়ে নিয়ে গেছে দুর্বৃওরা (ভিডিও)
পূর্ব শক্রতুার জের ধরে সাভারে এক যুবককে কুপিয়ে পুরুষাঙ্গ কেটে দিয়ে নিয়ে গেছে দুর্বৃওরা। গতকাল রাত ১ টার দিকে সাভার পৌর এলাকার বক্তারপুর মহল্লায় এঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী যুবকের নাম আহসান উল্লাহ (৪২)।
প্রত্যক্ষদর্শীরা জানায়,গতকাল রাত ১ টার দিকে বাড়ির সামনে ওই যুবককে কুপিয়ে পুরুষাঙ্গ কেটে নিয়ে যায় দুর্বৃওরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করা হয়।
তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন,এঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সিংগাইরে বিভাগীয় কমিশনারের পরিদর্শন,বৃক্ষরোপণ ও ভিক্ষুকদের ভাতা কার্ড প্রধান “
আবুল কালাম আজাদ (বিপ্লব): প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের অংশ হিসেব একটি গাছ একটি প্রাণ, বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে সিংগাইর উপজেলা হলরুমের সামনে ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে বকুল ফুলের বৃক্ষরোপনের মধ্য দিয়ে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এরপর তিনি জয়মন্টপ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও শিক্ষক ও ছাত্রদের মাঝে গাছের চারা বিতরণ করা শেষে তিনি জয়মন্টপ ভূমি অফিস প্রাঙ্গণে গাছের চারা রোপণকালে বেশ কয়েকজন ভুক্তভোগীর অভিযোগ ভূমি অফিসের নায়েক মো: কামরুল ইসলাম কে সাময়িকভাবে দরখাস্ত করেন।
এরপর তিনি ইউনিয়নের রায় দক্ষিণ এলাকায় উপজেলার ভিক্ষুকদের পূর্নবাসন করা লক্ষ্যে একজনকে দোকান উপহার ও বেশ কয়েকজন-কে ভাতা আইডি কার্ড বিতরণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান ছিলেন, ঢাকা মান্যবর বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা, বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এ সময় কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুন্নাহার, উপজেলা ভূমি কর্মকর্তা হাবেল উদ্দিন, উপজেলা বন কর্মকর্তা সাইফুল ইসলাম, সিংগাইর থানা অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম,উপজেলা বাস্ত্বায়ন কমকর্তা মো: শাহিন, পল্লী ডি,জি,এম গোলাম রাব্বানী সহ উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বক্তব্যকালীন সময়ে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে আমরা বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করছি। আমাদের এমন বৃক্ষরোপণ অব্যাহত থাকবে। এছাড়াও জয়মন্টপ ইউনিয়নের নায়েবকে অভিযোগের ভিত্তিতে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ভাইকে হত্যা করতে ৩ হাজার টাকায় খুনি ভাড়া করেন বারেক
রাজবাড়ীর গোয়ালন্দে চাঞ্চল্যকর ফারুক শেখ (৪৬) হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টার মধ্যে উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী নিহতের আপন ছোট ভাই বারেক শেখসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি রক্তমাখা ধারালো দা, রক্তমাখা পোশাক, মোবাইল ফোন ও মাস্ক উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক।

গ্রেফতারকৃতরা হলেন- গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কেউটিল জামতলা এলাকার মো. খালেক শেখের ছেলে ও নিহত ফারুকের ছোট ভাই মো. বারেক শেখ (৪৪), দৌলতদিয়া ৬ নম্বর ওয়ার্ডের হোসেন মন্ডলপাড়ার ওয়াজেদ সরদারের ছেলে মো. আলমগীর হোসেন ওরফে আলম (২৬) ও একই এলাকার মো. বাবু শেখের ছেলে মো. রুবেল শেখ (৩০)।
নিহত ফারুক শেখ গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকার খালেক শেখের ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ২২ আগস্ট দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ২টার মধ্যে গোয়ালন্দঘাট থানার জামতলা এলাকায় নিজ বসতঘরে ফারুক শেখকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা মো. খালেক শেখ (৭০) বাদী হয়ে ওই দিনই গোয়ালন্দঘাট থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর গোয়ালন্দঘাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল তদন্ত শুরু করে। তদন্তে প্রাপ্ত তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে নিহতের ছোট ভাই বারেক শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, পারিবারিক কলহ, জীবদ্দশায় মাকে মারধর এবং ফারুকের টাকা-পয়সা ও সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে বারেক শেখ হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা বাস্তবায়নে তিনি দৌলতদিয়া এলাকার সহকর্মী মো. আলমগীর হোসেন ও মো. রুবেল শেখকে ৩ হাজার টাকার বিনিময়ে ভাড়াটে হিসেবে নিয়োগ করেন।
পুলিশের দাবি, পরিকল্পনা অনুযায়ী ২২ আগস্ট দুপুরে আলমগীর ও রুবেল বারেক শেখের বাড়িতে গেলে তিনি আগে থেকে সংগ্রহ করা দুটি ধারালো দা তাদের হাতে তুলে দেন এবং নিজে অন্যত্র চলে যান। পরে আলমগীর ও রুবেল ঘরে ঢুকে ঘুমন্ত ফারুক শেখকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। পরে বারেক শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়ার হোসেন মন্ডলপাড়া ৬ নম্বর ওয়ার্ডের নিজ নিজ বাড়ি থেকে মো. আলমগীর হোসেন ও মো. রুবেল শেখকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রুবেল ও আলমগীরের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলের পাশের একটি ময়লার স্তূপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি রক্তমাখা ধারালো দা উদ্ধার করা হয়। এছাড়াও রক্তমাখা গেঞ্জি-প্যান্ট, ব্যবহৃত মোবাইল ফোন ও মাস্ক উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক জানান, এ ঘটনায় গ্রেফতার তিন আসামিকেই বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ সংশ্লিষ্ট আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ডিআইও-১ মোহাম্মদ আলী জিন্নাহ, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মফিজুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিংগাইরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে মোবাইল কোর্ট : তিন হাজার মিটার অবৈধ জাল ধ্বংস
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়ন এলাকায় ধলেম্বরী নদী ও তার শাখা নদীতে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করেন সিংগাইর উপজেলা প্রসাশন।
নদীর জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্য সম্পদ সংরক্ষণের বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রায় তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১:৩০ টা থেকে বিকাল ৪:৩০ টা পর্যন্ত প্রায় ৫ ঘন্টা এ অভিযান পরিচালিত হয়। এ সময় নদী থেকে ৫০ টি চায়না জাল ও ৪০ টি বেহুন্দি ও ৫ শত মিটার কারেন্ট জাল মোট প্রায় তিন হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। অভিযান শেষে জনসমক্ষে জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবেল উদ্দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফরমান আলী, চান্দহর ইউনিয়নের এন,ই,টি,লিভ মো: ফুতুন মিয়া পুতুন, প্রশাসন ও মৎস্য দপ্তরের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ শফিকুল ইসলামের নেতৃত্বে অসংখ্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদীর প্রাকৃতিক পরিবেশ ও মৎস্য প্রজাতির প্রজনন নিরাপদ রাখতে এবং যে কোনো ধরনের অবৈধ মৎস্য আহরণ চিরতরে বন্ধ করতে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
হাসনিার রাজনীততিে ফরোর ইচ্ছা ‘মামার বাড়রি আবদার : রুহুল কবরি রজিভী
আওয়ামী লীগ সভানত্রেী শখে হাসনিার ভারতে বসে রাজনতৈকি সংবাদ সম্মলেন করা এবং দশেে ফরিে রাজনীতি করার ঘোষণাকে ‘মামার বাড়রি আবদার’ ও ‘ধৃষ্টতা’ বলে মন্তব্য করছেনে বএিনপরি সনিয়ির যুগ্ম মহাসচবি ও প্রধানমন্ত্রীর রাজনতৈকি উপদষ্টো রুহুল কবরি রজিভী।
তনিি বলছেনে, হাজার হাজার মানুষকে হত্যা করার পর এই ধরনরে বক্তব্য জনগণ মনেে নবেে না। জনগণ গুম ও খুনরে বচিার দখেতে চায়।
বৃহস্পতবিার (১৩ আগস্ট) বকিলেে রাজধানীর পল্লবীতে বএিনপরি প্রয়াত ক্রীড়াসংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মর্বাষকিী উপলক্ষে আয়োজতি আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতথিরি বক্তব্যে তনিি এ কথা বলনে।
র্বতমান সরকারকে ন্যায়-নষ্ঠিার ওপর দাঁড়ানো সরকার উল্লখে করে রুহুল কবরি রজিভী বলনে, ‘বগিত দনিে যারা গুম করছে,ে খুন করছে,ে তাদরে বচিার দখেতে চায় দশেরে সাধারণ মানুষ। শখে হাসনিার বচিার অবশ্যই বাস্তবায়ন হতে হব।ে যনিি এত মানুষকে হত্যা করছেনে, তনিি আবার বদিশেে বসে প্রসে কনফারন্সে করে বলছনে ডসিম্বেরে ফরিে আসবনে, রাজনীতি করবনে। এটা যনে মামার বাড়রি আবদার।’
রজিভী আরও বলনে, ‘যারা শখে হাসনিাকে আশ্রয় দয়িছেনে, তারা মূলত তাকে দয়িে নজিদেরে র্স্বাথ হাসলি করতে চান। শখে হাসনিা ও তার দল জয়িা পরবিারকে ধ্বংস করতে চয়েছেলি।’
অনুষ্ঠানে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতচিারণা করে রজিভী বলনে, ‘আরাফাত রহমান কোকো রাজনীতি করতনে না, তনিি ছলিনে একজন ক্রীড়াসংগঠক। কন্তিু তার মৃত্যু স্বাভাবকি ছলি না। মায়রে ওপর হওয়া অত্যাচার ও নর্যিাতন তনিি সহ্য করতে পারনেন।ি’
একই অনুষ্ঠানে বক্তব্য দনে যুব ও ক্রীড়া প্রতমিন্ত্রী আমনিুল হক। তনিি বলনে, গত ১৭ বছরে বএিনপরি প্রতটিি নতোর্কমী অমানুষকি নর্যিাতনরে শকিার হয়ছেনে। তবে এত কছিুর পরও বএিনপরি চয়োরম্যান তারকে রহমান কোনো প্রতহিংিসার রাজনীতি চান না, তনিি দশেরে মানুষকে সঙ্গে নয়িে সুবচিাররে রাজনীতি প্রতষ্ঠিা করতে চান।
অনুষ্ঠানে পল্লবী ও রূপনগর থানা বএিনপি এবং অঙ্গসংগঠনরে বপিুলসংখ্যক নতোর্কমী উপস্থতি ছলিনে।
সিংগাইরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা
স্টাফ রিপোর্টার : স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তি নিশ্চিত করা এবং গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সম্মনিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগের অধীনে বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কর্মসূচিটি পরিচালিত হয়।
ক্যাম্পেইনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম, বিচারপ্রক্রিয়া, এখতিয়ার, সুবিধা এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর কার্যকর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা জানান, “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনপ্রিয় ও কার্যকর করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
“গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা। আদালতের দীর্ঘসূত্রতা ও ব্যয়বহুল প্রক্রিয়া এড়িয়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির মাধ্যমে এটি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনগণ এই সেবা গ্রহণে এগিয়ে এলে স্থানীয় পর্যায়ে বিরোধ কমবে এবং শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুন নাহার, আরো উপস্থিত ছিলেন, গ্রাম্য আদালতের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি জহির উদ্দিন, উপজেলা কর্মকর্তা হাবেল উদ্দিন, (ওসি) তদন্ত আ: রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা রওশন আলী মন্ডল সহ আরো অনেকেই।
“সাভারে বিএনপি নেতার অফিস উদ্বোধন”
স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ আমির শিরালীর অফিস উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে অফিসটি উদ্বোধন করেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এমপি।
অফিস উদ্বোধন শেষে এলাকার মাদক নির্মূল, জন দুর্ভোগ নিরসন ও বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড নিয়ে উপস্থিত নেতাকর্মীদের সাথে কথা বলেন তিনি।
এর আগে বিরুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দত্তপাড়া আনোয়ার আলীর বাড়ি হতে খালপাড় (দক্ষিণপাড়া রোড) পর্যন্ত সড়কের উদ্বোধন করেন এমপি।
বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ আমির শিরালী বলেন, আমার রাজনৈতিক অভিভাবক মাননীয় এমপি মহাদয় আমার অফিস উদ্বোধন করায় আমি চিরকৃতজ্ঞ। দলের নীতি ও আদর্শ নিয়ে দেশ ও জনগনের কল্যানে কাজ করতে চাই। এই অফিস হবে মেহনতী মানুষের সেবা ও সহযোগীতার আশ্রয়স্থল।
বিরুলিয়ার দেউনে ২৪ প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞ ও লীলা কীর্তন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দেউনে হিন্দু ধর্মাবলম্বীদের পরম পবিত্র ধর্মীয় উৎসব ‘লীলা কীর্তন’ এবং ‘২৪ প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞ’ অত্যন্ত ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
কয়েক দিনব্যাপী চলা এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো এলাকায় এক উৎসবের আমেজ বিরাজ করে।
এই পুণ্যময় মহাযজ্ঞ ও ধর্মীয় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সাভার বিরুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ আমীর শিরালী।
উপস্থিত পুণ্যার্থী ও স্থানীয় জনগণের উদ্দেশ্যে হাজী মোহাম্মদ আমীর শিরালী বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। এই মহাযজ্ঞের মাধ্যমে মানুষের মনে শান্তি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হোক। আমরা বিরুলিয়ার সকল মানুষ সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের পাশে থাকব এবং এই সম্প্রীতি বজায় রাখব ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং শত শত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। নাম সংকীর্তন ও কীর্তন শ্রবণ করতে আসা ভক্তদের জন্য বিশেষ প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। শান্তি ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয় স্বেচ্ছাসেবক এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল প্রশংসনীয়।
সাভার বিরুলিয়া ইউনিয়নের দেউনে হিন্দুধর্মের ‘লীলা কীর্তন’ ও ‘২৪ প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞ’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন বীরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ আমীর শিরালী।ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক। এই উৎসব আমাদের মাঝে শান্তি, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করুক।
সিংগাইরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণ করলেন সাবেক ছাত্রনেতা ইকবাল হোসেন শামীম
আবুল কালাম আজাদ (বিপ্লব) : মানিকগঞ্জের সিংগাইরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সিংগাইর উপজেলা শাখা সহযোগী সংগঠনের আয়োজনে এই ঈদ উপহার (ঈদ বস্ত্র) বিতরণ বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৭ই মার্চ) সকালে উপজেলার ধল্লা ইউনিয়নের ৭১ নং ফোডনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির সাবেক ছাত্র নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইকবাল হোসেন শামীম এর উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ করা হয় ।




























