রাণীশংকৈলে ভূমি সেবা সপ্তাহ শুরু
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পাঁচদিন ব্যাপি ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। উপজেলা ভূমি অফিসের তত্বাবধায়নে ৬ থেকে ১০ জুন পর্যন্ত এই সেবা সপ্তাহ পালিত হবে।
এ উপলক্ষে গত রোরবার ৬ জুন সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
আরও বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন, স্যাটেলমেন্ট অফিসার আফসার আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম ইউপি চেয়ারম্যান এনামুল হক প্রমুখ।
এছাড়াও ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা অনলাইনে জমির খাজনা প্রদান, ই নাম জারি, অনলাইনে বাড়িতে বসেই প্রদান করাসহ ভূমি অফিসের সকল সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সিংগাইরে চোর মালিককে রড দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ২
এফ এম ফজলু সিংগাইর প্রতিনিধি:সিংগাইর বায়রা ইউনিয়নের গেড়াদিয়ায় গৃহের মালিক হত্যার ঘটনায় জড়িত ২ জন হত্যাকারী আসামী গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।
গত ৫ জুন রাত অনুমান ০৮.১৫ ঘটিকা হইতে রাত অনুমান ৯.০০ ঘটিকার সময় অজ্ঞাতনামা চোরেরা মানিকগঞ্জ সদর থানাধীন পূর্ব অরঙ্গবাদ সাকিনস্থ জনৈক আঃ মালেক (৪৫), পিতা-মৃত নোয়াজ আলী এর বসত ঘরে তালা ভাঙ্গিয়া চুরি শেষে পলানোর চেষ্টাকালে বাড়ীর মালিক আঃ মালেক ও তাহার আপন ছোট ভাই তারা মিয়া(৪২)-দ্বয় উক্ত চোরদের আটক করার জন্য পিছু ধাওয়া করে। তারা মিয়া হ্যালো বাইক চালক জনৈক সুজন(৩০) এর হ্যালো বাইকে উঠিয়া সিংগাইর থানাধীন গাড়াদিয়া সাকিনস্থ এডিসি ইট ভাটার পূর্ব পাশে মানিকগঞ্জ টু হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের গাড়াদিয়া চকের ব্রীজের উপরে অজ্ঞাতনামা ০২জন চোরকে আটক করে। হ্যালো বাইক চালক সুজন লোকজন ডাকিতে গেলে ৫ জুন তারিখ রাত অনুমান ০৯.১৫ ঘটিকার সময় উক্ত অজ্ঞাতনামা আসামীদ্বয় তারা মিয়ার হাত হইতে পালিয়ে যাওয়ার জন্য পরিকল্পিতভাবে খুন করার উদ্দেশ্যে লোহার রড দিয়া অজ্ঞাত আসামীদ্বয় তারা মিয়ার মাথা লক্ষ্য করিয়া বারি মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করে।
ঘটনাস্থলে লোকজন উপস্থিত হইলে অজ্ঞাতনামা আসামীদ্বয় পালিয়ে যায়। গুরুতর আহত তারা মিয়াকে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তারা মিয়াকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় নিহত তারা মিয়ার ভাই বাদী হয়ে প্রথমে মানিকগঞ্জ সদর থানায় চুরি ও সিংগাইর থানায় পৃথক হত্যা মামলা দায়ের করেন। সিংগাইর থানার হত্যা মামলা নং-১০(০৬)২০২১।
চোর মালিককে পিটিয়ে হত্যা ঘটনার মামলা দায়ের করার সংগে সংগে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীমসহ সকল উর্ধতন কর্মকর্তার
সার্বিক তত্ত্বাবধানে সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা ও ইন্সপেক্ট (তদন্ত) আবুল কালাম পিপিএম’দের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/মোঃ আঃ রহিম সফল অভিযান পরিচালনা করিয়া মামলা রুজুর কয়েক ঘন্টর মধ্যে হত্যাকান্ডের ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত প্রকৃত হত্যাকারী মানিকগঞ্জ সদরের পূর্ব অরঙ্গবাদের
আসামী মোঃ জাহিদ হোসেন (২৭), পিতা- মোঃ মোকছেদ আলী ও আসামী মোঃ শরীফ (২৬), পিতা- মৃত রহিজ উদ্দিন, দ্বয়কে গ্রেফতারপূর্বক তাহাদের দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত লোহার রড উদ্ধার পূর্বক জব্দ করেন।
সিংগাইর থানা কর্তৃক আজ ৭ জুন সকাল ১১ ঘটিকায় থানার গোল ঘরে স্থানীয় প্রায় সকল প্রিন্ট ও ইলেকট্রনিকস মেডিয়ার সাংবাদিকদের আলোচনা সভায় ওসি মোঃ সফিকুল ইসলাম মোল্লা
আরও জানান আসামীদ্বয় বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
অত্র মামলার ডিজিস্ট তারা মিয়ার ময়নাতদন্ত রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট (সিএস) প্রেরণের চেষ্টা অব্যাহত আছে।
রাণীশংকৈলে ভূমি সেবা সপ্তাহ শুরু
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পাঁচদিন ব্যাপি ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। উপজেলা ভূমি অফিসের তত্বাবধায়নে ৬ থেকে ১০ জুন পর্যন্ত এই সেবা সপ্তাহ পালিত হবে।
এ উপলক্ষে রোরবার ৬ জুন সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
আরও বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন, স্যাটেলমেন্ট অফিসার আফসার আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম ইউপি চেয়ারম্যান এনামুল হক প্রমুখ।
এছাড়াও ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা অনলাইনে জমির খাজনা প্রদান, ই নাম জারি, অনলাইনে বাড়িতে বসেই প্রদান করাসহ ভূমি অফিসের সকল সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সিংগাইর থানার গোবিন্দল এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ রিনা খানম আটক ।
বিপ্লব সাভার: মানিকগঞ্জ জেলা সিংগাইর থানার গোবিন্দল এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ রিনা খানম নামের একজনকে আটক করেছে র্যাব-৪ ।
রবিবার দুপুরে আনুমানিক ১টা ৩০ মিনিটে সিংগার থানার গোবিন্দল এলাকার ৭ নং ওয়ার্ডের জৈনক মিলন দেওয়ানের ঘরের সামনে, কিষান পাড়া রাস্তার উপর থেকে তাকে আটক করা হয় ।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংগার থানার গোবিন্দল এলাকায় অভিযান চালিয়ে , রিনা খানম (৩৭) কে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয় ।
আসামি রিনা খানম, সিংগাইর থানা গোবিন্দল কিষান পাড়া এলাকার বাসিন্দা, মিলন দেওয়ান এর স্ত্রী ।
বিষয়টি নিশ্চিত করেন,উনূ মং সিনিয়র এএসপি সিপিসি-৩, র্যাব-৪ মানিকগঞ্জ ।
মাগুরার মহম্মদপুরে মাথা ও পা বিহীন পলিথিনে মোড়ানো যুবকের লাশ উদ্ধার
আশরাফ হোসেন পল্টু, মাগুরা জেলা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুরের পুকুর থেকে বস্তাবন্দি পলিথিনে মোড়ানো যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে মহম্মদপুর থানা পুলিশ।
রোববার সকালে উপজেলার বিনোদপুরের কালুকান্দি গ্রামের মতিয়ার মোল্যার পরিত্যাক্ত পুকুর পাড়ে গাছের পাতা ঝাড়ু দিতে গেলে প্রথমে তার স্ত্রী রক্তমাখা বস্তা দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশে খবর দেয়।
খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করেন । লাশটি উদ্ধারের পর পলিথিনে মোড়ানো বস্তাটি খুলে দেখতে পান হাত বাঁধা মস্তকবিহীন ও এক পা বিশিষ্ট যুবকের মরদেহ। লাশের একটি পা ও মাথা এখনো নিখোঁজ রয়েছে।
পরে থানা সূত্রে জানা যায়, নিহত যুবক আজিজুর রহমান (৩০) শালিখা উপজেলার সংকোচখালী গ্রামের মৃত মুজিবুর রহমানের পুত্র। সে ছোটবেলা থেকেই বিনোদপুর ইউনিয়নের কালুকান্দিতে নানা আবুল কাশেমের বাড়িতে বড় হয়েছে। আজিজুর রহমান ঢাকার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করত।
নিহত আজিজুরের ছোট ভাই হাবিবুর রহমান লাশটি শনাক্ত করেছেন।
হাবিবুর রহমান বলেন, মৃত আজিজুর রহমানের চাচাতো শ্যালকদের সঙ্গে পূর্ব শত্রতা ছিল। এ কারনেও তাকে হত্যা করা হতে পারে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস বলেন, লাশের বডি ও একটি পা উদ্ধার করা হলেও অপর পা এবং মাথা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পরিকল্পিতভাবে উক্ত যুবককে হত্যা করা হলেও আসামী আটক না করা পর্যন্ত হত্যার মূল কারণ আপাতত বলা সম্ভব হচ্ছেন।
বাংলাদেশে ব্যাপকভাবে মাশরুম চাষ সম্ভব – কৃষিমন্ত্রী
বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশে ব্যাপকভাবে মাশরুম চাষ সম্ভব, যা দিয়ে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
রোববার সকালে সাভারে মাশরুম উন্নয়ন ইন্সটিটিউটের নানা কাজের পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, সম্ভবনাকে কাজে লাগিয়েও জনপ্রিয় করতে পারিনি দেশের মাশরুম চাষাবাদ। সাভারের এই মাশরুম ইনিস্টিউটের মাধ্যমে মাশরুম উৎপাদন, গবেষণা, উন্নয়ন ও চাষি পর্যায়ে পৌঁছে দিতে ও লাভজনক ফসল হিসেবে বাজারজাত করতে নানা পদক্ষেপ হাতে নেয়া হয়েছে।
সারা পৃথিবীতেই মাশরুমের চাহিদা অনেক বেশী। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধানসহ অন্যান্য শস্য চাষাবাদের পাশাপাশি মাশরুম চাষাবাদ করতে কৃষকদের প্রতি আহবান জানান মন্ত্রী। প্রয়োজনে কৃষকদের মাশরুম চাষে প্রযুক্তি সহায়তাসহ প্রশিক্ষণ ও বীজ দেয়ার আশ্বাস দেন তিনি।
মন্ত্রীর সাথে এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ কৃষি মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাগণ।
এছাড়া সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, পৌর মেয়র আব্দুল গণি ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।
আবারো সাভারের বনগাঁও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব করলো ৯ মেম্বার
নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় বারের মত সাভার উপজেলাধীন বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় সরকার আইন ৩৯ (১) ধারা অনুযায়ী স্বাক্ষরিতসহ লিখিত অনাস্থা প্রস্তাব দেন ৯ ইউপি সদস্য।

৫ জুন সকালে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত ও সকল মেম্বারের সীল সাক্ষর সম্বলিত অনাস্থা আবেদনটি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জমা দেওয়া হয়।



































