সাভারের সাবেক এমপিসহ ১১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পিটিয়ে ও গুলি করে শিক্ষার্থী আস-সাবুর হত্যার অভিযোগে ‘ঢাকা-১৯’ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম ও তৌহিদ জং মুরাদসহ ১১৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে নিহত আস-সাবুরের চাচাতো ভাই সাহিদ হাসান মিঠু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আস-সাবুর (১৬) নওগাঁর মহাদেবপুর থানার মহাদেবপুর গ্রামের নায়েদ জাকিরের ছেলে। সে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়ার শিমুলতলার এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতো। আস-সাবুর জামগড়া শাহীন স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।
মামলায় আরো আসামী করা হয় আওয়ামী লীগের সাবেক আরেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন ও তার বাবা সাভার পৌরসভার মেয়র আব্দুল গনি, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন মাদবর ও ইয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন আহমেদ ভূইয়াসহ ১১৯ জন।
উল্লেখ্য,গত ৫ আগস্ট বেলা ১১ টার দিকে আশুলিয়ার বাইপাইলে ছাত্র আস-সাবুর গুলিবিদ্ধ হয়ে মারা যান।
১৫ আগস্ট উপলক্ষে নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত
সাভার প্রতিনিধি:দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের বিচারের দাবিতে ও ১৫ আগস্ট উপলক্ষে নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে রাজধানী ঢাকা ও সাভারে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে রাজধানীর মিরপুর ও সাভারের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেন।
এসময় রাজধানীর গাবতলী, মিরপুরের ও সাভারের আমিন বাজার এলাকায় ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কফিল উদ্দিন নেতৃত্বে ১ হাজার মোটরসাইকেল বহর নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
সাভারের হেমায়েতপুরে বিএনপির কর্মসূচি পালিত
সাভার প্রতিনিধি: দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের বিচারের দাবিতে ও ১৫ আগস্ট উপলক্ষে নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে সাভার হেমায়েতপুর এলাকসয় কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর থেকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় তেতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সহ সভাপতি শাহ আলম বাদল এর উদ্যোগে তিন শতাধিক জনগণ নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
সাভারে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ
স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারে স্থাপনাসহ বৈধভাবে ভোগদখলীয় সম্পত্তি অবৈধ ও জোড় পূর্বক দখল চেষ্টা অভিযোগ উঠেছে ঢাকার ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুম আহমদের বিরুদ্ধে। সে ঢাকার ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকার মোঃ নুরুল ইসলাম এর ছেলে
ক্ষমতার পালা বদলে স্বেচ্ছাসেবক দল নেতার দখলদারি কর্মকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্রদের এবং জাতীয়তাবাদী দল বিএনপি ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে স্থানীয় নেতা কর্মীরা মনে করছেন। বিষয়টি নিয়ে এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা।
গত বৃহস্পতিবার ৮ আগষ্ট মোঃ আবুল কালাম আজাদের দখলীয় সম্পত্তিতে স্বেচ্ছাসেবক দল নেতা মাসুম আহমদ তার শশুর মৃত মোঃ নাজির হোসেন এর ওয়ারিশগণ সুরাইয়া সুলতানা গংদের নামে জোড় পূর্বক অবৈধভাবে একটি সাইনবোর্ড লাগিয়ে দিয়ে বর্তমান দখলদারদের প্রাণ নাশের হুমকি দেয়।
জানা যায়, সাভারের ব্যাংক কোলনী এলাকার (ছাপড়া মসজিদের কাছে) ছোট বলিমেহের মৌজার বিআরএস ৩৫৬৮ নং দাগের ৫ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন মোঃ আবুল কালাম আজাদ ।
এদিকে গত ৫ আগষ্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে স্বেচ্ছাসেবক দলের এ নেতা উল্লেখিত জমিতে রাতের আঁধারে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে দখলের চেষ্টা করছেন। যদিও সে জমির মালিকানার স্বপক্ষে আইনানুযায়ী বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মাসুম আহমেদ বলেন, এটা আমার শ্বশুরের সম্পদ এখানে আমি কোনোভাবেই ইনবলভ না। আবুল কালাম সাহেব ওই সম্পদ জোরপূর্ব সাইনবোর্ড লাগিয়ে দখলে চেষ্টা করছেন।
বর্তমান ভোগ দখলীয় মালিক মোঃ আবুল কালাম আজাদ বলেন, তফসিলী সম্পত্তি ক্রয় সূত্রে মালিক হয়ে ২০১২ সাল থেকে আমি ভোগদখল করে আসছি। কিছুদিন পূর্বে অবৈধ মালিকানা দাবিদার সুরাইয়া সুলতানা গংরা আদালতে পিটিশন মামলা করে। তদন্ত শেষে ওই মামলায় সাভারের সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড), সার্ভেয়ার ও থানার তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন অনুযায়ী আমি বৈধ মালিক প্রমাণিত হয়েছি। এর স্বপক্ষে সকল প্রকার প্রমাণাদি আমার কাছে আছে। এমতাবস্থায় আমার জান-মালের নিরাপত্তায় অবৈধ দখলদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মোঃ এস এম রাসেল ইসলাম নূর বলেন, পিটিশন মামলার বিবরণ অনুযায়ী তফসিলি সম্পত্তি আমি সার্ভেয়ার পাঠিয়ে তদন্ত করিয়েছি। তদন্ত প্রতিবেদন অনুযায়ী মোঃ আবুল কালাম আজাদ ওই জমির বৈধ মালিক। এতে অবৈধ দখল বা প্রবেশের চেষ্টা করা দণ্ডনীয় অপরাধ।
সাভারে সন্ত্রাস নৈরাজ্যর প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল (ভিডিও)
https://youtu.be/6kYZS4S5230?si=nwjlfvxWOqJBH2W8
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে বিএনপি জামায়াতে ইসলামী সন্ত্রাস নৈরাজ্যর প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।
মিছিলটি ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার বাজার বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন,সারা দেশে বিএনপি জামায়াতে ইসলামী সন্ত্রাস করে দেশের মানুষের উপর হামলা করছে।
তাদেরকে দেশের মানুষ সামাজিক ভাবে প্রত্যাখান করেছে বলেও বলেন তিনি।
এসময় বিক্ষোভ মিছিলে,সাভার পৌর মেয়র আব্দুল গণি,তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর,ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন,আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাভারে আন্দোলন ও কারফিউ-তে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক: সাভারে চলমান আন্দোলন ও কারফিউয়ে ক্ষতিগ্রস্ত সমাজের অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার ২৬ জুলাই সকালে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ি স্কুল মাঠ প্রাঙ্গনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন,’ ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। এসময় ওই এলাকার প্রায় পাঁচশত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করার পাশাপাশি, সমাজের বিত্তবানদের ও এগিয়ে আসার আহবান জানান তিনি।
এ সময় দুস্থ অসহায়দের মাঝে, পাঁচ কেজি চাল ,এক কেজি তেল, এক কেজি পেয়াজ ১ কেজি আলু ও দুই কেজি করে ডাল দেওয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন সচিব আবুল কালাম আজাদ, ইউপি সদস্য ফিরোজ কাজল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
ঠাকুরগাঁওয়ে সড়কে রাতে ঢালাই সকালেই উঠে গেছে কার্পেটিং
হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলায় এলাকাবাসীর বাঁধা-নিষেধ উপেক্ষা করে তড়িঘড়ি করে রাতের আঁধারে রাস্তার কাজ কার্পেটিং করার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। দায়সারা ভাবে কাজ করায় পরদিন সকালে থেকে জুতার সঙ্গে উঠে যাচ্ছে কার্পেটিং। এ নিয়ে অভিযোগ করার পরও প্রতিকার পাচ্ছেন না এলাকাবাসী। ফলে দুর্ভোগের শিকার হয়েছেন যানবাহন ও পথচারীরা। আর বিষয়ে উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলতে গেলেই তিনি রেগে যান বলে জানান এলাকাবাসী।
ঠিকাদারদের বিরুদ্ধে বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন একাধিকার উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলামকে জানালেও তিনি কোন ব্যবস্থা নেয়নি। অভিযোগ উঠেছে ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীর যোগসাজশে কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ধূলামিশ্রিত পাথর ব্যবহারের সময় স্থানীয়রা প্রতিবাদ করলেও তা মানা হয়নি। তবে কাজ শেষে বিল পাইয়ে দেওয়ার জন্য প্রকৌশলীরাই সহযোগিতা করেছেন। জানা গেছে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চন্ডিপুর থেকে বাঘমারা পাকা সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যাওয়ায় সেই রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রায় ২০ লাখ টাকায় ওই রাস্তার ১ হাজার মিটার অংশ ১৫ মিলিমিটার সিলকোড কার্পেটিং করার কাজ পায় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আব্দুস সামাদ নামে এক ঠিকাদার। নিয়ম না মেনে এলজিইডিসহ বাস্তবায়নকারী দপ্তরকে ম্যানেজ করে এবং এলাকাবাসীর বাধাঁ উপেক্ষা করে গত ২৯ জুন রাতের বেলায় বৃষ্টির মাঝে সেই রাস্তায় কার্পেটিং এর কাজ করেন ঠিকাদারের লোক জন।
পরদিন সকালে এলাকার লোক জন সেই রাস্তা দিয়ে হাটলে জুতার সাথে উঠে আসে সিল কোড করা নতুন কার্পেটিং। বিষয়টি জানিয়ে অভিযোগ করা হয় উপজেলা প্রকৌশলীর কাছে। অভিযোগের এক সপ্তাহ পেরিয়ে গেলেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন একাধিকার উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলামকে জানালেও তিনি কোন ব্যবস্থা নেয়নি। লোকজন রাস্তা দিয়ে হাঁটলে জুতার সঙ্গে উঠে আসে ওই সড়কের কার্পেটিং। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের লোকজন স্থানীয়দের বাঁধা উপেক্ষা করে রাতের আঁধারে রাস্তায় নিম্নমানের পিচের কার্পেটিংয়ের কাজ করেছে। যা হাত দিয়ে টান দিলে বা পা দিয়ে ঘষা দিলেই উঠে যাচ্ছে। এতে চরম ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসীরা ।
স্থানীয় রায়হান নামে এক যুবক বলেন, এই রাস্তার কাজে শুরু থেকেই ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়ে আসছে। রাস্তার কার্পেটিংয়ে নিম্নমানের বিটুমিন ব্যবহার করা হয়েছে। যে কারণে হাত দিলেই কার্পেটিং উঠে যাচ্ছে। আমরা এলাকার লোকজন ঠিকাদারকে ভালোভাবে কাজ করতে বললে তিনি কোনো কথা শোনেননি।পথচারী লিমন হোসেন বলেন, কোনো গাড়ি এসে ব্রেক করলে রাস্তার কার্পেটিং উঠে যাচ্ছে। আমরা চাই, ভালোভাবে এই রাস্তার কাজ আবাও করা হোক। যাতে রাস্তাটি দীর্ঘস্থায়ী হয়। তিনি আরও বলেন,ঠিকাদার দায়সারা ভাবে রাস্তার কাজ করে শান্তির বদলে এলাকায় দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে।
ক্ষোভ প্রকাশ করে এক বৃদ্ধ বলেন, সরকার এতো টাকা খরচ করে রাস্তা করেছে, সেখানে এলজিইডি ও ঠিকাদারের দুর্নীর্তির কারণে সব টাকা এখন পানিতে । হাত দিয়ে রাস্তার কার্পেট তুলা যাচ্ছে, এ পথ দিয়ে ভারি যানবাহন কিভাবে যাবে। সরকার রাস্তা করতে কি কম টাকা দেয়? এলজিইডি- ঠিকাদারের জন্য সরকারের বদনাম। নিম্নমানের পাথর, ইট, বালু, খোয়া ব্যবহার করে রাস্তা চলাচলের অনুপযোগী করে ঠিকাদার চলে গেছে। আয়মরা এই অনিয়মের বিচার চাই। বাঁধা দিলেও তারা শোনেননি। পরের দিন দেখা যায় জুতার সঙ্গে কার্পেটিং উঠে যাচ্ছে।
বাঘমারা গ্রামের মুক্তারুল, পলাশ, লায়লী বেগম সহ বেশ কয়েকজন জানান, রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় ঠিকাদারের লোক জন রাস্তার কাজ করে। এলাকার দু-একজন রাতের বেলা কাজ করতে বাঁধা দিলেও তারা শোনেননি। পরের দিন দেখা যায় জুতার সাথে কার্পেটিং উঠে যাচ্ছে। গত কয়েক দিনে রাস্তার বেশির কার্পেটিং উঠে গেছে। উপজেলা চেয়ারম্যান ও ইঞ্জিনিয়ারের কাছে অভিযোগ করা হয়েছে। এখন পর্যন্ত কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না।
গত কয়েকদিনে রাস্তার বেশির ভাগ কার্পেটিং উঠে গেছে। উপজেলা প্রকৌশলীর কাছে অভিযোগ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে অভিযোগের বিষয়টি অস্বীকার করে ঠিকাদার আব্দুস সামাদ বলেন, কোন সমস্যা হলে এলজিইডির সঙ্গে কথা বলে পরবর্তী কাজ করা হবে। এবিষয়ে জানতে চাইলে পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরির্দশন করে দেখার পর বলা যাবে কি হয়েছে। পরবর্তিতে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনার সত্যতা স্বীকার করে পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম বলেন, তার কাছে এলাকাবাসী ওই সড়কের সংস্কারকাজ টিকসই হয়নি বলে অভিযোগ করেন। এ অভিযোগ বিষয়ে ঠিকাদার আব্দুস সামাদ বলেন, কোনো সমস্যা হলে এলজিইডির সঙ্গে কথা বলে কাজ ঠিকঠাক করে দেব।
এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস জানান, আমরা চেষ্টা করি ভালভাবে কাজ বাস্তবায়ন করে নেয়ার। এলাকার মানুষ অভিযোগ করে ছিল। তখন কাজ ভালই হচ্ছিল। এখন কেন কার্পেটিং উঠে যাচ্ছে খতিয়ে দেখা হবে।
কোটা আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি:ওবায়দুল কাদের
বিএনপি কোটাবিরোধী আন্দোলনের ওপর ভর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।






























এলাবাসির ব্যানারে সোমবার (১ জুলাই) সকালে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।প্রায় ঘণ্টাব্যাপী মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন রায়, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল হক মিম,উপজেলা জাসদের সভাপতি সলেমান আলী, উপজেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক গোলাম মুর্তাজা, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি বিষ্ণুপদ রায়, পীরগঞ্জ অন লাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা আকতার বানু, সাংবাদক নুরনবী রানা,পল্লী বিদ্যুতের প্রাহক সরকার আলমগীর,কলেজ শিক্ষার্থী মো: শাহিনসহ অনেকে।