31 C
Dhaka, BD
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

ঐতিহাসিক ৭ মার্চ দিবসে ইবি উপাচার্যের বঙ্গবন্ধুথর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

আমিনুল ইসলাম,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় ( ইবি) তে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

রবিবার সকাল ১০ টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।

একই সময়ে প্রভোস্টগণ স্ব-স্ব হলে জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে ‘মৃত্যুঞ্জয়ী মুজিবথ ম্যুরালে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

এরপরে পর্যায়ক্রমে ‘মৃত্যুঞ্জয়ী মুজিবথ ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, বাংলাদেশ ছাত্রলীগ ইবি শাখার নেতা-কর্মীগণ।

এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ফটকের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাষণ সম্বলিত ম্যুরাল ‘মুক্তির আহবানথ-এ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম এ সময় তার সাথে ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।

বাংলাদেশের সকল মাদ্রাসায় দেশসেরা উদ্ভাবক মিজান পৌছে দিবে ১লক্ষ পিচ পবিত্র আল-কোরআন

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বিশ্ব ব্যাপী করোনা ভাইরাস রোগ মুক্তি কামনায় ১লক্ষ পিচ পবিত্র কোরআন শরিফ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন শার্শার কৃতি সন্তান উদ্ভাবক মিজান।

কোরআন প্রতিযোগীতায় খুলনা বিভাগীয় চাম্পিয়ন ১২ বছর বয়সী হাফেজ মোঃ মাহফুজুর রহমান ফিতা কেটে ১লক্ষ পিচ পবিত্র আল কোরআন বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

রবিবার দুপুরে নাভারণ হক কমিউনিটি সেন্টারে ১২ বছর বয়সী হাফেজ মোঃ মাহফুজুর রহমান কোরআন প্রতিযোগীতায় খুলনা বিভাগীয় চাম্পিয়ন হওয়ায় তাকে সম্মাননা স্মারক প্রদান করেন উদ্ভাবক মিজান।

কোরআন বিতরণ অনুষ্ঠানে শার্শা উপজেলার মাদ্রাসা ও এতিমখানা থেকে দুইজন করে ছাত্র-ছাত্রীদের মধ্যে কোরআন প্রতিযোগীতার আয়োজন করা হয়।
বিজয়ী সকলকে পবিত্র কোরআন শরিফ ও ক্রেষ্ট দেওয়া হয়। এসময় মাদ্রাসার শিক্ষকদের হাতে কোরআন শরিফ, বই, খাতা, কলম পেন্সিল প্রদান করা হয়। এসময় এক প্রতিবন্দি ছেলেকে একটি হুইল চেয়ার তুলে দেন তরুণ এই সমাজ সেবক মিজানুর রহমান।

কোরআন বিতরণ অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের কৃতি সন্তান বিভাগীয় চাম্পিয়ন হাফেজ মাহফুজুর রহমান।
মাত্র ১২ বছর বয়সে এমন একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে দেশ ও জনগণের কাছে দোয়া কামনা করেন এই শিশু মাহফুজুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা দারুল উলুম মাদরাসার সিনিয়র সহকারী শিক্ষক আশরাফুজ্জামান বাবু, যশোর প্রথম আলো বন্ধু সভার মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও সমাজ সেবক ডা: বিল্লাল হোসেন, তরুন সমাজ সেবক আলমগীর হোসেনসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।

সারাদেশের ন্যায় শার্শা উপজেলা ঐতিহাসিক ৭ই মার্চ বিভিন্ন কর্মসূচী পালিত

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলা প্রশাসন আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ-২০২১ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ধামরাইয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোঃ সম্রাট আলাউদ্দিন , ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ-ঢাকার ধামরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্ম শতবার্ষিকী ও ইউপি নির্বাচন উপলক্ষে উপজেলার আমতা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়।

শনিবার আমতা হরলাল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যৌথ মতবিনিময় সভায় আমতা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

যৌথ সভাকে ঘিরে আসন্ন আমতা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে সভাস্থলে যোগদান করেন।এসময় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আরিফ হোসেন তার বিশাল কর্মী সমর্থকদের নিয়ে সভাস্থলে যোগদান করেন এবং বক্তব্য রাখেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শওকত হোসেন শাহিন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আরিফ হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

ঝালকাঠি পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন লিয়াকত তালুকদার

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আলহাজ্ব মোঃ লিয়াকত আলী তালুকদার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

০৬/০৩/২০২১ইং তারিখ শনিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ বিষয়ে ঝালকাঠি শহর আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান মেয়র আলহাজ্ব মোঃ লিয়াকত আলী তালুকদার জানান, জেলা ও পৌর আ’লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে মেয়র পদে দলীয় প্রার্থী হিসাবে একক ভাবে তার নাম প্রস্তাব প্রেরন করা হয়েছে। সে অনুযায়ী ঝালকাঠি আওয়ামীলীগের অভিভাবক জাতীয় নেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয় এর সাথে পরামর্শ করে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

দলীয় এই মনোনয়ন ফরম সংগ্রহ কালে তার প্রধান নির্বাচন পরিচালনাকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ মুনিরুল ইসলাম তালুকদারসহ ঝালকাঠি জেলা ও পৌর আওয়ামীলীগ বিভিন্ন নেতাকর্মি এ সময় উপস্থিত ছিলেন।

রাণীশংকৈলে আল- হিকমা স্কুল কর্তৃক মেয়রকে সংবর্ধনা

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৬ মার্চ শনিবার সকালে পৌরশহরের অদূরে আল- হিকমা্ এনলাইটেড স্কুল ও আশেয়া (রাঃ) অরফান ইনস্টিটিউড এর আয়োজনে নব নির্বিচিত মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়।

এ উপলক্ষে এদিন প্রতিষ্ঠান পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ, প্রভাষক প্রশান্ত বসাক, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভিপতি ফারুক হোসেন, সাবেক সভিপতি মোবারক হোসেন,সাবরেজিস্ট্রার অফিসের কর্মচারি মোস্তাফা কামাল, ৮ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আনোয়ার হোসেনসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক- ছাত্রীবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে আল হিকমা স্কুলের পরিচালকসহ শিক্ষক ও ছাত্রীরা নব নির্বাচিত মেয়রকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান। এবং ছাত্রীরা স্বধীনতা যুদ্ধের উপর ডিসপ্লে প্রদর্শন করেন।

প্রসঙ্গত: এ স্কুলটি গত ৭ বছর আগে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে অরফান শাখায় ৩০ জন ছাত্রী এবং স্কুল শাখায় ২০০ জন ছাত্র-ছাত্রী পড়ালেখা করছেন।

বেনাপোলে বাস-প্রাইভেট মুখোমুখি সংঘর্ষে আহত-৫

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোর বেনাপোল মহাসড়কের দিঘীর পাড় নামক স্থানে বাস প্রাইভেট মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারে থাকা ৫ জন গুরুত্বর আহত হয়েছে।

শনিবার(৬মার্চ)বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।

ওই সময় ঘটনাস্থলে থাকা সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহন ও একটি প্রাইভেটকার দিঘীরপাড় পেট্রোল পাম্পের সামনে মুখোমুখি সংঘর্ষে ৫জন আহত হয়েছে। বেনাপোল ফায়ার সার্ভিস আহত ব্যক্তিদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহত ব্যক্তিদের বাড়ি বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া গ্রামে বলে জানা যায়।

সাভার বাসষ্ট্যান্ডে হিজড়া সম্প্রদায় ও হকার্সদের মধ্যে সংঘর্ষ আহত ১০

বিপ্লব,সাভারঃ সাভার বাসষ্ট্যান্ডে হিজড়া সম্প্রদায় ও হকার্সদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় প্রায় ১০ জন আহত  হয়েছেন। এ ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আহত এক হিজড়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী শহীদুল ইসলাম জানান আজ শনিবার দুপুর পৌনে ১২টার সময় নবীনগর হতে আমির হোসেন নামের একব্যক্তি বাসযোগে সাভার আসার পথে বাসের ভেতরে দুই হিজড়া তার কাছে সাহায্য হিসেবে ১০টাকা দাবী করেন। এ সময় তিনি ৫টাকা দিলে হিজড়াগন টাকা না নিয়ে তাকে প্রকাশ্য গোপনাঙ্গ দেখিয়ে বাজে ভাষায় গালাগাল দেয়। হিজড়াদের সাথে তার কথাকাটাকাটি এক পর্যায়ে বাস সাভার বাসষ্ট্যান্ডে পৌছলে হিজড়াগন তার সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

পরবর্তীতে হিজড়াগন মোবাইল ফোনে তাদের সম্প্রদায়ের লোকজন খবর দিয়ে বাসষ্ট্যান্ডের পুরাতন ওভারব্রীজের পূর্বপাশে জড়ো করেন। এ সময় ১০/১২জন হিজড়া একত্রিত হয়ে তাদেরকে মারধর করার অভিযোগে ফুটপাতের এক হকারের দোকানে হামলা চালিয়ে দোকানের ছাড়নি (বড় ছাতা) উপড়ে ফেলে। এ সময় কয়েকজন হকার বাধা দিলে হিজড়াগন তাদের ওপর চড়াও হয়।  হিজড়াগন একজন হকারকে মারতে মারতে অলি কোম্পানির অফিসের পাশ দিয়ে জাতীয় অন্ধকল্যান সংস্থা মার্কেটের দিকে নিয়ে যায়। তার পরিধানের জামাকাপড় ছিড়ে ফেলে।

এক পর্যায়ে হকারগন হিজড়াদের এলোপাথারি মারধর শুরু করেন। এ সময়  হকারদের মার খেয়ে হিজড়াগন দৌড়ে সাভার নিউ মার্কেটের দিকে যেতে থাকলে হকারগন তাদেরকে পেছন থেকে ইটপাটকেল মেরে তাড়িয়ে দেয়। এ সময় ওভারব্রীজের নিকট ফুটপাতে এক হিজড়া মাটিতে মাটিতে রক্তাক্ত পড়ে থাকেন। তার নাম সুমী। পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে এবং রিক্সাযোগে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার ৫/৭ মিনিট পর বাসষ্ট্যান্ডের পশ্চিম পাশে বাসের যাত্রীদের নিকট হতে সীমা ও মুন্নী নামের দুই হিজড়াকে সাহায্য আদায় করতে দেখা গেছে। তারা এ প্রতিনিধিকে জানান আমাদের ৬/৭জন বোন এ ঘটনায় আহত হয়েছেন।

এ ঘটনার পর পুলিশ ফুটপাত থেকে দোকান পাঠ উঠিয়ে দেয়। সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান পুলিশ তড়িৎ ব্যবস্থা নিয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে  কেউ অভিযোগ নিয়ে থানায় আসেননি।

ইবিথতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী।

আমিনুল ইসলাম, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয় ( ইবি) কর্তৃপক্ষ যথাযোগ্য মর্যাদায় ‘ঐতিহাসিক ৭ই মার্চথ দিবস উদ্যাপন উপলক্ষে ভিন্ন ভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।

কর্মসূচীর মধ্যে ৭ মার্চ রবিবার সকাল ১০ টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকা উত্তোলন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করবেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।

একই সময়ে প্রভোস্টগণ স্ব-স্ব হলে জাতীয় পতাকা উত্তোলন করবেন।

পতাকা উত্তোলন শেষে ‘মৃত্যুঞ্জয়ী মুজিবথ ম্যুরাল ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ফটকের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাষণ সম্বলিত ম্যুরাল ‘মুক্তির আহব্বান”-এ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

সাথে থাকবেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান । এছাড়া ‘ঐতিহাসিক ৭ই মার্চথ দিবস উপলক্ষে অন লাইন আলোচনাসভা (ওয়েবিনার) অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে।

তালতলীতে প্রেমিকের ভাইদের হাতের মার খেয়ে যুবকের আত্মহত্যা

তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে প্রেমিকের ভাইদের হাতের মারধর খেয়ে চরমভাবে লাঞ্চিত হয়ে মতি হাওলাদার (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার নিশানবাড়ীয়ার জয়াল ভাঙা গ্রামে এ ঘটনা ঘটে। মতি পার্শ্ববর্তী তেতুলবাড়িয়া গ্রামের মৃত্যু মজিদ হাওলাদারের ছেলে।

স্থানীয় স‚ত্রে জানা গেছে, ঢাকায় শ্রমিকের কাজ করতে গিয়ে পাচ বছর আগে সেখানে প্রেমের সম্পর্কে বিয়ে করে মতি। ২০১৮ সালের ফেব্রয়ারী মাসে তাদের এ সংসারে একটি কন্যা সন্তানের জন্ম নেয়। এরই মধ্যে মতি পার্শ্ববর্তী ১৬ বছর বয়সী এক যুবতীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে। মতির সম্পর্কের কথা তার স্ত্রী জানতে পারলে তাদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। একপর্যায় মতির স্ত্রী স্বামীকে তালাক দিয়ে শিশু কন্যাকে নিয়ে ঢাকা পিত্রালয় চলে যায়। এরপর পার্শ্ববর্তী (ময়ূরী নামের) এক যুবতীর সাথে প্রেমে জড়িয়ে পড়ে মতি।

প্রেমের ঘটনাটি ওই যুবতীর পিত্রালয় জানতে পেরে ক্রধে শুক্রবার বিকেলে ময়ূরীর মেঝ ভাই দ্বীন ইসলাম (২২) ও ছোট ভাই শহিদুল ইসলাম (১৮) এবং তাদের ঘনিষ্টজন পার্শ্ববর্তী আলাল মিয়ার পুত্র ফারুক (৩৫) পায়রা নদীর পাড়ে মৎস্য ব্যবসায়ী ফরিদের ঘরে মতিকে ডেকে নিয়ে বেধরক মারধর করে।

এ ঘটনার পরপরই সন্ধ্যায় স্থানীয় জেলে মো.শহিদ মিয়া নদীতে মাছ ধরতে যাওয়ার পথে নদীর পাড়ের একটি রেইনট্রি গাছের উচু ডালে মতির ঝুলান্ত লাশ দেখে স্থানীয়সহ পুলিশকে খবর দেয়।

তালতলী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ আপডেট...