31 C
Dhaka, BD
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

বেনাপোল স্থলবন্দরের অন্যতম সংগঠনের নির্বাচনে ভোট গ্রহন চলছে শান্তিপূর্ণ ভাবে

মোঃ রাসেল ইসলাম,বেনাপাল প্রতিনিধি: শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলেছে বন্দর নগরী বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র নির্বাচন ।

সামাজিক দূরত্ব বজায় রেখে শনিবার সকাল ৯টা থেকে বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহন চলছে। ভোট গণনা হবে বিকেল ৪টার পর। সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহনের জন্য বেনাপোল থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

এই নির্বাচনে অংশ নিয়েছে রবি-আজিম পরিষদ ও সনি-রিপন পরিষদ। ভোটারা উৎসবমূখর পরিবেশে ভোট দিচ্ছে। ভোটের কেন্দ্রে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। ১৫ বছর পর বেনাপোল স্থলবন্দরের একটি গুরুত্বপূর্ণ সংগঠনের নির্বাচন হচ্ছে। নির্বাচনটি ঘিরে বেনাপোল বাসী ঈদ আনন্দ উপভোগ করছে। ভোটারা বলছে এমন সুন্দর নির্বাচন এর আগে কখনও দেখা যায়নি। শান্তিপূর্ণ ভাবে আমরা ভোট দিয়েছি। ভোটাররা ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ভোট দিচ্ছেন।

নির্বাচনে নিয়ে বেনাপোল অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন বলেন, শান্তিপূর্ণ ভাবে বেনাপোলের গুরুত্বপূর্ণ সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা তাদের অভিজ্ঞতার আলোকে এবং যে সকল নেতারা বিপদে সকল সময় পাশে থাকে তাদের কে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমি মনে করি।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজিম উদ্দিন গাজী বলেন, সুষ্ঠ ভাবে নির্বাচন হচ্ছে যার জন্য ধন্যবাদ জানায় প্রশাসনকে। নিছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন।

নির্বাচনে পদপ্রার্থীরা বলেন, এত সুন্দর একটি নির্বাচন আমরা খুশি এবং প্রশাসন ও বেনাপোল বাসীকে ধন্যবাদ। ভোটাররা কেন্দ্রে এসে নিজেদের ভোট দিচ্ছে। ভোটারের চাপ বেশি দেখা যাচ্ছে।

ভোট দিতে আসা ভোটরা বলেন, ভোট দিয়েছি। সামাজিক দূরত্ব বজায় রেখে সুন্দর পরিবেশে ভোট গ্রহন চলছে। খুব ভালো ভাবে ভোট দিয়ে আসলাম। এত সুন্দর ভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এজন্য প্রশাসন এবং প্রার্থীদেরকে ধন্যবাদ জানায়।

নিরাপত্তায় থাকা বেনাপোল পোর্ট থানার ওসি অপারেশন আজিজুর হক বলেন, সুন্দর ভাবে বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র নির্বাচন শান্তিপূর্ণ ভাবে হচ্ছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত পুলিশ নিরাপত্তায় আছে। এখানে আইনশৃঙ্খলা বিঘœ হওয়ার কোন সম্ভবনা দেখছি না। আইনশৃঙ্খলা অবস্থা ভালো।

ধামরাইয়ে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়।

মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই ঢাকা থেকেঃ-নিয়ম-নীতির তোয়াক্কা না করে বালিয়া ইউনিয়নের চৌরাস্তা এলাকায় খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে।

জমির উপরের অংশ অর্থাৎ টপ সয়েল ইটভাটায় যাওয়ায় জমির উর্বরতা হারাচ্ছে। এতে করে খাদ্য ঘাটতির আশঙ্কা করছে কৃষি বিভাগ। দ্রুত ইটভাটার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামীতে খাদ্য ঘাটতিসহ ফসলি জমি হুমকির মুখে পড়বে বলে মনে করছেন সচেতনরা।

ধামরাই উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার ১৬টি ইউনিয়নে প্রায় দুই শতাধিক ইটভাটা রয়েছে। যার অধিকাংশেরই পরিবেশ অধিদফতরের কোনো ছাড়পত্র নেই।ইট তৈরির প্রধান কাঁচামাল মাটি।

ফসলি জমির মাটি ইট তৈরিতেও সুবিধা। এছাড়া হাতের নাগালে হওয়ায় কৃষকদের বিভিন্ন ভাবে বুঝিয়ে এ মাটি কিনে নেয় একটি পক্ষ। এরপর তারা বেশি দামে ইটভাটায় সরবরাহ করে থাকেন। মাটি বিক্রি করায় ফসলি জমির উপরিভাগের মাটিতে যে জিপসাম বা দস্তা থাকে তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এছাড়া মাটিতে যে জীবানু থাকে এবং অনুজীবের কার্যাবলি আছে তা সীমিত হয়ে যাচ্ছে। এতে করে দিন দিন ফসলি জমিতে উৎপাদন ক্ষমতা কমছে। মাটির জৈব শক্তি কমে গিয়ে দীর্ঘ মেয়াদী ক্ষতির মুখে পড়বে। আর এভাবে ফসলি জমির মাটি ইট ভাটায় যেতে থাকলে আস্তে আস্তে ফসল উৎপাদন ব্যহত হবে।

সরেজমিনে দেখা গেছে,খননযন্ত্র দিয়ে চার-পাচ ফুট গভীরতায় ফসলি জমির মাটি কেটে ট্রাকে বোঝাই করা হচ্ছে। খননযন্ত্রের চালক জানান, পাশের এলাকায় অবস্থিত’এসএমজে’ এবং ‘এমএবি’ ব্রিকস নামে ইটভাটায় মাটি নেওয়া হচ্ছে।

ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মোঃআরিফুল হাসান জানান, ‘ফসলি জমির উপরিস্তরের ছয় ইঞ্চি গভীরতায় মাটি কেটে নিলে জমির উর্বরতা নষ্ট হয়। এর পর যে মাটি থাকে, তাতে ফলন ভালো হয় না। প্রতিবছর এই কারনে অনেক আবাদযোগ্য জমি কমে যাচ্ছে ।

মিয়ানমারে সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করায় জনগণের ওপর আবারো গুলি

নিউজ ডেস্কঃ সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করায় দেশের জনগণের ওপর আবারো গুলি চালিয়েছে মিয়ানমারের পুলিশ। এতে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। শুক্রবার (৫ মার্চ) মান্দালয়ে অঞ্চলে এ ঘটনা ঘটে।

গত মাসে গণতান্ত্রিক সরকারকে উৎখাত কর সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে এমন বিক্ষোভ চলছে। শুরুর দিকে কিছুটা সহনশীল আচরণ করলেও দিন দিন নিজ দেশের জনগণের সাথে ভয়াবহ আচরণ শুরু করেছে দেশটির সেনারা।

এর আগে বুধবার বিক্ষোভকারীদের ওপর পুলিশ ও সৈন্যদের গুলি এবং সংঘাতে ৩৮ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশটিতে অভ্যুত্থানের পর থেকে প্রায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

জানা গেছে, অভ্যুত্থানবিরোধীরা শুক্রবার মিয়ানমারের বিভিন্ন শহরে সামরিক বাহিনীর ক্ষমতা থেকে সরে যাওয়া এবং অং সান সু চিসহ রাজনীতিকদের মুক্তির দাবিতে নানান কর্মসূচি করেছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে কয়েক হাজার বিক্ষোভকারী শান্তিপূর্ণভাবে মিছিল করলেও পুলিশ তাদের সরিয়ে দিতে গুলি ছুড়ে। শুক্রবার ইয়াংগনে বিক্ষোভকারীদের সরাতেও পুলিশকে রাবার বুলেট ও স্টান গ্রেনেড ছুড়তে হয়েছে। এদিন বিক্ষোভকারীরা অভ্যুত্থানের বিরুদ্ধে সাদা কোট পরে কর্মসূচিতে নামা চিকিৎসকদের সঙ্গে যোগ দিয়েছিলেন। ইয়াংগনের পশ্চিমের শহর পাথেইনেও অসংখ্য মানুষ জড়ো হয়ে সেনাশাসনের বিরুদ্ধে তাদের অবস্থান জানিয়েছেন।

এদিকে গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে রক্ষিত মিয়ানমারের এক বিলিয়ন ডলার সরিয়ে ফেলার চেষ্টা করে দেশটির সামরিক বাহিনী। তবে সে চেষ্টা ব্যর্থ করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে মিয়ানমারের ওই তহবিল এখন অবরুদ্ধ অবস্থায় রেখেছে নিউইয়র্ক ফেড।

জানা যায় ক্ষমতা দখলের পর মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের নামে গত ৪ ফেব্রুয়ারি তহবিলটি হস্তান্তরের অনুরোধ করা হয়। কিন্তু মিয়ানমারের সে অনুরোধ আটকে দেয় নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক। পরে প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশ জারি করে ওই তহবিল স্থানান্তর স্থগিত করার বৈধ এখতিয়ার দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। মূলত মিয়ানমারের নেত্রী অং সান সু চিসহ নির্বাচিত সরকারের প্রতিনিধিদের গ্রেফতার করে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকি কমিয়ে আনতেই রিজার্ভ থেকে টাকা সরিয়ে ফেলার চেষ্টা করে দেশটির সামরিক শাসকরা।
সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করায় দেশের জনগণের ওপর আবারো গুলি চালিয়েছে মিয়ানমারের পুলিশ। এতে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। শুক্রবার (৫ মার্চ) মান্দালয়ে অঞ্চলে এ ঘটনা ঘটে।

গত মাসে গণতান্ত্রিক সরকারকে উৎখাত কর সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে এমন বিক্ষোভ চলছে। শুরুর দিকে কিছুটা সহনশীল আচরণ করলেও দিন দিন নিজ দেশের জনগণের সাথে ভয়াবহ আচরণ শুরু করেছে দেশটির সেনারা। এর আগে বুধবার বিক্ষোভকারীদের ওপর পুলিশ ও সৈন্যদের গুলি এবং সংঘাতে ৩৮ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশটিতে অভ্যুত্থানের পর থেকে প্রায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

জানা গেছে, অভ্যুত্থানবিরোধীরা শুক্রবার মিয়ানমারের বিভিন্ন শহরে সামরিক বাহিনীর ক্ষমতা থেকে সরে যাওয়া এবং অং সান সু চিসহ রাজনীতিকদের মুক্তির দাবিতে নানান কর্মসূচি করেছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে কয়েক হাজার বিক্ষোভকারী শান্তিপূর্ণভাবে মিছিল করলেও পুলিশ তাদের সরিয়ে দিতে গুলি ছুড়ে। শুক্রবার ইয়াংগনে বিক্ষোভকারীদের সরাতেও পুলিশকে রাবার বুলেট ও স্টান গ্রেনেড ছুড়তে হয়েছে। এদিন বিক্ষোভকারীরা অভ্যুত্থানের বিরুদ্ধে সাদা কোট পরে কর্মসূচিতে নামা চিকিৎসকদের সঙ্গে যোগ দিয়েছিলেন। ইয়াংগনের পশ্চিমের শহর পাথেইনেও অসংখ্য মানুষ জড়ো হয়ে সেনাশাসনের বিরুদ্ধে তাদের অবস্থান জানিয়েছেন।

এদিকে গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে রক্ষিত মিয়ানমারের এক বিলিয়ন ডলার সরিয়ে ফেলার চেষ্টা করে দেশটির সামরিক বাহিনী। তবে সে চেষ্টা ব্যর্থ করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে মিয়ানমারের ওই তহবিল এখন অবরুদ্ধ অবস্থায় রেখেছে নিউইয়র্ক ফেড।

জানা যায় ক্ষমতা দখলের পর মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের নামে গত ৪ ফেব্রুয়ারি তহবিলটি হস্তান্তরের অনুরোধ করা হয়। কিন্তু মিয়ানমারের সে অনুরোধ আটকে দেয় নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক। পরে প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশ জারি করে ওই তহবিল স্থানান্তর স্থগিত করার বৈধ এখতিয়ার দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

মূলত মিয়ানমারের নেত্রী অং সান সু চিসহ নির্বাচিত সরকারের প্রতিনিধিদের গ্রেফতার করে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকি কমিয়ে আনতেই রিজার্ভ থেকে টাকা সরিয়ে ফেলার চেষ্টা করে দেশটির সামরিক শাসকরা।

বন্দর নগরী বেনাপোল শহর জুড়ে ছেয়ে গেছে নির্বাচনী পোস্টার ব্যানারে

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বন্দর নগরী বেনাপোল এলাকা জুড়ে ছেয়ে গেছে ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি’র নির্বাচনী পোস্টার ব্যানারে। শেষ দিনেও চলছে ব্যাপক প্রচার প্রচারণা। পরিবর্তনের লক্ষ্যে নতুনের সমন্বয়ে রবি-আজিম সম্মিলিত ঐক্য পরিষদ চালিয়ে যাচ্ছে তাদের নির্বাচনী প্রচারণা। বেনাপোল স্থলবন্দর এলাকার সড়ক গুলির মাথার উপরে ঝুলছে পোস্টার ও ব্যানার।

বেনাপোলের সড়ক ও অলি গোলি দেখে বুঝা যাচ্ছে নির্বাচনী আমাজে। করোনা মহামারীর কারণে এবার উৎসবমূখর পরিবেশে বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র ত্রি বার্ষিক নির্বাচন হচ্ছে না। কিন্তু সীমিত আকারে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে শুরু হবে নির্বাচনটি। দেশের বৃহৎতম স্থলবন্দর বেনাপোলের দ্বিতীয় সংগঠটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ মার্চ সকাল থেকে।

ভোটাররা বলছে প্রশাসনের সঠিক নিরাপত্তায় সুন্দর ভাবে নির্বাচন সম্পূর্ন হবে। আমরা চাই শান্তিুপুর্ন ভাবে ভোট গ্রহন হোক।

এদিকে আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ রবিউল ইসলাম রবি বলেন, ৬মার্চের নির্বাচনে রবি-আজিম পরিষদ জয়ী হলে আমাদের সদস্য ভাইদের সুস্থ এবং সুন্দর ভাবে তাদের কার্যক্রম করতে পারে তার জন্য সর্ব প্রথম একটি শেড নির্মাণ ও চেয়ার টেবিলের ব্যবস্থা করবো।

বেনাপাল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র সাধারন সম্পাদক পদপ্রার্থী মোঃ আজিম উদ্দিন গাজী বলেন, ১৫ বছর বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। রাতদিন সকল সময় আমি আপনাদের বিপদে আপদে সাথে থেকেছি। আবারও আসন্ন নির্বাচনে সাধারন সম্পাদক হিসেবে আপনাদের সেবায় আমি কাজ করতে চাই।

রাণীশংকৈলে মেয়র-কাউন্সিলরদের সম্মানার্থে মহিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট

হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে ৩ মার্চ বুধবার বিকেলে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সম্মানার্থে এক মহিলা প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

রাণীশংকৈল রাঙাটুঙ্গী ইউনাইটেড প্রমীলা ফুটবল একাডেমি এর আয়োজনে ঐ খেলায় নওশীন প্রমীলা ফুটবল একাডেমি দিনাজপুর ২-০১ গোলে রাঙাটুঙ্গী ইউনাইটেড প্রমীলা ফুটবল একাডেমিকে হারিয়ে জয়লাভ করেন।

এ সময় সংবর্ধিত নব নির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান ও কাউন্সিলগণসহ আরো উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি এস এম জাহিদ ইকবাল,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত সম্পাদক মহাদেব বসাক, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক’ আনোয়ারুল ইসলাম, জাপা নেতা ঠিকাদার আবু তাহের ও শামসুল আরেফিন, রাঙাটুঙ্গী ইউনাইটেড প্রমীলা ফুটবল একাডেমির পরিচালক সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম প্রমুখ।

এ ছাড়াও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক – সাংস্কৃতিক নেতা-কর্মি ক্রীড়ামোদী দর্শকশ্রোতা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। খেলার ধারা বর্ণনায় ছিলেন প্রভাষক প্রশান্ত বসাক ও বাপ্পী পাটওয়ারী।
পরে বিজয়ী দলের মাঝে শুভেচ্ছা পুরস্কার দেয়া হয়।

রাজশাহীর চার আবাসিক হোটেলে অভিযান, ২০ নারীসহ আটক ৩৭

সৌমেন মন্ডল,রাজশাহীঃ মহানগরীর চারটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় অনৈতিক কর্মকাÐের অভিযোগে ২০ জন নারীসহ ৩৭ জনকে আটক করা হয়েছে।

বুধবার রাত ১০টার দিকে নগরীর সাহেববাজার এলাকায় সূর্যমুখী, পদ্মা, সুরমা ও আত্রাই নামের চারটি হোটেলে এ অভিযান চালানো হয়।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার একটি দল এ অভিযান চালায়।

নগর ডিবি পুলিশের সহকারী কমিশনার রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, হোটেলগুলোতে অনৈতিক কর্মকাÐ চলত। গোপন সংবাদের ভিত্তিতে হোটেলগুলোতে অভিযান চালানো হয়।

এ সময় চার হোটেল থেকে ২০ জন যৌন কর্মীকে আটক করা হয়।এছাড়া হোটেল চারটির ম্যানেজার, কর্মচারী, খদ্দেরসহ আরও ১৭ জনকে আটক করা হয়। এরপর তাদের ডিবি কার্যালয়ে নেয়া হয়।

তিনি আরও জানান, এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া থানায় মানবপাচার আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ব্যবসায়ীক উদ্দেশ্যে কাউকে হেফাজতে রেখে যৌনকাজ করালে এ আইনে মামলা করা হয়। তবে মামলায় ওই নারীদেরও আসামি করা হবে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।

রাণীশংকৈলে ৭ ই মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ মার্চ বুধবার ৭ই মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়

এ উপলক্ষে এদিন সকালে উপজেলা সভাকক্ষে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি নব নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, সহকারি কমিশনার ভূমি প্রীতম সাহা, ওসি এস এম জাহিদ ইকবাল। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় প্রথমবারে মতো জাতীয় ৭ ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালনের সকল প্রস্তুতি গৃহীত হয়।

ঝালকাঠি পৌর এলাকায় আলমিরা ভেঙ্গে দিনদুপুরে বাসা থেকে স্বর্ণালংকার লুট

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠি পৌর শহরের একটি বাসা থেকে আলমিরা ভেঙ্গে স্বর্ণালংকার ও টাকা চুরি করে নিয়েছে একদল চোর। এ সময় দুই যুবক এলাকাবাসীর হাতে আটক ।

০৩/০৩/২০২১ইং তারিখ বুধবার সকাল ১১টার দিকে কৃষ্ণকাঠি এলাকায় এ দূধর্ষ চুরির ঘটনা ঘটে। দিনের বেলা প্রকাশ্যে এ ধরণের চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কৃষ্ণকাঠি এলাকার বিশ্বরোডের পাশে একতলা একটি ভবনে থাকেন মাকসুদা বেগম। তাঁর স্বামী মো. শাহজাহান ঢাকায় চাকরি করেন। সকাল ১১টার দিকে মাকসুদা চায়ের পাতা কিনতে বাসার সামনে একটি দোকানে যান। এ সুযোগে মোটরসাইকেল এসে দুই যুবক মাকসুদার ঘরের দরজার হ্যাজবোল ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও সোনার গহনা লুটে নেয় । এরই মধ্যে মাকসুদা ঘরে এসে দুই যুবককে দেখতে পেয়ে চিৎকার দেয়। স্থানীয়রা ছুটে এসে তাদের হাতে নাতে ধরে । পরে ঐ দুই যুবককে পুলিশকে খবর দিয়ে স্থানীয়রা তাদের হাতে । এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ।

মাকসুদা বেগম বলেন, আটক দুই যুবকের সঙ্গে আরো লোকজন ছিল বলে তার ধারণা । এবং তার টাকা ও সোনার গহনা তারা নিয়ে পালিয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে আমার লুটে নেওয়া টাকা ও গহনা উদ্ধারের অনুরোধ করছি।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে কিছু পাওয়া যায়নি। স্থানীয়রা তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আমরা চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করছি।

রাজশাহীতে জাতীয় ভোটার দিবস উদযাপন

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার(২ মার্চ) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নানা কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ১০টায় এসকল কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবদুল জলিল, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। এছাড়া জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল সেবা দেয়া হয়। আঞ্চলিক নির্বাচন কার্যলয়, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যলায় ও নগরীর দুই থানা নির্বাচন অফিস একত্রে এসব আয়োজন করে।

পাশাপাশি রাজশাহীর ৯টি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আলাদাভাবে দিবসটি উদযাপন করা হয়।

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সিংগাইর কলেজের ভিপি মিরুকে হত্যা

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন ওরফে মিরুকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (১ মার্চ ২০২১) দিবাগত গভীর রাতে পৌর এলাকার কাজী মার্কেটের নিকটে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ভিপি মিরুর উপর হামলা চালায় নিজ দলের কর্মীরা ।

মঙ্গলবার (২ মার্চ) দুপুরে ঢাকার জাতীয় অর্থোপেডিকস (পঙ্গু) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, সিংগাইর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোল্লা মোহাম্মদ দুলাল ও ফারুক হোসেনের মধ্যে আধিপত্য নিয়ে অভ্যন্তরীণ কোন্দল চলছিল। এ কোন্দলের জের ধরে দুলাল ও তার সহযোগীরা সোমবার সিংগাইর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ফারুককে কুপিয়ে আহত করে।

স্থানীয় এবং দলীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লা মোহাম্মদ দুলাল ও তার সহযোগীরা ফারুক হোসেনকে মারধর করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কোন্দল দেখা দেয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, কিলিং মিশনে দুটি সিএনজিতে থাকা পৃথক ৬ জন অংশ নেন। খুনের মোটিভ নিশ্চিত হলেও এখনও কেউ মামলা করেনি।

এছাড়া খুনের ঘটনার জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সর্বশেষ আপডেট...