21 C
Dhaka, BD
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

মুশতাকের মৃত্যুর প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিপেটা, আহত ১৫

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনাকে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড আখ্যা দিয়ে হত্যার বিচার দাবিতে পূর্বঘোষিত প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের মশাল মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে টিএসসি থেকে মশাল মিছিলটি নিয়ে শাহবাগের দিকে যাওয়ার সময় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সামনে বাধা দেয় পুলিশ। এরপর পুলিশ লাটিচার্জ শুরু করে। ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের ছত্র ভঙ্গ করে দেয়। এ সময় পুলিশকে টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করতে দেখা গেছে। পুলিশের লাঠিচার্জে ১৫ জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আন্দোলনকারীরা জানিয়েছেন তিনজনকে আটক করে পুলিশ নিয়ে গেছে।

আজকের হামলার প্রতিবাদে আগামীকাল দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল করা হবে বলে জানিয়েছেন প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক আল কাদেরী জয়।

ক্রিকেটার নাসিরের নব্য স্ত্রী তাম্মির দেয়া কোন তালাক নোটিশ পাননি রাকিবের স্থানীয় ইউনিয়ন পরিষদ

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি: দেশ জুড়ে আলোচিত জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের নতুন স্ত্রী তামিমা সুলতানা তাম্মির পাঠানো কোন তালাক নোটিশ পাননি বলে জানিয়েছে ঝালকাঠির নলছিটি উপজেলাধীন ভৈরবপাশা ইউনয়ন পরিষদ।

নাসিরের নব্য স্ত্রী তাম্মি মিডিয়ার কাছে তার সাবেক স্বামী রাকিবের গ্রামের বাড়ী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনয়ন পরিষদে তালাক নোটিশ পাঠানোর দাবী করলেও তা অসত্য বলে নিশ্চিত করেছে ইউনিয়ন চেয়ারম্যান নাসির উদ্দিন আহম্মেদ ও সচিব মাকসুদুল হক।

২৪/০২/২০২১ইং তারিখ বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ক্রিকেটার নাসির হোসেনের সাথে উপস্থিত তার বিতর্কিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মির প্রথম স্বামী রাকিব হোসেনকে তালাক দেয়া ও এলাকায় নোটিশ পাঠানোর দাবী প্রশ্নবিদ্ধ হয়ে পরেছে বলে জানাগেছে।

রাকিবের গ্রামের বাড়ী ঝালকাঠি জেলার ভৈরবপাশা ইউনিয়নের ষাইটপাকিয়া গ্রামে হলেও তার মা রাকিবের শিশু কণ্যাকে নিয়ে নলছিটি পৌরসভার একটি ভাড়া বাসা নিয়ে সেখানে বসবাস করেন। উক্ত ভাড়া বাসায় খোঁজ নিয়ে দেখা যায় রাকিব তাম্মির ছোট্ট শিশু কন্যাকে রাকিবের মায়ের সাথে ।

এ ব্যাপারে রাকিবের মায়ের সাথে আলাপকালে জানান, তার ছেলেকে যে ছেলের বৌ তালাক দিয়েছে সে কথা তিনি কয়েক দিন আগে মিডিয়ার সংবাদের মাধ্যমে জানতে পারেন। তবে তালাকের কোন কাগজই তারা পাননি বলেও জানান।

গত ১৪/০২/২০২১ইং তারিখ বিশ্ব ভালোবাসা দিবসে ক্রিকেটার নাসির হোসেন এবং তামিমা সুলতানা তাম্মি তাদের বিয়ের ঘোষনা দেয়। এরপরেই প্রথম স্বামী বর্তমান থাকতে তাকে তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ে করা এবং অন্যের স্ত্রীকে অবৈধ ভাবে ভাগিয়ে নিয়ে ভ্যাবিচারে লিপ্ত হওয়ার অভিযোগে নাসির-তাম্মির বিরুদ্ধে প্রথম স্বামী রাকিব হোসেন একটি মামলা দায়ের করেন।

এ নিয়ে গত কয়েক দিন ধরেই দেশের ক্রীয়াঙ্গনসহ সকল মিডিয়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় আসছে ।

এসব অভিযোগের জবাব দিতে নাসির ও তাম্মি দম্পতি গত ২৪/০২/২০২১ইং তারিখ বুধবার ঢাকায় সংবাদ সম্মেলন আহবান করেন। সেখানে তাম্মি দাবি করেন যে, তার প্রথম স্বামী রাকিবকে অনেক আগেই তিনি তালাক দিয়েছেন। তাদের মধ্যে ২০১৬ সালে তালাক সম্পন্ন হওয়ার প্রমান হিসাবে সাংবাদিকদের সামনে তালাকের একটি কপি তুলে ধরা হয় ।

সংবাদ সম্মেলনে তাম্মি আরো দাবী করেন, তালাকের এই কপি রাকিবের গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলাধীন ভৈরবপাশা ইউনিয়ন পরিষদেও পাঠানো হয়েছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত হতে ২৫/০২/২০২১ইং তারিখ বৃহস্পতিবার ভৈরবপাশা ইউনিয়ন পরিষদ ও রাকিবের পরিবার কাছ গিয়ে তামবির তালাক দেয়ার দাবীর কোন সত্যতা পাওয়া যায়নি।

২৫/০২/২০২১ইং তারিখ বৃহস্পতিবার বিকেলে ভৈরবপাশা ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ এ সংক্রান্ত রেজিস্টার দেখিয়ে বলেন, সাধারণ এ ধরনের কাগজপত্র রেজিস্টার্ড ডাকযোগে পাঠানো হয় ও প্রতিটি রেজিস্টার্ড ডাক ইউনিয়ন পরিষদের নিজেস্ব রেজিষ্টারে লিপিবদ্ধ করে রাখা হয়। রেজিস্টার্ড ডাকযোগে পাঠানো হলে তা না আসার কোনো কারণ নেই।

অথচ আমাদের রেজিস্টারে এ ধরনের কোনো নোটিশ আসার তথ্য লিপিবদ্ধ নেই। তাছাড়া নাসির ও তাম্মির দ্বিতীয় বিয়ে নিয়ে যেরকম তোলপাড় চলছে তা জানার পর আমরা পুনরায় যাচাই করে দেখেছি কিন্তুএধরনের কোনো নোটিশ আসেনি এবং আমরা এখনো পর্যন্ত পাইনি।

শার্শায় ছিনতাইকৃত টাকা একটি পিস্তল সহ তিন ছিনতাইকারী আটক

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানাধীন মাঠপাড়া যশোর টু বেনাপোল মহাসড়কের উপর থেকে পিস্তল ঠেকিয়ে ৭ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকৃত টাকা,১টি ওয়ান শুটারগান পিস্তল ও একটি মোটরসাইকেল সহ তিন জনকে আটক করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার(২৫ ফেব্রয়ারি) রাত ৮টায় যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আটক ৩জন হলো বেনাপোল সাদিপুর গ্রামের আহসান মোড়লের ছেলে সুজন(২৫),একই গ্রামের আবু তৈয়ব মোড়লের ছেলে আনোয়ার(২৫) ও বেনাপোল ভবেরবেড় গ্রামের নুরু হোসেনের ছেলে নোমান(১৯)।

যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার)পিপিএম সাংবাদিকদের বলেন, গত ২৪ তারিখ শার্শা থানাধীন এলাকার মহাসড়কের উপর থেকে ব্যাংকে জমা দিতে যাওয়া ৭ লাখ ৮০ হাজার টাকা টুটুল নামে এক ব্যক্তিকে মারধোর ও পিস্তল ঠেকিয়ে ছিনতাইকারীরা ব্যাগ ছিনিয়ে চলে যায়।

পরে শার্শায় থানায় মামলা হওয়ার ২৪ ঘন্টার আগেই যশোর জেলা পুলিশ ও শার্শা থানা পুলিশের একটি চৌকস টিম বেনাপোলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকৃত নগত অর্থ,১টি ওয়ান শুটারগান পিস্তল ও একটি পালসার মোটরসাইকেল সহ তিন ছিনতাইকারী কে আটক করা হয়।

তিনি আরো বলেন, ছিনতাইকারীদের কাছ থেকে ৭,৬৪,০০০/- (সাত লক্ষ চৌষাটি হাজার) টাকা উদ্ধার করা হয়। আটক ছিনতাইকারীদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

ঝালকাঠিতে ব্রাকের সহযোগিতায় যক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠিতে ব্রাকের সহযোগিতায় যক্ষা বিষয়ক কর্মশালা বেরাক কার্যালয় অনুষ্ঠিত হয়েছে।

২৫/০২/২০২১ইং তারিখ বৃহস্পতিবার সকালে সদর উপজেলা বেরাক অফিস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহমেদের সভাপতিত্বে কর্মশালায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রজ্ঞা পারমিতা। উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন ব্রাকের ব্যবস্থাপক মোঃ আব্বাস আলী, স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি মোঃ জোবায়ের হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বাধীনতা সেনিটারিয়ান পরিষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর কামাল, স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ নিজামুল হক নাঈম, ব্রাকের অন্যান্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, প্রশিক্ষনার্থী পল্লী চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বেনাপোলে ১৫৫ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল পোস্ট অফিসের সামনে থেকে ১৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ইব্রাহিম হোসেন সুমন(২২)নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে র‍্যাব সদস্যরা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে বেনাপোল পোস্ট অফিসের সামনে থেকে ১৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সুমন নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী সুমন ভবেরবেড় গ্রামের মোসলেম হাওলাদার এর ছেলে।

যশোর র‍্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন বলেন, উদ্ধার আলামত ও ধৃত আসামী’কে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সাভারের আশুলিয়ার-চারাবাগ ও গৌরীপুর এলাকায় বসত বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

বিপ্লব,সাভারঃ সাভারের আশুলিয়ার চারাবাগ ও গৌরীপুর এলাকায় বসত বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ ।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, কিছু অসাধু ব্যক্তি, বৈধ সংযোগ লাইন থেকে অবৈধ ভাবে লাইন দিয়েছে, বিষয়টি জানতে পেরে, অভিযান পরিচালনা করে পাঁচ শতাধিক অবৈধ বিতরণ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ দেয়ার সাথে যারা জড়িত রয়েছে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাভার তিতাস গ্যাস অফিসের ব্যবস্থাপনা প্রকৌশলী মোঃ মহিউদ্দিন- উপ-ব্যবস্থাপনা প্রকৌশলী , মোঃ আমির হোসেন, মোঃ আনিছুজ্জামন, মোঃ ইদ্রিস আলী ও মোঃ আমজাদুল ইসলাম,মোঃ সেলিম সহ আরো অনেকেই।

অভিযানে চলাকালে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো ।

১০৩ বছরের বৃদ্ধার শেষ আর্তনাদ প্রধানমন্ত্রীর কাছে

শুধু আওয়ামী লীগ করার কারণে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ভয়াবহ নির্যাতনের শিকার হন রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের আমগাছি গ্রামের দশরথ চন্দ্র কবিরাজ। তাকে সবাই দশরথ মাস্টার নামেই চেনেন।

তবে দশরথ মাস্টার না থাকলেও একা বেঁচে আছেন তার শতবর্ষী স্ত্রী ল²ী রানী কবিরাজ। জীবন সায়াহ্নে এসে তিনি একবার শেষ দেখা করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। অসহায় এই নারীর এখন নেই আর কোনো অবলম্বন। স্বামীর ভিটা আঁকড়ে পড়ে প্রহর গুনছেন শেষ দিনের জন্য।

জানা যায়, বঙ্গবন্ধুর আদর্শের আজন্ম সৈনিক দশরথ মাস্টার ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তার ছেলেও মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নেন। দশরথ মাস্টার ছিলেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের ঘনিষ্ঠ সহচর। পঁচাত্তর-পরবর্তী সব আন্দোলন-সংগ্রামে সমানভাবে ছিলেন সক্রিয়। শুধু আওয়ামী লীগের রাজনীতি করার কারণে বারবার সইতে হয়েছে জুলুম-নির্যাতন। তার পরও এক মুহূর্তের জন্য আদর্শচ্যুত হননি।

এদিকে শুধু রাজনৈতিক প্রতিহিংসায় নৃশংস নির্যাতনের শিকার হয়ে ২০০৬ সালের ১৩ আগস্ট অনেকটাই বিনা চিকিৎসায় মারা যান দশরথ মাস্টার। তবে তার আগে বসতভিটা দখলের জন্য দুই দফায় তার বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়। লুট করা হয় পুকুরের মাছ। কেটে সাবাড় করা হয় বাগানের গাছ। স্বামীর বিরান ভিটায় কালের সাক্ষী হয়ে এখনও বেঁচে আছেন দশরথ মাস্টারের শতবর্ষী স্ত্রী ল²ী রানী কবিরাজ।

ল²ী রানী বলেন, ২০০১ সালে শুধু আওয়ামী লীগ করার কারণে তার স্বামীকে নৃশংসভাবে নির্যাতন করে বিএনপি-জামায়াতের সশস্ত্র ক্যাডার বাহিনী। রাতের আঁধারে জ্বালিয়ে দেয়া হয় বাড়িঘর। সশস্ত্র সন্ত্রাসীরা জোরপূর্বক লুট করে পুকুরের মাছ। বাড়ির চারপাশের বাগানের গাছগাছালি কেটে সাবাড় করা হয়। চেয়ে চেয়ে দেখলেও বাধা দেয়ার ক্ষমতা ছিল না। কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। পুলিশকে বারবার ডেকেও পাওয়া যায়নি। থানায় বারবার অভিযোগ দিলেও পুলিশ একটিবারের জন্য আসেনি। অসহায় পরিবারটিকে সইতে হয়েছে সীমাহীন নির্যাতন। শুধু রাজনৈতিক কারণে।

ল²ী রানী কবিরাজ জানালেন, দশরথ মাস্টারের পরিবারের ওপর চালিত ভয়াবহ নির্যাতনের খবর ওই সময়ে পত্রপত্রিকায় প্রকাশ হয়। দেশ-বিদেশে প্রতিবাদের ঝড় ওঠে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে নির্যাতিত অন্য পরিবারগুলোর সঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। প্রধানমন্ত্রী কিছু আর্থিক সহায়তাও দেন।

ল²ী রানী বলেন, তিনি আর একটিবার শেষবারের মতো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। বলতে চান তার পরিবারের ওপর হওয়া ভয়াবহ নির্যাতনের কিছু কথা। এই তার শেষ ইচ্ছা।

জানা যায়, ল²ী রানী কবিরাজের বর্তমান বয়স ১০৩ বছর। ১৯১৭ সালের ১৫ মে জন্ম। সাত সন্তানের এ মা দেখেছেন ব্রিটিশ রাজ। ভারত পাকিস্তান ভাগ। দেখেছেন পাকিস্তানি শাসন। দেখেছেন মুক্তিযুদ্ধ। একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হলে সহায় সম্পদ সব ফেলে স্বামী দশরথ মাস্টারের সঙ্গে সীমান্ত পেরিয়ে সন্তানদের নিয়ে ভারতে চলে যান। পাক হানাদার বাহিনী তার বাড়িঘর জ্বালিয়ে দেয়।

ভয়াবহ নির্যাতনের কথা স্মরণ করে ল²ী রানী আরও বলেন, ওই সময় বাড়িতে থাকতে না পেরে নির্যাতনের সম্বল করে অসুস্থ স্বামীকে নিয়ে স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়ে লুকিয়ে থেকে প্রাণ বাঁচাতে হয়েছে। সন্ত্রাসীদের ভয়ে আজ এ বাড়ি কাল ওবাড়ি করে কেটেছে তাদের দিন। পালিয়ে থাকতে হয়েছে দিনের পর দিন। সেই সঙ্গে দশরথ মাস্টারের শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। একসময় বিনা চিকিৎসায় দশরথ চন্দ্র মাস্টার মারা যান।

দুঃসহ জীবনের না বলা কিছু কথা প্রধানমন্ত্রীকে জানাতে চান উল্লেখ করে শতবর্ষী ল²ী রানী বলেন, আমার বিশ্বাস বঙ্গবন্ধুকন্যা দশরথ মাস্টারের পরিবারের ওপর হওয়া নির্যাতনের কথা ভুলে যাননি। জীবনের শেষপ্রান্তে এসে শুধু একবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। আমার আর কোনো চাওয়া নেই।

বাবার সঙ্গে সন্ত্রাসী বাহিনীর নির্যাতনের শিকার হয়েছিলেন ছেলে সুকুমার চন্দ্র কবিরাজ। ছাত্রলীগ-যুবলীগ হয়ে এখন তিনি দুর্গাপুর পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক।

সুকুমার চন্দ্র কবিরাজ বলেন, আমরা আজন্ম মুজিব আদর্শে বেড়ে উঠেছি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে শত জুলুম-নির্যাতনেও আমার পরিবার আদর্শ থেকে বিচ্যুত হয়নি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই আমাদের দিশারি। আমার মা-জীবনের শেষপ্রান্তে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে একটিবারের জন্য দেখা করতে চান। চোখের দেখা দেখতে চান। এটিই আমাদের শেষ ইচ্ছে।

সাভারে অবৈধ গ্যাস সংযোগের ঠিকাদার মোল্লা রশিদের বিরুদ্ধে থানায় অভিযোগ।

 স্টাফ রিপোর্টারঃ ঢাকার সাভারে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় সাভার তিতাস গ্যাস এর ঠিকাদার হুমায়ুন কবির রশিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর জয়নাবাড়ী স্কুল পাড়া এলাকার রায়হান নামের এক ব্যক্তি সাভার মডেল থানায় ঠিকাদার রশিদের নামে এ অভিযোগ দায়ের করেন।

সময় ভুক্তভোগী রায়হান বলেন গ্যাস অফিসের ঠিকাদার বৈধ সংযোগ দেয়ার কথা বলে খোকন এর মাধ্যমে তার কাছ থেকে দেড় লক্ষ টাকা নেয়।
পরে তারা অবৈধ সংযোগ দিয়ে বিল পরিশোধের জন্য ডুবলিকেট একটি বই দিয়ে যান।

এ সময় তারা গ্যাস বিল পরিশোধের জন্য ব্যাংকে গিয়ে জানতে পারেন তাদের সাথে প্রতারণা করা হয়েছে।

এই ঘটনায় ভুক্তভোগী রায়হান বাদী হয়ে সাভার মডেল থানায় ঠিকাদার রশিদের নামে একটি অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী রায়হান আরো বলেন,ঠিকাদার রশিদ বৈধ সংযোগ দেয়ার কথা বলে এলাকার বেশ কিছু বাসা বাড়ির মালিকদের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি তদন্ত মোঃ সাইফুল ইসলাম বলেন, প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় ঠিকাদার রশিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ঘটনার সত্যতা পেলে রশিদ যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

আশুলিয়ার মোকসেদ এখন ভয়ঙ্কর সন্ত্রাসী

বিপ্লব,সাভার: ওয়ার্কশপে মোটর সাইকেল মেরামত এরপর পারিশ্রমিকের টাকা চাওয়ায় চাওয়ায় মুনসুর (৩৫) নামের ওয়ার্কশপ কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে।

তাদের মারধরে আহত হয় তিনি অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেন।

এ ঘটনায় মোকসেদ আলী (৩৫), আসলাম (৩০) কে অভিযুক্ত করে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি আশুলিয়ার পাবনারটেক ক্লাবের পাশে তার গ্যারেজে মোটরসাইকেল মেরামতের কাজ করাতে আসেন মোকসেদ আলী ও আলমাস। মেরামত কাজের বিল ২০০ টাকা হলেও জোরপূর্বক ১০০ টাকা হাতে ধরিয়ে সেখান থেকে চলে যেতে থাকেন তারা।

এ সময় বাকি টাকা চাইলে ওয়ার্কশপ কর্মী মনসুরের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তাকে ব্যাপক মারধর করেন এই দুই যুবক। পরে মনসুরকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান অভিযুক্তরা।

এ ব্যাপারে ওয়ার্কশপ কর্মী মনসুর জানান, বিভিন্ন সময় তার গ্যারেজে এসে জোরপূর্বক কম টাকায় কাজ পড়াতেন মোকসেদ। পারিশ্রমিকের ন্যায্য টাকা না পেয়ে এর প্রতিবাদ করায় সেদিন তাকে মারধর করা হয়। এ ঘটনায় বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

এদিকে ঘটনার পরেরদিনই আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করার পর ৫ দিন পেরিয়ে গেলেও এখনো পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় শঙ্কিত এই ভুক্তভোগী।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তামিম জানান, অভিযুক্তদের একাধিকবার থানায় ডাকা হলেও আসেননি। তাই এ ব্যাপারে এখনো কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

অভিযুক্ত মোকসেদ আলী মানসিকভাবে একজন বিকারগ্রস্ত। মাদক সেবনের জন্য তাকে একাধিকবার রিহাবে পাঠানো হয় বলেও জানান তিনি।

জাবিতে সব ধরনের পরীক্ষা স্থগিত

অনির্দিষ্টকালের জন্য বিভাগ ও ইনস্টিটিউটসহ সব ধরনের পরীক্ষা স্থগিত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. আবদুস সালাম মিঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ মে বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চালুর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন সব বিভাগ ও ইনস্টিটিউটের সব ধরনের পরীক্ষা পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত করেছে। এসময় উইকেন্ড এবং ইভিনিং প্রোগ্রামেরও সব ধরনের পরীক্ষা স্থগিত থাকবে।

প্রসঙ্গত, গত বছরের ১২ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে অনলাইন ক্লাস শুরু হয়। ক্লাসের পাশাপাশি অনলাইনে টিউটোরিয়াল পরীক্ষাও নেয়া হয়। ১৮ ডিসেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ৪৫তম ব্যাচের সম্মান শেষবর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপরই ৪৪ ব্যাচের মাস্টার্সের পরীক্ষা নেয়ার চিন্তা করেছিল প্রশাসন। সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষার জন্যও মানববন্ধন ও স্মারকলিপি জমা দিয়েছিলেন শিক্ষার্থীরা।

এর আগে গতকাল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আমরা আগামী ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু ও ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এসব খোলার পর বিসিএস পরীক্ষা নেওয়া হবে।’

বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদনের তারিখ ও পরীক্ষার তারিখ পেছানো হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘করোনার কারণে বিসিএস পরীক্ষায় আবেদনের তারিখে যেসব শিক্ষার্থীর বয়সসীমা অতিক্রান্ত হয়ে যাবে তাদের বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। কেউই যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আমরা অবশ্যই সেদিকে খেয়াল রাখব।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৬ জুন শুরু হবে চলবে ২০ জুন পর্যন্ত।

সর্বশেষ আপডেট...