22 C
Dhaka, BD
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচরে স্বপ্নসিঁড়ি যুব সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বিপ্লব,সাভারঃ সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচরে স্বপ্নসিঁড়ি যুব সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ।

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, স্বপ্নসিঁড়ি যুব সংঘের উদ্যোগে সৌধে পুষ্পস্তবক, আলোচনা সভা মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ফখরুল আলম সমর।

উক্ত সময় প্রধান অতিথি ভাষা শহীদদের ও বাংলা ভাষা মাতৃভাষা নিয়ে আলোচনা করেন ।এসময় তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর উক্ত স্কুল মাঠে স্মৃতিসৌধ নির্মাণের জন্য এক লক্ষ টাকা প্রদান করেন ।

 

এর আগে তিনি ঝাউচর বাজারে করণা ভ্যাকসিন নিবন্ধন ভূথ এর উদ্বোধন করেন ।

অনুষ্ঠানের শেষে স্বপ্নসিঁড়ি সংগঠনের পক্ষ থেকে একটি শোক রেলী বের করা হয় ।

এ সময়, উপস্থিত ছিলেন, তেতুলঝড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য, শাহ আলম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফজলুল বারী খোকন আইন বিষয়ক সম্পাদক তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগ, আশরাফুল ইসলাম সভাপতি ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ, হোসেন আলী সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ, গিয়াস উদ্দিন রাজু ইউনিয়ন আওয়ামীলীগ, রফিকুল ইসলাম মুকুল বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা, জসিম উদ্দিন সাবেক সহ-সভাপতি ঢাকা জেলা ছাত্রলীগ, মোহাম্মদ ওমর ফারুক সাবেক সহ সম্পাদক ঢাকা জেলা ছাত্রলীগ, শাহিন আলম-যুগ্মসাধারণ সম্পাদক তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ, মোঃ মোখলেছুর রহমান সহ-সভাপতি তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মনির হোসেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামীলীগ,

অনুষ্ঠানটির আয়োজন ছিল স্বপ্নসিঁড়ি যুব সংগঠন ।

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

বিপ্লব,সাভারঃ সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ।

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নে সকাল ১০ টায় পরিষদ চত্বরে পতাকা উত্তোলন ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, ফখরুল আলম সমর ।

এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও এতিমদের সাথে সাক্ষাৎ করে মিলাদ ও দোয়া আয়োজন করেন ।

মিলাদ মাহফিল ও দোয়ার পর এতিমদের মাঝে নগদ অর্থ ও তবারক বিতরণ করা হয় ।

এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটির র‍্যালির আযোজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যসহ ছাত্রনেতা সাইদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

বাঘায় শহীদের প্রতিশ্রদ্ধা জানালেন জনদরদী সাবেক মেয়র আক্কাছ আলী।

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ রাজশাহী জেলার বাঘা উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জনগনের প্রানপ্রিয় নেতা সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগ সদস্য মো,আক্কাছ আলী।

রবিবার (২১ শে ফেব্রুয়ারি) সকালে আওয়ামীলীগ এর এই নেতা সাবেক মেয়র আক্কাছ আলীর বাসভবন হতে কয়েক হাজার নারী-পুরুষ,ছাত্র, ছাত্রী,ব্যবসায়ী, শিক্ষকমন্ডলী, বিভিন্ন পেশাজীবী,কৃষক,বিভিন্ন সংগঠনসহ দীর্ঘ এক র‍্যালী নিয়ে পাঁয়ে হেঁটে নারায়নপুর বাজার হয়ে প্রথমে শাহদৌলা সরকারী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,,,।

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামীলীগ নেতা ও সাবেক মেয়র আক্কাছ আলী তার সকল নেতা-কর্মীসহ সাথে থাকা সকল শ্রেণী-পেশার হাজার হাজার সমর্থক ও লোকজন নিয়ে কলেজ মাঠেই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর আওয়ামী লীগের ও বাঘা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী এবং সেচ্ছাসেবী সংগঠন পক্ষ থেকে দলের নেতৃত্বে অনেক নেতা একের পর এক মো,আক্কাছ আলীর সাথে ফুল দেন। তাঁদের পর উদীয়মান বাঘা উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি মাইনুল ইসলাম মুক্তার জনপ্রিয় মাদক মুক্ত যুবকদের নিয়ে ”সোনারতরী৭১” সংগঠনের পক্ষে ফুলেরডালা দেন শহীদ মিনারে।

পরে বাঘা শাহদৌলা সরকারী কলেজের প্রতিষ্ঠাতা প্রেন্সিপাল কবরে ফুলদিয়ে স্বরণ করে দোয়া করেন।

এরপর আওয়ামীলীগসহ ১৪ দলের বিভিন্ন সাবেক নেতারা-কর্মী ও সমর্থক নিয়ে এই আওয়ামীলীগ নেতা আক্কাছ আলী র‍্যালী নিয়ে উপজেলা চত্তরের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান।ফুলে ফুলে ছেয়ে যায় শহীদের বেদী।

চলমান র‍্যালীটি হাজার হাজার মানুষের সুশৃঙ্খলা নিয়ে উপজেলা বঙ্গবন্ধু চত্তরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একে একে ফুলের ডালা দিয়ে শ্রদ্ধার সাথে স্বরণ করেন।কিছুক্ষণ অপেক্ষা শেষে বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের এক সংক্ষিপ্ত শহীদদের স্মৃতিচারণ করে বক্তব্য দেন সাবেক মেয়র আক্কাছ আলী।

শহীদদের শ্রদ্ধা জানাতে আসা এই বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী জেলা কমিটির সদস্য,দীর্ঘ একযুগেরও বেশী সময় বাঘা পৌরসভার মেয়র ছিলেন।তার জনপ্রিয়তায় আজ একুশে ফেব্রুয়ারি শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা হাজার হাজার মানুষের অংশগ্রহন করা র‍্যালীর জন্য উপজেলার প্রদান প্রধান সড়ক দীর্ঘ জনস্রোত সৃষ্টি হয়।

এই র‍্যালীটি বেশকিছু মিডিয়ার কর্মীরা ডোনক্যামেরা সহ অনেক কে দেখা যায় মোবাইলে ভিডিও বন্দি করতে। বাঘা উপজেলা বিভিন্ন সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, ছাত্র সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ এই সাবেক মেয়র আক্কাছ আলীর র‍্যালীতে অংশগ্রহণ করতে দেখা যায়।

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সৈয়দ রুবেল,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ঝালকাঠিতে নানা কর্মসূচির মধ্যে পালিত হয়েছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

শনিবার রাত ১২ টা ১ মিনিটে ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রসাসক মো. জোহর আলী। জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্ধ পুস্পস্তবক অর্পণ করেন।

পরে যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠন, ঝালকাঠি টিভি সাংবাদিক সমিতি, প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি, বিএমএসএফ, ঝালকাঠি নাগরিক ফোরাম, মুক্তমনের সাংবাদিক সংগঠন ঝালকাঠি মিডিয়া ফোরাম এবং বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে শহীদদের ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়া ঝালকাঠিতে প্রভাত ফেরি, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় এ দিবসটি উৎযাপন করা হয় ।

সাভারে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত (ভিডিও)

বিপ্লব,সাভারঃ সাভারে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২১ ফেব্রয়ারি পালিত হয়েছে।

এ উপলক্ষে রাত ১২ টা এক মিনিটে সাভার উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

পরে সাভার উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গসংগঠন,উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সমাজের সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করেন ভাষা শহীদদের প্রতি। এর আগে প্রতিমন্ত্রী উপজেলা চত্বরে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার ও স্বাধীনতা বঙ্গবন্ধু চত্বর উদ্বোধন করেন।

এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে  তদন্ত সাপেক্ষে দ্রুত সুষ্ঠু বিচারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে  তদন্ত সাপেক্ষে দ্রুত সুষ্ঠু বিচারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২০/০২/২০২১ইং তারিখ শনিবার  সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের মূল ফটকের সামনে সর্বস্তরের শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর মধ্যযুগীয় কায়দায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অতি দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানিয়েছেন ।

এছাড়াও, বাংলাদেশের সকল শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করে সন্ত্রাসমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের দাবী জানানো হয়।

উল্লেখ্য যে,গত ১৬/০২/২০২১ইং তারিখ মঙ্গলবার  বাস ও মিনিবাস পরিবহন শ্রমিকদের সাথে বাকবিতণ্ডার জের ধরে ওইদিন মধ্যরাতে বরিশালের রুপাতলী হাউজিং এলাকায় মেসে মেসে ঢুকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর কতিপয় সন্ত্রাসীদের নেতৃত্বে সশস্ত্র হামলা চালানো হয়েছিলো ।

সাভারে তিতাস গ্যাসের নামধারী ভায়া ঠিকাদার হুমায়ুন কবির(রশিদ) অবৈধ গ্যাস সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা

স্টাফ রিপোর্টারঃ সাভারে তিতাস গ্যাসের নামধারী ভায়া ঠিকাদার হুমায়ুন কবির(রশিদ) অবৈধ গ্যাস সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা । অভিনব কায়দায় তিতাস গ্যাসের বৈধ সংযোগ দেয়ার কথা বলে বিভিন্ন বাসা বাড়ির মালিকদের কাছ থেকে, প্রায় ২০ লক্ষ টাকারও বেশী হাতিয়ে নিয়েছেন তিনি।

সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ী ও স্কুল পাড়া এলাকায় তিতাস গ্যাসের এসব অবৈধ সংযোগ দেওয়ার কথা বলে এসব টাকা হাতিয়ে নিয়েছেন তিনি । এ সময় প্রতিটি সংযোগ দিয়ে ৭০ হাজার টাকা থেকে শুরু করে ১লক্ষ ৫০ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন নামধারী এই ঠিকাদার রশিদ , তাহার প্রতারণার ফাঁদে পড়ে বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীরা বলেন, তিতাস গ্যাসের বৈধ সংযোগ দেয়ার কথা বলে রশিদ ঠিকাদারের সহযোগী খোকনের মাধ্যমে বাসা বাড়ির মালিকদের কাছ থেকে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা নিয়ে সংযোগ দেন রশিদ ।

এ সময় গ্যাসের বিল পরিশোধের জন্য ভুক্তভোগীদেরকে গ্যাস বিলের বই ও দিয়েছিলেন তিনি । পরে তারা গ্যাসের বিল পরিশোধের জন্য ব্যাংকে টাকা জমা দিতে গেলে, জানতে পারেন প্রতারণার শিকার হয়েছেন তারা। এর পর ভুক্তভোগীরা আরও বলেন,বৈধতা যাচাই এর জন্য আমরা সাভার তিতাস গ্যাস অফিসে গিয়ে বিল পরিশোধ বইয়ের সদস্য নাম্বার দিলে, দেখা যায় অন্য এলাকার আরেক জন গ্রাহকের সদস্য নাম্বার দিয়ে এই ভুয়া বিল বই বানিয়েছেন ঠিকাদার রশিদ।

এসব অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের ব্যাপারে ঠিকাদার রশিদ এর সহযোগী খোকনের কাছে জানতে চাইলে, ঘটনার সত্যতা শিকার করে তিনি বলেন, সংযোগ নেয়ার ব্যাপারে আমি নিজেও তাকে এক লক্ষ টাকা দিয়েছি। এছাড়া ঠিকাদার রশিদ বৈধ সংযোগ দেয়ার কথা বলে সে নিজেই বাসা বাড়ির মালিকদের কাছ থেকে টাকা নিয়েছেন।

এ বিষয়ে নামধারী ঠিকাদার আব্দুর রশিদের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার দেশের বাড়িতে অসুস্থ আছি, আমার ছেলেও একজন সাংবাদিক , তাহার নাম উসো মোল­া সে এ ব্যাপারে আপনাদের সাথে কথা বলবে ।

এ ঘটনায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কো¤পানী লিমিটেডের প্রকৌশলী সায়েম বলেন, তদন্তের মাধ্যমে ঠিকাদার রশিদ এর অবৈধ গ্যাস সংযোগ দেয়ার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাভারের আশুলিয়ায় ৫৯০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক দুই

বিপ্লব,সাভারঃ সাভারের আশুলিয়ায় ৫৯০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪।

রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব ৪। র‌্যাব ৪ জানায়,মাদক ব্যবসায়ী দুলাল মিয়া ও আশরাফুল ইসলাম ফেন্সিডিল বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের কাজ থেকে ৫৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এবিষয়ে র‌্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন,আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোলে আমবাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন নামাজ গ্রামের একটি আমবাগান থেকে খোকন হোসেন(৪২)নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৫টার দিকে নামাজগ্রামের একটি আমগাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। খোকন শার্শার স্বরুপদা গ্রামে মৃত: রনক আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগানে একটি আমগাছের ডালে মৃত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবার ও পুলিশকে খবর দেন। পরে বেনাপোল পোর্ট থানার পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে বেনাপোল থানার ওসি অপারেশন আজিজুর ইসলাম সাংবাদিকদের বলেন, স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেছি। আমরা লাশটি ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠাবো। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারবো। পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাবো।

সিংগাইরের জামির্তা ইউনিয়নে উদ্দীপ্ত তরুণ সংঘের উদ্যোগে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ ফাইনাল খেলা অনুষ্ঠিত।

শুক্রবার বিকেলে মানিকগঞ্জের সিংগাইরের জামির্তা ইউনিয়নের উত্তর বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো উদ্দীপ্ত তরুণ সংঘ এর ফাইনাল খেলাটি ।

উক্ত ফাইনাল খেলাটি উদ্বোধন করেন প্রধান অতিথি, জামির্তা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব আব্দুল হালিম রাজু , উদ্বোধনকালে তিনি বলেন, সমাজের শৃঙ্খলা ও মাদকমুক্ত করতে আমাদের তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহ প্রকাশ করতে হবে, আমি আশা করব আমাদের ইউনিয়নের প্রত্যেকটি তরুণ খেলাধুলার মাঝে থেকে মাদক থেকে দুরেসরে থাকবে ।

উক্ত খেলায় মোট ১৭ টি অংশগ্রহণ করেন, শুক্রবার বিকেলে দুইটি টিম ফাইনালে খেলেন, সুদক্ষিরা একাদশ বনাম উত্তর বকচর কিংস ।
খেলার শুরুতেই টসে জিতে সুদক্ষিরা একাদশ ব্যাটিং করে মোট ১২ রানে জয়ি হয় ।

এ সময় রানার্সআপ দল উত্তর বকচর একাদশ কে ও সুদক্ষিরা কিংসকে প্রথম ও দ্বিতীয় পুরস্কার হাতে তুলে দেন জামির্তা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব আব্দুল হালিম রাজু।

এছাড়াও এসময় সকল খেলোয়াড়দের মাঝে মেডেল বিতরণ করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ জামশের আলী (সমাজসেবক), জনাব মোঃ ইদ্রিস আলী (অবসরপ্রাপ্ত ডাক্তার প্রাণিসম্পদ অধিদপ্তর), জনাব মোঃ জোবায়ের হোসেন (অবসরপ্রাপ্ত শিক্ষক) , জনাব মোঃ আব্দুল্লাহ (চাকুরীজীবী) ,জনাব মোঃ নাজিম উদ্দিন সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ এলাকার সকল মান্যগণ্য ব্যক্তিবর্গ ।

উক্ত খেলাটির তত্ত্বাবধানে ছিলেন, সানোয়ার হোসেন, রাজিব, দ্বীন ইসলাম , খেলাটির আয়োজনে ছিলেন , শাহিন রাসেল,রেজাউর ,রতুল, শাকিল ,ইমরান ,জাহিদ ,মেহেদী ,সুজন , শাওন ,মিজানুর রহমান ,আকাশ ও জনি ।

খেলা শেষে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় ।

সর্বশেষ আপডেট...