মোঃ সম্রাট আলাউদ্দিন , ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে বিদেশী পিস্তলসহ বাবু (৩৭) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
বুধবার (২০ জানুয়ারি) সকালে ধামরাইয়ের সুয়াপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বাবু সুয়াপুর ইউনিয়নের সামছুল হকের ছেলে৷
জানা যায় সকাল ৬টার দিকে বাবু তার স্ত্রীকে সেই পিস্তল দিয়ে মারধর করে। এসময় স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসা পরে তাকে আটক করে পিস্তলসহ ধামরাই থানা পুলিশের কাছে সোপর্দ করে৷
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, প্রতিবেশীরা বাবু নামে ওই ব্যক্তিকে অবৈধ অস্ত্রসহ আটক করে গণপিটুনী দিয়েছে। আমরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। এঘটনায় অস্ত্রসহ আটক বাবুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।
শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষে সেনাপ্রধানের দিক নির্দেশনায় গরীব, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী।
বুধবার সকালে আশুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে নবম পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ও ৪৬ ডিভিশ লোকেটিং ব্যাটারি আর্টিলারি এর আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় শতাধিক দুস্থ মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে ৯ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম, ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন জায়েদীদ হাসান আবীর ও ৪৬ ডিভিশন লোকেটিং ব্যাটারি আর্টিলারির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে স্বাগত বক্তব্যে ৯ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম বলেন, বর্তমানে দেশে করোনা ভাইরাস সংক্রমণের চলমান পরিস্থিতিতে অসহায়, দুস্থ এবং নিম্ন আয়ের মানুষদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী প্রদান কার্যক্রম সর্বস্তরের মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
স্টাফ রিপোর্টার : ঢাকার সবচেয়ে কাছের উপজেলা কেরানীগঞ্জ। কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়ন এর নতুন চর খাড়াকান্দি এই এলাকার মানুষ খুবই হতদরিদ্র হওয়ায় ,প্রভাবশালীদের দখলে পুরো এলাকা।
আর এই প্রভাবশালীরা তাদের প্রভাব খাটিয়ে এক ভয়ংকর মাদক সাম্রাজ্য গড়ে তুলেছে , এ যেন এক অন্য পুরি, দিন পেরিয়ে সন্ধ্যা নামলেই কলাতিয়ার বিভিন্ন এলাকার আনাচে-কানাচে দেখা মিলে মাদক বিক্রয় কারীদের সাম্রাজ্য , কলাতিয়া ইউনিয়নে মাদক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে৷
এই সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছেন কলাতিয়া এলাকার বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি, যাদের বিরুদ্ধে কথা বলা বা রুখে দাঁড়াবার মত কারো সাহস নেই ।
এ পর্যন্ত যদিও কেউ রুখে দাঁড়াবার মত সাহস করেছে-তার বিনিময় তার প্রাণ দিতে হয়েছে এই কলাতিয়ার মাটিতে । প্রভাবশালীদের দাপট আর টাকার জোর এতই বেশি যে, হত্যা করেও নিস্তার পেয়ে যায় সহজেই।
এই প্রভাবশালী মহল শুধু মাদক সাম্রাজ্য গড়ে ক্ষান্ত নয়, নদী থেকে বালু উত্তোলন সহ রয়েছে নানান দুর্নীতির অভিযোগ। নদী থেকে বালু উত্তোলনের ফলে গৃহহারা প্রায় দুইশত পরিবার, এই পরিবারগুলো বর্তমানে মানবতা জীবন যাপন করছেন।
এই পরিবারে লোক গুলো খেটে খাওয়া দিনমজুর হওয়ায়, ভয়ে কাতর সর্বক্ষণ , এই প্রভাবশালীদের হাত থেকে রেহাই পাচ্ছেনা হতদরিদ্র গরিব মানুষগুলোর পরিবারের যুবতী মেয়ে গুলো।
প্রভাবশালী, মাদকাসক্ত ছেলেরা কৌশলে অসহায় মেয়েদের কখনো ফোন নাম্বারে আবার কখনো সরাসরি উত্ত্যক্ত করে সর্বক্ষণ। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক মেয়ে এর জলজ্যান্ত প্রমাণ। সেসকল হত দরিদ্র মানুষগুলো পরিত্রাণ চায় এই মাদক সাম্রাজ্য ও প্রভাবশালী ব্যক্তিদের হাত থেকে।
মৃধা শাহীন শাইরাজ ,তালতলী প্রতিনিধি:বরগুনার তালতলীতে আল-আমিন (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে ৪৫ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর চরপাড়া এলাকার মনিরুলের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আল-আমিন ছোটবগী ইউনিয়নের চরপাড়া আবাসন এলাকার আউয়াল খানের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার ছোট বগী ইউনিয়নের উত্তর চরপাড়া এলাকার মনিরুলের চায়ের দোকানের সামনে ইয়াবা বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আল-আমিনকে আটক করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ আল-আমিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বর্ডার দিয়ে শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ৫টি কুকুর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
মঙ্গলবার দুপুর দুইটা সময় ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর এসএসএফ সদস্য এনামুল হকের কাছে দুই দেশের নোম্যান্সল্যান্ডে প্রশিক্ষণপ্রাপ্ত ৫টি কুকুর হস্তান্তর করেন।
সাভার ক্যান্টমেন্ট থেকে আসা এসএসএফ সদস্য এনামুল হক ৫টি কুকুর দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। সেখান থেকে পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে আনা হয়। পরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ করে আমাদের হাতে তুলে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
বিপ্লব,সাভারঃ সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে এলজিএসপি-৩ এর অর্থায়নে প্রতিবন্ধী দের মাঝে হুইলচেয়ার, ক্রেচ, সেলাই মেশিন,ও শীত বস্ত্র বিতরণ করলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব ফখরুল আলম সমর।
মঙ্গলবার বিকাল ৩ টায় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।এসময় প্রতিবন্ধী দের মাঝে ১৫ টি হুইলচেয়ার, ২০০ পিচ কম্বল,১০ টি শেলাই মেশিন, ৩০টি ক্রেচ,১০টি স্টিক ও অন্ধদের মাঝে ২০ টি চশমা বিতরন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছানিয়া আক্তার উপ-পরিচালক স্থানীয় সরকার জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জনাব মঞ্জুরুল আলম রাজীব চেয়ারম্যান সাভার উপজেলা পরিষদ, শামীম আরা নীপা, উপজেলা নির্বাহি অফিসার সাভার,ঢাকা।
উক্ত বিতরণি অনুষ্ঠানের সভাপতি করেন জনাব ফখরুল আলম সমর চেয়ারম্যান তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ ।
সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠী আইনজীবী সমিতির নির্বাচনে সাবেক সফল খাদ্য ও শিল্প মন্ত্রী জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এম পি মহোদয়ের মনোনীত আইনজীবী বান্ধব কমিটি নির্বাচিত হওয়ায় ঝালকাঠি সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে ।
১৮/০১/২০২১ইং তারিখ সোমবার সন্ধায় ঝালকাঠি সাংবাদিক ক্লাবের সভাপতি একেএম মোতালেব হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সংগঠনের পক্ষে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উল্লেখ্য যে, ২০২১ সনের জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল মনোনয়ন ক্রয় করলেও নির্ধারিত সময়ে তা দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির টানা ৯ বারের সভাপতি নির্বাচিত হলেন পি.পি এ্যাড আব্দুল মান্নান রসুল ও টানা তিন বারের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন অতিরিক্ত পি.পি এ্যাড আঃসঃম মোস্তাফিজুর রহমান মনু।
দক্ষ নীতিবান বিচক্ষণ দুই আইনজীবী নেতার নেতৃত্বে ঝালকাঠি আইনজীবী সমিতি।
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৌরমার্কেট কাঁচা বাজারে ফুলকপি ও পাতাকপি গরুর খাদ্য হিসেবে বিক্রি হচ্ছে। প্রতি বস্তা ফুলকপি-পাতাকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ১০০ টাকায়। কিছুদিন আগেই প্রতি কেজি কপি ৭০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে পানির দরে।এমন চিত্র দেখা গেছে ১৮ জানুয়ারি সোমবার সকালে রাণীশংকৈলের শিবদিঘী প্রাত্যাহিক সকালের সবজি বাজারে।
ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, প্রতি কেজি ১ থেকে দেড় টাকা আর বস্তা বিক্রি হচ্ছে ৩০ টাকা থেকে ১০০ টাকায় ।
এ নিয়ে কৃষকদের অনেক লোকসান গুনতে হচ্ছে। তারা বলছেন মাঠ থেকে বাজারে পরিবহন খরচ তুলে আনতে হিমশিম খাচ্ছেন তারা । সেই সাথে মাঠে কপির পরিচর্চার টাকা একেবারেই বিফলে। প্রথমদিকে কিছুটা দাম বেশি ছিল এখন একেবারে পানির দরে বিক্রি করতে হচ্ছে তাদের।
উপজেলার নেকমরদ থেকে কিনতে আসা রফিকুল ইসলাম জানান, ৩ বস্তা কপি ক্রয় করেছেন ২১০ টাকায় গরুকে খাওয়ানোর জন্য।
পৌরমার্কেটের চা দোকানদার আমান জানান, এখন বাজারে গরুর খামারিরা তাদের গরুকে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে বস্তা বস্তা কপি । তিনি নিজেও তার গরুর জন্য প্রতিদিন সকালে কম দামে কপি কিনে নিয়ে যান ।
তবে বিভিন্ন এলাকা থেকে আসা খুচরা পাইকাররা বস্তা প্রতি ভালো মানের কপি ১২০ টাকায় ক্রয় করে নিয়ে যাচ্ছেন ।খুচরা বাজারে ২ থেকে ৫ টাকা দরে কপি বিক্রি করছেন তারা ।
জানা যায়,রানীশংকৈলের শিবদিঘী প্রত্যাহিক বাজার ঠাকুরগাঁও জেলার সবচেয়ে বড় বাজার গুলোর মধ্যে অন্যতম। তাই এ বাজারে প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে সবজি পাইকাররা। এ বাজারে সব ধরনের আগাম সবজি ভোর থেকে সকাল ৯ টা পর্যন্ত বিক্রি হতে দেখা যায়।
কপি বিক্রি করতে আসা সাদিকুল নামের এক কৃষক জানান, একটু ভালো দাম পেলে কীটনাশক ও পরিচর্চার খরচ উঠে আসতো । আর তার এবারের সব্জি কপি ফসলে লোকসান গুনতে হতো না ।এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ বলেন, জেলার মধ্যে এ উপজেলায় সবচেয়ে বেশি রবিশস্যের আবাদ হয়, একিই সাথে এখানে কোন রবিশস্যের সংরক্ষণাগার নেই। তবে এ বাজার দর বেশিদিন স্থায়ী থাকবেনা। তিনি এ উপজেলায় একটি রবিশস্যের সংরক্ষণাগার স্থাপনের জন্য সরকারের প্রতি সুদৃষ্টি কামনা করেন।
স্টাফ রিপোর্টার: সাভার পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের সদ্য নির্বাচিত কাউন্সিলর সেলিম মিয়ার দখলে থাকা প্রায় আড়াই কোটি টাকা মূল্যের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালিত করা হয়েছে।
এসয় দীর্ঘ্যদিন ধরে দখল করে রাখা ২৪ শতাংশ জমি উদ্ধার করে ডিক্রিদার আব্দুস সোবহানকে বুঝাইয়া দেওয়া হয়েছে। সোমবার দুপুরে পৌর এলাকার রাজাশন মহল্লার ভিশন গার্মেন্টস এর বিপরীত পাশে এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।
জমির মালিক আব্দুস সোবাহান বলেন, গত নির্বাচনে জয় লাভের পর পরই পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়া আমার ক্রয় করা ২৪ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয়। পরবর্তীতে আমরা আদালতের নির্দেশনা নিয়ে গত বছর জমিটির দখল বুঝে নিতে আসে সেলিম মিয়ার সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা চালিয়ে মারধর করেছে। তাই এবার আদালতের নির্দেশনা নিয়ে নিরাপত্তার স্বার্থে বিপুল সংখ্যক পুলিশের সদস্য এবং ম্যাজিস্টেটের উপস্থিতিতে জমিটি আমাকে বুঝিয়ে দেয়া হয়েছে।
জমির মালিকের ছেলে শরিফুল বলেন, আদালতের নির্দেশে জমি বুঝে পেলেও আমরা বর্তমানে নিজেদের জীবন নিয়ে শঙ্কায় আছি। কাউন্সিলর সেলিম মিয়ার সন্ত্রাসী বাহীনি আমাদেরকে অব্যাহতভাবে মেরে ফেলার হুমকি ধামকি দিচ্ছে। আমাদের বাড়িতে থাকতে দিবেনা এবং এলাকায় কিভাবে থাকি সেটা দেখে নিবে জানিয়ে বলে পুলিশকি জমি পাহাড়া দিয়ে রাখবে নাকি। তাই আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি আমাদের জীবনের নিরাপত্তা প্রার্থনা করছি।
এব্যাপারে অভিযুক্ত কাউন্সিলর সেলিম মিয়া বলেন, আমি ক্রয় সুত্রে ২৪ এব্যাপারে অভিযুক্ত কাউন্সিলর সেলিম মিয়া বলেন, আমি ক্রয় সুত্রে ২৪ শতাংশ জমি বুঝে পেয়ে দীর্ঘদিন ধরে মার্কেট নির্মান করে ভোগ দখল করে আসছি। আব্দুস সোবহান যে জমির ডিক্রী দাবি করেন তা অন্য দাগের জমি, আমার জমির সাথে কোন সম্পৃক্ততা নাই। কিন্তু তারা আদালতে ভুল বুঝিয়ে একটি আদেশ এনে জমিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে। আমি এর বিরুদ্ধে আইনীভাবে পদক্ষেপ গ্রহন করবো।
সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে ২৪ শতাংশ জমির উপর থাকা স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।
এদিকে জমি উদ্ধারে পরিচালিত উচ্ছেদ অভিযানের সময় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ, ওসি তদন্ত সাইফুল ইসলাম, ওসি অপারেশন আল আমিন, ওসি ইন্টেলিজেন্স নির্মল কুমার দাসসহ আইন-শৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠিতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর উদ্যোগে তিন দিনব্যাপী অনুসন্ধ্যানী প্রতিবেদনের ওপর প্রশিক্ষণ শুরু হয়েছে।
১৮/০১/২০২১ইং তারিখ সোমবার সকালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের আয়োজনে এবং ঝালকাঠি প্রেসক্লাবের সহযোগীতায় সার্কিট হাউজ সভাকক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়।
এ সময় জেলা প্রশাসক মো: জোহর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।
প্রেসক্লাবের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ সংবাদপত্র শ্রমিক কর্মচারী ফেডারেশনের মহাসচিব মতিউর রহমান জলিল, নিউইয়র্ক টাইমস এর ষ্টিংগার জুলফিকার আলী মানিক , প্রশিক্ষণ সমন্বয়কারি জিলহাজ উদ্দিন নিপুন , প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা আবদুর রশিদ প্রমুখ প্রশিক্ষণে জেলা সদরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সংবাদকর্মী অংশ গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আইনজীবী আক্কাস সিকদার।
উদ্বোধন শেষে প্রশিক্ষেণে অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন দিক নির্দেশনা সম্পর্কে ধারণা দেয়া হয়।