রাণীশংকৈলে পৌর মেয়র পদে ১২ ও কাউন্সিলর পদে ৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন
হুমায়ুন কবির রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৌর নির্বাচনের জন্য ১৭ জানুয়ারি রবিবার শেষ দিনে মেয়র পদে ১২ জন ও কাউন্সিলর পদে মোট ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন যার মধ্যে পুরুষ ৩০ জন ও মহিলা ১১ জন ।
মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান (মোস্তাক ), বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুন্নবী বিশ্বাস পান্না, ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন, নিজে নির্বাচন অফিসে উপস্থিত হয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন ।
এছাড়াও আওয়ামী লীগ দলীয় বর্তমান মেয়র আলমগীর সরকার, রফিউল ইসলাম, নওরোজ কাউসার কানন, ইস্তেখার আলম, রুকুনুল ইসলাম ডলার, ও সাধন বসাক এবং এই সাথে মোখলেসুর রহমান, মোকাররম হোসেন ও আব্দুল খালেক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ।
প্রসঙ্গত এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৭০২ তার মধ্যে পুরুষ ৭৩৯০ ও মহিলা ৭৩১২ জন। আগামী ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । উপজেলা নির্বাচন কর্মকর্তা আঁখি সরকার বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন ।
ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিতর জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন ।
সাভার পৌরসভা নির্বাচনে হাজী আব্দুল গণি দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত
বিপ্লব,সাভারঃ ঢাকার সাভার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত হাজী আব্দুল গণি দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৮ টার দিকে সাভার সরকারী কলেজের রিটানিং অফিসারের কার্য্যালয় থেকে এ ফলাফল ঘোষনা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুনীর হোসাইন খান।
তিনি জানান, হাজী আব্দুল গণি নৌকা প্রতিকে ৫৬হাজার ৮০৪ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় প্রার্থী ধানের শীষ প্রতিকে আলহাজ্ব রেফাত উল্লাহ পেয়েছেন ৫হাজার ৩৩০ভোট। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ্ব মো: মোশারফ হোসেন হাত পাখা প্রতিক নিয়ে পেয়েছেন ৯৯৪ ভোট।
সাভার পৌরসভার ৯টি ওয়ার্ডে এক লক্ষ ৮৮হাজার ৮৮জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার ৯৪হাজার ৫৮৭জন ও মহিলা ভোটার ৯৩হাজার ৫০১জন।
রাণীশংকৈলে মাঘের শৈত্য প্রবাহে বৃদ্ধ-শিশু ও কৃষি ঝুঁকিতে
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ উত্তরবঙ্গের একেকারে শেষ জেলা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলমাস শৈত্য প্রবাহে মাঘের ১ম দিনেই বিভিন্ন স্থানে কনকনে শীতে কাঁপছে মানুষ।
কৃষি ক্ষেত্র ও চলমান জীবনে নেমে এসেছে স্থবিরতা প্রভাব পড়েছে বীজতলা, রবিশস্য, শিশু-বৃদ্ধদের উপর। শুক্রবার ১৫ জানুয়ারী পহেলা মাঘ সকালে ঠাকুরগাঁও আবহাওয়া অফিস সাড়ে ৮ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করেছে এবং সেই সাথে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে করে সকল শ্রণির মানুষসহ বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা পড়েছে প্রচন্ড ঝুঁকিতে। তারা বিভিন্ন প্রকার ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে বলে বিভিন্ন সুত্রে জানা গেছে।
এ ব্যপারে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল আফিসার ডাক্তার ফিরোজ আলম বলেন, গত ৩-৪ দিনের শৈত্য প্রবাহ ও কুয়াসার ফলে শিশুদের নিউমুনিয়া ও শিশু ডায়রিয়া এবং বয়স্করা শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। তবে আমরা আমাদের হাসপাতালের ঔষধ ও চিকিৎসা সেবার কোন ঘাটতি না রাখায় আক্রান্তরা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। সরেজমিনে গিয়ে সুবিধাভোগী অনেক সুস্থ রোগী একথা বলেছেন।
এদিকে শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার প্রভাব পড়তে শুরু করেছে রবি শস্যের উপর। এর ফলে মৌসুমের প্রধান ফসল বোরো ধানের বীজের চারা, আলু, সরিষা, আমের গাছের ক্ষতির সম্ভবনা দেখা দিয়েছে।
এ ব্যপারে কৃষি অফিসের সাথে যোগাযোগ করা হলে অফিস সুত্র জানায় চলমান শৈত্য প্রবাহে আমাদের উপজেলার প্রতিটি উপ-সহকারি কৃষি কর্মকর্তা তাদের সংশ্লিষ্ট ইউনিয়নের কৃষকদের সাথে সার্বিক যোগাযোগ রাখছে এবং ঘন কুয়াশার কবল থেকে রক্ষা পাওয়ার জন্য সতর্কতা ও নিয়ম মেনে ফসলের পরিচর্যা করলে ক্ষতির হাত থেকে বীজতলা ও রবি শস্যকে অনেকাংশে রক্ষা করা সম্ভব বলে সংশ্লিষ্টরা জানান।
তালতলীতে ৩৮০পিচ ইয়াবাসহ আনসার সদস্য আটক
মৃধা শাহীন শাইরাজ,তালতলী প্রতিনিধি:বরগুনার তালতলীতে ৩৮০ পিস ইয়াবাসহ শাকিল (৩০) নামের এক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তালতলী শহরের দক্ষিন সদর রোডস্থ লোকাল বাস স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। শাকিল উপজেলার চোটবগী ইউনিয়নের চরপাড়া এলাকার নজরুল হাওলাদারের ছেলে।




































