22 C
Dhaka, BD
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজে ফাটল,যানযটে মহাসড়ক

বিপ্লব,সাভারঃ ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজে ফাটল,যানযটে মহাসড়ক।

ঢাকা—আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকার সালেহপুর সেতুর একটি অংশে ফাটল দেখা দিয়েছে। এতে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রকৌশলী ও পরামর্শকগণ দুর্ঘটনা রোধে সেতুটির ঝুঁকিপূর্ণ লেনটি বন্ধ রেখে অপর লেনটি চালু রেখেছে।

এতে বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে ঢাকা-আরিচা মাহসড়কের ঢাকাগামী ও মানিকগঞ্জগামী দু’টি লেনেই যানজটের সৃষ্টি হতে থাকে।

সর্বশেষ রাত ১২টার দিকে জানা গেছে, ঢাকাগামী লেনে হেমায়েতপুর থেকে সালেহপুর ব্রিজ পর্যন্ত ছয় কিলোমিটার ও আরিচাগামী লেনে সালেহপুর থেকে শ্যামলী পর্যন্ত ১৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

১৩ জানুয়ারি বুধবার দুপুর আনুমানিক ১টা থেকে লেনটি বন্ধ করে দেওয়া হয়। দেশের ব্যস্ততম এই মহাসড়কে অবস্থিত এই সেতুটির একটি লেন বন্ধ থাকায় মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। মহাসড়কের তুরাগ এলাকা থেকে আমিনবাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে, এতে ভোগান্তিতে পরেছেন মহাসড়কে চলাচলরত সাধারন মানুষ। বিষয়টি ১৩ জানুয়ারি বুধবার রাতে নিশ্চিত করেছেন ঢাকা সড়ক ও জনপথ বিভাগের উপ—বিভাগীয় প্রকৌশলী মারুফ হাসান।

তিনি বলেন, ‘ঢাকা—আরিচা মহাসড়কের সাভার থেকে ঢাকাগামী পথে সেতুটির পুরাতন অংশে, যেটি মূলত ৭০ এর দশকে নির্মিত হয়েছে, সেই অংশের গার্ডারে বেশকিছু ফাটল দেখা দিয়েছে, যেটি যানবাহন চলাচলের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। তাই প্রাথমিকভাবে আমরা আমাদের প্রকৌশলী ও পরামর্শকদের নিয়ে সেতুটি পরিদর্শন শেষে ঝুঁকিপূর্ণ অংশের লেনটি বন্ধ রাখার পরামর্শ দিয়ে নোটিশ টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। ধারণা করছি সংস্কারের মাধ্যমে অতি দ্রুত সেতুটির ওই লেনটি পুনরায় সচল করা সম্ভব হবে, তবে আগামীকাল বৃহস্পতিবার আরও বিশদভাবে ফাটলগুলো পর্যালোচনা করে চুরান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘এ ধরণের কোন সেতু নির্মানের পর তার আয়ুষ্কাল ৫০ বছর ধরা হয়। সেক্ষেত্রে ৭০ এর দশকে নির্মিত এই সেতুটির ওই লেনের আয়ুষ্কালও শেষের দিকে। আমরা এমনিতেও সেতুটি পূর্ননির্মানের উদ্যোগ নিয়েছিলাম, তবে কিছু জটিলতার কারনে কাজটি এখনো শুরু করা যায়নি।’ ঢাকা জেলা পুলিশের (উত্তর) পরিদর্শক (প্রশাসন) মোঃ আব্দুস সালাম ‘ফাটলটি সম্পর্কে আগেই জানতে পেরেছিলো সড়ক ও জনপথ বিভাগ। ১৩ জানুয়ারি বুধবার দুপুর আনুমানিক ১টা থেকে সেতুটির একটি লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে যানবাহন চলাচল করানো হচ্ছে। ঝুঁকি এড়াতে ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে সার্বক্ষনিক পরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তাসহ পর্যাপ্ত ট্রাফিক পুলিশের সদস্য মোতায়েন রয়েছে।’

এ ব্যপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা সময়ের খবর ২৪ কে বলেন, যানজট নিরসন করে যানচলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করা হচ্ছে৷ মহাসড়কটি দিয়ে উত্তর-পশ্চিম অঞ্চলের জেলার পরিবহন চলাচল করাতে অল্প সময়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। তবে দ্রুত যানচলাচল স্বাভাবিক করা হবে।

সাভার পৌরসভা নির্বাচনে প্রার্থীদের গণসংযোগ আর প্রচার-প্রচারণায় জমে উঠছে নির্বাচন ।

বিপ্লব,সাভারঃ আসন্ন সাভার পৌরসভা নির্বাচনে প্রার্থীদের গণসংযোগ আর প্রচার-প্রচারণায় জমে উঠছে নির্বাচন ।

প্রতিশ্র“তির ফুলঝুরি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে। প্রচার প্রচারনায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং, রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে গুরুত্ব দেয়া ও পরিছন্ন সাভারকে আধুনিক হিসেবে গড়ার তোলার প্রতিশ্র“তি দিচ্ছেন প্রার্থীরা।প্রত্যেকেই নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি। আর ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তাহারা ।পৌরসভার রাস্তাঘাট, অলিগলি ও পাড়া-মহল­ায় এখন মিছিল আর স্লোগানে মুখরিত হয়ে উঠেছে।ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো সাভার পৌর এলাকা ।

চায়ের দোকান থেকে শুরু করে বসত বাড়িতেও এখন আলোচনার প্রধান বিষয় নির্বাচনকে গিরে । প্রার্থীরা ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকা । সাভার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোনের মনোনীত প্রার্থীসহ মোট তিন জন মেয়র পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

তবে নির্বাচনের মাঠে প্রচার প্রচারনায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হাজী আঃ গনি ছাড়া দেখা যাচ্ছেনা ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন ও বিএনপির মনোনীত প্রার্থী রেফাত উল্লাকে ।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হাজী আঃ গনি বলেন,মেয়র নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে পৌরসভার সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের ব্যবস্থা করা হবে।পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা এবং যানজট নিরসনসহ মৌলিক সমস্যাগুলো সমাধানের মাধ্যমে আধুনিক পৌরসভা গঠনের প্রতিশ্র“তি দিচ্ছেন তিনি ।

অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব রেয়াত উল­াহ বলেন , পৌর নির্বাচনে ভোটারদের কাছ থেকে ব্যাপক সারা পাচ্ছেন তিনি। তবে অভিযোগ করেন, আওয়ামী লীগ কর্মীরা বিভিন্ন জায়গায় তার ব্যানার ও পোস্টার ছিড়ে ফেলছেন। বাধা দিচ্ছেন প্রচার প্রাচারনায়।

এছাড়াও নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করে পাড়া-মহল­া চষে বেড়াচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। শতভাগ বিজয়ের ব্যাপারে আশা ব্যাক্তকরে সবাই নিজ নিজ প্রতীকে ভোট দিতে ভোটারদের কাছে অনুরোধ জানান।

আগামী ১৬ই জানুয়ারী ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সাভার পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সাভার পৌরসভায় মোট ভোটার রয়েছেন ১ লক্ষ ৮৮ হাজার ৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৯৪ হাজার ৫৮৭ জন ও মহিলা ৯৩ হাজার ৫০১ জন। মোট ৮৪ টি কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকাল চারটা ভোট গ্রহন অনূষ্ঠিত হবে।

ঠাকুরগাঁওয়ের সঙ্গীতজ্ঞ-শিল্পি মোজাম্মেল হক আর নেই

হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের স্থায়ী বাসিন্দা ঠাকুরগাঁও বেতার কেন্দ্রের সঙ্গীত প্রযোজক- শিল্পি মোজাম্মেল হক
( ৬৮) আর নেই।

গত ১২ জানুয়ারি মঙ্গলবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যায় দিনাজপমেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।( ইন্না লিল্লাহি… রাজেউন)।

তিনি স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। পরদিন ১৩ জানুয়ারি বুধবার বিকেলে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় স্থানীয় সংসদ সদস্য জাহিদুর রহমান, সাবেক সংসদ সদস্য ও রাণীশংকৈল সংগীত বিদ্যালয় সভাপতি ইয়াসিন আলী, ঠাকুরগাঁও বেতার আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম ও অন্যান্য কর্মকর্তা, জেলা প্রশাসনের পক্ষে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা, নিক্কন সঙ্গীত বিদ্যালয় কর্মকর্তা, রাণীশংকৈল সংগীত বিদ্যালয় ও কেন্দ্রীয় সংগীত বিদ্যালয়সহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা- সদস্য, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, কবি-গীতিকার- সাংবাদিক আনোয়ারুল ইসলামসহ গন্যমান্য ব্যক্তি ও দূর দূরান্তের শিল্পিরা অংশ নেন ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

পরে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

নলছিটি পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী কেএম মাসুদকে প্রতীক বরাদ্দ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী কেএম মাসুদকে প্রতীক বরাদ্দ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

৩০/০১/২০২১ইং তারিখ নলছিটি পৌরসভার ভোটগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে।এ আদেশের বিষয়টি আইনজীবী আক্তার রসুল (মুরাদ) সাংবাদিকদের জানায়।

এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে ১৩/০১/২০২১ইং তারিক বুধবার হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী আক্তার রসুল (মুরাদ) ও নুসরাত ইয়াসমিন।

০৩/০১/২০২১ইং তারিখ নলছিটির সাবেক মেয়র কেএম মাসুদের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন দেয়।

পরে আদেশের বিরুদ্ধে জেলা নির্বাচন কমিশনে আপিল করেন কেএম মাসুদ । ০৭/০১/২০২১ইং তারিখ এটি বাতিলের আদেশ বহাল রাখা হয়।

কেএম মাসুদের আইনজীবী মো. মুরাদ বলেন, আমরা নির্বাচন কমিশনের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করি । শুনানি শেষে আদালত আজ বুধবার প্রতীক বরাদ্দ দেয়ার নির্দেশ।

ধামরাইয়ে সন্ত্রাসী বাহীনির হামলায় আহত ৬

মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই: ধামরাই নান্নার ইউনিয়নে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তালিম (৪২) সহ ৬ জনকে ধারালো অস্ত্র ও রট দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।

এ ঘটনায় মঙ্গলবার বিকালে আহতের বড় ভাই বাদী হয়ে সন্ত্রাসী জালাল(৫৫) তারা মিয়া (৩৫),দেলোয়ার হোসেন (২৫) ওফাজ উদ্দিন (৪৫)সমেজ উদ্দিন(৫৮)সোহেল(২৪) মনজু মিয়া(৩৪) সর্ব সাং নান্নার, থানা-ধামরাই,জেলা-ঢাকা মোট ৭ জনকে আসামি করে ধামরাই থানায় একটি অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, নান্নার ইউনিয়নে জায়গা-জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে
ধরে গত ২২ জানুয়ারী ১২ঘটিকার সময় তালিম তার দখলিয় সম্পত্তিতে দোকান ঘর নির্মান করতে গেলে জালাল বাহিনী পরিকল্পিতভাবে ধারালো দা-ছ্যান,লোহার রট ও বাসের লাঠিদিয়ে এলোপাথালী পিটিয়ে তালিমসহ আরো ৬জনকে আহত করে।

পরে এলাকাবাসী আহত তালিম ও তার বড় ভাইসহ আহতদের উদ্ধার করে প্রথমে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ভুক্তভোগী আহত তালিমের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সোরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।এদিকে এলাকাবাসী জানান,
জালালের সন্ত্রাসী বাহিনী এলাকার মানুষের ওপর প্রতিনিয়তই অত্যাচার চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে থানার এস.আই আনোয়ার বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বেনাপোলে পুলিশের অভিযান ভারতীয় মাদক সহ আটক-৭

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট,২২বোতল ফেনসিডিল,৬ বোতল বাংলা মদ সহ সাতজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার(১২ জানুয়ারি) দিনভর বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকা থেকে ভারতীয় মাদক সহ সাতজনকে হাতেনাতে আটক করা হয়।

আটক আসামীরা হলেন, রঘুনাথপুর গ্রামের মৃত: কাউসার আলীর ছেলে রিয়াজুল ইসলাম(৪০), বোয়ালিয়া গ্রামের আবুল মোল্লার ছেলে জাকির হোসেন(৩৫),কোতয়ালী থানার বাহাদুরপুর গ্রামের মহাসিন এর ছেলে জাহিদ হাসান(৩০),বাহাদুরপুর গ্রামের মৃত: আক্তার হোসেনের ছেলে হযরত আলী(২৬),পালবাড়ি গ্রামের আলী হোসেনের ছেলে মশিউর রহমান(৩৫),কাশিয়ানী থানার পারকরফা গ্রামের মৃত: তৈয়বুর রহমান এর ছেলে মিল্টন রহমান(৩০) ও কোতয়ালী থানার বানিয়াবহু পশ্চিমপাড়া এলাকার মৃত: আবুল হোসেনের ছেলে শাহিন হোসেন(৩৪)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বিভিন্ন এলাকায় এসআই রোকনুজ্জামান,এসআই মোস্তাফিজুর রহমান,এএসআই মাসুম পারভেজ,এএসআই আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইয়াবা,ফেনসিডিল,মদ সহ সাতজনকে হাতেনাতে আটক করা হয়। তিনি আরো বলেন, আটক আসামীদেরকে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

তালতলীতে অভিমান করা মাকে ফিরিয়ে আনতে না পরায় সন্তানের আত্মহত্যা।

তালতলী(বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে স্ত্রী ও মায়ের কথা কাটাকাটিকে মা তার বাবার বাড়ি চলেযায়, মাকে ফিরিয়ে আনতে না পেড়ে এক সন্তানের জনক বাবুল মৃধা(৩২) আত্মহত্যা করেছেন।

সোমবার দিবাগত রাতে, উপজেলার শারিকখালী ইউনিয়নের পশ্চিম বাদুর গাছা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, ২০১২ সালে পারিবারিক ভাবে একই ইউনিয়নের নলবুনিয়া এলাকার। মৃত্যু বাদল খাঁন এর কন্যা মনিরা বেগমের সাথে, পশ্চিম বাদুরগাছা গ্রামের নসু মৃধার পুত্র বাবুল মৃধার সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকেই পুত্র বধুর সাথে শাশুড়ীর বনিবনা হচ্ছিলোনা, গত এক সপ্তাহ ধরে ধরে বাবুলের মায়ের সাথে তার স্ত্রীর সাথে কথার কাটাকাটি হয়। এর জের ধরে পুত্র বধু ও সন্তানের উপর রাগ করে মা পিয়ারা বেগম তার বাবার বাড়ি চলে যান।

মাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সোমবার সকালে, বাবুল পাশের গ্রাম কচুপাত্রা তার নানার বাড়িতে গিয়ে, মাকে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে অভিমান করে চলে আসে।

এরপর থেকেই পরিবারের সদস্যরা সারাদিন বাবুলকে খোজাঁখুজিঁ করে। বাবুলের স্ত্রী সোমবার দিবাগত রাতে বসতঘরের পশ্চিম পাশে রেইনট্রি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় বাবুলের মৃত্যু দেহ দেখতে পেয়ে ডাক চিৎকার করেন। এবং স্থানীয় লোকজন থানায় খবর দেয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার পথ বেছে নিতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা হচ্ছে।

সাভারের হেমায়েতপুর ,আলমণগর, জয়নাবাড়ি, কান্দা চর,শোভাপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন(ভিডিও)

বিপ্লব,সাভারঃ সাভারের হেমায়েতপুর ,আলমণগর, জয়নাবাড়ি, কান্দা চর এলাকায় মাদ্রাসা রোড ও রাজফুলবাড়িয়া,শোভাপুর এলাকার বসতবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণ করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের আলম ণগর, জয়নাবাড়ি, কান্দা চর এলাকায় মাদ্রাসা রোড ও রাজফুলবাড়িয়া শোভাপুর এলাকায় প্রায় ৫০০ শত বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণ করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কো¤পানী লিমিটেড। এলাকাবাসী জানায়,এসব এলাকায় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন বাসাবাড়িতে , প্রতিটি বাড়ির মালিকদের কাজ থেকে ৭০ থেকে ৯০ হাজার করে টাকা নিয়ে নিæ মানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন।

এতে করে বৈধ গ্রাহকরা গ্যাসের প্রেসার না পাওয়ায় ,বাড়ি ওয়ালা সাভার তিতাস গ্যাস অফিসে অভিযোগ জানালে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই তিন এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কো¤পানী লিমিটেড এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম এর নেতৃত্বে প্রায় ৫০০ শত অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণ করেন তিতাস গ্যাস কতৃপক্ষ।

এদিকে নিম্নে মানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ায় যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেছিলো এলাকাবাসী। অভিযানে এসময় যেকোন এসময় উপস্থিত ছিলেন , তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কো¤পানী লিমিটেড এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম , মোহাম্মদ মহিউদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক সুমন দাস সহ আরো অনেকেই ।

অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।

রাণীশংকৈলে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ১১ জানুয়ারি সোমবার উপজেলা সভাকক্ষে মাসিক আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল জুলকার নাইন কবির স্টিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার ভূমি প্রীতম সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ সেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, প্রাথমিক শিক্ষা অফিসার মোকছুদুর রহমান প্রমুখ।

এছাড়াও ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল, এনামুল হক, মাহাবুব আলম, জমিরুল ইসলাম, আব্দুর রউফ, মহিলা আ’লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় অনেকেই গত মাসের আইনশৃংখলা সার্বিক পরিস্থিতির উপর বিভিন্ন মতামত পেশ করেন।

পরে পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ সেখ গত মাসের বিভিন্ন ধরনের মামলার বিবরণ সম্পর্কে বর্ণনা করেন। এবং উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

ভারত বাংলাদেশ মৈত্রী সাইকেল র‌্যালী দলকে বেনাপোলে সংবর্ধনা

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভারত বাংলাদেশ জিরো পয়েন্ট নোম্যান্সল্যান্ডে সাইকেল র‌্যালী দলকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১১ জানুয়ারি) সকালে বাংলাদেশ-ভারত সীমান্ত নোম্যান্সল্যান্ডে দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীদের পক্ষথেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। খড়হম খরাব ওহফরধ-ইধহমষধফবংয ভৎরবহফংযরঢ় মৈত্রী সাইকেল নিয়ে ৪০৯৬ কিলোমিটার অতিক্রম করে ভারতের মিজোরামে শেষ হবে তাদের র‌্যালী। ১০ জানুয়ারি থেকে ১৭ই মার্চ পর্যন্ত তাদের এই মৈত্রী সাইকেল র‌্যালীটি চলবে।

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন এবং ভারতের পক্ষে বিএসএফের অতিরিক্ত উপ মহাপরিচালক পঙ্কজ কুমার উপস্থিত ছিলেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন, বাংলাদেশের কলিকাতায় নিযুক্ত ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান, ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল আলিমুল কবির চৌধুরী, লেঃ কর্নেল কবিরুল ইসলাম, ৪৯ বিজিবি’র সিও লেঃ কর্নেল সেলিম রেজা। ভারতের মধ্যে ডিআইজি একে টেটে ও ১৭৯ বিএসএফ সিও অরুণ কুমার উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেট...