22 C
Dhaka, BD
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

ভাসানচরে উৎসুক জনতা যেতে পারবেনা- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রয়োজন ছাড়া কোনো উৎসুক জনতা ভাসানচরে যেতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (৬ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় নিরাপত্তা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রীর নিজ দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, এখন আমরা দেখতেছি, উৎসুক জনতা নোয়াখালী থেকে ভাসানচর যাতায়াত শুরু করেছে। এটি আপনাদের মাধ্যমে (সাংবাদিক) জানাতে চাই, উৎসুক জনতা যাতে ভাসানচরে যাওয়া থেকে নির্বৃত্ত থাকে। যদি কোনো প্রয়োজন হয় তারাই যাবে। আর প্রয়োজন ছাড়া যেন ভাসানচরে উৎসুক জনতা গিয়ে ওখানে আরেকটা সমস্যা তৈরি না করে। এ সিদ্ধান্ত (সভায়) নেয়া হয়েছে।

রোহিঙ্গাদের সম্মতিতেই ভাসানচরে নেয়া হয়েছে। কাউকে জোর করে সেখানে নেয়া হয়নি বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, রোহিঙ্গা ক্যাম্পগুলোর চারদিকে কাঁটাতারের বেড়া দেয়ার ব্যাপারে আগেই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সেটি করবে সেনাবাহিনী। যাতে মিয়ানমারের নাগরিকরা যত্রতত্র যেতে না পারে। শুধু কাঁটাতারের বেড়া নয়, চারদিকে ওয়াকওয়ে থাকবে, সেখানে সিসি ক্যামেরার ব্যবস্থাও থাকবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্যই এ ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এ কাজটি খুব তাড়াতাড়ি শেষ করার জন্য আমাদের সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেনাবাহিনী এটা সম্পন্ন করবে। রাতের টহল আরও জোরদার করার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য দুটি পুলিশের ইউনিট গঠন করা হয়েছে।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প নিয়ে মন্ত্রী বলেন, ক্যাম্পগুলোতে আমরা দেখি, যারা অবস্থান করছেন তারা মাঝেমাঝেই ব্যবসা-বাণিজ্য করার জন্য মিয়ানমারে চলে যাচ্ছেন, সেখান থেকে তারা ইয়াবা নামক মাদক নিয়ে আসেন। সেখানে এটির লাভ-লোকসানের ভাগাভাগি নিয়ে মাঝেমাঝে ঝামেলা হয় শুনছি। আমাদের গোয়েন্দা রিপোর্ট আছে। সেখানে নাকি প্রায়শই কলহ হয়। সে কলহের জের ধরে আমরা শুনেছি দুই-চারটি খুনও হয়েছে। কিছু নতুন বাহিনীরও তৈরি হয়েছে। এটা যাতে না বাড়ে পুলিশের টহল রাতে ও দিনে অব্যাহত থাকবে।

সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সাভারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূমিদস্যুদের হাত থেকে সরকারি খাল উদ্ধার জরিমানা

বিপ্লব,সাভারঃ সাভার পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাতলাপুর এলাকার কালভার্ট সংলগ্ন সরকারি খালের জমি ভূমিদস্যুরা দখল করে বালুভরাট এর কার্যক্রম চালাচ্ছে ।

গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে সাভার উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা ( এসিল্যান্ড সাভার ) মোঃ আবদুল্লাহ আল মাহফুজ ৬ ইং জানুয়ারি ২০২১ ইং বুধবার সকালে সরজমিনে উপস্থিত হয়ে খাল দখল ও বালুভরাট এর কার্যক্রম এর সত্যতার প্রমান পেয়ে সেখানকার ম্যানেজার মোঃ নজরুল ইসলাম পিতা এম এ হোসেন,মাতা বেগম মমতাজ,১৪৪ কাতলাপুর সাভার ঢাকা অভিযানের মাধ্যমে আটক করেন। বয়স্ক হওয়ায় ম্যানেজার মোঃ নজরুল ইসলাম কে ৫০ ( পঞ্চাশ ) হাজার টাকা জরিমানা করা হয় অন্যথায় ২ ( দুই ) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে।

মোঃ নজরুল ইসলাম কে ১ কার্য দিবসের মধ্যে বালু সরিয়ে নেবার নির্দেশ দেন অন্যথায় ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেন প্রকাশ্য জনসম্মুখে নিলামে উঠিয়ে এই বালু বিক্রি করে সরকারি কোষাগারে সেই অর্থ জমা করতে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাভার উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ( এসিল্যান্ড সাভার ) মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ বলেন সাভারে ১২৪ জন ভূমিদস্যুদের নামের তালিকা করা হয়েছে যারা সরকারি জমি বা খাল দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করে আছে, তাদেরকে চিঠিও দেওয়া হয়েছে। মান্যবর জেলা প্রশাসক মহোদয় এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ তাদের নেতৃত্বে যেকোনো সময় বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানো হবে বলে সাংবাদিকদের জানান।

নোথাও হত্যা বিচারের দাবীতে মুখে কাল কাপড় বেঁধে সকল ধর্মের মানুষের মানববন্ধন

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে নোথাও রাখাইনকে নৃশংস হত্যার বিচারের দাবীতে মুখে কাল কাপড় বেঁধে সকল ধর্মের মানুষের মানববন্ধন। বুধবার বেলা ১১টার দিকে তালতলী রাখাইন পাড়ার সামনে সকল শ্রেণিপেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০১৭ সালের ২২জুন উপজেলা নামিশেপাড়ার ৭৫বছর বয়সী নোথাও রাখাইনের অর্ধগলিত লাশ তার নিজঘর থেকে উদ্ধার করে পুলিশ। তার পরিবাররা ৪জনের নাম উল্লেখ করে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। আদালতের মাধ্যম্যে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ মামলার প্রাথমিক তদন্তে ২জনকে আটক করলে তাদেরকে ২দিনের রিমান্ড শেষে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি জবানবন্দী দেন।

হত্যার ঘটনাকে ধামা চাপা দেয়া ও মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিছু কুচক্রী মহল ডিবি পুলিশের বিরুদ্ধে মিথ্যে ও বানোয়াট অভিযোগ এনে মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন।

হত্যার আসল রহস্য উদঘাটন করে দোষীদের বিচারের দাবী জানান তারা। এ সময় জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ফজলুল হক জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মু. তৌফিকউজ্জামান তনু, অ্যাড. মিঃ মংথান, উপজেলা পুজা উদযাপন কমিটির সম্পাদক শ্রী. রতন কুমার, বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাষ্টের সদস্য মিঃ খেমংলা তালুকদার ও রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সম্পাদক মিঃ মংচিনথান প্রমুখ বক্তব্য রাখেন।

রাণীশংকৈলে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট ফুটবল ফাইনালে চ্যাম্পিয়ন নীলফামারী

হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে ৬ জানুয়ারি বুধবার বিকেলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় নীলফামারী আসিরউদ্দীন শিক্ষাবিদ ফুটবল দল রাণীশংকৈল খেলোয়াড় কল্যাণ সমিতিকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম পি। বিশেষ সম্মানিত অতিথি ছিলেন ঠাকুরগাও-৩ সংসদ সদস্য জাহিদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, জেলা আ’লীগ সাধারণ সম্পাদক দীপক কুমার, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, আ’লীগ সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক,পৌর মেয়র আলমগীর সরকার, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন,ওসি এস এম জাহিদ ইকবাল, আ’লী সাধারণ সম্পাদক তাজউদ্দিন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সদস্য আরিফ হোসেন মুন, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, আ’লীগ নেতা আহমেদ হোসেন বিপ্লব, মোস্তাফিজুর রহমান, ইসতেখার আলী, বিএনপি সম্পাদক আতাউর রহমান,জাপা নেতা এ জেড সুলতান ও আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রমুখ।

এ ছাড়াও খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সম্পাদক সুকুমার চন্দ্র মোদক, জেলা ও উপজেলা আ’লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মি, বিভিন্ন কর্মকতা, ক্রীড়ামোদী দর্শক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। খেলার ধারা বর্ণনায় ছিলেন প্রশান্ত বসাক, সাদেকুল ইসলাম ও বাপ্পী।

পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি প্রদান করা হয়

সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় অবৈধ কারখানা মূল হোতা হাজী আবদুল বাতেন (পর্ব-২য়)

স্টাফ রিপোর্টার: সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় ও অবৈধ মধুমতি মডেল টাওনের পেছনে, বেশ কয়েকটি অবৈধ কাঁরখানা পরিচালনা করছেন হাজী আবদুল বাতেন ।

নাম প্রকাশ না করার শর্তে, এলাকার এক ব্যাক্তি বলেন, ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় বেশ কয়েকটি অবৈধ টায়ার পুড়িয়ে তৈলের কাঁরখানা , ট্যানারী বর্জ্য দিয়ে মাছ ও মুরগীর জন্য বিষাক্ত খাদ্য তৈরীর কারখানা ,কাঠ পুড়িয়ে কয়লা কারখানা সহ বেশ কয়েকটি কারখানা থেকে প্রতি মাসে মোটা অংকের চাঁদা আদায় করেন হাজী আবদুল বাতেন ।

তিনি আরো বলেন, গেলো বছর ২২-০১-২০১৯ইং তারিখে এই ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় অবৈধ ৬টি ট্যানারী বর্জ্য দিয়ে মাছ ও মুরগীর জন্য বিষাক্ত খাদ্য তৈরীর  কাখানায় , অভিযান পরিচালনা করেছে র্যা বের ভ্রাম্যমান আদালত। এসময় অবৈধ কাজের সাথে জড়িত থাকায় ৮ জনকে আটক করে , দুই জনকে এক বছর করে বিনাশ্রম কাড়াদন্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং বাকী ৬ জনকে এক মাস করে কাড়াদন্ড প্রদান করা হয়েছে। কিন্তু কিছুদিন পযন্ত এই অবৈধ কারখানা বন্ধ থাকলেও বর্তমানে আগের স্থানে আবারো নতুন করে এই অবৈধ চামরা দিয়ে মাছ ও মুরগীর জন্য বিষাক্ত খাদ্য তৈরীর করা হচ্ছে দেদারছে ।যাহার বর্তমান মালিক আবদুল বাতেন ।

হাজী আবদুল বাতেন এলাকার প্রভাবশালী নেতা হওয়ার কারনে কারখানা বন্ধের ব্যপারে কেহ কথা বলতে সাহস পাচ্ছেনা।

ফলে এলাকাবাসিরা স্থানীয় চেয়ারম্যান ও প্রশাসনের প্রতি কারখানা বন্ধের ব্যাপারে ব্যবস্থা গ্রহন করার জন্য জানিয়েছেন।

এবিষয়ে স্থানীয় চেয়ারম্যান হাজী আনোয়ার হোসেন বলেন , আমি বিষয়টি জানি , আর আমি এদের কোন অনুমোদন দেইনি , এই বিষয়ে আমি বারবার কর্তৃপক্ষকে জানিয়েও তেমন কোন সুফল পাইনি ।

স্থানীয় কৃষক মোঃ আবদুল আলী বলেন, চামড়া কারখানার বিষাক্ত তিক্ত গন্ধে জনজীবন অতিষ্ঠ সহ ফসলের মারাত্বক ক্ষতি হচ্ছে। এছারাও এলাকার পরিবেশে বিপর্যয়ের দিকে যাচ্ছে।

এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী ।

মিরপুরের পাইকপাড়া এলাকা থেকে ৭৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক ৪

বিপ্লব,সাভারঃ রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকা থেকে ৭৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪।

রাতে তাদেরকে আটক করা হয়। র‌্যাব বলছে,মাদক ব্যবসায়ী আব্দুল কাদের,লিটন বিশ্বাস ,সুমন হোসেন,আলম শিকার মিরপুরের পাইকপাড়া এলাকায় একটি পিকআপ ভ্যানে করে ফিন্সিডিল বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালায় র‌্যাব ৪। এসময় র‌্যাব পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে ৭৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘ দিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিল সংগ্রহ করে অভিনব পদ্ধতিতে মিনি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ চেম্বারের মাধ্যমে ফেন্সিডিল বহন করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয় করে আসছে।

তাদের বিরুদ্ধে সংশ্রিষ্ট থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব ।

বেনাপোলে পিতৃ পরিচয়ের দাবীতে দ্বারে দ্বারে ঘুরছে মুক্তিযোদ্ধা পরিবারের এক বিধবা নারী

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: অবৈধ পুত্র সন্তানের পিতৃ পরিচয়ের দাবীতে সমাজের গন্যমান্য ব্যক্তিদের কাছে ধন্না দিচ্ছে মুক্তিযোদ্ধা পরিবারের এক বিধবা নারী।

বেনাপোলের দিঘীরপাড় এলাকার জনৈক রেজাউল ইসলাম গ্যারা ভয়ভীতি দেখিয়ে একাধিক বার ধর্ষন করেছে ওই বিধবা নারীকে।

বেনাপোল পোর্ট থানাধীন দিঘীরপাড় গ্রামের জনৈকা কুলসুম বেগম চার বছর আগে স্বামীকে হারিয়ে কোলের চার সন্তানকে নিয়ে দাদা শ্বশুর বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলামের বাড়িতে বসবাস করতেন। বিধবা ওই নারীর প্রতি নজর পড়ে প্রতিবেশি লম্পট রেজাউলের। বিভিন্ন রকম প্রলোভন এবং ভয়ভীতি দেখিয়ে একাধিক বার ধর্ষন করে তাকে। এক পর্যায়ে কুলসুম বেগম গর্ভবতি হয়ে পড়লে রেজাউলকে বিয়ের জন্য চাপ দিতে থাকে কিন্তু রেজাউল ইসলাম গ্যারা অস্বীকার করতে থাকে।

ভুক্তভোগী বিধবা কুলসুম বেগম বলেন, রেজাউল প্রায় রাতে তার ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে অবৈধ মেলা মেশা করে। আমি একদিন রাজি হয়নি বলে আমাকে মারধোর করে। এরপর এই সন্তানটির জন্ম হয়। আমি সামাজের গন্যমান্য ব্যক্তিদের কাছে এর সঠিক বিচার চাই।

বিধবা নারীর শ্বশুর বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম এর ছেলে রহমত আলী বিশ্বাস বলেন, রেজাউল ইসলাম গ্যারা অনেক রাত পর্যন্ত আমাদের বাড়ির চারি পাশে ঘুরাঘুরি করে। ঘরের চালে ও দরজায় ইট মারে। রেজাউল আমার বিধবা বৌমাকে কমলা বেলু সহ বিভিন্ন খাবার খাওয়ার জন্য বলে। আমার বৌমাকে মারধোর করে রেজাউল। রেজাউল আমার বৌমাকে জিবন নাশের হুমকি দিয়ে এই কাজ করলো। আমি সুষ্ঠু বিচার চাই আমি মুক্তিযোদ্ধার সন্তান।

এবিষয়ে দিনভর রেজাউলের সাথে মুঠো ফোনে এবং তার বাড়িতে গিয়ে তার কোন খোঁজ পাওয়া পায়নি।

করোনা মোকাবেলায় শেখ হাসিনা সরকার বিশ্বে প্রশংসিত-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

করোনা মোকাবেলায় শেখ হাসিনা সরকার বিশ্বে প্রশংসিত হচ্ছে। করোনায় যখন সারা বিশ্ব টালমাটাল তখন বাংলাদেশ সরকার জনগণের পাশে ছিল এবং অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে মৃত্যুহারও কম বলে জানিয়য়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত দ্বিতীয় কার্যনিবাহী কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনায় সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও এগিয়ে এসেছেন করোনা মহামারিতে। এজন্য সারাদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বকে চায় এবং তার সরকারের উপর আস্থা আছে। খুব শিগগিরই ইউনিট থেকে শুরু করে থানা পর্যন্ত গঠনতন্ত্র মেনে কমিটি গঠন করার কথা জানায় স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা বিরোধীতা করছে তারা সবাই ভুল বুঝাবুঝির মধ্যে আছে। খুব শিগগিরই এ ভুল ধারণার অবসান ঘটবে। আর কেউই আইন নিজের হাতে তুলে নেবেন না। ভাস্কর্য যারা ভাঙচুর করে তাদের আইনশৃঙ্খলাবাহিনীর হাতে তুলে দিতেও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, এদেশের জনগণ অনেক শৃঙ্খল আদর্শিক তারা কখনো ভাস্কর্য ভাঙে না। আর যারা এসব করেছে তারা চিহ্নিত অপশক্তি। এছাড়া কুষ্টিয়ায় যারা বাঘা যতীনের ভাস্কর্য ভেঙ্গেছে তাদের সবাইকে চিহ্নিত করা হয়েছে।

বৈঠকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসস এম মান্নান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক হাবীব হাসান, সহসভাপতি আসলামুল হক এমপি, সাদেক খান এমপিসহ কার্যনির্বাহী সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার রক্তে হিমোগ্লোবিন কমে গেছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের নেতৃত্বাধীন ৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। পরে মেডিকেল বোর্ড মওদুদ আহমদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তার স্ত্রী হাসনা মওদুদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ডেকে নিয়ে জানান, মওদুদের শারীরিক অবস্থা ভালো নয়। বোর্ডের প্রধানের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন।

গত ২৯ ডিসেম্বর থেকে মওদুদ আহমেদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন আছেন। সেখানে প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন তিনি। আর সার্বক্ষণিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতারা তার খোঁজ খবর রাখছেন।

সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার ও দল।

বান্দরবানে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে আটক ৩

বান্দরবানে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ জানুয়ারি) গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন- মো. রাসেদ (২৩), মো. কায়সার (১৮), ওমর ফারুক (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, ৩ জানুয়ারি জেলার সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর মেনপুং ম্রো এর খামারের পার্শ্বে এ গণধর্ষণের ঘটনা ঘটে। ওই তরুণীর সঙ্গে রাসেদ নামে এক যুবকের ফোনে পরিচয় হয়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এক পর্যায়ে এই তরুণীকে ঘুরতে নিয়ে যায় একটি খামার বাড়ি এলাকায়। সেখানে মো. রাসেদ ও তার দুই বন্ধু পালাক্রমে তাকে ধর্ষণ করে।

এ সময় তরুণীর চিৎকারে স্থানীয়রা মো. রাসেদ, কায়সার ও ওমর ফারুককে আটক করে ভাগ্যকুল ক্লাবে নিয়ে যায় এবং স্থানীয় মেম্বারের সহায়তায় সদর থানায় সোপর্দ করে।
বান্দরবান সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আব্দুল আজিজ বলেন, আটককৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেট...