সাভার সেনানিবাসে মুজিব বর্ষ সাইক্লিং প্রতিযোগিদের সংবর্ধনা প্রদান
সাভার প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে মুজিব বর্ষ উপলক্ষে তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত শুরু হয়েছে মুজিব বর্ষ সাইক্লিং প্রতিযোগিতা-২০২০। গত ৮ নভেম্বর তেতুলিয়ার বাংলাবান্ধা থেকে ১’শ জন সেনাবাহিনীর অংশগ্রহণে এ প্রতিযোগিতা শুরু হয়।
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে গিয়ে আগামী ৪ ডিসেম্বর এ প্রতিযোগিতা শেষ হবে।
আজ বিকেলে সাইক্লারদের সংবর্ধনা দেয় সাভার সেনানিবাস। জাতীয় শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর ১’শ জন সাইক্লারকে প্যারেড মাঠে সংবর্ধনা দেন ৯ম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাইফুল আবেদীন।
এ সময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাণীশংকৈলে শোবার ঘর থেকে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাণীশংকৈল ( ঠাকুরগাও) প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার উদিসা-লক্ষ্মীপুর গ্রামে ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে নামী রানী রায়( ২০) নামে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃত নামী রানী ঐ গ্রামের ধীরেন চন্দ্র রায়ের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল ১১টার দিকে নামী রানী তার শোবার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে একটি শরে ঝুলে ফাঁস লাগায়। তার বড় ভাই নন্দ রাম এ ঘটনা দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে গিয়ে নামী রানীর মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প
রিবার সুত্রে জানাগেছে নমী রানী দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। রাণীশংকৈল থানার ওসি( তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
পরিবারের পক্ষ থেকে কোনো রকম অভিযোগ না থাকায় এডিএম মহোদয়ের অনুমতি সাপেক্ষে মরদেহ দাহ করার সিদ্ধান্ত গৃহীত হবে।
সাভারে বিএসটিআই এর অভিযানে ৩টি প্রতিষ্ঠান কে নগদ দুই লাখ ৭৫ হাজার টাকা জরিমানা ( ভিডিও)
বিপ্লব,সাভার ঃ সাভারে বিএসটিআই এর অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট দুই লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।



































