অতিরিক্ত আইজিপি হলেন ৬ পুলিশ কর্মকর্তা
বাংলাদেশ পুলিশের ৬ জ্যেষ্ঠ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহা-পরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
পদোন্নতি পাওয়া সিনিয়র পুলিশ কর্মকর্তারা হলেন- পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) এসএম রুহুল আমিন, হাইওয়ে পুলিশ ইউনিটের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মল্লিক ফখরুল ইসলাম, অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মাজহারুল ইসলাম ও বাংলাদেশ পুলিশ একাডেমির ডিআইজি খন্দকার গোলাম ফারুক।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া পদে যোগদানের পর এ আদেশ কার্যকর হবে। এতে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের যোগদানের চিঠি পাঠাতে এবং পরবর্তী পদায়নের আদেশ না হওয়া পর্যন্ত তাদের বর্তমান দায়িত্ব পালন করে যেতে বলা হয়েছে।
রাণীশংকৈলে ফুলকপি- বাঁধাকপি’র বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় এ বছর ফুলকপি ও বাঁধাকপির বাম্পার ফলন হয়েছে এবং বাজারে ভাল দাম থাকায় হাসি ফুটেছে কৃষকের মুখে।
আগাম শীতকালীন সবজি হিসেবে ফুলকপির দাম কেজি প্রতি ৫৫-৬৫ টাকা ও বাঁধাকপি ৫০-৬০ টাকা থাকায় উপজেলার হোসেনগাঁ ইউনিয়নের পদমপুর (মিলপাড়া) গ্রামের লিটন আলী জানান, গতবছর আবাদের চেয়ে এবার অনেক বেশি ফুলকপি ও বাঁধাকপি আবাদ হয়েছে। প্রতিমন ফুলকপি পাইকারী দরে ২ হাজার থেকে ২২ শত টাকা এবং বাঁধাকপি ১৮ শত থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এবং খরচ বাদ দিয়ে বেশ মুনাফা পাচ্ছি।
৯ নভেম্বর সোমবার সকালে উপজেলার ডায়াবেটিক মোড়, পদমপুর, রাউতনগড়সহ উপজেলার বিভিন্ন এলাকার সরেজমিন গিয়ে দেখা যায় মাঠ থেকেই সবজি ব্যবসায়ীরা কপি ক্রয় করছেন। এছাড়াও রংপুর, বগুড়া, ঢাকা ও সিলেটের পাইকাররা এ উপজেলা থেকে আগাম সবজি হিসেবে বাঁধাকপি ও ফুলকপি ভোর রাত থেকে প্রতিদিনের ন্যায় ট্রাকযোগে ক্রয় করে নিয়ে যাচ্ছেন।
জানা গেছে এবার উপজেলার বিরাশী, উমরাডাঙ্গী, উত্তরগাঁও মহলবাড়ী, কলিগাঁ, ভান্ডারাসহ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক কপিচাষ হয়েছে।
উপজেলায় কর্মরত সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারি কৃষি অফিসার গণ এসব কৃষকদের সাথে সার্বিক যোগাযোগের মাধ্যমে সু-পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রান্তিক কৃষকেরা।
তাঁরা জানান মারবেল, মুক্তি, ম্যাগনেট-১২, ভিক্টোরী জাতের ফুলকপি ও কেকে ক্রশ, ট্রপিকল্যান্ড, কুইকার , সুপার সেট জাতের বাঁধাকপি এ অঞ্চলে বেশ জনপ্রিয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ বলেন, এই উপজেলার মাটি ফুুলকপি ও বাঁধাকপি চাষের জন্য বেশ উপযোগী।
এ বছর এ উপজেলায় ৪০০ হেক্টর ফুলকপি ও ২০০ হেক্টর বাঁধাকপির আবাদ হয়েছে। আমরা চাষিদেরকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি। আশা করা যায় আবহাওয়া অনুকুলে থাকলে চাষিরা বেশিদামে এসব সবজি বিক্রি করে যথেষ্ট লাভবান হবেন।
ধামরাইয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ,থানায় মামলা আটক ধর্ষক।
মোঃ সম্রাট আলাউদ্দিন , ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ-ঢাকার ধামরাইয়ে বিয়ের প্রলোভনে দেড় বছর ধরে ধর্ষণের ঘটনায় একটি অভিযোগ দায়ের করলে শনিবার রাতে অভিযান চালিয়ে ধর্ষক মোঃ কাউছার (৩০) নামে এক জনকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।
কাউছারের বাড়ী ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর গ্রামের মোঃ আওলাদ হোসেনের ছেলে। এলাকাবাসী সুত্রে জানাযায়,সুতিপাড়া ইউনিয়নের উত্তর বেলীশ্বর গ্রামের স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননীকে বিয়ের প্রলোভনে দেড় বছর ধরে ধর্ষণ করে একই গ্রামের আউলাদ হোসেনের ছেলে কাওছার আলী। ধর্ষিতা ওই এক সন্তানের জননীকে বিয়ে না করে কয়েকদিন আগে ওই যুবক গোপনে অন্যত্র বিয়ে করে। ঘটনাটি জানাজানি হলে ওই ধর্ষিতা ধর্ষকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করে। ওই ধর্ষকসহ বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে পিটিয়ে ধর্ষিতা ওই এক সন্তানের জননীকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
এব্যাপারে সে থানায় মামলা করতে চাইলে শোলধন ও বেলীশ্বর গ্রামের কতিপয় মাতাব্বররা তাকে মামলা করতে বাঁধা দিয়ে ওই ধর্ষকের সঙ্গে বিয়ে দেয়ার আশ্বাস দেয়। এরই ধরাবাহিকতায় এ ধর্ষণের ঘটনায় বেলীশ্বর খালপাড়ে এক গ্রাম্য সালিশি বৈঠক বসে। জুড়িবোর্ডের মাধ্যমে সালিশি বৈঠকে ধর্ষিতাকে বিয়ের প্রস্তাব দিলে মানতে নারাজ হয় কাউছার। পরে টাকা দিয়ে বিদায় করতে বলে মাতাব্বরদের। সে টাকা ও নিয়ে ধর্ষিতাকে না দিয়ে নিজেদের পকেটে ভরে মাতাব্বরা। এই ব্যাপারে ভুক্তভোগি ওই এক সন্তানের জননী জানান,আমাকে বিয়ের প্রলোভনে প্রলুব্দ করে দেড় বছর ধরে আমাকে ধর্ষণ করে কাউছার আলী। আমি তার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করলে তারা আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।
এঘটনায় আমি মামলা করতে চাইলে কতিপয় মাতাব্বররা আমাকে ওই ছেলের সঙ্গে বিয়ে দেয়ার আশ্বাস ও মামলা করতে বাঁধা দেয়।পরে আমাকে কাউছারের বাড়ীতে উঠতে না দিলে আমি ধামরাই থানায় গিয়ে মামলা করতে বাদ্য হয়। এই ব্যাপারে ধামারই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ধর্ষণের ঘটনায় একটি মামলা হয়েছে। পরে রাতেই আভিযান চালিয়ে ধর্ষক মোঃ কাউছার আটক করা হয়েছে। আজ তাকে কোটে প্রেরণ করা হবে।
আমাদের লক্ষ্য সাম্প্রদায়িক সম্প্রীতির সোনার বাংলা গড়া -তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে আন্ত:সম্প্রদায় সম্প্রীতি বিনষ্টের কোনো অপচেষ্টা বরদাশত করা হবেনা। সকল ষড়যন্ত্র প্রতিহত করে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়াই আমাদের লক্ষ্য।’

































