মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।
নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিল (ভিডিও)
মোঃ নাহিদুল ইসলাম নাহিদ (নাটোর প্রতিনিধি)ঃ ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসন সহ দেশের সকল উপ-নির্বাচনে অনিয়ম এবং ভোট কারচুপির প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচি পালনে সোমবার সকালে শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জমায়েত হলে পুলিশ বাধা দেয়। পুলিশী বাধা পেয়ে নেতাকর্মীরা তেবাড়িয়া এলাকায় গিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি স্টেশন বাইপাস এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় নেতাকর্মীরা বলেন, ভোটকারচুপির সকল উপ নির্বাচন বাতিল করে পুননির্বাচন দিতে হবে। বর্তমান সরকারের পদত্যাগ দাবী করে মধ্যবর্তী নির্বাচনের দাবী জানান তারা।
ঝালকাঠিবাসিকে দুর্গাপূজা উপলক্ষে সর্বজনীন সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন যুবলীগের সহসভাপতি
সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মিলন সরদর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সর্বজনীন সবাই কে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন । শারদপ্রাত,শারদ আকাশ প্রকৃতীর মনোমুগ্ধকর গন্ধ মনে করিয়ে দিচ্ছে মা তুমি আসছোৃৃ!
শিউলীফুল,কাশফুল,পদ্মফুল মনে করিয়ে দিচ্ছে মা তুমি আসছোৃ..! ধরনীর বুকে আনন্দ অনুরাগের ঢাকের শব্দ মনে করিয়ে দিচ্ছে মা তুমি আসছো! মঙ্গল প্রদীপ,বিল্লবৃক্ষ, শঙ্খের মঙ্গলধ্বনি, সিঁদুরের চিহ্ন, আলতা রাঙ্গানো রাতুল শ্রীচরনের নুপূরের শব্দ মনে করিয়ে দিচ্ছে মা তুমি আসছো!
মা গো তুমি তো তোমার সন্তানগনের পরম মঙ্গল করার জন্য,বিপদ-আপদ, দুঃখ-কষ্ট,শোক, বেদনা,দারিদ্র দূর করে সকল ঔষরিক শক্তি বিনাশ ধরনীতে শান্তির বার্তা নিয়ে মহাআনন্দে আসছো!
তোমাকে সু-স্বাগতম্ জগৎ জননী মা দুর্গা.!
অগনিত প্রণাম নিবেদন বারংবার রাঙ্গা শ্রীচরনে মা তোমার এবং তোমার পরিবারের সকলের শ্রীচরনে।
সবাই কে আসন্ন শারদীয়া দুর্গাৎসবের শুভেচ্ছা,অভিনন্দন ও প্রণাম।
সবার পূজা মহা আনন্দে কাটুক এই কামনা রইলো।
রাণীশংকৈলে ঐতিহাসিক শালবন রক্ষার দাবিতে মানববন্ধন
হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের মুক্তা মার্কেটের সামনে পাকা সড়কে ১৯ অক্টোবর সোমবার বিকেলে ঐতিহাসিক সরকারি শালবন রক্ষার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় মানবাধিকার সমিতি, ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য দেন- জাতীয় মানবাধিকার সমিতি ,জেলা শাখার সদস্য সচিব তামিম হোসেন ও সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগ আলি, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নওরোজ কাউষার কানন, যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী, যুগ্ম আহবায়ক হারুন উর রশিদ ও জাহেদুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব ডন, ছাত্রলীগ নেতা নেতা রবিউল ইসলাম ও ফারাজুল ইসলাম, দিশারী
স্বেচ্ছাসেবক সংগঠনের সাথারণ সম্পাদক মাহবুব আদনান, ঠাকুরগাঁও চিরন্তন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে দীর্ঘদিন ধরে গাছচোর কর্তৃক শালবনের গাছ কেটে নেওয়া ও শালবনের জমি দখলকারী ভূমিদস্যুদের হাত থেকে শালবনকে রক্ষার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
প্রসঙ্গত, ১৮.৩৫ একর আয়তনের শালবনের অধিকাংশ জমিই বর্তমানে ভূমিদখলকারিদের দ্বারা দখল হয়ে গেছে। এদিকে শালবনের প্রায় ৩৭০০ গাছের মধ্যে বর্তমানে মাত্র ৩০০ শ’র মতো গাছ টিকে আছে।
ঝালকাঠিতে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলের কারাদন্ড
সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে আটক করে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১৮/১০/২০২০ইং তারিখ রবিবার জেলা প্রশাসন, পুলিশ ও কোষ্টগার্ডের যৌথ অভিযানে বিষখালী নদী থেকে মা ইলিশ শিকারের সময় উজ্জল ও আবুল কালাম নামে দুই জেলেকে আটক করা হয়। এ সময় কিছু কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে ভ্রম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাছবীর হোসেন দুই জেলেকে এক বছর করে কারাদন্ড প্রদান করেন।
আটককৃত জেলেরা জেলা সদরের কিস্তাকাঠি আবাসন এলাকার বাসিন্দা। জব্দকৃত জালগুলো জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ সকালে পুড়িয়ে ফেলা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাছবীর হোসেন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে নদীতে নেমে ইলিশ শিকার করছিল। এ সময় উজ্জল ও আবুল কালামকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়।
পরে ভ্রম্যমাণ আদালতে তাদেরকে এক বছর করে কারাদন্ড দেয়া হয়।মা ইলিশ রক্ষা করতে আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
তালতলীতে কৃষি ব্যাংকের অনলাইন কার্যক্রম উদ্বোধন
তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে বাংলাদেশ কৃষি ব্যাংক তালতলী শাখার অনলাইন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার এ অনলাইন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বরগুনার মুখ্য আ লিক কার্যালয়ের মুখ্য আ লিক ব্যবস্থাপক নূরে আলম সিদ্দিকী।

তালতলী কৃষি ব্যাংকের অনলাইন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ম্যানেজার মো. মিজানুর রহমান। এ সময় বরগুনা জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. ফজলুল হক জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. কামরুল আহসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মুহা. তৌফিকউজ্জামান তনু, উপজেলা আওয়ামীলীগের ১নং যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী হাওলাদার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক হাওলাদার, তালতলী প্রেসক্লাব সভাপতি মু. আ. মোতালিব, সাবেক সভাপতি মো. আ. মান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ব্যাংকের গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
ধামরাই পৌরসভায় শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই ঢাকা থেকেঃ-আজ রবিবার (১৮ই অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল।
আজ সকালে ধামরাই পৌরসভার পৌর কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ রাসেলের ৫৭ তম শুভ জন্মদিন উপলক্ষে দোয়া,আলোচনা সভা এবং কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
































