সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠি নলছিটিতে মা ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের কয়েকটি টহল টীম ১৫/১০/২০২০ইং তারিখ বৃহস্পতিবার দিনভর নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ করেছে।
প্রতিবছরের ন্যায় ইলিশ শিকার,পরিবহন ও সংরক্ষনে নিষেধাজ্ঞা শুরু হলেও এবারে প্রশাসনের তাৎপরতা অতীতের যে কোন সময়ের চেয়ে জোরদার করা হয়েছে।
উপজেলা নিবার্হী(ভারঃ)অফিসার মো.সাখাওয়াত হোসেন’র প্রচেষ্টায় এবারে অভিযান পরিচালনার জন্য একটি হাই স্পিড বোট প্রশাসনের সাথে যুক্ত হয়েছে।
অভিযানে উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা রমনী কান্ত মিস্ত্রি, নলছিটি থানায় কর্মরত এএসআই অনিক সিদ্দিকীসহ উপজেলা মৎস্য বিভাগের এসএম সোয়েব ও শাহিন পঞ্চায়েত।
জব্দকৃত কারেন্ট জাল নলছিটি শহরের ফেরিঘাট সংলগ্ন এলাকায় বসে পুড়িয়ে ফেলা হয়। তবে অভিযানের সময় কোন জেলে আটক করা যায়নি। এছাড়া জব্দকৃত মাছ পাশ্ববর্তী ইয়াতিম খানায় পৌছে দেওয়া হয়েছে ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার(ভারঃ) মো.সাখাওয়াত হোসেন বলেন, নিষেধাজ্ঞা শতভাগ বাস্তবায়ন করতে চাই তাই কাউকে নদীতে অবৈধ ভাবে জাল ফেলতে দেওয়া যাবে ন । আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
সৌমেন মন্ডল,রাজশাহী ব্যুরোঃ শিক্ষা নগড়ি রাজশাহী,পরিছন্ন রাজশাহী,শান্তীর রাজশাহী কতই না শুনাম।কিন্তু দিন দিন যে হারে অটোরিকশা ও বাটারি চালিত রিকশা বাড়ছে শহরে যানযট সৃষ্টি হচ্ছে।
যানযটে দুর্ভোগের শেষ নেই।দেশে অন্ন শহর গুলোতে যখন ঘন্টার পর ঘন্টা জেম লেগে থাকে তখন আমাদের রাজশাহীর চিত্র ভিন্ন। যানযট মুক্ত শহর রাজশাহী।
যানযট মুক্ত শহর গরতে রাজশাহী ট্রাফিক এর দ্বায়িত্ব জনগনের মন কেরেছে। রাজশাহীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে তীব্র বৃষ্টির মাঝে মাঝ রাস্তাই দ্বারিয়ে ডিউটি পালন করছে সার্জেন্ট সহ কনস্টেবল।
রেলগেট পথচারি জলিল মুন্সি বলে শহরে অটোর সংখ্যা বেশি হয়ে গেছে।সাথে চালকে দের বেপরোয়া চলাচল।যেখানে সেখানে যাত্রীর জন্য দাড়ীয়ে পরে। রাজশাহীর ট্রাফিকে নৈপুর্ন দ্বায়িত্বের কারনে শহর এখন ও যানযট মুক্ত।
রেলগেট দ্বায়িত্বে থাকা সার্জেন্ট কাইয়ুম বলেন বৃষ্টি হোক বা রৌদুর দ্বায়িত্ব পালন করতেই হবে।জনগনের চলাচলের জন্য রাস্তাই যানযট খুবই কষ্টদায়ক। রৌদ্রে জ্যামে আটকে থাকা খুব কষ্ট দায়ক।যতটা পারি দ্বায়িত্ব সঠিক ভাবে পালন করার চেষ্টা করি।
এদিকে ঢাকা বাস টার্মিনাল এ দ্বায়িত্বে থাকা সার্জেন্ট দিপু কুমার বলেন প্রখর রোদ বা ঝুম বৃষ্টি উপেক্ষা করে
সাধারণ জনগনের নির্বিঘেœ চলাচল ও রাস্তায় জ্যাম নিয়ন্ত্রণের জন্য আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করি।অন্য শহরের মত রাজশাহীর মহানগড় বাসি জ্যামেন মত অসস্থিকর ঘটনা না ঘটে সে দিকে খিয়াল রাখি সব সময়।সব সময় নিজের বেষ্ট টা দেওয়ার চেষ্ঠা করছি।
একজন অটোচালক ফরিদ পরিবহণ নামের অটো চালাই শহরে তারে জিঙ্গাসা করলে তিনি বলেন শহরে লোকজনের চেয়ে অটোর সংখ্যা বেশি।উপার্জন খুব কষ্ট সাধন হয়ে পরেছে।যাত্রীর আশাই আমরা যেখানে সেখানে অটো দার করাই ঠিক আছে কিন্তু ট্রাফিক দের সম্মান করি।যাতে শহরে জ্যাম না হয় সে দিকে খেয়াল রাখি।শহরে জ্যাম আমরাও চাইনা।
হাফিজ নামের আর একজন সার্জেন্ট বলেন জনগন আগের থেকে সচেতন হয়েছে। কিন্তু আরও সচেতন হতে হবে।এখন আর তিনজন মটরসাইকেল এ চরে না।মামলার পরিমান ও কম হচ্ছে দিনদিন।তবে শহরে জ্যাম নাই বললেই চলে।
হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাও) প্রতিনিধিঃ আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ অক্টোবর বুধবার এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এদিন দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, ওসি এসএম জাহিদ ইকবাল, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক।
এ ছাড়াও পৌরসভা সহ ৮ ইউনিয়নের পূজা কমিটির সভাপতি-সম্পাদক, আ’লীগ নেতা গোলাম সারওয়ার বিপ্লব, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি, ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল ও জমিরুল ইসলাম, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি আফরিদা ধর্ম মন্ত্রণালয় প্রেরিত পূজা সংক্রান্ত নির্দেশাবলী সকলের উদ্দেশ্যে পড়ে শোনান।
অন্যান্য অতিথিরাও সরকারি বিধি-নিষেধের আলোকে পূজা পালনের কথা তুলে ধরে বক্তব্য দেন। এবছর মহামারি করোনা প্রাদুর্ভাবের কারণে উপজেলায় মোট ৫৪ টি মন্ডপে নাচ-গান ও মেলা বাদে সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি মেনে পূজা পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
মোঃ নাহিদুল ইসলাম নাহিদ (নাটোর প্রতিনিধি)ঃ নাটোরে জেলা বিএনপি’র উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ ও চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের হাফরাস্তা এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে জেলা কৃষকদল এক অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা কৃষকদলের আহবায়ক মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ,সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চুসহ জেলা বিএনপি ও কৃষকদলের নেতৃবৃন্দ। বক্তারা বলেন কৃষক ও কৃষি হচ্ছে বাংলাদেশের সম্পদ । কৃষক বাঁচলে দেশ বাঁচবে।
তাই কৃষকদেরকে বাঁচাতে আমাদেরকে একজোট হয়ে কাজ করতে হবে। দল-মত নির্বিশেষে সবাইকে এ সংকটকালীন সময়ে কৃষকের পাশে দাঁড়ানোর আহবান জানান তারা। অনুষ্ঠানে এক সহ¯্রাধিক কৃষকের মাঝে বীজ ও চারা বিতরণ করা হয়।
সাভার প্রতিনিধি : পূর্ব শক্রুতার জের ধরে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে আনোয়ার হোসেন নামের এক পিকআপ ভ্যান চালককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃওরা।
নিহত ওই পিকআপ ভ্যান চালকের পরিবারের সদস্যরা জানায়,গেল সোমবার ১২ অক্টম্বর পরিবারের সদস্যদের না জানিয়ে আনোয়ার নামের ওই পিকআপ ভ্যান চালক বিউটি আক্তার নামের এক তরুণীকে বিয়ে করে সাভারের শাহীবাগ এলাকায় ভাড়া বাসায় উঠেন।
পরে গতকাল বিকেলে কে বা কারা আনোয়ার হোসেনকে সাভারের আনন্দপুর এলাকায় একটি এক তলা ভবনে মোবাইল ফোনে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে।
এরপর এক নারীসহ চারজন ব্যক্তি, আনোয়ার হোসেনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং আনোয়ার হোসেনে বাবা আফাজ উদ্দিনকে খবর দেন তার ছেলে মারা গেছে ।
এর পর থেকে ওই নারীসহ চার ব্যক্তি পলাতক রয়েছে। পরে আনোয়ার হোসেনের বাবা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে , পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
নিহত আনোয়ার হোসেনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনোয়ার হোসেনের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার কান্দি গ্রামে।
বিপ্লব,সাভার : অপহরণের দুই দিন পরে সাভারে মেহেদী হাসান নামের ছয় বছরের এক শিশুর স্কুল ব্যাগ ভর্তি লাশ উদ্ধার করেছে পুলিশ।
এর আগে গতকাল মঙ্গলবার সাভার ও আশুলিয়ার পৃথক স্থান থেকে দশ ও বারো বছরের তিন শিশুর লাশ উদ্ধার করে ছিলো পুলিশ। প্রতিনিয়ত এ উপজেলায় শিশুসহ নানা বয়সী মানুষ হত্যার ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার গভীর রাতে সাভারের কাকাব ও আনন্দপুর মহল্লা থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ বলছে,সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাব এলাকায় ছয় বছরের শিশু মেহেদী হাসান বাবা মার সাথে আব্দুল করিমের বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতো।
গত ১২ অক্টম্বর শিশুটির পাশের রুমের ভাড়াটিয়া জসিম ও আনিকা শিশুটিকে কৌশলে অপহরণ করে প্রতিবেশী আরমান নামের এক যুবকের হাতে তুলে দেন।
এসময় অপহরণের পরে ওই তিন অপহরণকারী শিশুটির দরিদ্র বাবা মার কাছে মুঠোফোনে বিকাশের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা দাবি করেন।
পরে শিশুটির বাবা মা ধার দেনা করে নগদ পনের হাজার টাকা বিকাশের মাধ্যমে অপহরণকারীদের পাঠান। এর পর শিশুটির বাবা মা মুক্তিপণের বাকি টাকা দিতে না পারায় অপহরণকারীরা শিশুটিকে রশি দিয়ে পেঁচিয়ে নির্মমভাবে শ^াসরোধ করে হত্যা করে স্কুল ব্যাগে করে ,বাড়ির চার’শ গজ সামনে একটি জঙ্গলে ফেলে দেন।
পরে গতকাল শিশুটির বাবা মা সাভার মডেল থানায় অপহরণের অভিযোগ দায়ের করলে , পুলিশ শিশুটিকে উদ্ধার করতে মাঠে নামেন।
এরপর পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে জানতে পারেন শিশুটির পাশের রুমের ভাড়াটিয়ারা তাকে অপহরণ করেছে।
পরে গতকাল অপহরণকারী জসিম ও আনিকা নামের দুই জনকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে শিশুটিকে হত্যার কথা শিকার করে।
এরপর গভীর রাতে অপহরণকারীদের নিয়ে তাদের তথ্য অনুযায়ী কাকাব এলাকার একটি জঙ্গল থেকে ব্যাগ ভর্তি শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয় ।
এঘটনার পর থেকে আরমান নামের ওই অপহরণকারী পলাতক রয়েছে। নিহত শিশুটি বরিশাল জেলার কবির হোসেনের ছেলে।
শিশুটির লাশ উদ্ধারের বিষয়টি নিশিচত করে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম বলেন,এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিপ্লব,সাভার : সাভারের আশুলিয়ায় এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে আসলাম সুমন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো নামাপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ বলছে,জিরাবো এলাকার (৩০) ওই নারী স্বামী আব্দুল ওয়াহেদকে নিয়ে আসলাম শিকদার নামের এক ব্যক্তির বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতো। পরে ওই বাড়ির পাশের রুমের ভাড়াটিয়া যুবক গত ১০ অক্টম্বর ওই নারী শ্রমিককে ভয়ভীতি দেখিয়ে তার রুমে নিয়ে ধর্ষণ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে তাকে বøাকমেইলিং করে আসছিলো।
পরে গতকাল রাতে ধর্ষণের বিষয়টি জানাজানি হলে ওই নারী আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারী যুবক সুমনকে আটক করে।
পরে ধর্ষণের শিকার ঐ নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।
আটক ধর্ষণকারী যুবকের বাড়ি ময়মনসিংহ জেলায় বলে জানা গেছে। ধর্ষণের শিকার ওই নারী জিরাবো এলাকায় বেঙ্গল প্লাষ্টিক কারখানায় কর্মরত ছিলো।
এঘটনায় ধর্ষণের শিকার ওই নারী আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ বলছে ধর্ষণকারী যুবককে আজ আদালতে প্রেরণ করা হবে।
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা বাজারের ঐতিহ্যবাহী শতবর্ষী একটি সরকারি খাস পুকুর ভরাট বন্ধ করা ও সংস্কারের দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় কামরুল হাসান পাঠান কামাল নামের এক পরিবেশকর্মী।
মঙ্গলবার সকালে ডিসির কাছে ডাক যোগে ওই আবেদন প্রেরণ করা হয়।
লিখিত আবেদন সূত্রে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও জলাশয় নীতিমালা উপেক্ষা করে একটি স্বার্থান্বেষী মহল ভালুকা বাজারের বড় মসজিদ সংলগ্ন শতবর্ষী পুকুরটি ভরাটের চেষ্টা করছে। ওই পুকুরটি মসজিদ নির্মাণের শুরু থেকেই মুসল্লিগণের ওযু ও গোসলের কাজে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু বেশ কিছুদিন যাবৎ পুকুরের চারপাশে মসজিদ কমিটির ভাড়া দেয়া দোকানপাটের ময়লা আর্বজনা ফেলার কারণে পুকুরটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। গত কিছুদিন পূর্বে পুকুরটির প্রায় এক চর্তুথাংশ জায়গা বালি দিয়ে ভরাট করেছে। যার নেপথ্যে রয়েছে কোটি কোটি টাকা বানিজ্যের পরিকল্পনা।
এ বিষয়ে অভিযোগকারী পরিবেশ কর্মী ও ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল জানান, ‘গত ২৪ সেপ্টেম্বর জেলা প্রশাসক পুকুরটি পরিদর্শণ করে পুকুর ভরাটের উপর নিষেধাজ্ঞা জারি করেন। তাৎক্ষনিক পুকুরের বালি ভরাট বন্ধ হলেও রহস্য জনক কারণে পুকুর সংলগ্ন পশ্চিম পার্শ্বে বিশাল বালির স্তুপ জমা করে রেখেছে ঐ মহলটি। তারা যেকোন মুহুর্তে অল্প সময়ে পুকুরটি ভরাট করে ফেলতে পারে। শতবর্ষী সরকারি খাস পুকুরটি ভরাটের কাজ বন্ধ করার পাশাপাশি ঐতিহ্যবাহী পুকুরটি সংস্কার করে দৃষ্টিনন্দন করার দাবিতে আমি ওই আবেদনটি করেছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সামলা খাতুন জানান, ‘অভিযোগ বিষয়ে আমি কিছু জানিনা। তবে পুকুরটি ভরাট করার সময় আমি বাঁধা দিয়েছিলাম। ডিসি স্যারের সাথে এ বিষয়ে শীঘ্রই আমি কথা বলবো।’
হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) ঃ এ দেশ কোনো একক সম্প্রদায়ের দেশ নয়,এ দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের…১৯৭১এ বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি…” ১৩ অক্টোবর মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কলেজপাড়া মন্দির প্রাঙ্গণে ধর্ম মন্ত্রনালয় প্রদত্ত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে মন্দির সংস্কার ও দুস্থদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল। তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, “… করোনাকালে এবারের পুজায় প্রয়োজনীয় পুজা ছাড়া অতিরঞ্জিত কিছুই করা যাবেনা।…ঢাক বাজবে,আরতি হবে কিন্তু কোনো লাফালাফি নাচগান হবেনা…”।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদার সভাপতিত্বে অনুষ্ঠানে ৮ ইউনিয়ন পুজা কমিটির সভাপতি সম্পাদক সহ বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অরুনাংশ দত্ত টিটো, সাধারণ সম্পাদক তপন ঘোষ, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি সইদুল হক, রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পুজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক সাধন বসাক প্রমুখ।
এ ছাড়াও অনুষ্ঠানে স্থানিয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে উপজেলার ৫টি মন্দিরে, ১৫ টি পুজা মন্ডপে ও ৫ জন দুস্থকে বিভিন্ন অংকের চেক বিতরণ করা হয়। প্রসঙ্গত,এই সাথে প্রধান অতিথি মন্দিরভিত্তিক শিক্ষকদের মাঝে তাঁর ব্যক্তিগত বস্ত্র বিতরণ করেন।
সৈয়দ রুবেল,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝদলকাঠিতে এক যুবক গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে করুণ মৃত্যু হয়েছে।
১৩/১০/২০২০ইং তারিখ মঙ্গলবার দুপুরে মিজান নামে (৩২) এক যুবক গাছের ডাল কাটতে উঠলে পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জরিয়ে মৃত্যু হয় ।
জানা গেছে নলছিটি পৌরসভার মাটিভাঙ্গা আবাসনের বাসিন্দা কাদের জোমাদ্দার’র ছেলে মিজান মঙ্গলবার দুপুরের দিকে গাছের ডাল কাটতে গাছে উঠেন।
স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধার কর্মীরা গাছে ঝুলে থাকা মিজানকে উদ্ধার করে নামিয়ে আনে । এ সময় স্হানীয়রা সাংবাদিকদের জানান, গাছ থেকে মৃত্যু অবস্থায়ই উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। পরে গটনা স্থান থেকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করে।
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক বিদ্যুতপৃষ্ট মিজানকে মৃত ঘোষনা করেন।