26 C
Dhaka, BD
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

ধামরাইয়ে আওয়ামী যুবলীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত ।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে আওয়ামী যুবলীগের বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় মুন্নু কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ঢাকা -২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

অনুষ্ঠানের মূল বিষয় দুই মাসের মধ্যে ঢাকা জেলার অন্তর্গত সকল উপজেলা পৌর ও ইউনিয়নের সম্মেলন করে মেয়াদ উর্ত্তীণ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি দেওয়া হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আবুল কাশেম রতন। ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুম খান, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ,মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ধামরাই উপজেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, উপজেলা যুবলীগ লীগ নেতা হারুন উর-রশিদ রোকন, , ধামরাই পৌর যুবলীগের সহ-সভাপতি মোঃ আলী খান,ধামরাই উপজেলা যুবলীগ নেতা সারোয়ার মাহবুব তুষার, ধামরাই পৌর যুবলীগ নেতা শাহীন দেওয়ান, ধামরাই পৌর যুবলীগের ৩নং ওয়ার্ডের সভাপতি মো.আদনান হোসেন সহ উপজেলা যুবলীগের পৌরসভাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

শার্শায় তিনশত এতিম ও ভিক্ষুকদের গোশ-ভাত খাওয়ালেন দেশ সেরা উদ্ভাবক মিজান

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: গত ৪ সেপ্টেম্বর,/২০২০ ইং তারিখে পথ শিশু ও পাগলদের মাঝে রান্না করা খাবার পরিবেশনের উদ্দ্যেশে দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান কর্ত্তৃক পরিচালিত মানব সেবা হেল্প ফাউন্ডেশন নামের প্রতিষ্ঠান শার্শা উপজেলার নাভারনে একটি ফ্রি খাবার বাড়ী উদ্ভোধন করা হয়।

শার্শার কৃতি সন্তান ও দেশ সেরা উদ্ভাবক গরীবের বন্ধু হিসেবে খ্যাত মোঃ মিজানুর রহমান এর এমন মহৎ উদ্দ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানান।অত্র উপজেলার নাভারন গালর্স স্কুল গেইট সংলগ্ন অস্থায়ী ভাবে বাদল নার্সারীতে তিনি এই সরাইখানা খোলেন। অত্র উপজেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান ফ্রি খাবার বাড়ী নামের ঐ সরাইখানা টি উদ্ভোধন করেন। অত্র এলাকার সমাজের সর্বস্তরের মানুষ উদ্ভোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ফ্রি খাবার বাড়ীর প্রতিস্ঠাতা উদ্ভাবক মিজানুর রহমানকে ধন্যবাদ জানান।

উদ্ভাবনের পাশা পাশী মানব সেবার এই মহতি উদ্দ্যোগকে সাদারন মানুষ বিনয়ের চোখে দেখতে শুরু করেছে।ইতো মধ্যে অনেকেই তার এই মহত কাজের জন্য আর্থিক ভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এমন এক বিদেশী বন্ধুর কাছ থেকে পাওয়া একটি বড় ধরনের গরু’র মাংশ দিয়ে সাদা ভাত ও মুগ্ ডাউলের তরকারী সহ সুবিধা বঞ্চিত ও ৩০০ এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়। সেই সাথে নির্ধারিত ফ্রি খাবার বাড়ীতে জুম্মাবাদ এতিম শিশুদের নিয়ে আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে এলাকার সর্ব স্তরের মানুষ অংশ নেন।

উদ্ভাবক মিজানুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন ২০১৮ ইং সাল থেকে তিনি শার্শা উপজেলা সহ পার্শ্ববর্তী উপজেলাতেও গরীব অসহয় পতশিশু মানসিক বিকার গ্রস্থ (পাগল) রাতার বেওয়ারিশ কুকুর এবং পশুপক্ষিদের রান্না করা খাবার পরিবেশন করে আসচেন। নির্দিস্ট কোন সরাই খানা না থাকায় বা নিজের কোন জায়গা না থাকায় এসকল খাবার পরিবেশন করতে বেশ কষ্ট হচ্ছে বলে নিয়েছেন। স্থায়ী একটি জায়গার সংস্থান হলে ঐসকল গরীব অসহায়দের তৃপ্তি সহকারে খাওয়াতে পারবেন বলে তিনি প্রকাশ করেন।

সাভারে টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-এর নবম কনভেনশন অনুষ্ঠান অনুষ্ঠিত ।

বিপ্লব,সাভার ঃ  সাভারে টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-এর নবম কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাভারের হেমায়েতপুর আলমনগর (সুগন্ধা হাউজিং) এলাকায় এ কনভেনশনের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানটি টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-এর প্রধান পৃষ্ঠপোষক ও শুভাকাঙ্ক্ষী মরহুম হাজী আলম চাঁনকে উৎসর্গ করা হয়।

‘বন্ধুত্ব’, ‘সেবা’, ‘আনন্দ’ এবং ‘নেতৃত্ব’ এ চারটি শব্দকে মূলনীতি ধরে ২০০৩ সালের ৩ মার্চ এএমজে গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং এ.এম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জিতুর হাত ধরে গঠিত হয় মানবসেবার এই সামাজিক সংগঠন। সূচনালগ্ন থেকেই সংগঠনটি বিভিন্ন উৎসব, প্রাকৃতিক দুযোর্গ সহ নানান কর্মকাণ্ডের ভেতর দিয়ে ধারাবাহিকভাবে মানুষকে সহযোগিতা করে আসছে।

টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-এর নবম কনভেনশন অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতি জাহাঙ্গীর আলম জিতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন নজরুল ইসলাম শিকদার (পিএমজেএফ)।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন নজরুল ইসলাম শিকদার বলেন, টাইগার্স ক্লাবের প্রতিষ্ঠাতা টাইগার জাহাঙ্গীর আলম জিতু নিজে পরিপূর্ন লায়ন হয়ে ক্লাব গঠনের কাজ শুরু করেছে। সে অত্যন্ত মেধাবি, পরিশ্রমী এবং সাংগঠনিকভাবে খুবই বলিষ্ট ভূমিকা পালন করে যাচ্ছে।

ইতিমধ্যে ক্লাবটির পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদানের মাধ্যমে উন্নত ভবিষ্যৎ গড়ার জন্য কাজ শুরু করেছে। এছাড়া টাইগার্স ক্লাবের জন্য নিজস্ব জমি দিয়ে হাজী আলম চাঁন একটা ভালো কাজ করেছেন। আমি আশা করছি অদুর ভবিষ্যতে টাইগার্স ক্লাব লায়ন ক্লাবকেও ছাড়িয়ে যাবে এবং জাহাঙ্গীর আলম জিতু খুব শিঘ্রই লায়ন ক্লাবের ডিস্ট্রিকট গভর্নর হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবম কনভেনশনকে কেন্দ্র করে নব-নির্বাচিত ২১ সদস্যের কমিটি ঘোষণা করেন টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা-সভাপতি জাহাঙ্গীর আলম জিতু। পরে তিনি নব-নির্বাচিত কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান।

কমিটির নির্বাচিত সদস্যরা হলেন- সভাপতি আব্দুল মান্নান আকাশ, সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ড. বোরহান বুলবুল, যুগ্ম সম্পাদক নাজির মোহাম্মদ, কোষাধ্যক্ষ হাজী মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক এসএম শাহজাহান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, শিক্ষাবিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুদ, ক্রীড়াবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, ধর্মবিষয়ক সম্পাদক শামসুল হক রাহমানী, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক শেখ রাশেদুজ্জামান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. ফারজানা ইসলাম সীমা, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সালেকুল ইসলাম, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, মহিলাবিষয়ক সম্পাদক হাসিনা খাতুন হাসি, কাববিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অলি আহাদ এবং কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হলেন- এজিএস মিজানুর রহমান, আনোয়ার হোসেন আনু ও আরিফ আহম্মেদ জয়।

সমাপনি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে টাইগার জাহাঙ্গীর আলম জিতু বলেন, আমরা আজকে প্রধান অতিথিকে আমাদের ক্লাবের সদস্য করার পাশাপাশি কিছু নতুন সদস্য গ্রহন করালাম। আপনারা আপনাদের কর্মদক্ষতা দিয়ে ক্লাবটিকে আরও সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। আজকে যারা সদস্য হয়েছেন তারা অত্যন্ত যোগ্য এবং সাংগঠনিক। আপনাদের হাত ধরেই টাইগার্স ক্লাব অদুর ভবিষ্যতে সারা বিশে^ ছড়িয়ে পড়বে এবং ডায়মন্ড যুগের অবতারনা ঘটবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।

এর আগে টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল এর নবম কনভেনশন উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিস, রক্ত পরীক্ষা ও মাক্স বিতরণ করা হয়।

এরপর আলমনগর মাদরাসাতুল আবরার আল-ইসলামীয়া এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরন করেন অতিথিবৃন্দ। পরে প্রধান অতিথি পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুরুতেই টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-এর প্রধান পৃষ্ঠপোষক ও শুভাকাঙ্ক্ষী মরহুম হাজী আলম চাঁনের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাযাত করা হয়।

আল্লামা শফী আর নেই

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমেদ শফী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ১০৪ বছর।

এর আগে শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দুপুরে চিকিৎসকরা তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন। বিকেলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম থেকে তাকে ঢাকায় আনা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে অসুস্থ হয়ে পড়েন আল্লামা শফী। রাতে অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকালে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা মেডিকেল বোর্ডে বসেন।

শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দুপুরের দিকে চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

দেশের শীর্ষ কওমি আলেম আল্লামা আহমদ শফী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর আগেও কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। গত কয়েক মাসে শরীরে নানা জটিলতা দেখা দিয়েছিল তার।

ঘুষের সব টাকা না পাওয়ায় লীজ দেয়া খাল কেটে দিলেন ইউএনও

মৃধা শাহীন শাইরাজ ,তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে দাবীকৃত ঘুষের সব টাকা না পাওয়ায় লীজ দেয়া খাল কেটে উম্মুক্ত করে দিলেন ইউএনও। এতে ২০লক্ষ টাকা ক্ষতির অভিযোগে বৃহস্পতিবার তালতলী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে সুফলভোগী গ্রুপের সম্পাদক আনোয়ার হোসাইন।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার দু’টি সুফলভোগী গ্রুপের সম্পাদক আনোয়ার হোসাইন ও মনোয়ার হোসেন গত ২০১৭ সালের ১২ অক্টোবর জেলা প্রশাসক ও বরগুনা জেলা মৎস্য কর্মকর্তার নিকট থেকে মৎস্য মন্ত্রনালয়ের অধীন শিকারীপাড়ার ৮.০২ একর জলাশয় খাল ইজারা বন্দোবস্ত গ্রহন করেন। তখন থেকে ওই দু’টি সুফলভোগী গ্রুপ মাছ চাষ করে আসছে।

উপজেলা নির্বাহী অফিসার ওই জলাশয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা দেয় ২১জুন। অস্থায়ী নিষেধাজ্ঞা আইন বহির্ভূত হওয়ায় ইউএনও ১৭ জুনের তারিখ উল্লেখ করে ওই অস্থায়ী নিষেধাজ্ঞা বাতিল করে একই পত্রে আবার ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন। ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা বাতিলের আবেদন করলে ইউএনও তাকে ডেকে ৫০ হাজার টাকা দাবী করেন। জলাশয় খাল ইজারা বন্দোবস্ত ঠিক রাখতে দাবীকৃত টাকার ৩০ হাজার টাকা ইউএনওকে দিয়েছেন বলে জানান। এ বেআইনী আদেশ প্রত্যাহার ও লীজকৃত জলাশয় নির্বিঘ্নে ভোগদখলের জন্য সুফলভোগী গ্রুপের সম্পাদক আনোয়ার হোসাইন হাইকোর্টে একটি রীট পিটিশন দায়ের করেন। যার নং-৪৮১৪/২০২০, যাহা আদেশের অপেক্ষায়। লীজ বাতিল অথবা লীজকৃত খালের মাছ ধরে নেয়ার সময় না দিয়ে, কোন রকম নোটিশ ছাড়াই কতিপয় স্থানীয় লোক দ্বারা প্ররোচিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান উপজেলা চেয়ারম্যানসহ প্রশাসনের লোকজন নিয়ে ১৫ সেপ্টেম্বর জলাশয় কেটে দেন। এতে সুফলভোগী গ্রুপ প্রায় ২০লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হন।

এ ব্যাপারে ইউএনও মোঃ আসাদুজ্জামান বলেন, অস্থায়ী নিষেধাজ্ঞা আইন বহির্ভূত হওয়ায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। ২১জুনের অস্থায়ী নিষেধাজ্ঞা জারির আদেশ ১৭ জুন বাতিল করলেন কিভাবে এ প্রশ্নের জবাব এড়িয়ে যান এবং টাকা গ্রহনের বিষয় তিনি অস্বী^কার করেন।

সাভারে অজ্ঞাত এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ ( ভিডিও)

বিপ্লব,সাভার ঃ আজ বৃহস্পতিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইলের কর্ণ পাড়া এলাকা থেকে তার লাশউদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ বলছে, সকালে ঢাকা আরিচা মহাসড়কের পাশে উলাইল এলাকায় অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে , পুলিশতাহার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। অজ্ঞাত ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছেপুলিশ।

তবে এলাকাবাসী বলছে অজ্ঞাত ওই নারীর যে স্থানে লাশ পাওয়া গেছে সেখানে রাত বিরাতে অনৈতিক কর্ম কান্ড চলে।
এবিষয়ে সাভার মডেল থানার পুলিশ কর্মকর্তা নাজিউর রহমান বলেন, কিভাবে ওই অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এবিষয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজ শুভ মহালয়া দেবীপক্ষ শুরু

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ ঢাকে কাঠি পরেগেছে,মা আসছে।সকল অশুভ শক্তি নাশ করতে মা আসছে ধরাধামে।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন, শুভ মহালয়া আজ বৃহস্পতিবার। এ দিন থেকেই শুরু দেবীপক্ষের। শারদীয় দুর্গাপূজার একটি অনুষঙ্গ হল এ মহালয়া। তবে এবারের পূজা হচ্ছে ভিন্ন আঙ্গিকে। চারদিকে প্রকৃতি আপন সাজে সজ্জিত! কাশের দোলায়, শিউলির গন্ধে, হাল্কা রোদ আর মেঘের মেঘের খেলায় এবং সঙ্গে তো আছেই মনমাতানো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের শ্বাশত কন্ঠে ‘ইয়া দেবী সর্বভূতেষু’!
করোনা আতঙ্কের আবহেই এবার দেবীপক্ষের সূচনা। আর মহামারীর দুর্যোগ মাথায় নিয়েই এবার হবে মাতৃবন্দনা। আজ ভোর সাড়ে ৫টায় দেশ বিদেশের বিভিন্ন চ্যানেল এ প্রচারিত হবে মহালয়া অনুষ্ঠান।

রাজশাহী সহ বাংলাদেশের অন্যান্য মন্দিরেও এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল।মহালয়া থেকে দুর্গাপূজার আগমন ধ্বনি শুনতে পাওয়া গেলেও ৬ দিন পরে পূজা অনুষ্ঠিত হবে না। এবার এ ধর্মীয় উৎসব হবে একমাস পর। আশ্বিন মাস মল (মলিন) মাস হওয়ার কারণে এবার দুর্গাপূজা শুরু হবে প্রায় একমাস পর ২১ অক্টোবর থেকে।

মূলত শ্রীশ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। আর এই ‘চণ্ডী’তেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা এবং দেবীর প্রশস্তি। মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা সমস্ত অশুভ শক্তি বিনাশের প্রতীক রূপে পূজিত। মহামায়া অসীম শক্তির উৎস।পুরাণমতে, এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। এ দিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। মহালয়া মানেই আর ৬ দিনের প্রতীক্ষা মায়ের পূজার।

আর এ দিনেই দেবীর চক্ষুদান করা হয়। মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। ব্রম্ভার বর অনুযায়ী কোনো মানুষ বা দেবতা কখনও মহিষাসুরকে হত্যা করতে পারবে না। ফলত অসীম হ্মমতাশালী মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হতে চায়।

মহালয়ার আরেকটি দিক হচ্ছে এই তিথিতে যারা পিতৃ-মাতৃহীন তারা তাদের পূর্বপুরুষের স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনা করে অঞ্জলি প্রদান করেন। সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের মর্ত্যে পাঠিয়ে দেয়া হয়। প্রয়াত আত্মার যে সমাবেশ হয় তাকে মহালয়া বলা হয়। মহালয় থেকে মহালয়া। পিতৃপক্ষেরও শেষদিন এটি

রাজধানীর কল্যানপুর এলাকা থেকে ১১৯ ক্যান বিয়ারসহ আটক ১

স্টাফ রিপোর্টার ঃ রাজধানীর দারুস সালাম থানাধীন কল্যানপুর এলাকা হতে ১১৯ ক্যান বিয়ারসহ চিহৃত এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন,আজ ভোর রাতে র‌্যাব ৪ এর কর্মকর্তা বাশার তালুকদার এর নেতৃত্বে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন কল্যানপুর হানিফ কাউন্টার এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১১৯ ক্যান বিয়ারসহ মাদক ব্যবসায়ী হোসেন মোহাম্মদ রাফিয়ান(৩২)কে আটক করে।

র‌্যাব আরও জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘ দিন যাবত বিভিন্ন এলাকা হতে বিয়ার সংগ্রহ করে অভিনব কৌশলে লোক চক্ষুর অন্তরালে টয়োটা গাড়ীর পিছনের ঢালার ভেতরে লুকানো অবস্থায় রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলারদের নিকট বিক্রয় করে আসছিল। তারা আরও বলেন সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুন সমাজকে রক্ষা করার জন্য র‌্যাব সদা তৎপর।

অন্যদিকে সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ রিয়াজুল ইসলামকে আটক (৩৭) করেছে র‌্যাব ৪ সাভার নবীনগর ক্যাম্প।

রাজশাহীতে ভ্রাম্যমান আদালত এর অভিযান

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ পেঁয়াজের দাম দিন দিন বেড়েই চলেছে।লাফে লাফে বাড়ছে পেঁয়াজের দাম।সাধারন মানুষের ক্রয়ের অসাদ্ধ হচ্ছে দিনদিন।

আমজনতার কথা চিন্তা করে পেঁয়াজ ৩০ টাকা দরে বিক্রি করছে টিসিবি।এদিকে কিছু অসাধু দোকান দার বেশি দামে বিক্রিকরছে পেয়াজ।সেই অভিযোগ এ রাজশাহীতে পেঁয়াজের দোকান গুলোতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী নগরীর মনিচত্বরের মাস্টারপাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় রাজশাহী জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় এসএম সাইফুল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, সাহেব বাজারে পেঁয়াজের দোকানে ম্যাজিস্ট্রেটের অভিযানের পর কিছুটা কমেছে দাম পেঁয়াজের চলে যাওয়ার

রাজশাহী বাঘার জব্দকৃত ইলিশ পেল এতিমরা

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ রাজশাহী বাঘায় আলাইপুর বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) কর্তৃক জব্দ করা ইলিশ এতিমখানা, গুচ্ছগ্রাম ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় কেজি ওজনের ৬০ পিচ ইলিশ মাছ জব্দ করে উপজেলার সীমান্ত এলাকার আলাইপুর বিজিবি। পরে সেই মাছগুলো উপজেলা নির্বাহী অফিসার, শাহিন রেজার মাধ্যমে বিতরণ করা হয়।

আলাইপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাকারবারীরা মাছগুলো প্যাকেটজাত করে নৌকায় নদীপথে ভারতে পাচারের জন্য পদ্মার পাড়ে অপেক্ষা করছিল। বিজিবির টহল দল সন্দেহজনিত কারণে, প্যাকেটে কি মাছ আছে জানতে চাই।

এ সময় চোরাকারবারির ২ সদস্য রুই,কাতল মাছ আছে বলে কৌশলে পালিয়ে যায়। মঙ্গলবার দুপুর ২টায় বিজিবির একটি টহল দল হাজামপাড়া এলাকার ৫০০মিটার দুরে পদ্মার পাড় থেকে সেই ইলিশ মাছগুলো জব্দ করে। উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা জানান, মাছগুলো তার কার্যালয়ে আনার পর এতিমখানা, গুচ্ছগ্রাম ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

সর্বশেষ আপডেট...