মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) -ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ঢুলিভিটা বাসষ্ট্যান্ড এলাকায় ট্রাক চাপায় ফরিদা বেগম(৩৭),নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে কর্মস্থলে যাবার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে যানা যায়। নিহত ফরিদা পটুয়াখালী জেলার সদর থানার খাসেরহাট এলাকার বাসীন্দা। তার স্বামী আনোয়ার হোসেনের সাথে ধামরাইয়ে ভাড়া বাড়িতে বসবাস করতেন। তিনি ঢুলিভিটা এলাকায় স্থাপিত স্নোটেক্স গার্মেন্টস এর ফিনিশিং অপারেটর শ্রমিক।
এই ব্যাপারে স্নোটেক্স গার্মেন্টস এর সহকারী পরিচালক(অপারেসন) জয়দুল হোসাইন মুঠোফোনে জানান, যে দুর্ঘটনা সংবাদ জানার পরে, তৎক্ষণাৎ রোগীকে এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় এবং কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মারফত আলী জানান, ধামরাইয়ে ট্রাকচাপায় এক নারী গার্মেন্ট শ্রমিক নিহতের ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। একই সাথে আটক করা হয়েছে ট্রাকের চালককেও। এঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মামলা দায়ের ও নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
স্টাফ রিপোর্টার ঃ রাজধানীর দারুস সালাম এলাকায় থেকে ভারতীয় ফিন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪ মিরপুর ক্যাম্প।
আজ ভোর রাতে দারুস সালাম থানাধীন ০৪ নং দক্ষিন কল্যানপুর সিডিসি সোহরাব এনজিভিএস-০৭ ফিলিং স্টেশন (সোহরাব সার্ভিস ষ্টেশন) এর সামনে অভিযান চালিয়ে ৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক দুই মাদক ব্যবসায়ী হলো নোয়াখালী জেলার আজিজুর রহমান (৩৪) ও কুমিল্লা জেলার ফয়েজ আহমেদ (৫০)।
র্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান,আটক দুই মাদক ব্যবসায়ী দেশের বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় ফেন্সিডিল প্রাইভেটকারে করে এনে রাজধানীতে বিক্রি করে আসছিলো। পরে আজ ভোর রাতে ওই এলাকায় ফেন্সিডিল বিক্রি করার সময় হাতে নাতে তিন’শ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। তিনি আরও বলেন,আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দারুস সালম থানায় মাদক আইনে মামলা দায়ের করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বন্দর নগরী বেনাপোলে পেঁয়াজের বাজার মূল্য স্বাভাবিক রাখতে ও কৃত্রিম সঙ্কট রোধে ভ্রাম্যমান আদালতে ৩ জন আড়ত ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকালে শার্শা উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা জনাব পুলক কুমার মন্ডলের নেতৃত্বে বেনাপোল কাঁচা বাজার এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
অর্থ দন্ড প্রাপ্ত ব্যাবসায়ীরা হলো মিম বানিজ্য ভান্ডারের মালিক মোঃ শুকুরআলী (১০,০০০/-) ,মেহেরাব স্টোরের মালিক সুরুজ মিয়া (১৫,০০০/-) ও সবুর বানিজ্য ভান্ডারের মালিক সবুর খাঁন(৫,০০০/-)। ভ্রাম্যমান আদালতের পেশকার মিজানুর রহমান মূল্য বাড়িয়ে পেঁয়াজ বিক্রির দ্বায়ে ভ্রাম্যমান আদালতে ৩ জন অসাধু ব্যাবসায়ী কে অর্থদন্ড প্রদান সহ জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেন।
বাজার মনিটারিং সময়ে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্টথানা পুলিশ,বেনাপোল বাজার কমিটি ও বেনাপোল পৌরসভার স্যানিটারি ইন্সেপেক্টের।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মÐল জানান, ভারতের পেঁয়াজ রপ্তানী বন্ধ ঘোষণায় বেনাপোল বাজারের অসাধু ব্যাবসায়ীরা পেঁয়াজ বেশী দামে বিক্রি করছে এমন খবরে বাজার পরিদর্শনে যাওয়া হয়। ৩জন আড়ত ব্যাবসায়ীকে বেশী মূল্য পেঁয়াজ বিক্রির দ্বায়ে অর্থদন্ড প্রদান করা সহ কঠোর হোশিয়ারী দেওয়া হয়। সাথে সাথে শার্শা উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর স্যানিটারি ইন্সেপেক্টর কে (পেঁয়াজের মূল্য স্থিতি রাখতে) বাজার মনিটরিং এর নির্দেশনা প্রদান করা হয়। শার্শা উপজেলা জুড়ে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান। উল্লেখ্য ইতিপূর্বেও শার্শা উপজেলা প্রশাসনের চৌকস এ কর্মকর্তা করোন প্রাদুর্ভাব সহ লবন গুজব রোধে উল্ল্যেখযোগ্য ভূমিকা রেখেছিল।
সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ মাদকের সঙ্গে সম্পৃক্ত পুলিশ সদস্যের চাকরি থাকবে না বলে মন্তব্য করেছেন পুলিশের রাজশাহী রেঞ্জের নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন।
রাজশাহীতে যোগ দেয়া উপলক্ষে আজ মঙ্গলবার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
এর আগে সোমবার তিনি রাজশাহী রেঞ্জের দায়িত্ব নেন। পর দিন সকালে নিজের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কররেন ডিআইজি।
শুরুতেই তিনি সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং পরে বক্তব্য দেন। ডিআইজি বলেন, যদি কোন পুলিশ সদস্য মাদক গ্রহণ করে বা মাদকের সাথে কোনভাবে সংশ্লিষ্ট থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পুলিশে থাকার অধিকার তার নেই।
তিনি বলেন, পুলিশ সদস্য কোন অন্যায় করে ছাড় পাবে না। সেবা প্রত্যাশীদের সর্বোচ্চ সেবা দেয়া হবে। সংশ্লিষ্ট ইউনিট যদি ব্যবস্থা না নেয় তাহলে রেঞ্জ ডিআইজিকে জানালে ব্যবস্থা নেয়া হবে। সুষ্ঠু পুলিশিং ব্যবস্থা করতে তার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টিএম মোজাহিদুল ইসলাম, রাজশাহী জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাহিদুল ইসলাম অনিক, সাভার : সাভারের আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪। আজ মঙ্গলবার সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, হারুনুর রশিদ সুলতান (৩২) ও আহমেদ লতিফ (৫০)।
র্যাব ৪ জানায়, আশুলিয়ার বাইপাইল এলাকায় ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালানো হয়। সেখানে ইয়াবা বিক্রি করার সময় ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। র্যাবের দাবি আটক দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি মাদক বিক্রি করে যুব সমাজ নষ্ট করে আসছিলো।
আজ (মঙ্গলবার) দুপুরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে তাদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে জানিয়েছেন র্যাব ৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শা রুদ্রপুর সীমান্তের ওপারে ভারতের অংশে সুমন হোসেন (২৭) নামে এক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে আহত।
মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) ভোরে রুদ্রপুর সীমান্তে এ ঘটনা ঘটেছে।গুলিবিদ্ধ সুমন (২৫)কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মজিবর রহমানের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে আহতর খালাতো ভাই ড্রাইভার লাল্টু বলেন, ‘সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুমন গুলিবিদ্ধ হয়েছে।
শার্শা সীমান্তের বিপরীতে ভারতের তেতুল বাড়িয়া সীমান্তে এই ঘটনা ঘটেছে বলে মোবাইলে ওপারের লোকজন জানিয়েছে।
রুদ্রপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুস সামাদ নিশ্চিত করে জানান, এ ব্যাপার বিএসএফের সঙ্গে মঙ্গলবার সকালে একটি পতাকা বৈঠক করা হয়েছে।বাংলাদেশে পক্ষে ছিলেন সুবেদার মশিউর রহমান ও ভারতের পক্ষে ছিলেন এসি সন্তোষ কুমার।
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১ দিনের ব্যবধানে প্রতিকেজি পেঁয়াজ ৫০ টাকা থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
গত ১৪ সেপ্টেম্বর সোমবার উপজেলার প্রতিটি বাজারে বিক্রি হয়েছে প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকা। অথচ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার ১ দিনের ব্যবধানে তা বেড়ে এখন ৮০ টাকা। উপজেলার পাটগাঁও গ্রামের বিপ্লব আহম্মেদ বলেন আজ সকালে ৮০ টাকায় ১ কেজি পেঁয়াজ কিনেছি।
পৌরশহরের চাঁদনী এলাকার সফিকুল বলেন, গত ১৩ সেপ্টেম্বর রবিবার নেকমরদ হাট থেকে ৪৫ টাকা কেজি দরে ৫ কেজি পেঁয়াজ কিনেছি আজ শুনতেছি ৮০ টাকা কেজি। পৌরশহরসহ উপজেলার সকল স্থানের ছোট বড় বাজার গুলোতে গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের পেঁয়াজের দাম হুড়হুর করে বেড়ে যাচ্ছে। এতে বেশ চিন্তিত ও দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা।
গত ১০- ১২ সেপ্টেম্বর রাণীশংকৈল উপজেলার কাতিহার , নেকমরদ হাট, শিবদিঘী পৌর বাজার,এবং বলিদ্বারা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজ খুচরা ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হয়েছে। এক-দুদিনের ব্যবধানে কেজি প্রতি ৩০/৪০ টাকা বেড়ে যাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।
কাতিহার ও নেকমরদ হাটের নাম প্রকাশে অনিচ্ছুক দু’জন দৈনিক বাজার ব্যবসায়ী জানান, একটি সিন্ডিকেট চক্রের কারণে পেঁয়াজের বাজারের এ অবস্থা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজ ৩৫- ৪০ টাকা বেড়ে এখন ৭৫- ৮০ টাকা বিক্রি হচ্ছে । গত বছরের শেষের দিকে সিন্ডিকেটের কবলে পড়েছিলো পেঁয়াজের বাজার। এবারও বছরের শেষে এসে আবারো পেঁয়াজের দাম বৃদ্ধি শুরু হয়েছে। তবে সরকার সঠিক ভাবে বাজার মনিটরিং করলে স্থিতিশীল অবস্থা সৃষ্টি হতে পারে।
এদিকে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা উপজেলার বিভিন্ন পেঁয়াজের বাজার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মনিটরিং করেন। তিনি বলেন, দেশে প্রযাপ্ত পেঁয়াজ মজুদ রয়েছে তাই পাইকারী ও খুচরা বিক্রেতাদেরকে রশিদ সহ পেঁয়াজ কিনতে বলেছি এবং সাধারণ ক্রেতাদের মাঝে নুন্যতম লাভে বিক্রির পরামর্শ দিয়েছি। তিনি আরো বলেন, প্রত্যেকটি নিত্য প্রয়োজনী দোকানে বাজার মূল্য তালিকা টাংগানো বাধ্যতামূলক এবং কেউ পেঁয়াজ কিনে মজুদ করে কৃত্তিম সংকট সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবসস্থা গ্রহণ করা হবে।
কেন হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে এমন প্রশ্নের জবাবে অনেক ব্যবসায়ী জানান, আমদানিকারকরা বলছেন ভারতে নাকি বন্যা হয়েছে। এমন অযুহাতে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। যার প্রভাব পড়ছে খুচরা বাজারে।
এ প্রসঙ্গে জানতে চাইলে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, ঠাকুরগাঁও সহকারি পরিচালক শেখ শাদি বলেন, ঠাকুরগাঁও সদরে মূল পেঁয়াজের আরদদারদের সিন্ডিকেটের কারণে হঠাৎ পেঁয়াজের দাম বেড়েছে। আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাছি।
বিপ্লব,সাভার ঃ করোনার উপসর্গ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. মনজুরুল করিম মারা গেছেন। ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’
গতকাল সাভারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানান, বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে বাস করতেন মনজুরুল করিম।
তিন-চার দিন ধরে তিনি অসুস্থতা বোধ করছিলেন। তাঁর হালকা জ্বর ও প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল। গতকাল তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে পাঠান। সাভারের ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে দেওয়া হয়েছে।
মনজুরুল করিমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।
বিপ্লব,সাভার ঃ পরিবেশ দূষণ করে অবৈধ ভাবে ব্যাটারি তৈরি করার অভিযোগে সাভারে দুটি ব্যাটারি তৈরির কারখানার উৎপাদন বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সেই সাথে কারখানা দুটির বিদ্যুৎ সংযোগ ও বিছিন্ন করে দেওয়া হয়।
এছাাড়া কারখানা দুটির মালিকদের গুণতে হয় নগদ ৭০ হাজার টাকা জরিমানা। সকালে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় লিজেন্ড ব্যাটারি ও আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় কোন উইন কারখানায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন,পরিবেশ দূষণ করে সিইটিপি না করে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় লিজেন্ড ব্যাটারি তৈরি কারখানার মালিক দীর্ঘদিন ধরে উৎপাদন করে আসছিলো। এছাড়া একই অভিযোগে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় কোন উইং কারখানার মালিক ব্যাটারি রিসাইক্লং করে বাজারে বিক্রি করে আসছিলেন।
পরে এসব অভিযোগে আজ সকালে ওই দুটি কারখানায় অভিযান পরিচালনা করে মালিকদের নগদ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কারখানা দুটির বিদ্যুৎ সংযোগও বিছিন্ন করে দেওয়া হয়। অভিযানে এসময় যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো। এছাড়া অভিযানে এসময় পরিবেশ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বগুরা প্রতিনিধি ঃ পাওনা টাকা চাওয়ায় নারীকে পেটালেন এএসআই ।টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে , শুক্রবার তাকে থানায় ডেকে মারধর করে আহত করেছেন অভিযুক্ত এএসআই এএসআই শাহানুর রহমান ।
পাওনা টাকা চাওয়ায় কোহিনুর খাতুন (৪২) নামে এক নারী ব্যবসায়ীকে মারপিটের অভিযোগে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বগুড়ার ধুনট থানার এএসআই শাহানুর রহমানকে।
শুক্রবার (১২ জুলাই) দুপুরের এ ঘটনায় আহত নারীকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বগুড়া শহরের নাটাইপাড়া বৌ-বাজার এলাকার কোহিনুর খাতুন জজকোর্টের সামনে ভাত বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এএসআই শাহানুর রহমান ২০১০ সালে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত থাকাকালীন কোহিনুরের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রে তিনি কোহিনুরের বাসায়ও আসা-যাওয়া করতেন। বিভিন্ন সময় কোহিনুরের কাছে ধার হিসেবে ৬০ হাজার টাকা নেন শাহানুর।
এরইমধ্যে ২০১৬ সালে ধুনট থানায় বদলি হয়ে কোহিনুরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এএসআই শাহানুর রহমান। এদিকে, পাওনা টাকা না পেয়ে কয়েকদিন আগে এএসআই শাহানুরকে উকিল নোটিশ দেন কোহিনুর। নোটিশ পেয়ে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোহিনুরকে শুক্রবার ধুনট থানায় যেতে বলেন ওই পুলিশ সদস্য।
সে অনুযায়ী শুক্রবার বেলা ১১টার দিকে ধুনট থানায় যান ওই নারী। পাওনা টাকার কথা বললে ক্ষিপ্ত হয়ে ওঠেন এএসআই শাহানুর। শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে তিনি কোহিনুরকে মারপিট করে থানা থেকে বের করে দেন। চিকিৎসা নিতে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানেও তাকে মারপিট করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে সেখানে ভর্তি করে দেন।
চিকিৎসাধীন কোহিনুর খাতুন জানান, এএসআই শাহানুর কৌশলে তার কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়েছেন। দীর্ঘদিনে টাকা ফেরত না দেওয়ায় উকিল নোটিশ করেছিলেন। নোটিশ পেয়ে টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে শুক্রবার তাকে থানায় ডেকে নিয়ে গিয়ে মারধর করে আহত করেছেন।
অভিযোগ প্রসঙ্গে ধুনট থানার এএসআই শাহানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে সে (কোহিনুর) তাকে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছিল। ঝামেলা এড়াতে তাকে ৬০ হাজার টাকা দিয়ে আপোষনামায় স্বাক্ষর নেওয়া হয়েছে। এরপরেও শুক্রবার থানায় এসে তাকে মামলার ভয় দেখালে তিনি ক্ষুব্ধ হয়ে তাকে চড়-থাপ্পড় দিয়েছেন।
বগুড়ার ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, ওই এএসআইয়ের সঙ্গে পূর্ব পরিচয়ের সূত্র ধরে ওই নারী শুক্রবার থানার পাশে মহিলা কলেজের সামনে এসেছিলেন। বাকবিতণ্ডার এক পর্যায়ে এএসআই শাহানুর তাকে চড়-থাপ্পড় দিয়েছেন। এসপির নির্দেশে একজন অতিরিক্ত পুলিশ সুপার তদন্ত করে এর সত্যতা পেয়েছেন। তাৎক্ষণিকভাবে এএসআই শাহানুরকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।