“লালপুরে বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু”
মোঃ নাহিদুল ইসলাম (নাহিদ) নাটোর প্রতিনিধিঃনাটোরের লালপুরে গাছের আমড়া পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বড় ভাই দুলাল আলমের ইটের আঘাতে ছোট ভাই নিজাম উদ্দিন (৪০) এর মৃত্যু হয়েছে। মৃত নিজাম লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাশেমপুর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।
স্থানীয় ও লালপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার কাশেমপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে দুলাল ও নিজামের মধ্যে জমির আমড়া গাছ নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে বৃহস্পতিবার সকালে আমড়া পাড়া নিয়ে দু’জনের মধ্যে বাক বিতর্ক হয়।
পরবর্তীতে ছোট ভাই নিজাম কাশেমপুর বাজারে এলে বড় ভাই দুলাল পেছন থেকে ইট দিয়ে ঘাড় সহ মাথার পেছন অংশে আঘাত করে। এতে ঘটনাস্থলেই নিজাম মারা যায়। বাজারের লোকজন দুলালকে আটকে রেখে লালপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত নিজামের লাশ উদ্ধার করে দুলালকে আটক করে পুলিশ।
লালপুর থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত নিজাম উদ্দিনের লাশ উদ্ধার করে দুলালকে আটক করে থানায় আনা হয়েছে।
ধামরাইয়ে স্বামী- স্ত্রীর লাশ উদ্ধার।
মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি)-ঢাকার ধামরাইয়ে নান্নার ইউনিয়নের গোপালপুর সিলেটপাড়া গ্রামে এক ঘরের মধ্যে থেকেই স্বাম-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে নিজ ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, ধামরাইয়ের গোপালপুর সিলেটপাড়া গ্রামের মুনছের আলীর ছেলে জুয়েল (২৩)। সে প্রায় ২ বছর আগে রুমি আক্তার নামে এক মেয়েকে বিয়ে করেন।রুমি আক্তার( ২১) বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা গ্রামে। বিয়ের পর থেকে তারা সুন্দর ভাবে জীবনযাপন করছিল।
প্রতিদিনের মত তারা রাতের খাবার খেয়ে বুধবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে না উঠলে স্থানীয়রা ঘরে দরজা ভেঙ্গে স্বামী স্ত্রীর দুজনের মরদেহ খাটের উপর দেখতে পান। পরে ধামরাই থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, জুয়েলের স্ত্রী রুমি আক্তারের গলায় আঘাতে চিহৃ আছে। তবে তাদের সাথে করো শত্রুতা ছিল কি তা কেউ বলতে পারে নি।
ধামরাই থানা অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা জানান,স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
মাগুরার শ্রীপুরের করোনা আক্রান্ত রুগীর বাড়িতে বাড়িতে বিশেষ উপহার সামগ্রী দিলেন উপজেলা নির্বাহী অফিসার( ভিডিও)
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধিঃ মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম করোনায় আক্রান্ত হয়ে সম্প্রতি সুস্থ্য হয়ে আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন । তিনি করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন আইসোলেশনে থেকে করোনা রুগীর দুঃখ-দূর্দশা,সুযোগ-অসুবিধা,অভাব-অনটন ও সমস্যাগুলি নিজ গুণে অনুভব করেছেন ।
বিশেষ করে করোনা রুগী সুস্থ্য হতে তাকে কিছু ভিটামিন সি-জাতীয় খাদ্যসামগ্রীর প্রয়োজন হয়ে থাকে । এবিষয়টি মাথায় নিয়ে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম মাগুরা জেলার সকল করোনা রুগীদের জন্য এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহন করেছেন।
তিনি নিজ উদ্যোগে জেলার সকল করোনা রুগীর জন্য ভিটামিন সি সমৃদ্ধি ফলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ক্রয় ও প্যাকেটজাত করে করোনা রুগীর বাড়িতে বাড়িতে পৌছে দেওয়ার ব্যস্থা করেছেন । এছাড়াও জেলার প্রতিটি উপজেলায় ইউএনওদের মাধ্যেমেও এ উপহার সামগ্রী করোনা রুগীর বাড়িতে বাড়িতে পৌছে দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।
মঙ্গলবার বিকেলে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর নিজে উপস্থিত থেকে জেলা প্রশাসক এর বিশেষ উপহার সামগ্রী করোনা রুগীর বাড়িতে বাড়িতে গিয়ে পৌছে দেন । এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন,শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু ও সাংবাদিক তাশিন জামানসহ আরোও অনেকে ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর বলেন, করোনা আক্রান্ত রুগী সুস্থ্য হতে প্রচুর পরিমান ভিটামিন সি সমৃদ্ধি খাবার খাওয়ার প্রয়োজন। এবিষয়টি ভেবেই জেলা প্রশাসক ড. আশরাফুল আলম মহোদয় করোনা রুগীর জন্য ভিটামিন সি সমৃদ্ধি খাবার দু-দফায় এ উপজেলাতে পাঠিয়েছেন। জেলা প্রশাসক মহোদয়ের এ উপহার সামগ্রী যথাসময়ে করোনা রুগীর বাড়িতে বাড়িতে পৌছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ।
ধামরাইয়ে ভুয়া পুলিশ আটক।
মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি)-ঢাকার ধামরাই উপজেলার পৌরসভার বরাতনগর এলাকায় পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন লোককে জিম্মি করে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার সময় হাতে নাতে সৈদয় মোরাফ হোসেন (৩৩) নামে এক ভুয়া পুলিশকে আটক করে ধামরাই থানা পুলিশ।
গতকাল সোমবার (৮সেপ্টেম্বর) দিনগত রাত ১০ ঘটিকার সময় পৌর শহরের বরাতনগর এলাকার স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে আটক করা হয়। আটককৃত মোরাফ হোসেনের বাড়ী মানিকগঞ্জ জেলার ঘিওর থানার হিজুলি গ্রামের সৈদয় আব্দুল খালেকের ছেলে।
এই ব্যাপারে বরাতনগর এলাকার বাসিন্দা মোঃ আনান বলেন, বিগত একমাস আগে মোরাফের ছোট বউ আফরিনা আক্তার ধামরাই রোম আমেরিকা হাসপাতালে চাকরি করত আমার সেখানে ডাক্তার দেখাতে যাইতো। সেই সুবাধে তাদের সাথে আমার মায়ের পরিচয় হয়। পরিচয় হওয়ার পর মোরাফ আমাদের বাসায় এসে বলে আনানের চাকরি দেওয়ার কথা নিয়ে আলোচনা করে। পরে আমার মায়ের কাছে চাকরির বাবদে টাকা চায়। এর পর আমার মা সরল বিশ্বাসে নয় হাজার টাকা দেয়। কিন্তু সেই টাকা সে আর ফিরত দেয় না। চাইলে বলে আপনারা জানেন আমি পুলিশের লোক আমি আপনাদের বিভিন্ন মামলায় দিয়ে দিব। এই কথা শুনে আমার মা ধামরাই থানার অফিসার ইনচার্জকে (ওসি) দীপক চন্দ্র সাহাকে বিষয়টি জানান।
এর পর গতকাল সন্ধ্যায় মোরাফ হোসেন আমাদের বাসায় এসে চাকরির কথা বলে টাকা দাবি করেন। তখন আমরা তাকে বললাম আপনি কোন থানায় আছেন আপনার কার্ড দেন। পরে ভুয়া পুলিশ মোরাফ একটি বিজিটিং কার্ড দিলে সেখানে তার নামের পরিবর্তে লেখা মীর আশিক হাসান উপ-পুলিশ পরিদর্শক বাংলাদেশ পুলিশ লেখা দেখে আমাদের সন্দেহ হলে থানায় খবর দেয় পরে থানা থেকে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।
এই ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ আনোয়ার হোসেন জানান, পৌর-শহর এলাকায় পুলিশ পরিচয়ে সাধারণ মানুষকে জিম্মি করে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার সময় হাতে নাতে তাকে আটক করে থানায় নিয়ে আসি। আজ সকালে ভুয়া পুলিশ পরিচয়কারীর বিরুদ্ধে মামলা দিয়ে কোটে প্রেরণ করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় কারখানার শ্রমিকবাহী বাস খাদে পড়ে আহত অন্তত ৩০ ( ভিডিও )
বিপ্লব,সাভার ঃ আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকবাহী বাস খাদে পড়ে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছে।
মঙ্গলবার সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোয়ালবাড়ি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়,সকালে ধামরাইর ধানতারা এলাকায় বসবাসরত শ্রমিকদের নিয়ে আশুলিয়ার জিরানী টেংগুরি এলাকার স্পিনিং গার্মেন্টসের শ্রমিকবাহী একটি বাস রওয়ানা দেয়।
পরে শ্রমিকবাহী বাসটি আশুলিয়ার জিরানীর গোয়ালবাড়ি এলাকায় পৌছেলে বাসটির চাকা বিস্ফোরণ হয়ে সড়কের পাশে খাদের পানিতে পড়ে যায়। এসময় বাসটিতে ৭০ জনের বেশী শ্রমিক থাকলেও আহত হয় অন্তত ৩০ জন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়।
পুলিশ বলছে বাসটি কেন খাদে পড়ে গেল বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড এলাকায় ক্যাভার্ড ভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আহত হয় আরও একজন।
সাভারে ক্যাভার্ড ভ্যান চাপায় রিয়াদ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত
বিপ্লব,সাভার ঃ সাভারে ক্যাভার্ড ভ্যান চাপায় রিয়াদ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও এক যুবক।

মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায় সকালে রাজধানীর গাবতলী এলাকা থেকে মোটরসাইকেল যোগে সাভারে আসছিলেন দুই বন্ধু রিয়াদ ও মোস্তফা। এসময় তাদের বহনকৃত মোটরসাইকেলটি ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড এলাকায় পৌছলে পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি ক্যাভার্ড ভ্যান তাদেরকে চাপা দেয়।
পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসকরা রিয়াদকে মৃত ঘোষনা করেন। এছাড়া হাসপাতালে চিকিৎসা চলছে মোস্তফার।
খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।































