মানিকগঞ্জের সিংগাইরের বাস্তা বাস স্টান্ডে পিকআপ ভ্যান খাদে পরে ২ জনের মৃত্যু,(ভিডিও)
সানোয়ার হোসেন ( সিংগাইর প্রতিনিধি ) ঃ মানিকগঞ্জের সিংগাইরে পিকআপ ভ্যান ও মোটর সাইকেলের মুখো মুখিতে খাদে পড়ে ২ জনের মৃত্যু ।
গতকাত রাত ৯ টার দিকে মানিকগঞ্জের সিংগাইরের বাস্তা স্টান্ডে এ ঘটনা ঘটে ।

পিকআপ ভ্যানটি পাটুরিয়া থকে সাভার ব্যাংক টাওন এর উদ্দেশ্য আসার সময়, বাস্তা স্টান্ডের কাছা কাছি আসলে, সামনের দিক থেকে আসা মোটর সাইকেল পিকআপ ভ্যানটি মুখ মুখি হয়ে যাওয়ায় , পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে, খাদে পরে যায় ।
এতে মোটর সাইকেলে থাকা ২জন, পিকাপ ভ্যানে থাকা আরো ৮ জন সহ পিকআপ ভ্যান ও মোটর সাইকেল খাদে পরে যায় । স্থানীয় লোকজন খাদ থেকে মোটর সাইকেলে ২ জন ও পিকাপ ভ্যানের ৭ জন কে পানি থেকে উদ্ধার করে ভিবিন্ন হাস্পাতালে পাঠান । পরে রাত ৯.৩০ সময় সিংগাইর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আব্দুল্লা (৯) পিতা ঃ জলিল মিয়া, মৃত্যু ১ শিশুকে উদ্ধার করেন ।
অপর দিকে মোটর সাইকেলের চালক আসরাফ খান কে উদ্ধার করে সাভারের এনাম ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।
সিংগাইর থানা পুলিশ ওসি তদন্ত মোঃ আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন ।
ধামরাইয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ।
মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ধামরাইয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (৭ আগষ্ট) বিকেলে ধামরাই মুন্নু কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
ধামরাই উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শফিকুল আনোয়ার শফি সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট আবুল কাসেম রতন, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামূল হক আয়ুব, ধামরাই উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, সানোড়া ইউপি চেয়ারম্যান মাসুদ খান লাল্টু, পৌর যুবলীগের সহ সভাপতি আলি খান, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিক বৃন্দ।
যথাযথ মর্যাদায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
চীনের সাথে দ্বিপাক্ষীক সম্পর্ক বাড়াতে হবে: অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা গ্রুপের নিয়মিত আয়েোজনের ধারবাহিকতায় অনুষ্ঠিত হয়ে গেল ওয়েবনারের (ওয়েব সেমিনার) ২২তম পর্ব। ‘পরিবর্তনশীল বিশ্বে দক্ষিণ এশিয়া’ শীর্ষক আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। ০৭ আগস্ট, ২০২০ খ্রিষ্টাব্দ রোজ শুক্রবার রাত নয়টায় (বাংলাদেশ সময়) ওয়েবনারটি অনুষ্ঠিত হয়।
ওয়েবনারে অংশ নিয়ে আলোচক বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ বিশেষ পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের ফলে আমাদের এখন সময় এসেছে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার। চীন এখন উন্নতি করছে এবং এই পরিবর্তনশীল বিশ্বে একটি শক্তি হিসেবে দাড়ানোর জন্য নিজেকে যোগ্য করে তুলছে। সেখানে বর্তমান বিশ্বের কর্তারা চীনকে ভয় পাচ্ছে। এখন বাংলাদেশের উচিত হবে উন্নয়নের অংশীদার হিসেবে চীনকে আরও কাছে নিয়ে আসা। কারণ আমারা ভৌগোলিক এবং অর্থনৈতিক কারণে বাংলাদেশ চীনের উপর আগে থেকেই অনেক বেশি নির্ভরশীল। এখন যেটি করা যেতে পারে যে, এই নির্ভরশীলতা কমিয়ে আমরা দ্বিপাক্ষীক সম্পর্কের উন্নয়নের মাধ্যমে আমরা আমাদের অর্থনৈতিক ও মানবিক উন্নয়নে চীনকে সাথে পেতে পারি। এজন্য আমাদের নিজেদেরকে চীনের জন্য যোগ্য করে তুলতে হবে বলে আলোচক মত দেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহার পরিচালনায় ওয়েবনারটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিক, গবেষক, এনজিও কর্মী, শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। উল্লেখ্য, মহামারি করোনা ভাইরাসের সংকটকালে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা চলমান রাখার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা গ্রুপ (Social Research Group) নিয়মিতভাবে ওয়েবনারের (ওয়েব সেমিনার) আয়োজন করে আসছে। এখানে উল্লেখ্য যে, বর্তমান সময়ে এধরনের অনেক ওয়েবনার দেখাগেলেও সেগুলো ঢাকা কেন্দ্রিক হওয়ায় মফশ্বল শহরগুলোর তেমন প্রতিনিধিত্ব থাকে না বিধায় আয়োজকরা এই ধরনের আয়োজন করছেন।
রাণীশংকৈলে জমি নিয়ে সংঘর্ষের মামলায়-১০ আসামী গ্রেফতার
কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়া-সম্পদবাড়ি গ্রামে গত ৬ আগষ্ট জমি দখলকে কেন্দ্র করে দু’ পক্ষের সংঘর্ষের মামলায় ঐ দিনই ১ জনকে এবং ৭ আগস্ট শুক্রবার ৯ জনসহ মোট ১০জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 
গ্রেফতারকৃত আসামীরা হলেন, সম্পদবাড়ি গ্রামের আবু হানিফার ছেলে গোলাম রব্বানী(২২) একই গ্রামের খিজযুত আলীর ছেলে মুসলিম উদ্দিন ( ৪৮), ইব্রাহিমের ছেলে আইয়ুব ( ৩৩ ), ইব্রাহিমের ছেলে আলিম (৩৫), আবু হানিফের ছেলে হালিম (৩৫), লিয়াকতের ছেলে ইব্রাহিম (৫৫), দিলজরের ছেলে সোলেমান (৬৫), সোলেমানের ছেলে মাহাবুব (৩১), আবু হানিফের ছেলে গোলাম রব্বানী (২৫), মাহাবুবের স্ত্রী ফাতেমা বেগম (২৫) ও নূর আলমের স্ত্রী রোজিনা বেগম (২৭)। এদের সকলকে এদিন বিকালে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত : গত ৬ আগস্ট বাড়িবসতের জমি দখলকে কেন্দ্র করে উপজেলার ভরনিয়া সম্পদবাড়ি গ্রামের ইসমাইল হোসেন ওরফে নাবালক চেয়ারম্যান ও একই গ্রামের মুশা মাস্টার এ দু’পক্ষের মধ্যে প্রচন্ড মারপিটের ঘটনা ঘটে। এতে চেয়াম্যান পক্ষের একজন মারা যায় এবং দু পক্ষের ১৬ জন আহত হয়।
এ ঘটনায় ইসমাইল হোসেন বাদী হয়ে ঐদিন রাতে মুশা মাস্টারসহ ১৪ জনের নামে থানায় বিভিন্ন ধারায় মামল দায়ের করেন।
ধামরাইয়ে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন এমপি বেনজীর আহমদ
সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাই পৌরসভায় আশ্রয় কেন্দ্রে থাকা বন্যার্তদের ১৫০০শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এাণ উপহার বিতরণ উদ্বোধন করলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
আজ শুক্রবার (৭ আগষ্ট ) ধামরাই পৌরসভার বন্যার্তদের আশ্রয় কেন্দ্র গার্লস স্কুলের মাঠে এই ত্রাণ উপহার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লার তত্বাবধায়নে এাণ উপহার বিতরণ উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।পরে পৌরসভার বন্যার্তদের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে ত্রাণ উপহার দেওয়া হয়। ত্রাণ উপহারের প্রতি বেগে দেয়া হয়েছে মিনিকেট চাল ১০কেজি, মসুর ডাল ১কেজি, লবন ১কেজি, চিনি ১কেজি, চিরা ২কেজি, নুডলস ৫০০গ্রাম, তেল ১লিটার, উল্লেখ ধামরাই পৌরসভায় আশ্রয় কেন্দ্রে থাকা ১৫০০শত বন্যাকবলিত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার দেওয়া হবে।
উক্ত এান উপহার বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ বলেন, প্রধানমন্ত্রী ত্রাণ উপহার সাহায়তা ধামরাই পৌরসভায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা ১৫০০শত বন্যাকবলিত পরিবারের মাঝে দেয়া শুরু করেছি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা এদেশে কেউ না খেয়ে থাকবে না। এরপর কেউ অভুক্ত থাকলে প্রশাসনকে জানানোর অনুরোধ জানান তিনি। এছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে করোনা ও বন্যা মোকাবেলা করতে অনুরোধ করেন তিনি।
উক্ত বিতরণ অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোবারক হোসেন কামাল, পৌর যুবলীগের সহ-সভাপতি মোঃ আলী খান, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরবিন্দ এছাড়া পৌরসভা ও উপজেলার স্থানীয় নেতাকর্মীরা।
রাণীশংকলৈ পৌর আওয়ামী লীগের বৃক্ষরোপণ
হুমায়ুন কবির, রাণীশংকলৈ (ঠাকুরগাঁও) প্রতনিধিঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক নেতাকর্মীকে অন্তত তিনটি করে গাছ লাগানোর নির্দেশনা প্রদান করছেন।
এরই অংশ হিসাবে ৭ আগস্ট শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রাণীশংকৈল ডিগ্রী কলেজের ভিপি রফিউল ইসলামের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন খনিয়াদিঘী মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় চত্বরে ১০০ টি বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।এ বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সম্পাদক আনিসুর রহমান বাকী, সাবেক যুবলীগ সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক বাবর আলী, পৌর আ’লীগের সহ সভাপতি প্রভাষক সিরাজুল ইসলাম বুলু, কেন্দ্রীয় হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুসিল রায়, প্রাইমারি প্রধান শিক্ষক গপেনন্দ্রনাথ, উপ সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম, পৌর আ’লীগের প্রচার সম্পাদক সাংবাদিক আশরাফুল আলম, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাদেকুল, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমীন প্রমুখ।
এছাড়াও ৪ নং পৌর আ’লীগ সভিপতি ও সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, ৭ নং ওয়ার্ড সভাপতি মোকসেদ আলীসহ পৌর আ’লীগের বিভিন্ন নেতাকর্মী ও সাংবাদিকরা


































