29 C
Dhaka, BD
শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

সাভারে বিলের পানি থেকে নিখোঁজের ১৬ ঘন্টা পর দুই যুবকের লাশ উদ্ধার

বিপ্লব,সাভার ঃ নিখোঁজের ১৬ ঘন্টা পরে সাভারে বিলের পানি থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।মঙ্গলবার সকাল ৯ টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ দাসপাড়া এলাকার একটি বিল থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত দুই যুবকের নাম সুমন তাদের বয়স ১৯ ও ২০। নিহতদের মধ্যে একজন ইলেকট্রনিক মিস্ত্রি ছিল আর একজন ট্রাক ড্রাইভার ছিল। পুলিশ জানায় আজ ট্রলারে বনভোজনের জন্য গতকাল বেড়াইদ দাসপাড়া এলাকায় ওই বিলের পানিতে প্রস্তুতি নিচ্ছিলেন ছয় যুবক।

এসময় তাদের ট্রলারটি দাসপাড়া এলাকায় বিলের পানিতে পৌছিলে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা লাগে। এসময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে জুয়েল নামের এক যুবক গুরুতর আহত হয়। পরে পাঁচ যুবক আতঙ্কে লাফিয়ে বিলের পানিতে পড়ে যায়। এসময় অন্যরা সাঁতরিয়ে বিলের পানির তীরে উঠলেও সুমন নামের দুই যুবক নিখোঁজ হয়। পরে আজ সকালে ১৬ ঘণ্টা পরে বিলের পানি থেকে ওই দুই যুবকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত দুই যুবকের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দুই যুবকের বাড়ি বেড়াইদ উত্তর ও দক্ষিণ পাড়া এলাকায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিশ্চিত করে বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন নিখোঁজের কয়েক ঘণ্টা পরে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত জুয়েল নামের ওই যুবককে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। উল্লেখ্য গত কয়েকদিন আগেও ওই ইউনিয়নের নিকরাইল গ্রামে বিদ্যুতের খুঁটির তার ট্রলারের উপরে ছিঁড়ে পড়ে একজন নিহত হয় ও দুইজন গুরুতর আহত হয়।

স্থানীয়দের দাবি বিদ্যুতের খুঁটি গুলো ওই বিলের মাঝখান দিয়ে ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণ হারাচ্ছে অসহায় মানুষেরা।

ধামরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খলিলুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার সোমভাগ ইউনিয়নের চাপিল গ্রামে এ ঘটনা ঘটে।  স্থানীয়দের বরাতে জানাযায়, সকালের দিকে নিজের বাড়ির পাশে বন্যার পানিতে তলিয়ে যাওয়া গাছ থেকে বাতাবি লেবু পেরে বাজারে নিয়ে বিক্রি করতে যাওয়ার সময় পারা-পার মুহূর্তে উপরে থাকা ড্রপ তার ধরলে তারের স্পর্শে লিকেজ থাকার কারণে বিদ্যুৎ পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে জানা যায়।

এই ব্যাপারে সোমভাগ ইউনিয়নের মেম্বার নাছির জানান, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম উভয় পক্ষের কোন অভিযোগ না থাকায় আমি লাসের শেষ কার্য সম্পন্ন করার অনুমতি প্রদান করি।

এবিষয়ে মৃত খলিলুরের ছেলে আ: আওয়াল বলেন, আমার বাবা মৃত্যুর বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই।

এবিষয়ে ধামরাই থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শংকর চন্দ্র সরকার জানান, স্থানীয় সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান মো: আজাহার আলীর সাথে আলাপকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ধামরাইয়ে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান উপহার বিতরণ করেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির।

মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান উপহার বিতরন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে বন্যা কবলিতদের পরিবারের মাঝে ত্রাণ বিতরণের অংশহিসেবে সোমবার দুপুরে পৌরসভার ৩নং ওয়ার্ড লাকুরিয়া পাড়া এলাকায় দের শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা।

ত্রাণ বিতরণ কালে ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির বলেন করোনার মধ্যে আবার বন্যার কবলে পড়ে বহু পরিবার পানিবন্দি হয়ে কষ্টে দিন কাটাচ্ছে।বন্যা কবলিতদের সীমাহীন দুর্ভোগ হচ্ছে। বন্যায় যাদের ঘর বাড়ি তলিয়ে গেছে তাদের আশ্রয়নের ব্যবস্থা করা হয়েছে।আমরা তাদের দুর্ভোগ লাঘবের জন্য দিন-রাত কাজ করছি।

এসময় ত্রাণ কার্যক্রমে অংশ নেন ধামরাই পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক কামরুজ্জামান রঞ্জু, ধামরাই উপজেলা ছাত্রলীগ সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সরোয়ার মাহবুব তুষার, ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোকছেদ হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।

রাণীশংকৈলে ১৫ আগস্ট পালনের প্রস্তুতি সভা

হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ আসছে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ১০ আগস্ট সোমবার সকালে ইউএনও’র অফিসক্ষে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম,  কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, প্রকৌশলি তারেক বিন ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা আবু রায়হান, খাদ্য কর্মকর্তা রেজাউল করিম, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার ও মোকছুদুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান এনামুল হক প্রমুখ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তালতলীতে সড়কের দাবীতে মানববন্ধন

তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলা পরিষদ গেট থেকে পূর্বে ৩কিলোমিটার সড়ক পাকা করনের দাবীতে মানববন্ধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদের সামনে সহ¯্রাধিক এলাকাবাসী ঘন্টা ব্যাপী মানববন্ধন করে।

জানা গেছে, উপজেলা পরিষদের সামনের প্রায় ৩কিলোমিটার সড়কটি স্বাধীনতার ৪৮ বছরেও পাকা হয়নি। নিওপাড়া, চাউলাপাড়া, নয়াপাড়া, বড়ভাইজোড়া, তুলাতলী, মুজিব কিল্লা ও নাওভাঙ্গা এলাকার লোকজন উপজেলা পরিষদে আসার একমাত্র সংযোগ সড়কটিতে আজও ইটের ছোয়া লাগেনি। বর্ষা মৌসুমে ওই এলাকায় বসবাসরত লোকজন ও কয়েকশত শিক্ষার্থী হাটু কাদা ভেঙ্গে শহরে বিদ্যালয় আসতে হয়। উপজেলা পরিষদের সামনের এ সড়কটি পাকা করার দাবীতে মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজ সেবক নূরুল আমীন মুন্সী, ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সেলিনা আকতার ইভা ও ফয়সাল আহমেদ প্রমুখ।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, এই সড়কটি সর্ব প্রথম যে বরাদ্ধ আসবে। সেই টাকা দিয়েই সড়কটি পাকা করা হবে। আমি নিজে থেকেই এই সড়কটি করে দিবো।

উপজেলা প্রকৌশলী আহাম্মদ আলী বলেন, তালতলী হেড কোয়ার্টার হইতে নাওভাঙ্গা (টতজ) সড়ক চেইনেজ ০.০০ মিটার হইতে ২০০০.০০ মিটার প্রকল্পটি ওজওউচ-৩ প্রকল্পের আওতায় পাকা করনের জন্য ইতিমধ্যে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সুপারিশসহ সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের নিকট প্রেরণ করা হয়েছে। যা অনুমোদনের অপেক্ষায়। অনুমোদন পাওয়া গেলেই সড়ক নির্মানের পরবর্তি কার্যক্রম শুরু করা হবে।

রাণীশংকৈলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

হুমায়ুন রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৯ আগস্ট রবিবার আন্তর্জাতিক আদিবাসি দিবস পালিত হয়।

এ উপলক্ষে এ দিন সকালে পৌর শহরের নয়ানপুর আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি প্রাঙ্গণে এক আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি সুগা মুরমুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ ও সমিতির প্রধান উপদেষ্টা তাজুল ইসলাম। এ ছাড়াও অনুষ্ঠানে আদিবাসি সংগঠনের নেতা-কর্মি, ও স্থানীয় এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো বক্তব্য দেন- আদিবাসী সমিতির সম্পাদক স্যামুয়েল হেমব্রম, ইএসডিও প্রেদীপ প্রকল্প ম্যানেজার খায়রুল আলম, সিডিএ ম্যনেজার জাহিদুর রহমান জাহিদ। পরে, সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্বারকলিপি প্রদান হয়।

মাগুরায় মা ছেলেসহ তিন মাদক ব্যবসায়ী আটক

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরায় মা ও ছেলেসহ তিন মাদক ব্যবসায়ীকে ইয়াবা বিক্রির সময় আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ । এসময় তাদের কাছ থেকে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয় ।

আটককৃত মাদক কারবারিবা হলো মাগুরা সদরের বাটিকাডাঙা গ্রামের মিঠুন কর্মকার (৩৩), আঠারখাদা গ্রামের লাকী বেগম (৪০) ও তার ছেলে রনি হোসেন (১৪)। লাকী বেগম ওই গ্রামের নূর ইসলামের স্ত্রী ও কিশোর রনি হোসেনের তার পুত্র ।

মাগুরার সদর থানার ওসি তদন্ত মোঃ সাইদুর রহমান জানান, আটক লাকি বেগম দীর্ঘদিন যাবৎ শহরের বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরাভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক বিক্রি করে আসছিল । এই ধরনের কাজের সাথে তার কিশোর সন্তানও জড়িত । গোপন সংবাদেও ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় মাগুরা পুরাতন বাজার চাউল পট্টি এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় ১০১ পিস ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয় ।

এ ব্যাপাওে তাদেও বিরুদ্ধে মাগুরা সদও থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে ।

ভারতে আটক তাবলীগ জামায়াতের ১৭ জন বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: ভারতে আটক বাংলাদেশি তাবলীগ জামায়াতের ৮ মহিলা সহ ১৭জন ভারতে ৪ মাস জেল খাটার পর বেনাপোল নোম্যান্সল্যান্ড দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

রবিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

তারা ঢাকা মিরপুর ও দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদেরকে ১৪ দিনের জন্য যশোরের ঝিকরগাছার গাজীর দরগাহের প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

জানা যায়, এ বছরের ফেব্রæয়ারি মাসে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ২৬৫ জন তাবলীগ জামায়াতের কর্মীরা পাসপোর্ট যোগে ভারতে যায়। এসময় ভারতে করোনা প্রাদুর্ভাব দেখা দেয়। এ অবস্থার মধ্যে তাবলীগ কর্মীরা সেখানে অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ আসে করোনা সংক্রমণ ছড়ানোর। পরে ভারতের পুলিশ তাদের আটক করে হরিয়ানা জেল খানায় পাঠায়। সেখানকার আদালত তাদের ৪মাস সাজা দেয়। সাজার মেয়াদ শেষ হওয়ার পরে দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার পর আজ তারা দেশে ফিরে আসেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন খান বলেন, ভারতে আটক তাবলীগ জামায়াতের ৮ মহিলা সহ ১৭জন কে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ আমাদের কাছে হস্তান্তর করে।

এবিষয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার আশরাফুজ্জামান জানান, ফেরত আসা তাবলীগ সদস্যদের প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষা করা হয়েছে। যেহেতু তারা দীর্ঘদিন ভারতের বিভিন্ন অঞ্চলে গণজামায়াতে মধ্যে ছিলেন। তারপর ও তারা ৪ মাস জেল হাজতে ছিলেন । তাদের শরীরে করোনাভাইরাস আছে কিনা সেজন্য ১৪ দিনের জন্য সরকারি তত্বাবধানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ঝালকাঠি সদরে সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের অভিযোগ আহত -১

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নে সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের ঘটনায় মো: রাসেল খান(৩৩) নামে ১ জন আহত হয়েছে।

আহত রাসেল সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বীরসেনা গ্রামের মৃত হেমায়েত উদ্দিন খানের পুত্র। এ ঘটনায় ৬ আগষ্ট সদর থানায় ভুক্তভোগী রাসেল বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বের মহল গ্রামের ফারুক হাওলাদরের ছেলে হাছিব হাওলাদার ও রাজিব হাওলাদার, মৃত মন্নান হাওলাদারের ছেলে শাহ আলম হাওলাদার, ফারুক হাওলাদার এবং সেলিম হাওলাদার, আলমগীর হাওলাদারের ছেলে ইমন হাওলাদার, সোবাহান সরদারের ছেলে শাহিন সরদার অত্যন্ত দাঙ্গাবাজ ও নেশাখোর ও প্রকৃতির লোক। তাহারা আইন কানুনের কোন তোয়াক্কা করেনা। বিবাদীদের সাথে আমার কোন পূর্ব পরিচয় নেই। আমি পেশায় একজন রেন্টে মটর সাইকেল চালক। গত ০৬/০৮/২০২০ইং তারিখে আমি যাত্রী সংঘবদ্ধ একটি চক্র। ভুক্তভোগী রাসেল খান পেশায় একজন রেন্ট এ কার চালক।

৬ আগষ্ট যাত্রী নিয়ে নবগ্রাম থেকে বোর্ড স্কুল যাওয়ার পথে বাওনের হাট স্টিল ব্রিজের উত্তর পাশে আসামিদের দোকানের সামনে বিবাদী হাছিব তার গাড়ীর পিছনে রাজিবকে নিয়ে বেপরোয়াভাবে বোর্ড স্কুল থেকে মটর সাইকেল চালাইয়া রাসেলের গাড়ীর সামনে ধাক্কা দেয়।এতে রাসেল মটর সাইকেল থেকে পড়ে গিয়ে আহত হয়।

বেপরোয়া গাড়ী চালানোর বিষয়ে রাসেল প্রতিবাদ জানিয়ে ঘটনা স্থল ত্যাগ করে বোর্ড স্কুল এর উদ্দেশ্যে রওনা হন। এতে ক্ষিপ্ত হয়ে হাছিব ও রাজিব তাদের বন্ধুবান্ধব খবর দিয়ে ঘটনা স্থলে ওৎ পেতে থাকে। রাসেল বোর্ড স্কুল নামক স্থানে কাজ শেষ করে যাত্রী নিয়ে একই রাস্তা দিয়ে ফেরার পথে রাত অনুমান ৮ টার দিকে ওৎ পেতে থাকা বিবাদীরা রাসেলের উপর অতর্কিত ভাবে সন্ত্রাসী হামলা চালায়। এতে রাসেল অজ্ঞান হয়ে পড়ে গেলে স্থানীয় লোকের সহযোগিতায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এতে রাসেলের শরীরে বিভিন্ন স্থানে ফুলা জখম ।

রাসেলের সাথে থাকা লাভা কম্পানির একটি বাটন মোবাইল এবং তার যাত্রীর সাথে থাকা স্যামসাং গ্যালাক্সি স্মার্ট মোবাইল ও একটি সিম্ফোনি কম্পানির বাটন ফোন, নগদ ৬৫ হাজার টাকা বিবাদীরা ছিনিয়ে নেয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ঝালকাঠি থানার এএসআই মোঃ জসিম জানান, বাদী রাসেলের লিখিত অভিযোগখানা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ধামরাইয়ে অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত গাড়িচাপায় আলাউদ্দিন শেখ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের কচমচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন শেখ রাজবাড়ি জেলার কালুখালি থানার গরিয়ানা এলাকার আমিন শেখের ছেলে।

পুলিশ জানায়, রাজবাড়ি থেকে মোটরসাইকেলযোগে ঢাকা ফেরার সময় কচমচ এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা গাড়িচাপায় মোটরসাইকেলে থাকা আলাউদ্দিন শেখ ঘটনাস্থলে নিহত হয়।

এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়ীটি আটক করার চেষ্টা চলছে।

এছাড়া এ ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান এই কর্মকর্তা।

সর্বশেষ আপডেট...