28 C
Dhaka, BD
শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

তালতলীতে স্কুল শিক্ষক রাতভর নির্যাতন করে গৃহবধূকে।

তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ তালতলীতে স্বামী কর্তৃক স্কুল শিক্ষক গৃহবধূকে ঘরে আটকে রেখে রাতভর শারীরিক নির্যাতন করা হয়েছে।সকালে পুলিশের হস্তক্ষেপে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার উপজেলার ননলবুনিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৬নং নিশানবাড়িয়া ইউনিয়নে নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাতাব হোসেন (৩২)ও তার ভাইয়ের ছেলে নাসিম (২০) গৃহবধূ আয়েশা বেগম (২৫)কে রাতভর মারধর করেন।

ওই সময় তার মা হালিমা বেগম, তালতলী থানায় এসে লিখিত অভিযোগ করেন। তালতলী থানা থেকে এসআই আলী হোসেনের হস্তক্ষেপে উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেলে পাঠান, আয়েশা বেগম এখন পটুয়াখালী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন .

ঝালকাঠিতে করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যুতে দাফনের ব্যবস্থা করলেন মানবতার ফেরীওয়ালা কাউন্সিলর হাফিজ আল মাহমুদ

সৈয়দ রুবেল,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যুতে দাফনের ব্যবস্থা করলেন মানবতার ফেরীওয়ালা ২নং পৌর ওয়ার্ড কাউন্সিলর ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজ আল মাহমুদ ।

২০/০৬/২০২০ইং তারিখ রাতে ২ নং ওয়ার্ডের পূর্ব চাঁদকাঠীর দুই সন্তানের জননী কুয়েত প্রবাসী মোঃ আসলাম এর স্ত্রী নয়ন আক্তার করোনা উপসর্গ নিয়ে হঠাৎ মারা যান।

মারা যাওয়ার পর লাশের পাশে ভয়ে কেউ এগিয়ে আসেননি।

মায়ের লাশের পাশে বসে কাঁদছিল অবুঝ ২ শিশু সন্তান। এই অবুঝ শিশু কান্নার সংবাদ শুনে ঝালকাঠি পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিল হাফিজ আল মাহমুদ সেখানে ছুটে যান।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে মৃত নারীর জানাজা ও দাফনের ব্যবস্থা করেন কাউন্সিলর হাফিজ আল মাহমুদ ।

এ ব্যাপারে কাউন্সিলর হাফিজ আল মাহমুদ বলেন, এই নারী করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় কেউ তার পাশে এগিয়ে আসেনি, আমি খবর পেয়ে সেখানে যাই এবং মৃতের জানাজা এবং দাফন সম্পন্ন করি। উনি নারী হওয়ার কারনে গোসল করাতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। মানুষের দ্বারে দ্বারে ঘুরেও একজন মহিলা পাইনি যে মৃতদেহ গোসল করাবে। পরে কোয়ান্টামের এক মহিলা সদস্য তাকে গোসল করান।

তিনি আরো বলেন, করোনায় বা করোনা উপসর্গ নিয়ে কেউ মারা গেলে কেউ কাছে না আসলেও তাদের আর্থিক মানসিক সহ সব ধরনের সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি।তিনি কোয়ান্টাম ফাউন্ডেশন কে ধন্যবাদ জানান।

কাউন্সিল হাফিজ আল মাহমুদ ঝালকাঠির করোনা যোদ্ধা হিসেবেও পরিচিত, এই সংকট মুহূর্তে তিনি খাদ্য সামগ্রী সহ বিভিন্ন সমস্যায় রাতদিন বৃষ্টিতে ভিজে মানুষের পাশে রয়েছেন। তার এই কর্মকাণ্ডের প্রশংসা করেছেন ঝালকাঠি সুশীল সমাজসহ সাধারণ মানুষ। প্রশংসিত হয়েছেন সর্বমহলে। মরহুমার ২ সন্তানের করোনা ভাইরাস টেষ্ট করানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

গুনীজনদের দেবীদ্বারে বৃটিশ শাসনের শেষ সময় থেকে বর্তমান

এ আর আহমেদ হোসাইন ,দেবীদ্বার-কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলার ১৭ টি উপজেলার মধ্যে দেবীদ্বার একটি স্বনামধন্য উপজেলা যাদের প্রসংসনীয় কর্মগুন দেবীদ্বারের মাটি ও মানুষের সাথে মিশে একাকার। ওই গুনীজনরা ছিলেন, আছেন এবং বেচেঁ থাকবেন।

১) বাবু শ্রী আশুতোষ সিংহ, সাবেক এম.পি এবং বিশিষ্ট আইনজীবী (সুবিল)।
২) নবাব স্যার কাজী গোলাম মহিউদ্দিন ফারুকী (শোভা মিয়া), সাবেক মন্ত্রী ও এম.পি (রতনপুর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া)।
৩) মৌলভী মফিজ উদ্দিন আহমেদ, সাবেক মন্ত্রী ও এমপি এবং বিশিষ্ট আইনজীবী (বড়শালঘর)।
৪) অধ্যাপক মোজাফ্ফর আহমেদ, ন্যাপ প্রধান ও সাবেক এমপি, মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী সরকারের উপদেষ্টা মন্ডলীর সদস্য (এলাহাবাদ)।
৫) এডভোকেট নূরুল ইসলাম খান, সাবেক এমপি ও বিশিষ্ট আইনজীবী (আবদুল্লাহপুর)।
৬) ক্যাপ্টেন সুজাত আলী, সাবেক এমপি ও মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের পালাটোনা প্রশিক্ষন ক্যাম্প প্রধান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজ’র প্রতিষ্ঠাতা (গৌরসার)।
৭) আব্দুল আজিজ খান, সাবেক এম, এল, এ ও কুমিল্লা জেলা আ’লীগ’র সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক (বামনিসার/ আজিজনগর)।
৮) এ,এফ,এম ফখরুল ইসলাম মূন্সী, আ’লীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, ৬৯’র গনআন্দোলনের অন্যতম নেতা, সাবেক উপ-মন্ত্রী ও এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যানদের চেয়ারম্যান এবং কাজ ফোরাম’র সভাপতি (বনকোট)।
৯) এবিএম গোলাম মোস্তফা, সাবেক মন্ত্রী, এমপি ও সচিব এবং বড়শালঘর এ,বি,এম গোলাম মোস্তফা ডিগ্রী কলেজ’র প্রতিষ্ঠাতা (বড়শালঘর)।
১০) ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী, সাবেক এমপি, বিশিষ্ট শিক্ষানুরাগী,- রাজামেহার ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী কলেজ, দেবীদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা কলেজ, আজগর আলী মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়, জাফরগঞ্জ মাজেদা আহসান মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয় ও দৃষ্টিনন্দিত গুনাইঘর আজগর আলী সাত গম্ভুজ জামে মসজিদ’র প্রতিষ্ঠা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা (গুনাইঘর)।
১১) রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও (বনকোট)।
১২) এডভোকেট ফেরদৌস আক্তার অহিদা, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (উনঝুটি)।
১৩) আমিনা আহমেদ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, ন্যাপ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি ও ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফ্ফর আহমেদ’র সহধর্মিনী (এলাহাবাদ)।
১৪) দেবীদ্বারের গৃহবধূ সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী মজিবুর রহমান’র স্ত্রী সেলিমা রহমান (কুরছাপ)।
১৫) মুরাদনগর আসনের সংসদ সদস্য ডাঃ ওয়ালী (বড়শালঘর)।
১৬) ভারতের ত্রীপুরার বামুটিয়া- ৩ নির্বাচনী এলাকার বিধান সভার সদস্য শ্রী কৃষ্ণ ধন দাস (দেবীদ্বার)।

এবিএম আতিকুর রহমান বাশার, (রাজনীতিক, সাংবাদিক, লেখক, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক)।

বেনাপোল পৌর সভার ৩ নং ওয়ার্ড সম্পূর্ণ রুপে লকডাউন ঘোষনা

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাস বিস্তার রোধে প্রশাসনের দিকনির্দেশনা অনুযায়ী যশোরের বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বাহাদুরপুর রোড সম্পূর্ণ রুপে লকডাউন ঘোষনা করা হয়েছে।

‘রেড জোন’ ঘোষিত এলাকার দোকানপাট ও হাটবাজার বন্ধ করে দেওয়া হয়েছে। চলছে পুলিশের টহল। বাইরের লোকজনকে ঘরে যাওয়ার জন্য মাইকিং করা হবে প্রশাসনের পক্ষ থেকে। রবিবার রাতে বেনাপোল পৌর সভার ৩ নং ওয়ার্ড বাহাদুরপুর রোডে বাঁশের বেড়া দিয়ে তাতে লকডাউন ব্যানার টাঙিয়ে এর কার্যক্রম বাস্তবায়ন করেন, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান,বাজার কমিটির নেতৃবৃন্দ ও পৌরসভার কর্মকর্তাগণ সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘর থেকে বের হলেই পুলিশের জেরায় পড়তে হচ্ছে। বাইরে বের হওয়ার উপযুক্ত কারণ দেখাতে না পারলে ফের বাড়ি পাঠিয়ে দিচ্ছে পুলিশ।

শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী জানান, করোনাভাইরাস সংক্রামণ এড়াতে উপজেলার অধিক ঝুঁকিপূর্ণ এলাকা গুলো ‘রেড জোন’ ঘোষণা পূর্বক একটি আদেশ জারি করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। মানুষ কারণে-অকারণে নানা অজুহাতে বাইরে চলাচলের চেষ্টা করছে। অকারণে বাইরে বের হওয়া মানুষগুলোকে বুঁঝিয়ে আবার বাড়ি ফেরত পাঠানো হচ্ছে। সরকারি নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

লকডাউন বিষয়ে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের কাছে জানতে চাইলে তিনি বলেন, রবিবার রাতে উপজেলা প্রশাসন,বেনাপোল পোর্ট থানার পুলিশ,বাজার কমিটি ও বেনাপোল পৌর সভার নিরাপত্তাকর্মীরা মিলে আজ বেনাপোল পৌর সভার ৩ নং ওয়ার্ড বাহাদুরপুর রোড লকডাউন ঘোষনা করা হয়েছে। আগামীকাল সোমবার সকালে পৌরসভা থেকে মাইকিং করে নাগরিকদের সতর্ক ও অবহিত করা হবে।

ভারতীয় বিএসএফের নির্যাতনে শিকার বাংলাদেশী যুবক: আহত অবস্থায় উদ্ধার করেছে পুটখালী বিজিবি।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পুটখালী সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে রবিবার দুপুরে রাজু(২৪) নামে এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি।উদ্ধারের পর তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে।

সে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে আসার সময় আংরাইল ক্যাম্পের বিএসএফ তাকে আটক করে তার উপর নিযাতন করে ইছামতি নদীর পাড়ে ফেলে রেখে যায় বলে বিজিবিকে জানিয়েছেন। আহত যুবক শার্শা থানার লক্ষনপুর ইউনিয়নের গোড়পারা গ্রামের আব্দুর রহিমের ছেলে।

পুটখালী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান,এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি ইছামতি নদীর পাড়ে এক যুবক পরে আছে। পরে বিজিবির একটি টহল দল নিয়ে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সে জানাই ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করছিল।এ জন্য তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশে আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ডা.এনামুর রহমানকে কুটুক্তি করার অভিযোগে কথিত যুবলীগ নেতা ও কুখ্যাত অবৈধ গ্যাস সংযোগকারীর মামলা দায়ের

বিপ্লব,সাভার : সাভারের আশুলিয়ায় দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমানকে কুটুক্তি করার অভিযোগে কথিত যুবলীগ নেতা ও কুখ্যাত অবৈধ গ্যাস সংযোগকারী রাজু আহমেদকে প্রধান আসামী করে আইসিটি আইনে মামলা দায়ের করা হয়েছে

সাভারের আশুলিয়ায় দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমানকে কুটুক্তি করার অভিযোগে কথিত যুবলীগ নেতা ও কুখ্যাত অবৈধ গ্যাস সংযোগকারী রাজু আহমেদকে প্রধান আসামী করে আইসিটি আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং (৫০)। আসামী রাজু আহমেদ (৪০) আশুলিয়ার চাঁনগাও এলাকার শহিদুল্লার ছেলে।

গভীর রাতে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর।
পুলিশ জানায় গত কয়েকদিন আগে আশুলিয়ার চাঁনগাও এলাকার বিতর্কিত ব্যক্তি কথিত যুবলীগ ও শ্রমিক লীগ নেতা ও ওই এলাকার কুখ্যাত অবৈধ গ্যাস সংযোগকারী রাজু আহমেদ কয়েকজন ব্যক্তির সাথে আলোচনাকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানকে নিয়ে কুটুক্তি করেন।

পরে সেই কুটুক্তির অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে নিন্দার ঝড় উঠে। পরে গতকাল গভীর রাতে প্রতিমন্ত্রীকে কুটুক্তির অভিযোগে রাজু আহমেদকে প্রধান আসামী করে আইসিটি আইনে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর। এদিকে মামলা দায়েরের পরে আশুলিয়া থানা পুলিশ রাজু আহমেদকে গ্রেপ্তার করতে তার বাড়ি ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। এদিকে রাজু আহমেদের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় বেশ কয়েটি মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,শ্রমিক লীগ,স্বেচ্ছাসেবক লীগ,হকার্স লীগ,কৃষক লীগসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রতিমন্ত্রীকে কুটুক্তির করার অভিযোগে সাভার ও আশুলিয়াবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে কথিত এই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দবি জানিয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ কথিত এই যুবলীগ নেতা রাজু আহমেদ শুধু প্রতিমন্ত্রী নয় সমাজের বিশিষ্ট জনদের নিয়ে অনেকসময় বিভ্রান্তি মুলক কথা বলে ভয়ংকর প্রতারণার ফাঁদ তৈরি করেন। এছাড়া তিনি আশুলিয়া ইউনিয়নের বিভিন্ন বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। তার বিরুদ্ধে এলাকায় কেউ অন্যায়ের প্রতিবাদ করলে মানুষকে নানা ভাবে হয়রানি করেন বলেও জানান এলাকাবাসী।

শুধু তাই নয় তার বিরুদ্ধে ওই এলাকায় গার্মেন্টস শ্রমিকদেরও নানা ভাবে হয়রানির অভিযোগ রয়েছে।
এবিষয়ে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর বলেন প্রতিমন্ত্রীকে কুটুক্তি করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত।

এবিষয়ে আশুলিয়া থানার এস আই নুরুল হুদা বলেন রাজু আহমেদকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে।

আগামীর জন্য দরকার শক্তিশালী প্রশাসন-আলী ইমাম মজুমদার

এ আর আহমেদ হোসাইন ,কুমিল্লা জেলা প্রতিনিধি : মহামারী করোনাভাইরাসের ফলে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা। সামাজিক দুরত্ব নিশ্চিতকল্পে বন্ধ রয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। সংকটকালে সমসাময়িক বিভিন্ন বিষয়ে চিন্তা আর আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা চলমান রাখার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা দল (Social Research Group) এর নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায় ওয়েবনারের (ওয়েব সেমিনার) ১৩ তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। ‘মহামারী পরবর্তী সময়ে আমলাতন্ত্রের জন্য নতুন প্রতিবন্ধকতা’ নিয়ে ভার্চুয়াল আলোচনার প্লাটফর্ম জুমে, গ্রুপের উদ্যোগে ১৯ জুন, ২০২০ খ্রিষ্টাব্দ রোজ শুক্রবার সন্ধ্যা সাতটায় ওয়েবেনার, (ওয়েব সেমিনার) অনুষ্ঠিত হয়।

ওই ওয়েবনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রি পরিষদ সচিব আলী ইমাম মজুমদার।
তার আলোচনায় মহামারী পরবর্তী সময়ে আমলাতন্ত্রের প্রতিবন্ধকতা সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় তিনি বলেন, ‘শক্তিশালী প্রশাসন ছাড়া বাংলাদেশ সরকার আগামী দিনের প্রতিবন্ধকতা মোকাবলা করতে পারবেন না।’

ওই প্রেস বিজ্ঞপ্তির আলোচনার তথ্য মোতাবেক ২০-০৬ -২০২০ইং তারিখ রাত প্রায় সাড়ে নয় টায় ওই সাবেক মন্ত্রি পরিষদের সচিবকে বর্তমান প্রশাসনের কর্ম দক্ষতার বিবরনী কেমন ? তা জানতে চাইলে তিনি বলেন – ভালো, তবে আরও সমৃদ্ধি হলে উন্নয়নের ধারা উন্নতি করা সম্ভব।

এছাড়াও উক্ত ওয়েবনারে মহামারী পরবর্তী সময়ে আমলাতন্ত্রের নতুন প্রতিবন্ধকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা গ্রুপের (Social Research Group) সমন্বয়ক এবং একই বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহা’র পরিচালনায় ওয়েবনারটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সাভারে মুজিব শতবর্ষ উপলক্ষে দেশব্যাপী ‘গাছ লাগাও, পরিবেশ বাঁচাও’বৃক্ষরোপণ উদ্বোধন(ভিডিও)

বিপ্লব ,সাভার ঃ মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী ‘গাছ লাগাও, পরিবেশ বাঁচাও’পতিপাদ্যকে সামনে রেখে সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবকলীগ।

শনিবার দুপুরে সামাজিক দূরত বজায় রেখে সাভারের তেতুলঝোড়া কলেজ মাঠ প্রাঙ্গণে সেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের নিয়ে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এই বৃক্ষরোপণ উদ্বোধন করেন ।

ঐতিহ্যবাহী ওই শিক্ষা প্রতিষ্ঠানের দুটি স্পটে বকুল, নিম ,জলপাই সহ বেশকিছু ফলজ,বনজ,ও ঔষধি গাছের চারা রোপণ করেন মঞ্জুরুল আলম রাজীব ।

এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিতে ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক সায়েম মোল্লা , শেখ মোঃ আলতাফ ,স্থানীয় আওয়ামী লীগ,স্বেচ্ছাসেবক লীগ,যুবলীগ, ছাত্রলীগসহ অনেকে উপস্থিত ছিলেন।

ঘুমন্ত তরুণীকে গুলি করে হত্যা করল যুবক

ডেস্ক নিউজ ঃ ভারতে বাড়িতে ঢুকে ঘুমন্ত তরুণীকে গুলি করে খুন করল যুবক। মৃতের নাম প্রিয়াঙ্কা পুরকাইত (২০)। শনিবার (২০ জুন) সকাল আটটায় রিজেন্ট পার্ক থানা এলাকার পশ্চিম আনন্দপল্লিতে এ ঘটনা ঘটে।

জানা যায়, বাড়ির অনেক সদস্যই তখন ঘুমোচ্ছিলেন। তবে বাড়ির প্রধান গেট খোলা থাকায় ঘরে ঢুকে পড়েছিল যুবক। এরপর সোজা চলে যান প্রিয়াঙ্কার শোওয়ার ঘরে। সেখানে ঘুমন্ত থাকা অবস্থায় তাকে লক্ষ্য গুলি করে ওই যুবক। এতে ছিন্নভিন্ন হয়ে যায় তরুণীর গলা। পরে প্রিয়াঙ্কাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রিজেন্ট পার্ক থানার পুলিশ জানায়, এলাকারই বিবাহিত যুবক জয়ন্ত হালদারের সঙ্গে প্রেম ছিল প্রিয়াঙ্কার। ইদানীং সেই সম্পর্কের অবনতি ঘটে। জয়ন্ত প্রিয়াঙ্কার জামাইবাবুর পূর্ব পরিচিত। ঘটনার পিছনে জয়ন্তরই হাত রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

করোনায় আক্রান্ত হলেন মাশরাফী

সময় ডেস্ক ঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় দলের ক্রিকেটার মাশরাফী বিন মুর্তজা। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফীর বন্ধু বাবুল।

এর আগে ক’দিন হলো কিছুটা জ্বরে ভুগছিলেন মাশরাফী। শরীরে জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে করোনা টেস্ট করান নড়াইল এক্সপ্রেস। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ফোন ধরেননি তিনি। তবে, মাশরাফীর ঘনিষ্ঠ বন্ধু বাবলুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, একবার পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে। তবে নিশ্চিত হওয়ার জন্য আরেক দফা টেস্ট করানো হবে বলে জানান বাবলু।

এর আগে মাশরাফী শাশুড়ী ও স্ত্রী সুমনা হক সুমির বড় বোন রিক্তা করোনায় পজিটিভ হন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ২৪০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮ হাজার ৭৭৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪২৫ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ১ হাজার ৪৮ জন করোনা রোগী। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯৯৩ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭৮৯টি। পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৩১টি।

শনিবার (২০ জুন) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আছে ৫৩ জনের। সে তথ্য জানানো হয় ১৬ জুনের বুলেটিনে। আর সর্বোচ্চ শনাক্তের রেকর্ড আছে ৪ হাজার ৮ জনের। এ তথ্য জানানো হয় ১৭ জুনের বুলেটিনে।

সর্বশেষ আপডেট...