26 C
Dhaka, BD
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

শার্শার শিকারপুর গ্রামে কন্যা সন্তানকে হত্যা করার পর গর্ভবতী মায়ের আত্মহত্যা

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের আল মামুনের স্ত্রী  গর্ভবতী মা মোছাঃ জুলেখা খাতুন (২৪) নিজের কন্যা সন্তান আমেনা (৪)কে হত্যার পর মা নিজে আত্মহত্যা করেছে বলে জানা গেছে৷ জুলেখার পেটে ৭ মাস বয়সের সন্তান ছিল ৷
রবিবার ২রা ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার সময় এই হত্যা ও আত্মহত্যার ঘটনাটি ঘটে। একই গ্রামের বাসিন্দা মৃত জুলেখার চাচা তরিকুল ইসলাম( ৩০)সুত্রে জানা যায়, গত ৬-৭ মাস পূর্বে  শার্শা লক্ষনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আলাউদ্দিন গ্যাদন এর মেয়ে জুলি বেগম (২২) এর ১টি স্বর্ণের চেইন হারিয়ে বা চুরি হয়ে যায়। শনিবার ১লা ফেব্রুয়ারি সকাল ১০ টার সময় মৃত গর্ভবতী মা জুলেখা খাতুনের কন্যা মৃত আমেনা চকলেট কিনতে আলাউদ্দিন গ্যাদনের দোকানে গেলে তার মেয়ে জুলি বেগম  আমেনার গলা থেকে তারই চুরি হওয়া স্বর্ণের চেইন মনে করে জোড়পূর্বক খুলে নেয়। এই ঘটনার জের ধরে হারানো স্বর্ণের চেইনের মালিক জুলি বেগম শিকারপুর গ্রামের আল মামুনের বাসায় প্রমানের জন্য এলে মামুনের স্ত্রী  জুলেখা খাতুন এর সাথে কথা কাটাকাটি হয়।

মৃত গর্ভবতী জুলেখা খাতুন জুলি বেগমকে বলেন ,এটি আমার মায়ের গিফট করা চেইন, আমার মা এই স্বর্ণের চেইনটি আমাকে বানিয়ে দিয়েছে৷ কিন্তু আমার মা ঢাকায় চাকুরী করে বিধায় শুক্রবার ছাড়া এলাকায় আসতে পারবেনা বলে মোবাইল ফোনে তৎক্ষণাত জানায়। প্রমান যথাযথ মনে না হওয়ায় স্বর্ণের চেইন খোয়া যাওয়া অভিযুক্ত জুলি বেগম তার বাসায় ফিরে যান।

মৃত গর্ভবতী জুলি খাতুনের মামাতো ননদ একই গ্রামের শরিফুল ইসলামের মেয়ে সীমা খাতুন (১৫) জানায় আজ সকালে ৮টার দিকে তার ভাবীকে অনেক ডাকাডাকির পর কোন সাড়া শব্দ না দেওয়ায় সন্দেহ হয়৷তখন জানালা দিয়ে উকি মারলে দেখতে পায় ভাবী বাশেঁর আড়ার সাথে ঝুলে রয়েছে। তখন আমার চিৎকারে আশপাশের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এলে,দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে লাশটি নামানোর পর ঘাটের উপরে আমার ভাইয়ের মেয়ে আমেনার নিথর দেহটি পড়ে থাকতে দেখি।পরে এলাকাবাসী শার্শা থানায় ও স্থানীয় ইউনিয়নের সংশ্লিষ্ট চেয়ারম্যানের খবর দেয়। গর্ভবতী মা সহ দুটি সন্তানের মৃতের ঘটনা এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর ধারণা অপমানের বোঝা সইতে না পেরে জুলেখা তার নিজ কন্যা সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করার পর নিজে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে ৷ গ্রামবাসী সুষ্ঠু তদন্তের পর দোষীদের শাস্তি দাবি করেছে।
আত্মহত্যাকারী জুলেখার স্বামী আল মামুন বলেন আমার শাশুড়ি রোজার মাসে আমার স্ত্রীকে একটি স্বর্ণের চেইন দিয়েছে, সে ব্যাপারে আমি অবগত আছি । আমার শাশুড়ি প্রমাণের জন্য শুক্রবারে আসার কথা। আমি আজ সকালে রাজমিস্ত্রির কাজে যাওয়ার পর আমার ভাইয়ের মোবাইল কলের মাধ্যমে জানতে পারি আমার স্ত্রী আত্মহত্যা করেছে৷

নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান সাংবাদিকদের বলেন লাশ দুটি ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য  জুলি বেগম  ও তার মাকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো শীতের পিঠা উৎসব

বিপ্লব,সাভার ঃ শীতের আমেজকে উপভোগ্য করে তুলতে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বারের মত অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পিঠাপুলির উৎসব। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ।এসময় তিনি সকল স্টল ঘুরে ঘুরে দেখেন। শিক্ষর্থীদের হাতে তৈরীকৃত বাহারি পদের পিঠার প্রদর্শনী দেখে উ”ছাস প্রকাশ করেন এবং আয়োজনের সফলতা কামনা করেন তিনি।

উৎসবে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩০টি স্টল। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের প্রায় ৫০ রকম পিঠা বিক্রি ও প্রদর্শিত হয় এখানে। হরেক রকম পিঠার মধ্যে চিতই, ভাঁপা, চৈ পিঠা, পোয়া পিঠা, পাকন পিঠা, পাটিসাপটা, গোলাপ পিঠা, নকশি পিঠা, ঘর কন্যা পিঠা, করি পিঠা, কুটুম পিঠা, লবঙ্গ পিঠা, মিষ্টি বড়া, খেঁজুর পিঠা, হাতকুলি পিঠা, ভিজা পিঠা, ঝিনুক, শঙ্খ রস, নকশি বিলাস, ডিম পিঠা ¯’ান পায়।

গণ বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দিনব্যাপী এই পিঠাপুলির উৎসবের আয়োজন করে। বিকেলে বিশ^বিদ্যালয়ের মিউজিক কমিউনিটির উদ্যোগে পরিবেশিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুভোগ করেন দর্শনার্ধীরা।

পিঠা উৎসবে বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডা. লায়লা পারভীন বানু, রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু, বিভিন্ন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন ।

তালতলীতে ২০ হাজার টাকার মোবাইল চোর ধৃত ৫হাজার টাকা জরিমানায় ছাড়

মৃধা শাহীন শাইরাজ,তালতলী প্রতিনিধি : বরগুনার তালতলীতে ২০ হাজার টাকার মোবাইল চুরি হওয়ার ৪মাস পর পুলিশ চোরকে আটক করে থানায় আনে। অজ্ঞাত কারনে মাত্র ৫হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। জানা গেছে, উপজেলার লাউপাড়া গ্রামের মো. ইউনুস আলী খানের স্ত্রী নুপুর বেগমের ব্যবহৃত স্যামসাং জে ওয়ান মোবাইলটি গত ৪মাস আগে ঘরের জানালার ফাক দিয়ে চুরি হয়ে যায়। পরক্ষনে নুপুর বেগম বাদী হয়ে ওই মোবাইলের আইমি নং দিয়ে তালতলী থানায় একটি সাধারন ডায়রী করা হয়। পুলিশ ট্রাকিংয়ের মাধ্যমে পার্শ্ববর্তী চুন্নু মৃধার ছেলে সজিব (২০)কে সনাক্ত করলে টের পেয়ে সে এলাকা থেকে পালিয়ে যায়।

শনিবার রাতে সজিব বাড়ী আসলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। রবিবার ৫হাজার টাকা জরিমানা করে সজিবকে ছেড়ে দেয়া হয়।

চুরি হওয়া মোবাইলের মালিক নুপুর বেগম জানান, মোবাইল চোরকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেলে উপজেলা চেয়ারম্যানের সুপারিশে ৫ হাজার টাকা জরিমানা করে।

তালতলী থানার তদন্তকারী কারী কর্মকর্তা এএসআই আবুল কালাম আজাদ জানান, নুপুর বেগম মোবাইলের আইমি নং দিয়ে তালতলী জিডি করলে সজিবকে সনাক্ত করা হলে সে বেশ কিছু দিন পালিয়ে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সজিবের বাড়ী থেকে তাকে আটক করা হয়।

নওগাঁর পত্নীতলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন

আপেল মাহমুদ,নওগাঁ প্রতিনিধি : নওগাঁ পত্নীতলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার সকাল উপজেলা পরিষদে চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নজমুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু সোয়েব খান, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান প্রমূখ।

গরীব শিক্ষার্থীর মাঝে ঝালকাঠি মিডিয়া ফোরামের শিক্ষা উপকরন বিতরন

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠিতে গরীব অসহায় শিক্ষার্থীকে শিক্ষা উপকরন বিতরন করেছে ঝালকাঠি মিডিয়া ফোরাম।০২/০২/২০২০ইং তারিখ রবিবার ঝালকাঠি মিডিয়া ফোরামের উদ্যোগে জেলার সদর উপজেলাধীন কালিয়ারঘোপ গ্রামের মানষিক রোগে আক্রান্ত পিতা আলী আকবর মৃধার ৫ম শ্রেনী পড়ুয়া একমাত্র মেয়ের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য মিডিয়া ফোরাম এ উদ্যোগ গ্রহন করে।

এ উপলক্ষে সংগঠনের সভাপতি মোঃ মনির হোসেন মিডিয়া ফোরামের পক্ষ থেকে গরীব ছাত্রীকে স্কুল ড্রেস, স্কুলব্যাগ, বই,খাতা,কলম সহ শিক্ষা ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরন কিনে ঝালকাঠি মিডিয়া ফোরাম সদস্য সৈয়দ রুবেল ও মো: ইমাম হোসেন বিমানের মাধ্যমে ছাত্রীর বাড়িতে পাঠিয়ে দেন।

এ বিষয় ঝালকাঠি মিডিয়া ফোরাম সভাপতি মনির হোসেন জানান, সদর উপজোলার কালিয়ারঘোপ গ্রামের একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ২৪ বছর বয়সি হায়দার কিডনি রোগে আক্রান্ত। সে তার পরিবারের তিন ভাইয়ের মধ্যে ছোট হলেও তার একটি ছোট বোন আছে। হায়দারের বাবা ও দুই বড় ভাই মানষিক রোগে আক্রান্ত হওয়ায় সংসারে হায়দার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলো।

হায়দার বিগত এক বছর ধরে কিডনী রোগে আক্রান্ত হয়। আক্রান্ত হওয়ার কিছুদিন পরে এলাকাবাসীর সহযোগীতায় আমাদের সংগঠনের সদস্য মো : ইমাম হোসেন বিমান আমাদেরকে জানায়। আমরা কতিপয় সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে হায়দারের চিকিৎসা সাহায্যার্থে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ স্থানীয় বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশ করি। সংবাদ প্রকাশে হায়দারের চিকিৎসা সাহায্যার্থে অনেকেই এগিয়ে আসেন।

সেই সাথে তার চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন হলে আমাদের মাধ্যমে বিভিন্ন সময় রক্ত সংগ্রহ পূর্বক তাকে রক্ত দিয়ে সহযোগীতা করি।

গত ২৪/০১/২০২০ইং তারিখ দিবাগত রাতে হায়দার ইন্তেকাল করলে তার ভূমিহীন পরিবারটি অসহায় হয়ে পরে। হায়দারের পরিবারের কোন বসতঘর নেই। হায়দারের ছোট বোনটি ৫ম শ্রেনীতে পড়ে। তার স্কুলে যাবার মত কোন ভালো পোশাক, ও শিক্ষা উপকরন না থাকায় আমাদের পক্ষথেকে ঝালকাঠি মিডিয়া ফোরাম সদস্য সৈয়দ রুবেল ও মো: ইমাম হোসেন বিমানের মাধ্যমে শিক্ষা উপকরন কিনে হায়দারদের বাড়ীতে পাঠিয়ে দেই।

ঝালকাঠিতে গত বছর বিজয় দিবসে শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পন করে মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে একঝাঁক তরুন সাংবাদিকদের নিয়ে মুক্তমনের সাংবাদিকতা, একইসাথে আর্তমানবতার সেবায় সকলকে নিয়োজিত করার লক্ষ নিয়ে সাংবাদিক সংগঠন ঝালকাঠি মিডিয়া ফোরামের আত্মপ্রকাশ করে।

আর তারই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদের আর্তমানবতার সেবা চলমান থাকবে। আমরা আশাকরি আমাদের মত ঝালকাঠির অনন্য সাংবাদিক বৃন্দ,রাজনৈতিক, শিক্ষানুরাগী, সামাজ সেবকরা এগিয়ে আসলে হায়দারের মা তার পরিবারের অসুস্থ স্বামী, মানষিক রোগী দুই সন্তান ও একমাত্র মেয়েকে নিয়ে বাচঁতে পারবে বলে আমরা মনে করি।

আশুলিয়ায় বাসচাপায় মা-মেয়েসহ নিহত ৩

বিপ্লব,সাভার ঃ সাভারের আশুলিয়ায় বাসের চাপায় এক নারী ও তার শিশু সন্তানসহ তিন জন নিহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকালে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার বাসিন্দা রুহুল মিয়ার স্ত্রী মালেকা বেগম ও তার তিন বছরের মেয়ে ফাতেমা একটি অটোরিকসায় করে যা”িছলেন। পথে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় পৌঁছলে পিছন থেকে আসা কাবাব পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের অটোরিকসাকে চাপা দিলে ঘটনাস্থলেই গৃহবধু মালেকা বেগম (২২), তার মেয়ে ফাতেমা (৩) ও রিকসা চালক জুয়েল রানা (৪০) নিহত হয়। এসময় স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটি আটক করলেও পালিয়ে যান বাসের চালক ও হেলপার।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত ওই গৃহবধূর বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার মিরভীদনাই গ্রামে। রিকসা চালকের নাম জানা গেলেও তাৎক্ষনিকভাবে ঠিকানা পাওয়া যায়নি।

শ্রীপুরে শিক্ষক-সুপারভাইজারদের ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : “শেখ হাসিনার বারতা,সবার জন্য সাক্ষরতা,মুজিব মানে স্বাধীনতা,মুজিব মানে বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে গতকাল রবিবার দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ইসাডোর সার্বিক সহযোগিতায় মাগুরা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ব্যবস্থাপনায় বয়স্ক নর-নারীর মৌলিক সাক্ষরতা প্রকল্প ২য় পর্যায় প্রকল্পের আওতায় শ্রীপুর উপজেলার শিক্ষক-সুপারভাইজারদের ৫দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হয়েছে । শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ফরিদ হোসেন (শিক্ষা ও আইসিটি) ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন মাগুরা জেলা তথ্য কর্মকর্তা মোঃ রেজাউল করিম, মাগুরা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক সরোজ কুমার দাস,ইসাডোর নির্বাহী পরিচালক আবু ইমাম মোঃ বাকের,রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ তারিকুজ্জামান ও ইসাডোর মাগুরা কো-অর্ডিনেটর মোঃ মঈনুর রহমান প্রমুখ ।

প্রশিক্ষণ কর্মশালায় ৪৫ জন শিক্ষক, ৪৫ জন শিক্ষিকা,৬ জন সুপারভাইজার ও ৬ জন মাষ্টার ট্রেইনার অংশ গ্রহন করেন।

রাণীশংকৈলে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরহীর মৃত্যু

হুমায়ুন কবির, রানীশংকৈল( ঠাকুরগাঁও )প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রানীশংকৈল নেকমরদ হাট যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রমতে ২ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১টায় উপজেলার নেকমরদ বাংলাগড় সড়কে ঘনেষ্যামপুর ডাঙ্গীপাড়া এলাকায় নেকমরদ বাজার যাওয়ার পথে আয়েশ আলীর বাইসাইকেলকে নেকমরদ থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত আয়েস আলী (৪২) উপজেলার ভাংবাড়ী মোড়লহাট গ্রামের শাম মোহাম্মদের ছেলে। রানীশংকৈল থানার ওসি তদন্ত খায়রুল আনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি ( ঢাকা মেট্রো- ট -১৬৫২৮১) থানায় আটক করা হয়েছে। লাশ ঘটনাস্থল থেকে পরিবারের লোক নিয়ে গেছে এবং এ ব্যপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি।

নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে আগামীকাল রোববার (২ ফেব্রুয়ারি) হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে আগামীকাল রোববার (২ ফেব্রুয়ারি) হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।শনিবার (০১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ভয়াবহ রকমের কারচুপি, জালিয়াতি জবরদস্তি করে নির্বাচনের রায়কে পদদলিত করে, একেবারেই তাদের দলীয় দৃষ্টিকোণ থেকে এ নির্বাচনকে প্রভাবিত করে, লুট করে ফলাফল নিয়ে যাওয়া হয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ করছি। এর প্রতিবাদে সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল আহ্বান করছি।

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আশা করছি ঢাকাবাসী তাদের অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে এ হরতাল পালন করবেন। আর গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করবেন।

অতীতের যে কোনো সময়ের তুলনায় শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন -তথ্যমন্ত্রী

মীর আকরাম, তথ্যমন্ত্রীর দপ্তর : ‘পৃথিবীর অন্যতম বৃহৎ ৫৪ লক্ষ ভোটারের মহানগর ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে’, বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।শনিবার দুপুরে ঢাকায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণার যে আমেজ ছিল, তা থেকে শুরু করে এখনো পর্যন্ত মানুষ যেভাবে উৎসাহ, উদ্দীপনায় ভোট দিচ্ছে, তাতে দেখা যাচ্ছে অতীতের যে কোনো সময়ের চেয়ে নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে।’

মোহাম্মদপুরে নির্বাচন কভার করার সময় একজন সাংবাদিক আহত হবার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, ‘এটি সম্পূর্ণ অনভিপ্রেত, অত্যন্ত দুঃখজনক, কোনোভাবেই সমীচীন নয় এবং আমরা এটি সমর্থন করি না। কিভাবে তিনি আহত হলেন, নির্বাচন কমিশন, আইনশৃংখলা বাহিনী এবিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন।’

সকালের দিকে কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম এবং আওয়ামী লীগ কর্মীদের উপস্থিতি বেশি ছিল – এ প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘শুরু থেকেই আওয়ামী লীগ কর্মীরা যে সক্রিয় প্রচার প্রচারণা চালিয়েছে, তাতে আমাদের প্রার্থীরা প্রচারের দিক দিয়ে অনেক এগিয়ে। আর শীতের দিন ও বন্ধের দিন সকাল আটটায় উপস্থিতি কম হওয়াই স্বাভাবিক। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও স্বাভাবিকভাবেই বেড়েছে, এবং এখনো বেশ কয়েক ঘন্টা বাকি আছে। আমি আশা করবো, সবাই যে যেখানে আছেন, ভোট দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। আর ইভিএম মেশিন নিজেই পোলিং এজেন্টের মত কাজ করে, ফিঙ্গারপ্রিন্ট-পরিচয় সঠিক মিললেই কেবল ভোট দেয়া যায়। সুতরাং আওয়ামী লীগের যত কর্মীই থাকুক, ভোটে অনিয়মের কোনো সুযোগে নেই। অন্যদিকে বিএনপি কর্মীদের অনুপস্থিতি তাদের সাংগঠনিক দুর্বলতারই পরিচয় এবং নেতাদের কথাবার্তায় তারা হতাশ।’ বিএনপি’র প্রতিক্রিয়া পূর্বপরিকল্পিত

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি শুরু থেকেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে। মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তার কথায় বিএনপি’র উদ্দেশ্য পরিস্কার করেছেন এই বলে যে- ‘আমাদের সাফল্য এই যে, আমরা মাঠে নামতে পেরেছি’- অর্থাৎ এটা স্পষ্ট যে, জয়লাভ তাদের উদ্দেশ্য নয়। তারা শুরু থেকেই নানা অভিযোগ করার চেষ্টা করেছে, সকাল থেকেই সেগুলো বলা শুরু করেছে। তারা সকালে, দুপুরে, বিকেলে এবং নির্বাচনী ফলাফল যেমনই হোক, কি বলবে, তা আগে থেকেই ঠিক করে রেখেছে।’

বিএনপি নির্বাচনে অংশ নিলেও তাদের আসল উদ্দেশ্য কি- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘প্রথমে আমি তাদের নির্বাচনে অংশ নেবার জন্য ধন্যবাদ দেই। কিন্তু তারা সেই নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করেছে, বারবার বিদেশি কূটনীতিকদের কাছে ধর্ণা দিয়ে কূটনীতিকদের শিষ্টাচার লংঘনের অবস্থা তৈরি করে দিয়েছে। সুতরাং তাদের উদ্দেশ্য নির্বাচন নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করা।’

সর্বশেষ আপডেট...