বিপ্লব সাভার ঃ সাভাররে গেন্ডা কাঁচা বাজাররে সামানে , ঢাকা আরচিা মহাসড়কে গেন্ডা বাসস্টান্ডে বাজার লেবার ম্যানেজার তমাল আহম্মদরে উপর সন্ত্রাসী হামলার প্রতবিাদে আজ বিকাল ৪ ঘটিকায় মানববন্ধন করছেন কাঁচা বাজার লেবার সমিতি ও স্থানীয় জনগন ।
গতকাল সোমবার আনুমানিক রাত ৯ ঘটিকায় সাভার পৌরসভার সামনে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী টুন্ডা আরিফ ও তার বাহিনী নিয়ে হঠাৎ তমাল আহম্মদের উপর নিংশস হামলা চালায় ।
এতে তমাল আহম্মদ গুরুতর আহত হয়ে পরলে তাহাকে দ্রুত চিকিৎসার জন্য সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে যায় স্থানীয় জনগন ।
এ বিষয়ে সাভার মডেল থানায় গতকাল ২১ অক্টোবর লিখিত অভিযোগ করেন তমালের বোন ফারজানা আক্তার।
বাদী ফারজানা আক্তার বলনে আসামী র্শীষ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী টুন্ডা আরিফ মোবাইল ফোনে তাকে বিভিন্ন ধনের হুমকি দিয়ে যাচ্ছেন অভিযোগ তুলে নেয়ার জন্য।
ফারজানা আক্তার আরো বলনে সাভার মডলে থানার উপপরিদর্শক মলয় কুমার সাহা এ বিষয়ে তেমন কোন পদক্ষেপ নিচ্ছেন না । আমি সরকারের কাছে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী টুন্ডা আরিফ ও তার বাহিনীদের দ্রুত গ্রেফতাররে দাবী জানাচ্ছি এই মানববন্ধনের মাধ্যমে ।
বিপ্লব সাভার ঃ জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক ও স্বর্ণিভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সাত নং ওয়ার্ডের ইউপি সদস্য মঈনুল ইসলাম ভুইয়াকে (৩২) আটক করেছে পুলিশ।
সে আশুলিয়ার গাজিরচট এলাকার আব্দুস সালাম ভুইয়ার ছেলে। সোমবার ভোর রাতে তাকে আশুলিয়ার বাইপাইল থেকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায় মঈনুল ইসলাম ভুইয়া আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক হওয়ার পরে থেকে জমি দখল চাঁদাবাজি ও টেন্ডারবাজি করে আসছিলো আজ ভোর সুনির্দিষ্ট চাঁদাবাজি ও জমিদখলের অভিযোগে তাকে বাইপাইল এলাকা থেকে আটক করে। বর্তমানে তাকে আশুলিয়া থানায় রাখা হয়েছে।
এদিকে মঈনুল ইসলাম ভুইয়াকে আটক করায় স্থানীয়রা বগাবাড়ি এলাকায় মিষ্টি বিতরণ করেছে। এদিকে মঈনুল ইসলাম ভুইয়া গ্রেপ্তার হওয়ায় সাভার ও আশুলিয়ায় অনেক যুবলীগ নেতা গা ঢাকা দিয়েছে।
বিষয়টি নিশিচত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ রিজাউল হক দিপু। এঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় বেশ কয়েকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বিপ্লব সাভার ঃ সাভারে ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সাবেক চেয়ারম্যান আলহাজ¦ সাইফুল আলম খানের বাসায় এ বর্ধিতসভার আয়োজন করা হয়। আগামী ২৬ অক্টোবর শিক্ষা পরিবার সমাবেশ সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত বর্ধিতসভায় কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ মেছের আলীর সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানীর শাহ আলী থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কাশেম মোল্লা, সাভার থানা আওয়ামীলীগ নেতা কাইয়ুম খান ঝন্টু ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সাইফুল আলম খাঁন।
আয়োজিত সভায় বক্তারা বলেন, কাউন্দিয়া ইউনিয়নটি সাভার উপজেলার মধ্যে হওয়া সত্বেও বিগত দিয়ে এখানে উন্নয়নের ছোয়া লাগেনি। কিন্তু গত কয়েক বছর ধরে এই ইউনিয়নটি ঢাকা-১৪ আসনের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে রাস্তা-ঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে।
তাই আগামীতেও উন্নয়নের এই ধারা অব্যাহত রাখার লক্ষ্যে কাউন্দিয়াবাসী ঢাকা-১৪ আসনের সাথেই থাকতে চান বলে দাবি করেন।
সভায় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও কয়েক’শ সাধারন মানুষ অংশ নেয়।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি :মাগুরার জেলা পুলিশের আয়োজনে গতকাল রবিবার বিকেলে শ্রীপুর ডিসি পার্কে কমিউনিটি পুলিশিং ডে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।প্রতিযোগিতায় শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ,উপজেলা যুবলীগ,কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ ও আমলসার ইউনিয়ন পরিষদসহ ৪টি শক্তিশালী কাবাডি দল খেলায় অংশ গ্রহন করেন। এদের মধ্যে চুড়ান্ত ফাইনাল খেলায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কাবাডি দলকে আমলসার ইউনিয়ন পরিষদ কাবাডি দল ১০ঃ০৪ পয়েন্টে পরাজিত করে বিজয়ী হন । শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান মিনের সভাপতিত্বে এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান পিপিএম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার কাজী আহসান হাবিব,শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, শ্রীপুর সদর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান,শ্রীকোল ইউপি সদস্য মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস ও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল। শ্রীপুর থানার এস,আই হামিদুল ইমলাম এর পরিচালনায় অনুষ্ঠিত এ খেলাটি এলাকার বিপুল সংখ্যক দর্শনার্থী উপভোগ করেন ।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : গাছ লাগান পরিবেশ বাচান এই স্লোগানকে সামনে রেখে ধামরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নডানা পরিবার” বৃক্ষরোপণ কর্মসূচী ২০১৯ পালন করেছে। সোমবার (২১ অক্টোবর) দুপুরে ধামরাই পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত ধামরাই সরকারি কলেজের হল রুমে ধামরাইরে পৌরসভার ভিবিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মাঝে ফলজ,বনজ প্রায় ৫০০ শতাধিক গাছ বিতরণ করা হয়,এ সময় ১০ টি করে ফলজ,বনজ গাছের চারা শিক্ষক শিক্ষিকাদের হতে উলে দেন স্বপ্নডানা পরিবার।ধামরাই উপজেলা নির্বাহী অফিসার সামিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌর আওয়ামীলীগের সভাপতি ও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ,এস,এম সিরাজুল হক,পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী,মোঃ জাকির হোসেন,স্বপ্নডানা পরিবারের সভাপতি শাহারিয়া ফেরদৌস রানা,সহ সভাপতি ফারাজানা আক্তার সোনিয়া,সাধারণ সম্পাদক পল্লব,সাংগঠনিক সম্পাদক রওনক জাহান সেতু সহ স্বপ্নডানা পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা বলেন,দেশে বনায়ন সৃষ্টির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে,সরকারের সাথে সাথে স্বপ্নডানা পরিবারের বনায়ন সৃষ্টির কাজকে স্বাগত জানাই,আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর ও বাসযোগ্য পরিবেশ তৈরি করতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
বিপ্লব সাভার ঃ সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শান্তর বিরুদ্ধে অবৈধ ভাবে অসহায় পরিবারে জমি দখলের অভিযোগ উঠেছে।
গত শনিবার ১৯/১০/২০১৯ ইং দুপুর আড়াই টার দিকে কাউনদিয়া ইউনিয়নের টিকালারটেক জরিনার বাড়িতে এ যবর দখলের ঘটনা ঘটে।
ভুক্তভোগি মোছাঃ জরিনা আক্তার বলেন, কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে ১৮/১৯ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে তার মালিকানাধীন জমি দখলের চেষ্টা করে।
এসময় তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগালি করে জমিতে থাকা বিভিন্ন গাছ কেটে ফেলে।
এসময় জমির মালিক মোছাঃ জরিনা আক্তার তাদেরকে বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকে মারধর করে ।
এ ঘটনার জরিনা আক্তার সাভার মডেল থানায় শান্ত চেয়ারম্যানের নামে জিডি করতে গেলে পুলিশ চেয়ারম্যানের নাম বাদ দিয়ে তার সাথে অন্য যারা ছিলো তাদের নামে জিডি করার পরামর্শ দেয়। এসময় সাত জনের নাম উল্লেখ্য করে ও ১০/১২ জনকে অজ্ঞাতনামায় একটি সাধারন ডায়েরী জিডি নং ৯৯৫ করেন।
এসময় জরিনা আক্তার আরো বলেন, এর আগে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরুল হাসান সাহেবের আদালত ঢাকা একটি পিটিশন মামলা দায়ের করেন, যার নং ৮১/২০১৯
তিনি আরো বলেন ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারা জারি থাকা সত্বেও চেয়ারম্যান শান্ত তার সাঙ্গপাঙ্গ নিয়ে কোটের আইন অমান্য করে তার জমিটি দখলের চেষ্টা করে।
এসময় ভুক্তভোগি জরিনা আক্তার আরো বলেন, শান্ত চেয়ারম্যান চলে যাবার সময় তাদেরেকে অকথ্য ভাষায় গালাগালি করে জমিটি ছেরে দিতে বলেন । আর তা না হলে পরবর্তী সময়ে জমিতে বাধা দিতে আসলে তাদেরকে খুন করা হুমকি দিয়ে যায়।মোছাঃ জরিনা আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এর বিচার চাই যে আমাদের মত নিরিহ মানুষদের উপর চেয়ারম্যান তার দলবল নিয়ে অত্যাচার করে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর বিচার চাই।
এসময় তিনি আরো বলেন এই শান্ত চেয়ারম্যান আগে বিএনপির ক্যাডার ছিলো, আর এখন আওয়ামী লীগে যোগ দিয়ে এখন সন্ত্রাসী কার্যকলাপ করে আমাদের উপর জুলুম অত্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ পৌর শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন পালিত হয়েছে।
আজ শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে বেনাপোল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে র্যালির মধ্য দিয়ে দিনটি শুভ সূচনা হয়, পরে বেনাপোল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে পৌর শাখার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি কবির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন উজ্জল এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কোমলমতি শিশু শিক্ষার্থী, স্কাউটদের নিয়ে কেক কাটা হয়। পরে তা উপস্থিত অতিথিদের মধ্যে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যশোর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলাহ্ অলোক সরদার, যশোর জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সদস্য এমাদুল সজল আওয়াল হোসেন প্রমুখ।
মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ধামরাইয়ে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। শুক্রবার রাতে ধামরাইয়ের জয়পুরা এলাকার আবু তাহের মিয়ার বাড়ির সামনের সড়ক থেকে অজ্ঞাত এই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। পড়নের পোশাক দেখে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নিহত ব্যক্তি নিরাপত্তাকর্মী হিসেবে কোন প্রতিষ্ঠানে কাজ করতো। নিহতের মাথায় গুরুতর জখমের চিহৃ রয়েছ, এছাড়া গলাতেও আঘাতের চিহৃ রয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। তার পরনের বেল্টের নাম ধরে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি ।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্রা সাহা জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করে লাশ এখানে ফেলে গেছে।
শামশুজ্জোহা বিদ্যুৎ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলায় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এ্যাসসিয়েশন ফারিয়া সদস্যরা পাঁচ দফা দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ।
শিবগঞ্জ ফারিয়ার সভাপতি মোঃ মাসুম রানার নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে ।
দাবিগুলো,১ম দফ, সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমান বেতন নির্ধারণ।
২য় দফা, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্যমঞ্জ রেখে টি.এ/ডি.এ ও অন্যান্য ভাতাদি প্রদান।
৩য় দফা, চাকরির নিরাপত্তা ও নিশ্চিয়তা বিধানসহ একটি এ সু-নিদিষ্ট নীতিমালা প্রণয়ন।
৪থ দফা, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এ্যাসসিয়েশন (ফারিয়া) কে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান।
৫ম দফা, সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটিভোগের বিধান।
ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁও জেলা থেকে কয়েক কিলোমিটার দূরে শুক নদীর বুড়িরবাঁধ এলাকায় মাছ ধরার মহোৎসব চলছে। ১৯ অক্টোবর শনিবার ভোরে সদর উপজেলার আকচা ইউনিয়নের বুড়ির বাঁধের গেট খুলে দেওয়ায় মাছ ধরতে নামে কয়েক গ্রামের সহস্রাধিক জেলেসহ উৎসুক জনতা। এ যেন মাছ ধরার এক বিরল দৃশ্য।
সরেজমিন তথ্যমতে , মাছ ধরার জন্য গ্রাম ও শহরের শত শত মানুষ ব্যস্ত এবং ধুম পড়েছে, মাছ ধরার নেশায় ও সখে। নারী-শিশুসহ বৃদ্ধরাও রয়েছেন এ দলে। সবাই ফিকাজাল, পলো, খোচা লাফিজাল,কাইকুইসহ বিভিন্ন মাছ ধরার সামগ্রী নিয়ে নেমে পড়েছেন নদীতে। এছাড়াও যাদের মাছ ধরার কোন সরঞ্জাম নেই তারাও মাছ ধরতে নেমে গেছেন কাঁদার মধ্যে। সব মিলিয়ে এক ধরনের মাছ ধরার মহা আনন্দ উৎসবের মনোরম দৃশ্য।
আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন ঠাকুরগাঁও বলেন, বর্ষাকালে পানি ধরে রাখার পর কার্তিক মাসের প্রথম দিকে বুড়িরবাঁধের গেট খুলে দেওয়া হয়। এতে উজানের পানি কমে যায়। আর এ সুযোগে মাছ ধরতে নামে কয়েক গ্রামের সহস্রাধিক মানুষ।
ভোর থেকে শুরু হওয়া এ মাছ ধরা ২০ অক্টোবর পর্যন্ত চলবে। ঠাকুরগাঁও শহরের মুন্সি পাড়ার রিদয় বলেন এখানে ভোর থেকে মাছ ধরতে এসেছি, শখের বশে মাছ ধরছি, যা পাব তাতেই আনন্দ।
মুন্সিপাড়া শামসুল ইসলাম (পান দোকান্দার) গ্রাম থেকে মাছ ধরতে এসে জানান, যে যার মতো করে মাছ ধরছে। কি কি মাছ ধরা হচ্ছে বললে, তিনি জানান- ট্যাংরা, পুঁটি, শিং, তেলাপিয়া, টেরিকা, কৈ, মাগুর,টেংরা ও শোলসহ আরো বিভিন্ন জাতের মাছ ধরছে মানুষ।
দেশি প্রজাতির মাছ কিনতে আসা গড়েয়ার তারিকুল ইসলাম বলেন, এখানে পুঁটি মাছ দেড়শ’ থেকে ৩শ’ টাকা আর গছি, পোয়া মাছ সাড়ে ৩শ’ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। দেশী তাজা মাছের স্বাদই অন্যরকম, তাই দূর থেকে একটু কষ্ট হলেও বুড়ির বাঁধে এসেছি মাছ কিনতে ও উৎসুক জনতার মাছ ধরার এ মহোৎসব দেখতে। মাছে ভাতে বাঙ্গালীর চিরাচরিত ঐতিহ্যের এ দৃশ দেখতে শত শত মানুষের সমাগম সত্যিই চির সম্মরণীয়।