31 C
Dhaka, BD
শনিবার, এপ্রিল ৪, ২০২৬

কালিয়াকৈরে আসুস্থ আসমার চিকিৎসার দায়িত্ব নিলেন শহিদুল ইসলাম আকাশ

কালিয়াকৈর (গাজীপুর )প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজলার আটাবহ গ্রামের মৃত ফরহাদ আলীর অসুস্থ স্ত্রী আসমার চিকিৎসার যাবতীয় খরচ বহনের দায়িত্ব নিলেন মানবাধিকার সংগঠক শহিদুল ইসলাম আকাশ।

স্থানীয় একাধিক সুত্র জানায়, উপজেলার বড়ই ছুটি প্রকাশ গ্রামের মরহুম ফরহাদ আলীর স্ত্রী আসমা আক্তার বৃষ্টি, গলব্ল্যাডারে পাথর জনীত রোগে দীর্ঘ দিন যাবৎ অসুস্থ হয়ে ঘরে পরে রয়েছেন। সরকারী সাহায্যের ঘরে বিধবা নারীর অভাবী সংসার যেখানে খাবার জুটেনা সেখান চিকিৎসা ঔষধ  কোন ভাবেই জুটানো সম্ভব ছিলনা। বিনা চিকিৎসায় দীর্ঘ দিন কেটে যাওয়ায় রোগ আরো জটিল আকার ধারন করেছে।

আসমা যখন মৃত্যুর প্রহর গুনছে ঠিক এমনই সময় তার পাশে গিয়ে দাড়ালেন ,মানবাধিকার  প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম আকাশ  ও আটাবহ ইউনিয়নের ডি এম সদস্যগন। তিনি আসমার খোজঁ খবর নিলেন,তার চিকিৎসার যাবতীয় খরচ বহনের দায়িত্ব নিলেন।

গলব্লাডারের অপারেশনের জন্য আগামী কাল তাকে সফিপুর খাজা বদরুদ্দোজা মর্ডান হাসপাতালে ভর্তি ব্যবস্থা করে দিলেন। আসমার চিকিৎসা হবে এমন সংবাদে তিনি আবার বেচে থাকার নতুন স্বপ্ন দেখা শুরু করলেন আসমা খুশিতে আল্লাহর দরবার শুকরিয়া আদায় করে শহিদুল ইসলাম আকাশের জন্য দোয়া করলেন।

এ বিষয়ে আলাপ কালে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায় সংস্থার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম আকাশ বলেন অসহায় দরিদ্র আসমার চিকিৎসার খরচ বহনের দায়িত্ব নিতে পেরে আমি খুশি হয়েছি, আপনারা সবাই দোয়া করবেন অসহায় দরিদ্র অসুস্থ রুগীকে যেন আল্লাহ পাক অতি দ্রুত সুস্থ করে দেন।

তিনি আরো বলেন,এমন আরো যদি কেউ সহায় সম্বলহীন অসুস্থ রোগীর সংবাদ পান তাহলে আমাকে জানাবেন,আমি সাধ্যমত চেষ্টা করব তার পাশে দাড়াতে।

সিংগাইরে খাস জমি উদ্ধার করে আশ্রয়ন প্রকল্প

স্টাফ রিপোর্টার: স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের সিংগাইরে প্রভাবশালীদের দখলে থাকা ৩১২ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়েছে। শনিবার উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার ওই খাস জমিগুলো উদ্ধার করে উপজেলা প্রশাসন।

উদ্ধার করা জমিতে ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের ৯৪ টি ঘর নির্মাণ করা হচ্ছে।

শনিবার দুপুরে আশ্রয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। তৃতীয় ধাপের আশ্রয়ন প্রকল্পের প্রতিটি ঘরের খরচ ধরা হয়েছে ২ লক্ষ ৪০ হাজার টাকা।

আশ্রয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা, মানিকগঞ্জ জেলা ভূমি অধিগ্রহন কর্মকর্তা মেহের নিগার সুলতানা, ধল্লা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়া , নায়েব শহিদুল ইসলাম ।

স্কুলছাত্রী ধর্ষণ মামলার ৯ দিন পর গ্রেফতার- ৫

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে ২ আদিবাসী স্কুলছাত্রী ধর্ষণ মামলার ৯দিন পর ৫ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

এদের মধ্যে এজাহারভুক্ত আসামী ৪জন ও ১জন আসামী সন্দেহভাজন।

শুক্রবার রাতে গাজীপুর, হালুয়াঘাট ও তারাকান্দায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও থানা পুলিশ।

বাকি আসামীদেরও দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ সুপার। আহমার উজ্জামান।

গত ২৭ ডিসেম্বর রাতে হালুয়াঘাটের গাজীরভিটা এলাকায় গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ফেরার পথে দুই গারো স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়।

এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা করেন এক শিক্ষার্থীর বাবা।

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সরকারপ্রধানের এই ভাষণ বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি ও চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

কালিয়াকৈরে আনসারের ৪২তম সমাবেশের কার্যক্রমের উদ্বোধন

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম সমাবেশের কার্যক্রমের উদ্বোধন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।

বুধবার (৫ জানুয়ারী) সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে মহাপরিচালক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে, বেলুন উড়িয়ে ও পায়রা উড়িয়ে সমাবেশের প্রস্তুতিমূলক কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ, সমাবেশ কুচকাওয়াজের জন্য আগত সকল স্তরের কর্মকর্তা ও ব্যাটালিয়ন আনসার এবং বিভিন্ন প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীবৃন্দ।

রাণীশংকৈলে বিদ্রোহী কবিতার শতবর্ষ পুর্তিতে অনুষ্ঠান 

হুমায়ুন কাবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কিংবদন্তী বিদ্রোহী কবিতার শতবর্ষ পুর্তি উপলক্ষে বৃহস্পতিবার ৬ জানুয়ারি এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা সাংস্কৃতিক জোটের আয়োজনে ও ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

প্রধান আলোচক ছিলেন কবি-গীতিকার- সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম। এ ছাড়াও অনুষ্ঠানে পৌর কাউন্সিলর হালিমা আকতার ডলি ও মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রেমক্লাব সভাপতি কুসমত আলীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী,শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান আলোচক তার বক্তব্যে নজরুলের বিদ্রোহী কবিতাসহ বিভিন্ন রচনায় বিদ্রোহীতার বহুমাত্রিক দিক তুলে ধরেন। ইউএনও তার বক্তব্যে উপস্থিত সবাইকে

বিদ্রোহী কবিতা পড়ার ও তার অর্থ উপলব্ধি করার আহবান জানান। প্রভাষক প্রশান্ত বসাকের স্বাগত বক্তব্য ছাড়াও আরো বক্তব্য দেন-সহকারী অধ্যাপক সুকুমার চন্দ্র মোদক, প্রভাষক প্রশান্ত বসাক, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

বিদ্রোহী কবিতার আবৃত্তিতে অংশ নেন প্রভাষক মতিউর রহমান, প্রশান্ত বসাক ও রেজাউল ইসলাম প্রমুখ। নজরুল সঙ্গীতে অংশ নেন, সহ-অধ্যাপক শিউলি মন্ডল, সুকুমার মোদক, ওবায়দুর রহমান, ইতি আকতার প্রমুখ। সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

সিংগাইরে ইত্তেফাকের সংবাদদাতা ও তার সহযোগীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দায়ের (ভিডিও)

স্টাফ রিপোর্টার: গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ইত্তেফাক সংবাদদাতা মানবেন্দ্র চক্রবর্তী ও তার সহযোগী মোস্তাফিজুর রহমান খান মুকুলের বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনা ভাইরাল হওয়ার পর এবার লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।

রোববার (২ জানুয়ারি) উপজেলার ফোর্ডনগর গ্রামের ভুক্তভোগী আল আমীন রনি নামের এক ব্যক্তি এ অভিযোগ দায়ের করেন বলে সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মোহা. রেজাউল হক নিশ্চিত করেন।

এএসপি সোমবার (৩ জানুয়ারি) সংবাদ মাধ্যমকে বলেন, মানবেন্দ্র চক্রবর্তী ও মুকুল খানের বিরুদ্ধে চাঁদাবাজির লিখিত অভিযোগ পেয়েছি। এসপি স্যারের অনুমতি সাপেক্ষে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, দৈনিক ইত্তেফাকের সিংগাইর উপজেলা সংবাদদাতা মানবেন্দ্র চক্রবর্তী(৫০) ও তার সহযোগী মোস্তাফিজুর রহমান খান মুকুল(৩৫) সাধারণ মানুষকে বেকায়দায় ফেলে দীর্ঘদিন ধরে অনৈতিকভাবে চাঁদাবাজি করে থাকে। সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনী কার্যক্রম পরিচালনাকালে এসপি ও ওসি সাহেবের সাথে সুসম্পর্ক আছে এ মর্মে মিথ্যা মামলার ভয় দেখিয়ে মানবেন্দ্র চক্রবর্তী ১ লাখ ১০ হাজার ও মুকুল খান ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে।

নিরুপায় হয়ে ভুক্তভোগী রনি ৫ নভেম্বর রাত ৮ টার দিকে ফোর্ডনগর আকতার ফার্ণিচার ফ্যাক্টরীর কোয়ার্টারের সামনের রাস্তায় মানবেন্দ্র চক্রবর্তীকে ৬০ হাজার ও মুকুলকে ১২ হাজার দিয়ে রেহাই পান। পরবর্তীতে বিষয়টি প্রকাশ পাওয়ায় অভিযুক্তদ্বয় রনি ও তার

পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান। পরে বাধ্য হয়ে তিনি এএসপি (সিংগাইর সার্কেল) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে, মানবেন্দ্র চক্রবর্তী ও মুকুলের চাঁদাবাজির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় সমালোচনার ঝড় ওঠে।

ইত্তেফাক প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তী সিংগাইর পুকুর পাড়া মহল্লার মৃত সুবোধ কুমার চক্রবর্তীর পুত্র। তার সহযোগী মোস্তাফিজুর রহমান খান মুকুল উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের মনিরুজ্জামান খানের পুত্র। মুকুল ইত্তেফাক প্রতিনিধির সহায়তায় নিজেকে সাংবাদিক পরিচয়ে ফেসবুকে লাইভ দেখিয়ে বেপরোয়াভাবে দীর্ঘদিন যাবত চাঁদাবাজি করে আসছিল। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা চলমানসহ বিভিন্ন অপরাধের গুরুতর অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান খান মুকুল তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে নিজেকে আইপি টিভি মুভি বাংলার প্রতিনিধি দাবী করেন। তবে নিজের একটি নিবন্ধনবিহীন অনলাইন নিউজ পোর্টাল বন্ধ আছে বলেও জানান।

রাণীশংকৈলে প্রতিবন্ধী স্কুলে নতুন বই পেয়ে ভিষণ খুশি শিক্ষার্থীরা

হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ প্রতি বছরের মতো এবারও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নতুন বছরের ১ম দিনেই আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সরকারি নতুন বই বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার ১ জানুয়ারি সকালে পৌর শহরের আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নতুন বই পেয়ে বিশেষ চাহিদা সম্পন্ন প্রায় শতাধিক শিক্ষার্থীদের চোখে মুখে ব্যাপক খুশি লক্ষ করা গেছে। বই হাতে পেয়ে তাদের যেন আনন্দের শেষ নেই।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা অফিসার এস এস রবিউল ইসলাম সবুজ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. সোহেল রানা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকিব হাসান প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: এদিন একইসাথে পৌরশহরসহ উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন সরকারি বই বিতরণ করা হয়।

সিঙ্গাইর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শতভাগ পাশ

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের সিঙ্গাইর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছেন।

এবছর প্রতিষ্ঠানটি থেকে এসএসসিতে(ভোকেশনাল) ৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সবাই পাশ করেন। এদের মধ্যে ১ জন জিপিএ-৫ ও সব শিক্ষার্থী জিপিএ-৪ পয়েন্ট পেয়ে কৃতকার্য হয়েছেন। এতে আনন্দে ভাসছেন ছাত্র-ছাত্রী,অভিভাবক ও শিক্ষকরা।

জানা গেছে, ২০১৯ সালে সিঙ্গাইর পল্লী বিদুৎ পুরাতন ভবনে সিঙ্গাইর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজটি যাত্রা শুরু করেন। এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে জেনারেল, নবম ও দশম শ্রেণিতে ভোকেশনাল এবং একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বিএম শাখায় পড়ানো হয়।

প্রতিষ্ঠানটি অমনোযোগী ও অনিয়মিত ছাত্র-ছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পাঠদান করেন।

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে শুক্রবার ৩১ ডিসেম্বর সকালে ঠাকুরগাঁও- রুহিয়া সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নবী (২০) এক যুবক দুর্ঘটনার শিকার হয়।

ওই দিন বিকালে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নবী ঠাকুরগাঁও সদর উপজেলার ঘনিবিষ্ণুপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
থানা পুলিশ সুত্রমতে, ঘটনার দিন সকালে ঠাকুরগাঁও হতে একটি লিটারবাহী ট্রাক (বগুড়া -ট -১১-১৯০৭) রুহিয়া প্রবেশকালে মধুপুর ঈদগাও মোড়ে পৌঁছলে রুহিয়া হতে নবীসহ ২ বন্ধু একটি মোটরসাইকেলে ঠাকুরগাঁও অভিমুখে যাওয়ার পথে ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং আরোহীদ্বয় গুরুতর আহত হয়। স্থানীযরা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু তাদের অবস্থার অবনতি হওয়ায় দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩ টায় নবী মারা যায়। অপর আহত ফরহাদের অবস্থাও আশংকাজনক।

রুহিয়া থানার ওসি চিত্তরন্জন রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ট্রাকটিকে আটক করতে সক্ষম হয়েছে।নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে মামলা দায়ের করা হবে।

সর্বশেষ আপডেট...