এর আগে গত বুধবার ১৮ আগস্ট রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন উচ্ছেদ করতে অভিযান চালায় বরিশাল সিটি করপোরেশনের কর্মীরা। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাদের অভিযান বন্ধ করে সকালে অভিযানে চালাতে বলেন।
সাভারের তেতুলঝড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে, শোকাবহ আগস্ট শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত (ভিডিও)
বিপ্লব,সাভারঃ সাভারের তেতুলঝড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে, শোকাবহ আগস্ট শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৮ আগস্ট) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়ীয়ার পানপাড়া প্রাইমারি স্কুল মাঠে ,তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শোকাবহ আগস্ট শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল টি অনুষ্ঠিত হয় ।
উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুল আলম সমর।
আলোচনাসভায় বক্তারা বঙ্গবন্ধু পরিবারের হত্যাকারীদের নিসংসতা তুলে ধরেন এবং তাদের বিচারের দাবি জানান ।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন,
লিয়াকত হোসেন ,সাংগঠনিক সম্পাদক সাভার উপজেলা আওয়ামী লীগ, এমদাদুল হক অতুল, সদস্য সাভার উপজেলা আওয়ামীলীগ, সায়েম মোল্লা ,সাধারণ সম্পাদক ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক লীগ, রঞ্জন সাহা রুনু সহ-দপ্তর সম্পাদক, সাভার পৌর আওয়ামী লীগ, নাজমুল হোসেন , সদস্য সাভার উপজেলা আওয়ামী লীগ, নারায়ণ চক্রবর্তী, সভাপতি ১নং ওয়ার্ড আওয়ামী লীগ , হাজী শফিকুল ইসলাম, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ, নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সাভার উপজেলা যুবলীগ, আবু আহমেদ তৌফিক প্রবাল,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ঢাকা জেলা যুবলীগ, শেখ ফরিদ আল রাজি ,যুগ্ন সাধারণ সম্পাদক সাভার উপজেলা যুবলীগ, জাহিদুল ইসলাম সবুজ, যুগ্ন-সম্পাদক সাভার উপজেলা যুবলীগ, সাইদুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক ঢাকা জেলা ছাত্রলীগ উত্তর, মিন্টু মিয়া, ১নং ওয়ার্ড ইউপি সদস্য তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ । সেলিম আহমেদ, (সদু) সহ- সম্পাদক তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, আশরাফুল ইসলাম জুয়েল সভাপতি তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মোঃ মনির হোসেন সাধারণ সম্পাদক তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগ ।
আলোচনা সভা শেষে দোয়া ও সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
সাভারের তেতুলঝড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে, শোকাবহ আগস্ট শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত (ভিডিও)
বিপ্লব,সাভারঃ সাভারের তেতুলঝড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে, শোকাবহ আগস্ট শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৭ আগস্ট) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়ীয়া মোহাম্মদ আলী, ইয়াকুব আলী স্কুল এন্ড কলেজ মাঠে , তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে শোকাবহ আগস্ট শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল টি অনুষ্ঠিত হয় ।
উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুল আলম সমর।
আলোচনাসভায় প্রধান বক্তা, বঙ্গবন্ধু পরিবারের হত্যাকারীদের নিসংসতা তুলে ধরেন এবং তাদের বিচারের দাবি জানান ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক লিয়াকত হোসেন, সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রঞ্জন সাহা রুনু, সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য এমদাদুল হক অতুল, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম, ঢাকা জেলা ছাত্রলীগ উত্তর মনিরুল ইসলাম, সাভার উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আতিক, সাভার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবির , তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লুৎফর রহমান পাবেল, সহ ছাত্রলীগের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী ।
অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন, ইমতিয়াজ সুমন সাধারণ সম্পাদক তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগ ।
আলোচনা সভা শেষে দোয়া ও সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
মাগুরার শ্রীপুরে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও সিরিজ বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি:মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক র্যালী, আলোচনাসভা, দোয়া অনুষ্ঠান ও সিরিজ বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে ।
দুপুর সাড়ে ১২ ঘটিকার সময় উপজেলা সদরের শ্রীপুর বাজারস্থ চৌরঙ্গী মোড়ে সিরিজ বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয় এবং এর পরপরই আওয়ামী যুবলীগের ব্যানারে এক বিশাল শোক র্যালী বের হয়ে র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আলোচলনাসভা ও দোয়া অনুষ্ঠানে মিলিত হয় ।
মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।
যুবলীগ নেতা বাবুল রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, জেলা যুব লীগের যুগ্ম-আহবায়ক আলী আহমেদ আহাদ, সাকিবুল হাসান তুহিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও করোনাকালীন উপজেলা হট টিমের সমন্বয়ক কাজী জালাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য আরজান বিশ্বাস বাদশা, বিল্লাল হোসেন, মনিরুজ্জামান লাল্টু, হাসানুজ্জামান হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলীনুর মোল্যা, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবি এম আরিফুজ্জামান সাজ্জাদ, সাধারণ সম্পাদক আবদুর রহিমসহ উপজেলার ৮ ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ।
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়ার মাহফিল ও তোবারক বিতরণ করা হয়।
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ তদন্ত ওসি নির্বাচিত,সিঙ্গাইর থানার আবুল কালাম
বিপ্লবঃ মানিকগঞ্জের সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম পিপিএম ,মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ তদন্ত ওসি নির্বাচিত হয়েছেন।
আবুল কালাম সিংগাইর থানার আলোচিত সোহান হত্যার তদন্ত, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি ও থানার অন্যান্য উল্লেখযোগ্য সার্বিক সফলতার জন্য গত জুন মাসের মতো এ মাসেও মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন।
১৪ আগষ্ট জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় তার হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেন এসপি মোহাম্মদ গোলাম আজাদ খান।
এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মোহাম্মদ রায়হান, জেলার সকল সার্কেল অফিসার ও সব থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ,(ওসি) সফিকুল ইসলাম মোল্যা এবং শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হন, সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রেজাউল হক।
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ জনাব সফিকুল ইসলাম মোল্যা
বিপ্লবঃ মানিকগঞ্জের সিংগাইর থানার অফিসার ইনচার্জ জনাব সফিকুল ইসলাম মোল্যা-কে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়েছে ।
সিংগার থানার , ক্লু-লেস হত্যা, দস্যুতা, চুরি মামলার ঘটনায় জড়িত আসামীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার পূর্বক মামলার রহস্য উদঘাটন পূর্বক মামলা নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র-গুলি, বিস্ফোরক দ্রব্যাদি, চোরাই, লুন্ঠিত মালামাল উদ্ধার, নিয়মিত মামলার আসামী গ্রেফতার ও জনবান্ধব পুলিশিং এ বিশেষ অবদান রাখায় অদ্য তাহাকে (১৪ জুলাই)মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়, সিংগাইর থানার অফিসার ইনচার্জ জনাব সফিকুল ইসলাম মোল্যা-কে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করে, ক্রেস্ট ও সনদ হাতে তুলে দেন।
এ সময় সভায় উপস্থিত ছিলেন , জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব হোসাইন মোহাম্মদ রায়হান, সদর সার্কেল, মানিকগঞ্জ এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব ভাস্কর সাহা পিপিএম, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব তানিয়া সুলতানা, সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহা: রেজাউল হক সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ-গণ ।
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হাওয়ায়, সিংগাইর থানায় কর্মরত সকল অফিসার-ফোর্স ও সিংগাইর বাসীর নিকট অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন।
মানিকগঞ্জের শ্রেষ্ঠ পুলিশ অফিসার এএসপি(সিংগাইর সার্কেল) রেজাউল হক
বিপ্লবঃ মানিকগঞ্জ জেলার এএসপি(সিংগাইর সার্কেল) মোহা.রেজাইল হককে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে ক্রেষ্ট ও সনদ তুলে দেন-পুলিশ সুপার(এসপি)মোহাম্মদ গোলাম আজাদ খান।
শনিবার(১৪ আগস্ট) মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে বিভিন্ন অপরাধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সিংগাইর থানায় ক্লু-লেস হত্যা,দস্যুতা,চুরির মামলার ঘটনায় জড়িত আসামীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার পূর্বক মামলার রহস্য উদঘাটন পূর্বক মামলা নিষ্পত্তি,গ্রেফতারি পরোয়ানা তামিল,অবৈধ মাদকদ্রব্য,অস্ত্র-গুলি বিস্ফোরক দ্রব্যাদি,চোরাই লুন্ঠিত মালামাল উদ্ধার নিয়মিত আসামী গ্রেফতার ও জনবান্ধব পুলিশিং এ বিশেষ অবদান রাখায় এএসপি(সিংগাইর সার্কেল) মোহা.রেজাউল হককে সিংগাইর ও হরিরামপুর থানার সার্বিক আইন-শৃঙ্খলা ও অভিন্ন মানদন্ডের আলোকে জুলাই ২০২১ইং মাসের জন্য শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ)মো.হাফিজুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার(সদর) হোসাইন মোহাম্মদ রায়হান,সদর সার্কেল ভাস্কর সাহা,শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা,সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহা.রেজাউল হকসহ জেলার সকল থানার অফিসার ইনর্চাজ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে , এএসপি(সিংগাইর সার্কেল) মোহা.রেজাউল হক বলেন- প্রথমেই আমি পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ গোলাম আজাদ খান স্যারসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কাজের মূল্যায়ন করে আমাকে পুরস্কৃত করার জন্য ।
রাবিতে স্বাস্থ্যবিধি মেনে গাছ তলায় ক্লাসশুরু





























জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গত রবিবার ১৫ আগস্ট সকালে পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সম্বিলিত ভাব পুষ্পার্ঘ দেন এবং ১ মিনিট নীরবতা পালন করেন।
হাতে হাতে মোবাইল ফোন এবং ইন্টারনেটের কল্যাণে দেশের মানুষের বিনোদন ও তাৎক্ষনিক সংবাদের অন্যতম মাধ্যম হচ্ছে আইপি টিভি ।