28.1 C
Dhaka, BD
সোমবার, জুলাই ২০, ২০২৬

রানীশংকৈলে পদবঞ্চিত আওয়ামী লীগা’রদের ১৫ আগস্ট পালন 

রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আওয়ামী লীগের পদবঞ্চিত নেতাকর্মীরা জাতীয় শোক দিবস পালন করেছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গত রবিবার ১৫  আগস্ট সকালে পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সম্বিলিত ভাব পুষ্পার্ঘ দেন এবং ১ মিনিট নীরবতা পালন করেন।

ঐ দিন বিকাল ৫ টায় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নার নেতৃত্বে ডিগ্রী কলেজ থেকে একটি বর্ণাঢ্য শোক র‍্যালি বের হয়।  এতে অংশ নেন আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা লীগসহ অন্যান্য সহোযোগি অঙ্গ অঙ্গসংগঠনের পদ  বঞ্চিত নেতাকর্মীরা ।

র‍্যালিটি ডিগ্রী কলেজ থেকে বের হয়ে পৌর শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে বন্দর চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়।

পরে চৌরাস্তায় ১৫ আগস্ট উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় বক্তব্য দেন, পদবঞ্চিত আ’লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, প্রভাষক সফিকুল আলম, আনিসুর রহমান বাকী, সাবেক পৌর মেয়র আলমগীর সরকার, রুকুনুল ইসলাম ডলার, সাবেক উপজেলা ছাত্র লীগ সভাপতি আইয়ুব আলী, সাবেক ডিগ্রী কলেজ সংসদের ভিপি রফিউল ইসলাম, পুজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক সাধন বসাক, পদবঞ্চিত যুবলীগ নেতা শাহনেওয়াজ আলী, সাবেক ছাত্র লীগের কলেজ শাথার ভিপি কামাল হোসেনসহ অনেকে। বক্তরা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারে সকল হত্যাকারীদের অবিলম্বে বিচারের দাবী জানান এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়াও বক্তরা সমগ্র উপজেলায় ত্যাগী ও নিবেদিত আওয়ামী পরিবারের সদস্যদের উপজেলা কমিটিতে না রাখায় বর্তমান কমিটির তীব্র সমালোচনা করেন।

আলোচনা শেষে রানীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে নেতাকর্মীদের মাঝে ভাত ও মাংস সম্বিলিত একটি করে  খাবার প্যাকেট বিতরণ করা হয়।

ইন্টারনেটের যুগে আইপি টিভি বাংলাদেশে একটি জনপ্রিয় গণমাধ্যম-এ,এইচ,এম তারেক চৌধুরী

বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর ঐকান্তিক প্রচেষ্টায় প্রযুক্তির সহজলভ্যতায় আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও জনপ্রিয় হচ্ছে আইপি টিভি বা ইন্টারনেট প্রটোকল টেলিভিশন ।

হাতে হাতে মোবাইল ফোন এবং ইন্টারনেটের কল্যাণে দেশের মানুষের বিনোদন ও তাৎক্ষনিক সংবাদের অন্যতম মাধ্যম হচ্ছে আইপি টিভি ।

আইপি টিভি দেশের জন্য সম্পূর্ণ নতুন একটা গণমাধ্যম হওয়ায় এর অনুমোদন এবং সম্প্রচার নিয়ে কিছু গণমাধ্যম বিভ্রান্তি ছড়াচ্ছে যা দেশের সুষ্ঠ ধারার সংবাদ পরিবেশনের পথকে প্রশ্নবিদ্ধ করছে। আইপি টিভিকে অনেকে ফেসবুক বা ইউটিউব টিভির সাথে এক করে বিভ্রান্তির সৃষ্টি করছেন। আইপি টিভি এবং ফেসবুক ইউটিউব একই জিনিস নয়, আইপি টিভির সংবাদ এবং অনুষ্টানমালা অন্যান্য টেলিভিশন চ্যানেলের মতো শুধুমাত্র ফেসবুক বা ইউটিউবে শেয়ার করা হয়। আইপি টিভির নামধারী কিছু ইউটিউব এবং ফেসবুক ভিত্তিক চ্যানেল চাঁদাবাজি সহ নানাধরনের অপরাধমূলক কাজে লিপ্ত হয়ে পড়েছে।

বাংলাদেশকে বিশ্বের বুকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে তুলে ধরতে দেশের আইপি টিভিগুলো প্রতিনিয়তই বর্তমান সরকারের তৃণমলসহ সারাদেশের উন্নয়ন কর্মকান্ডগুলোর বিভিন্ন অনুষ্ঠানমালা ও তাৎক্ষনিক সংবাদের মাধ্যমে তুলে ধরছে। বর্তমান সরকার গণমাধ্যম বান্ধব সরকার। সম্প্রতি বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাসান মাহমুদ এর হাতেই দেশে ১ম ডিজিটাল একটি অন্যতম স্বতন্ত্র গণমাধ্যম হিসেবে স্বীকৃতি পেয়েছে অনলাইন নিউজ পোর্টাল। তারই ধারাবাহিকতায় জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) প্রনয়ন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তবে স্টেক হোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে এই নীতিমালার কিছু বিষয় পরিবর্তন, পরিবর্ধন এনে দেশের প্রথম সারির আইপি টিভিগুলোকে নিবন্ধন এবং পূর্নাঙ্গ সম্প্রচারের অনুমতি দেওয়া উচিৎ বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাহলেই একদিকে আইপি টিভির মতো জনপ্রিয় একটা ডিজিটাল মাধ্যম যেভাবে দেশের উন্নয়নে অবদান রাখবে একইভাবে রোধ হবে অপসাংবাদিকতা।

প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে আমাদের বিনোদন গ্রহনের পদ্ধতিও প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে । একটা সময় মানুষ পত্র পত্রিকার মাধ্যমে খবরাখবর জানলেও রেডিও আবিষ্কারের ফলে মানুষ রেডিওর প্রতি ঝুঁকে পড়ে তারই ধারাবাহিকতায় স্যাটেলাইট চ্যানেল আসার ফলে মানুষের সেদিকে ঝুঁকে পড়তে দেখা যায়, এবং বর্তমানে আইপি টিভির প্রচলনের ফলে মানুষের এদিকে ঝুঁকে পড়তে দেখা যাচ্ছে। আইপি টিভি মূলত স্যাটেলাইট টিভির মতোই অনুষ্ঠানমালা প্রচার করে তবে তাদের সম্প্রচার মাধ্যম হচ্ছে ইন্টারনেট, অর্থ্যাৎ ইন্টারনেটের মাধ্যমে আপনি চাইলেই বিশ্বের যেকোন জায়গা থেকে বসে মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে উক্ত টেলিভিশন চ্যানেলের অনুষ্টানমালা উপভোগ করতে পারেন।

আইপি টিভি উপভোগ করার জন্য আপনার আলাদা করে সেটাপ বক্স বা ডিশ লাইনের প্রয়োজন নেই, শুধুমাত্র ইন্টারনেট সংযোগের মাধ্যমে আপনি ঝামেলাহীন তাৎক্ষনিক সংবাদ ও বিনোদন এবং অনুষ্ঠানমালা উপভোগ করতে পারবেন।

আমরা আনেকে স্যাটেলাইট টিভি ও আইপি টিভির পার্থক্য বুঝি না। স্যাটেলাইট টিভি তাদের অনুষ্ঠানমালা আপলিংক করে স্যাটেলাইটে প্রেরন করে, ক্যাবল অপারেটর স্যাটেলাইট থেকে সিগনাল গ্রহনের মাধ্যমে ডাউনলিংক করে ক্যাবলের মাধ্যমে আমাদের টিভিতে প্রচার করে । আর আইপি টিভির অনুষ্ঠানমালা ইন্টারনেটের মাধ্যমে নিজস্ব অথবা ভাড়া সার্ভারে স্ট্রিমিং বা সম্প্রচার করে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি উক্ত অনুষ্ঠানমালা রিস্ট্রিমিং করে ইন্টানেট ব্যবহাকারীদের মাঝে প্রচার করে।

উন্নত বিশ্বে আইপি টিভির বিশেষ কদর এবং জনপ্রিয়তা রয়েছে, এবং বর্তমানে বাংলাদেশেও ইন্টারনেট সহজলভ্য হওয়ায় আইপি টিভির জনপ্রিয়তা প্রতিনিয়ত বেড়েই চলছে। ভাবা হচ্ছে আগামী দিনে আইপি টিভি গুলোই দেশের প্রধান গনমাধ্যমে পরিনত হবে এবং বিজ্ঞাপনের বড় বাজার সৃষ্টি মাধ্যমে সরকারকে রাজস্ব যোগান দিবে ।

বাংলাদেশের শীর্ষ আইপি টিভি ৭১ বাংলা টিভিসহ অন্যান্য স্বনামধন্য আইপি টিভি নিয়ে দেশের কিছু গণমাধ্যমে মিথ্যাচার আমাদেরকে বিস্মিত করেছে । ৭১ বাংলা টিভি গত ৩১ জানুয়ারি ২০১৬ সালে তৎকালীন তথ্য মন্ত্রনালয়ের নিয়ম-নীতি অনুযায়ী নিবন্ধনের জন্য আবেদন করে এবং কয়েকবার বিভিন্ন গোয়েন্দা সংস্থার তদন্ত শেষে তথ্য ও মন্ত্রণালয় থেকে পূর্নাঙ্গ সম্প্রচারের ছাড়পত্রের জন্য অপেক্ষায় আছে।

৭১ বাংলা টিভি তথ্য মন্ত্রনালয়কে অবগত করে পরীক্ষামূলক সম্প্রচারে আছে। আশা করা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার লক্ষ্যে আইপি টিভিগুলো বড় ধরনের ভূমিকা রাখবে।

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ছাত্রলীগের উদ্যোগে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত(ভিডিও)

বিপ্লব,সাভারঃ সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ছাত্রলীগের উদ্যোগে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ।

সোমবার (১৫ আগস্ট)  বিকেলে সাভারের তেতুলঝোড়া ইউনিয়নে হেমায়েতপুর ,চেয়ারম্যান ফখরুল আলম সমর এর বাসভবন প্রাঙ্গণে ছাত্রলীগের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সাভারের তেতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমতিয়াজ সুমন, যুবলীগ নেতা সাইদুল ইসলাম, মনির হোসেন সহ স্থানীয় সকল ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয় ।

সাভারে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

সাভার প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় ঢাকার সাভারে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রবিবার (১৫ আগষ্ট) সাভার উপজেলা আওয়ামী লীগ, আশুলিয়া থানা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভাবগম্ভীর পরিবেশে দিবসটি পালন করে।

সকাল দশটায় সাভার উপজেলা পরিষদের স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এসময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম প্রমুখ সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

পরে সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

আলোচনা সভায় মঞ্জুরুল আলম রাজীব তার বক্তৃতাত বলেন, বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নিজেদের চাওয়া-পাওয়া ভুলে দল মত নির্বিশেষে জাতির জনকের আদর্শে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ারও আহ্বান জানান। তারা আরও বলেন, বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তার মৃত্যু নেই, তিনি চিরঞ্জীব। কেননা একটি জাতির স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি তিনিই। যতদিন এ রাষ্ট্র থাকবে, ততদিন বঙ্গবন্ধু অমর থাকবেন।

এসময় প্রধান অতিথির বক্তৃব্যে মাননীয় , দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান সাভারে কোভিড- ১৯ মহামারিকালীন পরিস্থিতিতে করোনা মোকাবেলায় নিরলস ভাবে এবং সফলতার সাথে কাজ করে যাওয়ার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদাকে বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরে ১৯৭৫ এর ১৫ আগষ্ট নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গণি, আশুলিয়া থানা আওয়ামীলীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা প্রমুখ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়ন ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিপ্ললব,সাভারঃ সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়ন ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সব শহীদদের রূহের মাগফেরাত কামনায়  সোমবার দুপুরে সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফখরুল আলম সমর । এ সময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকারীদের তীব্র নিন্দা প্রকাশ করেন ।

এবং যাদেরকে এখনো বিচারের আওতায় আনা হয়নি বিদেশে পালিয়ে আছেন তাদেরও বিচার দাবি জানান তিনি ।

উক্ত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, মীর মোঃ আব্দুল বারেক, সচিব তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ, উক্ত ইউনিয়নের ইউপি সদস্য, শাহ আলম, মোঃ আব্দুর রফিক, ফিরোজ কাজল, মোঃ আলমাস উদ্দিন সহ, এমদাদুল হক অতুল, কার্যনির্বাহী কমিটির সদস্য সাভার উপজেলা আওয়ামীলীগ ।

দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয় ।

আশুলিয়ায় শোক দিবসের ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে সুমন আহমেদ ভূঁইয়া ও নুরুল আমিন সরকার এর বিরুদ্ধে।

সাভার,প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী দেওয়ানের রাজু আহমেদ-এর ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে করা ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

আশুলিয়া থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী দেওয়ান রাজু আহমেদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে করা ব্যানার-ফেস্টুন রাতের আধারে সুমন আহমেদ ভূঁইয়া ও নুরুল আমিন সরকারের লোকজন খুলে নিয়ে গেছে।

এ সময় তিনি আরো বলেন, শোক দিবস উপলক্ষে করা ব্যানার-ফেস্টুন আশুলিয়ার নরসিংহপুর হামিম গ্রুপের সামনে ফুটওভার ব্রিজ সহ বিভিন্ন এলাকায় টাঙ্গানো হয়।

পরে প্রতিপক্ষ সুমন আহমেদ ভূঁইয়া এবং নুরুল আমিন সরকার এর লোকজন রাতের আধারে ফেস্টুন ব্যানার গুলো খুলে চুরি করে নিয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায় নরসিংপুর হামিম গ্রুপের সামনে ফুটওভার ব্রিজে টাঙ্গানো দেওয়ানের রাজু আহমেদ-এর ১৫ ই আগস্ট শোক দিবসের ব্যানার মুড়িয়ে রেখে এবং তার ব্যানারের উপরে ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাস্টারের ফেস্টুন ও আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য সুমন আহমেদ ভূঁইয়ার ফেস্টুন টাঙ্গানো হয়েছে।

সুমন আহমেদ ভূঁইয়া উপজেলার ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাস্টারের ছেলে এবং সে আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।

নুরুল আমিন সরকার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। এছাড়াও সে বিএনপি’র গাড়ি ভাঙচুরের একাধিক মামলার আসামী কবির সরকারের স্ত্রীর বড় ভাই।
এ সময় দেওয়ান রাজু আহমেদ আরো বলেন, বিএনপি’র গাড়ি ভাঙচুরের ঘটনায় একাধিক মামলার আসামী কবির হোসেন সরকার পিঠ বাঁচাতে সুকৌশলে ডিগবাজি মেরে বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করেন।

পরে সে সুযোগ বুঝে টাকার বিনিময় আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক এর পদ বাগিয়ে নেন।

আজ মৃত্যু ১১ জন রামেক এ

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কোভিড ইউনিটে ১১জন মারা যান। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটে এই ১১ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর চারজন, নাটোরের চারজন, নওগাঁর দুইজন ও কুষ্টিয়ার একজন। এদের মধ্যে আটজন পুরুষ ও তিনজন নারী। যাদের মধ্যে পাঁচজনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে তিনজন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে একজন।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছে ২৬ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ জন। শনিবার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৩০ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৯ জন।

তিনি আরও জানান, কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ১৭৯ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ৯০ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী নানা শারীরিক স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ৬১ জন।

পরিচালক জানান, শুক্রবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ১০৫ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩৭ শতাংশ বেড়ে সংক্রমণের হার ২৯ দশমিক ৫২ শতাংশ। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ২৫ দশমিক ১৫ শতাংশ।

এর আগে গত বুধবার রাজশাহীতে সংক্রমণের হার ছিল ২৮ দশমিক ৬৩ শতাংশ, গত মঙ্গলবার ২৮ দশমিক ৮০ শতাংশ, গত সোমবার ২৩ দমশিক ১০ শতাংশ, গত রোববার ২৭ দশমিক ২৫ শতাংশ, গত শনিবার ৩৪ দশমিক ৬৩ শতাংশ এবং গত শুক্রবার ৩০ দশমিক ২১ শতাংশ।

ঠাকুরগাঁওয়ে করোনায় নূতন ৪ জনের মৃত্যু

দেশ প্রতিবেদক ঠাকুরগাঁওঃ  ঠাকুরগাঁও জেলায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন নারীসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। এ দিনেই নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২০ জন।

এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০৮ জনে।

শনিবার ১৪ আগস্ট সকালে জেলা সিভিল সার্জন দপ্তর থেকে পাঠানো এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় জেলায় ৪৮ টি নমুনা পরীক্ষার ফলাফলে ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় চারজনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে সদর উপজেলার তিনজন ও পীরগঞ্জ উপজেলার এক জনসহ মোট ৪ জন। তাদের সকলের বয়স ২৫ হতে ৬৫ বছরের মধ্যে।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার সবাইকে সরকারি নির্দেশনাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত:  এ পর্যন্ত জেলায় পূর্বের রিপোর্টসহ করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৬৭৩৮ জন। যাদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৩৩৬ জন। এবং মারা গেছেন ২০৮ জন।

সাভারের আশুলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫

বিপ্লব,সাভারঃ জমি দেখা শুনা করাকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫ জন।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকালে আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এর চিত্র নায়িকা শাবনুরের শ্যুাটিং বাড়ির পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়,বাসাইদ এলাকার চিত্র নায়িকা শাবনুরের শ্যুাটিং বাড়ির পাশে বুলবুল আহমেদ নামের এক ব্যক্তির ২৪ বিঘা জমি রয়েছে। সেই জমি দেখা শুনা করার জন্য দায়িত্ব দেওয়া হয় স্থানীয় নাজিম নামের এক ব্যক্তিকে।

পরে নানা অনিয়মে জমির মালিক নাজিম মিয়াকে জমি দেখা শুনা করার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পাশের আরেক যুবক সাইফুল ইসলামকে জমি দেখা শুনার করার দায়িত্ব দেন মালিক বুলবুল আহমেদ। এঘটনায় রাতে নাজিম ও সাইফুল গ্রæপের মধ্যে সংঘর্ষ হয়। পরে উভয় গ্রæপের লোকজনের মাঝে উতপ্ত হলে জমির মালিক আজ সকালে ওই জমিতে দুই গ্রুপকে সালিক বৈঠকে বসার আহবান জানান। এসময় দুই গ্রুপ বৈঠকে বসার আগেই ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় আধাঘন্টা ধরে এই সংঘর্ষে উভয় গ্রæপের মধ্যে অন্তত ১৫ জন আহত হয়।

পরে আহতদের দ্রæত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের সুপার হসপিটালে ভর্তি করা হয়। সংঘর্ষের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, নাজিম মিয়া নামের ওই ব্যক্তি নিজ এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসীত্ব কায়েম করে আসছে। তার নানা অপকর্মের কেউ প্রতিবাদ করলে তাদেরকে নানা ভাবে হয়রানী করেন বলেও বলেন তারা।

এবিষয়ে আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন,বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফেসবুক ও ইউটিউব টিভির রোষানলে আইপিটিভি

নিজস্ব প্রতিবেদন:বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ এগিয়ে যাচ্ছি আমরাও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর একান্ত প্রচেষ্টায় আমাদের দেশ ডিজিটাল বাংলাদেশ।

হাজার হাজার ছেলেমেয়েরা প্রযুক্তি ব্যবহার করে ক্যারিয়ার গরেছেন। ফ্রীলান্সের মাধ্যমে প্রতিদিন অন্তত ছয়কোটি টাকা আয় করছেন বৈদেশিক মুদ্রা আহরণ করছেন দেশে বসেই। প্রযুক্তির ছোঁয়া এখন ইউনিয়ন পর্যায়ে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইপিটিভি এখন বিশাল ভূমিকা পালন করেছেন।

সেই অযপাড়াগাঁয়ের একজন কৃষক অনলাইনের মাধ্যমে বিশ্বের সকল খোঁজখবর পাচ্ছেন হাতের মুঠোয় থাকা এন্ড্রয়েড মোবাইলে।

সম্প্রতি আইপিটিভি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। প্রযুক্তির অপব্যবহার ও দিন দিন বাড়ছে। ফেসবুক ও ইউটিউব সরকারের নিয়ন্ত্রণ না থাকায় দুর্বৃত্তকারিরা ইউটিউব ফেসবুকে একটি একাউন্ট খুলে টিভি শব্দটি জুড়ে দিচ্ছে টেলিভিশন মালিক সেজে যাচ্ছে এবং তারাই বিভিন্ন মানুষকে হয়রানির শিকার করছে আর এর প্রভাব পড়ছে আইপিটিভি উপর।

সরকার আইপিটিভি অনুমোদনের লক্ষ্যে যখন আবেদন চাওয়া হয় তারপর থেকেই প্রায় ছয় শতাধিক আইপিটিভি নিবন্ধনের জন্য আবেদন করেন। এর মধ্যে সঠিক ও সক্রিয়ভাবে ইন্টারনেট প্রটোকলের মাধ্যমে সারাদেশে সর্বোচ্চ ৩০/৪০ টি চ্যানেল পরিচালিত হচ্ছে । দীর্ঘদিন নিজের অর্থলগ্নি করে এরা আইপিটিভি পরিচালনা করে আসছে। মুক্তিযুদ্ধের চেতনা, সুস্থ ধারার বিনোদন, সরকারের দেশব্যাপী উন্নয়ন, সারাবিশ্বে তুলে ধরছেন এসব আইপিটিভি গুলো। কিন্তু কিছু লোক অসৎ উদ্দেশ্যে ফেসবুক ও ইউটিউব টিভি দিয়ে বির্তকিত প্রোগ্রাম ও নিজে টেলিভিশন মালিক পরিচয় দিয়ে আইপিটিভি মান ক্ষুন্ন করেছে।

সরকারের সংশ্লিষ্ট মহল এই ধরনের দুর্বৃত্তদের শাস্তির আওতায় এনে মূল ধারার আইপি টিভি গুলোকে অনুমোদন দিয়ে দেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে তুলে ধরার সুযোগ দেওয়া উচিত।

আমার ধারণা সেইদিন আর বেশি দূরে নয় আইপিটিভি-ই হবে বিশ্বের একমাত্র সেরা গণমাধ্যম।

সর্বশেষ আপডেট...