31 C
Dhaka, BD
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আনা বিমানবন্দরে ব্রাহমা জাতের ১৮ গরু জব্দ

স্টাফ রিপোর্টার : যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ব্রাহমা জাতের ১৮টি গরু জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস।

গরুগুলো সোমবার (৫ জুলাই) দুপুরে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় আসে। বাংলাদেশে ব্রাহমা জাতের গরু আমদানি অনুমতি না থাকা এবং গরুর আমদানি কারককে না পাওয়ায় জব্দ করা হয়েছে বলে জানান ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক।

জানা গেছে, ১৩ মাস থেকে ৬০ মাস বয়সী ১৮টি গরু আমদানি কারক এয়ারওয়ে বিলে মোহামম্দপুরের সাদেক এগ্রো’র নাম লিখা রয়েছে। তবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গরুগুলো আসলে সেগুলোকে নিতে আসেনি কেউ। প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তা এসে নিশ্চিত করেন গরুগুলো ব্রাহমা জাতের।

সাধারণ আমদানিকৃত পণ্যে, মালামাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়ারহাউজে রাখা হবে। তবে কোন প্রাণী সেখানে রাখার ব্যবস্থা না থাকায় গরুগুলোকে সাময়িকভাবে প্রাণিসম্পদ অধিদফতরের কাছে হস্তান্তর করা হচ্ছে। রাত ২টার মধ্যে গরুগুলো হস্তান্তরের প্রক্রিয়া শেষ হবে।

সূত্র জানায়, বিল অব এন্ট্রিতে গরুগুলোর মূল্য ধরা হয়েছে প্রতিটি ৪০ হাজার ডলার। তবে কাস্টমস কর্মকর্তারা ধারণা করছেন গরুগুলো প্রতিটির মূল্য ১২-১৫ লাখ টাকারও বেশি।

এ প্রসঙ্গে ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক বলেন, গরুগুলো যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হলেও নিতে বিমানবন্দরে কেউ আসেনি। বাংলাদেশে ব্রাহমা জাতের গরু আমদানি নিষিদ্ধ রয়েছে। এ কারণে জব্দ করা হয়েছে। তবে আমাদের হেফাজতে গরু রাখার ব্যবস্থা না থাকায় প্রাণিসম্পদ অধিদফতরের জিম্মায় দেওয়া হচ্ছে।

গরুগুলোর কোনও দাবিদার না পাওয়া গেলে নিলামে বিক্রি করা হবে বলেও জানান মোহাম্মদ আবদুস সাদেক।

ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী রফিকুজ্জামান বলেন, গরুগুলো বিভিন্ন বয়সী। গরুগুলোকে সাময়িকভাবে সংরক্ষণের জন্য সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে রাখা হবে।

এর আগে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু আমদানির ঘোষণা দিয়ে ব্রাহমা জাতের ৩০টি গরু আমদানি করে আনা হলে সেগুলোও আটক করে কাস্টমস হাউস। খিলক্ষেতের ডেইরি সান প্রাইভেট লিমিটেড নামের একটি ফার্ম ওই গরুগুলো আমদানি করেছিলো।

রাণীশংকৈলে ২ স্কুলছাত্রীকে ধর্ষনের চেষ্টা।থানায় পৃথক মামলা 

রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দোশিয়া গ্রামে ও আবাদতাকিয়া মাদ্রাসা এলাকায় ১ হাইস্কুল ছাত্রী ও ১ মাদ্রাসা ছাত্রীকে ফুসলিয়ে ধর্ষনের চেষ্টার ঘটনা ঘটেছে।

এ দু’ঘটনার প্রেক্ষিতে মেয়ের পক্ষ থেকে রানীশংকৈল থানায় ৪ জুলাই রবিবার নারী-শিশু তৎসহ পেনাল কোডের ৩২৩ ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দোশিয়া গ্রামের আনিসুর রহমানের ৭ম শ্রেণিতে

পড়ুয়া মেয়ে খুশি আখতারের(১৩) সাথে প্রতিবেশি সূত্রে একই গ্রামের ইয়াকুব আলির বিবাহিত ও ১ সন্তানের জনক ছেলে রিপনের(৩৫) সংগে কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। গত ৩ জুলাই শনিবার সন্ধ্যা সাতটার দিকে রিপন খুশিকে ফুসলিয়ে বাড়ির পাশের পাটক্ষেতে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। খুশির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে রিপন পালিয়ে যায়।

এ নিয়ে উভয় পরিবারের মধ্যে স্থানীয়ভায়বে শালিস বৈঠক হয়।কিন্তু সমঝোতা না হওয়ায় বৈঠক ব্যর্থ হয়।

পরে থানায় খবর দেয়া হলে পুলিশ শেষরাতে ঘটনাস্থলে  এসে অভিযোগের প্রেক্ষিতে মেয়েকে থানায় হেফাজতে নিয়ে যায়। পরদিন ৪ জুলাই পুলিশ অভিযান চালিয়ে রিপনকে তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। এ নিয়ে এদিন রাতে খুশির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে ওসি( তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, মেয়ের স্বীকারোক্তি অনুযায়ী ধর্ষনের চেষ্টা মামলা নেয়া হয়েছে।মেয়েকে মেডিকেল টেস্টের জন্য জেলায় পাঠানো হয়েছে। আসামী রিপনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, একসূত্রে জানা গেছে, উপজেলার শিংপাড়া গ্রামের আব্দর রহমানের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে মাদ্রাসাছাত্রী রেবেকা আখতারকে(১৬) পূর্ব সম্পর্কের জের ধরে পীরগঞ্জ উপজেলার সাটিয়া গ্রামের মৃত রবিউল ইসলামের  ছেলে শামীম হোসেন(৩৫) ফুসলিয়ে গত ২ জুলাই শুক্রবার রাত ১০টার দিকে মোটর সাইকেলে করে আবাদতাকিয়া মাদ্রাসার পাশে একটি বাঁশঝাড়ের কাছে নিয়ে আসে। সেখানে শামীম রেবেকাকে ধর্ষনের চেষ্টা চালায়। আশপাশের লোকজন টের পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলে শামীম পালিয়ে যায়।

এ নিয়ে রেবেকার চাচা আব্দুর রাজ্জাক বাদি হয়ে গত ৪ জুলাই থানায় একটি মামলা দায়ের করেন। রেবেকাকে একইদিনে মেডিকেল টেস্টের জন্য জেলায় পাঠানো হয়। শামীমকে গ্রেফতারের চেস্টা চলছে মর্মে ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ জানান।

মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বালিয়াখোরা এলাকা থেকে এক কেজি গাঁজাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ জেলার ঘিওর থানা বালিয়াখোড়া এলাকা থেকে মোঃ রাজু খান (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব -৪ সিপিসি ৩ ।

সোমবার দুপুর ২ টা ৪৫ মিলিটে র‍্যাব-৪ মানিকগঞ্জ ক্যাম্প অপারেশন টিম, গোপন সংবাদের ভিত্তিতে, 1 কেজি গাঁজাসহ রাজু খান এই মাদকের ব্যবসায়ীকে ধরতে সক্ষম হন ।

এ বিষয়ে ঘিওর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে ।

জানা যায় রাজু খান , জামাল খানের ছেলে ।

বিষয়টি নিশ্চিত করেন, কোম্পানি কমান্ডার লেঃকমান্ডার আরিফ,সিপিসি ৩ ,মানিকগঞ্জ ।

ধামরাইয়ে আমেনা ক্লিনিক ও ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ।

মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই(ঢাকা)থেকেঃ-ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও অনিয়ন্ত্রিত গর্ভপাত করার অভিযোগে দুটি ক্লিনিক সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করা হয়েছে।

রবিবার (০৪ জুলাই) দুপুরের দিকে ধামরাই পৌর এলাকায় ৪ নং ওয়ার্ড উওরপাতা গড়ে উঠা অবৈধ আমেনা প্রাইভেট ক্লিনিক ও কালামপুর এলাকার ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

এই দুটি হাসপাতালের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা।

এসময় হাসপাতাল দুটি কে পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।এবং এসব হাসপালে চিকিৎসা নিতে আসা রোগীদের সচেতন করে সরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়।

এসময় লাইসেন্সবিহীন অস্বাস্থ্যকর পরিবেশে সেবা প্রদান এবং বিএমডিসি রেজিষ্ট্রেশন ছাড়া ডাক্তার পদবী ব্যবহার করে অবৈধ গর্ভপাত কার্যক্রম পরিচালনা এবং লাইসেন্সবিহীন ক্লিনিক স্থাপনের দায়ে মেডিকেল প্র্যাক্টিশনারের অনুপস্থিতিসহ বিভিন্ন অপরাধের দায়ে ক্লিনিকদুটিকে বন্ধের নির্দেশ দেয়া হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় ডাক্তার নার্স ছাড়া আমেনা ক্লিনিকের মালিক আমেনা নিজই ও অস্বাস্থ্যকর পরিবেশে নিজেই এই কর্যক্রম পরিচালনা করে, যার কারনে এলাকর মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে ছিলো বলে জানা যায়।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা বলেন, আমাদের কাছে অভিযোগ ছিলো এই দুটি হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্র নেই। এবং এরা অনিয়ন্ত্রিত গর্ভপাত করায়। এসব অভিযোগের ভিত্তিতে হাসপাতাল গুলোতে গিয়ে অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া যায়। পরে এ দুটি হাসপাতাল কেই পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আহমেদুল হক তিতাস, ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনসহ আরো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ধামরাইয়ে নিখোঁজের ৯ দিন পর লাশ উদ্ধার।

মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে নিখোঁজ হওয়ার ৯ দিন পরে আরিফ হোসেন (৩২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

শনিবার (৩ জুলাই) বিকালে নিখোঁজের ৯ দিন পর আরিফ হোসেনের লাশ উদ্ধার করা হয় পৌরশহরের মুন্নু কার্টুন ফ্যাক্টরীর পাশের বিল থেকে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। নিহত আরিফ হোসেন ধামরাই পৌরশহরের ছয়বাড়িয়া মহল্লার আব্দুল কাদেরের ছেলে। সে পেশায় মাটির ট্রাক চালক ছিল।

এর আগে গত ২৫ জুন শুক্রবার থেকে নিখোঁজ থাকার পর অনেক খোজাখুজির পরও তার কোন সন্ধান না পাওয়া গেলে থানায় সাধারণ ডায়েরী করা হয়।

পর নিখোঁজ হওয়ার ৯ দিন পরে তার লাশ পৌরশহরের মুন্নু কার্টুন ফ্যাক্টরীর পাশের বিল থেকে উদ্ধার করে থানা পুলিশ। ধামরাই থানার ইন্সপেক্টর তদন্ত ওয়াহিদ পারভেজ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

রাজশাহীতে তৃতীয় দিনেও কড়াকড়ি ছিল লকডাউন

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশের মত রাজশাহীতে চলছে কঠোর লকডাউন।

১ জুলাই থেকে শুরু হওয়া সরকার ঘোষিত এই লকডাউনের তৃতীয় দিনেও কড়াকড়ি ছিল রাজশাহীতে। লকডাউনের বিধিনিষেধ না মানায় রাজশাহীতে ১১৭ জনকে সাজা দেয়া হয়েছে।

রাজশাহীর জেলা নির্বাহী ম্যাজেস্ট্রেট আবু আসলাম জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে রাজশাহীতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা কাজ করছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরা রাজপথে কঠোর অবস্থানে রয়েছে। এ ছাড়াও আছে ভ্রাম্যমাণ আদালত।

তিনি জানান, পুলিশ-র‌্যাব ছাড়াও সেনাবাহিনী চার প্লাটুন, বিজিবি চার প্লাটুন ও আনসার সদস্য তিন প্লাটুন মাঠে রয়েছে। এছাড়াও নগরীতে চারটি ও জেলার প্রতিটি উপজেলায় দুইটি করে ১৮টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য।

আবু আসলাম আরও জানান, লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি না মানায় শনিবার রাজশাহীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা করে এক লাখ পাঁচ হাজার ৫৪০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এর মধ্যে রাজশাহী নগরীর ৪১ জনের ২১ হাজার ৯০০ টাকা এবং জেলার নয়টি উপজেলায় ৭৬ জনের ৮৩ হাজার ৬৪০ টাকা। দন্ডবিধি- ১৮৬০; সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ ও সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়েছে।

এর আগের দিন রাজশাহীজুড়ে ৬৬ জনকে জরিমানা করা হয় একই কারণে। তাদের কাছ থেকে ৬৭ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান তিনি।

এদিকে, করোনাভাইরাস প্রতিরোধে চলমান লকডাউন বাস্তবায়নে মাঠে নামের রাজশাহী র‌্যাবের অধিনায়ক লেঃ কর্নেল জিয়াউর রহমান তালুকদার। এ সময় তিনি লকডাউনে র‌্যাবের কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও মানুষকে সচেতন করতে সাহেববাজার জিরোপয়েন্টে প্রচার চালান।

পরে তিনি সাংবাদিকদের বলেন, করোনাভাইরাস উপলক্ষে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত চলমান লকডাউন কার্যকরের জন্য র‌্যাব-৫ এর দায়িত্বপূর্ণ পাঁচটি জেলায় নিয়মিত টহল ও চেকপোস্টের মাধ্যমে জনসমাগম প্রতিহত করা হচ্ছে।

একই সঙ্গে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করে বিধিনিষেধ ভঙ্গকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়াও অসহায় ও দরিদ্রদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে বলে জানান র‌্যাব-৫ এর প্রধান।

মানিকগঞ্জ সদর থেকে ১২ গ্রাম হেরোইন সহ চঞ্চল মোল্লাকে আটক র‍্যাব-৪

মানিকগঞ্জ সদর থেকে ১২ গ্রাম হেরোইনমানিকগঞ্জ সদর থেকে ১২ গ্রাম হেরোইন সহ চঞ্চল মোল্লাকে আটক র‍্যাব-৪।

শনিবার বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চঞ্চল মোল্লা (৩৫) নামের এক যুবককে ১২ গ্রাম হেরোইনসহ আটক করেছে র‍্যাব-৪ ।

আসামি চঞ্চল মোল্লা দক্ষিণ সেওতা এলাকার জলিল মোল্লা ছেলে ।

বিষয়টি নিশ্চিত করেন,উনূ মং সিনিয়র এএসপি সিপিসি-৩, র‍্যাব-৪ মানিকগঞ্জ ।

মাগুরার শ্রীপুরে কঠোর নিরাপত্তায় লক-ডাউন পালন

আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধি:করোনা ভাইরাস প্রার্দূভাব প্রতিরোধে সারাদেশ ব্যাপী ৭দিনের লক-ডাউনের অংশ হিসেবে মাগুরা জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপণায় গোটা জেলাতেই ৩দিন ধরে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে লক-ডাউন কর্মসূচি পালন করা হচ্ছে ।

যতদিন না, এ করোনা ভাইরাস মোকাবেলা করা সম্ভব হবে, ততদিন এ কর্মসূচি অব্যাহত থাকবে ।

আমাদের মাগুরার শ্রীপুর প্রতিনিধি আশরাফ হোসেন পল্টু’র পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত, লক-ডাউন শুরুর প্রথম দিন থেকেই মাঝে মাঝে ভারী বর্ষণ ও মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিউজা-উল-জান্নাহ এর নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের সহযোগিতায় বিভিন্ন হাট-বাজার, দোকান-পাট ও সড়কে অব্যাহতভাবে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে ।

জেলা, উপজেলা প্রশাসনের কড়া নজরদারি, সেনাবাহিনী ও পুলিশি টহলের কারণে সকল সড়কে যানবাহন চলাচল ও দোকান-পাট বন্ধ রয়েছে। সড়কে পথচারীদের আনাগোনা নেই বললেই চলে । হাট-বাজার লোকজন জনশূণ্য হয়ে পড়েছে । একই সাথে হতদরিদ্র , দুঃস্থ্য ও অসহায় মানুষের দুঃখ, দূর্দশা লাঘবে শ্রীপুুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্রতিনিয়তই লোকজনদের মাঝে পৌছে দেওয়া হচ্ছে । অপরদিকে বিধিনিষেধ উপেক্ষা করে যারা ঘরের বাইরে বের হচ্ছে, দোকান-পাট খুলে রেখে ব্যবসা করছে, অবৈধভাবে মোটরসাইকেল চালাচ্ছে, মাস্ক ব্যবহার করছে না ও নোংরা পরিবেশে প্যাথলজি পরিচালনা করছে তাদের বিরুদ্ধেও মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হচ্ছে ।

উপজেলা সদরসহ বৃহত্তর লাঙ্গলবাঁধ, খামারপাড়া, সাচিলাপুর, রাধারনগর ও নাকোলসহ বিভিন্ন হাট-বাজারে লোকজন যাতে ভীড় জমাতে না পারে সে বিষয়েও নির্বাহী ম্যাজিস্ট্র্রেটের মাধ্যমে সর্বাত্বক মনিটরিং করা হচ্ছে ।

এবিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিউজা-উল-জান্নাহ বলেন, চলমান যে করোনা মহামারি এ করোনা মহামারি প্রতিরোধ করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক লকডাউন ঘোষণা করেছেন ।

যতদিন না আমরা এ করোনা ভাইরাস মোকাবেলা করতে পারব ততদিন এ অভিযান অব্যাহত থাকবে ।

রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার সহায়তা করলেন সাবেক এমপি

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ চলমান ভয়াবহ করোনা সংক্রমন প্রতিরোধে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা প্রদানের লক্ষে শনিবার ৩ জুলাই ঠাকুরগাঁও( ৩)আসনের সাবেক জাতীয় পার্টির এমপি হাফিজউদ্দিন আহম্মেদ সৌজন্যে উপহার হিসাব ৫ টি অক্সিসিজেন সিলিন্ডার প্রদান করেছেন।

এ উপলক্ষে এদিন দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পাঃপাঃ কমকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী অফিস কক্ষে এমপি’র প্রতিনিধিরা স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষের হাতে সিলিন্ডারগুলো তুলে দেন।

এসময় উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও প্রীতম সাহা, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ওসি জাহিদ ইকবাল প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি ভারপ্রাপ্ত সভাপতি এ জেড সুলতান, সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ন সাধারণ সম্পাদব আকতারুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সদস্য ও পৌর কাউন্সিলর ইসাহাক আলীসহ স্থানীয় সাংবাদকর্মিরা।

এ ব্যাপারে টিএইএ ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন, এখন পর্যন্ত আমাদের হাসপাতালে প্রায় একশত’র মতো ডিলিন্ডার রয়েছে। তবে যে হারে রোগীর সংখ্যা বাড়ছে সেই তুলনায় আরও সিলিন্ডার মজুদ রাখা খুবই প্রয়োজন।

আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার পৃথক দুইটি গ্রামে দুই বীর মুক্তিযোদ্ধাকে শনিবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

উপজেলার বরিশাট গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিনের পিতা কাজী জিল্লুর রহমান শনিবার রাত ১টায় বার্ধক্যজনিত কারণে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭২) বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বেলা ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় নামাজে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ স্থানীয় খেলার মাঠে গার্ড অব অনার প্রদান করেন।

অপরদিকে উপজেলার হরিন্দী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও শ্রীপুর প্রেস ক্লাবের উপদেষ্টা মিঞা শাহাদত হোসেন শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বেলা ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় নামাজে জানাজা শেষে তাকে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ হরিন্দী ঈদগাহ ময়দানে গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানসহ উপজেলার মুুক্তিযোদ্ধাগণ জানাজায় অংশ নেন।

শ্রীপুরের এই দুই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড, সাইফুজ্জামান শিখর, উপাজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ, শ্রীপুর প্রেস ক্লাব গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সর্বশেষ আপডেট...