22 C
Dhaka, BD
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুরে জন্মশতবার্ষিকীতে সাভার উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

মোঃ রফিকুল ইসলাম জিলু: আজ ১৭ই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও শিশু দিবস উপলক্ষে সাভার উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় দূর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃএনামুর রহমান এম,পি, ও সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

এসময় সাভার উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের ব্যানারে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা , সাভার প্রেসক্লাব এবং বিভিন্ন সংগঠন গুলো।

উপজেলা পরিষদ চত্বরে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে কোমলমতি শিশুদের নিয়ে কেক কাটেন ডা. এনামুর রহমান এমপি ও মঞ্জুরুল আলম রাজীব। পরে উপজেলা অডিটোরিয়ামে শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ লিয়াকত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুজ্জামান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সফিউল্লাহ সুজন, আশুলিয়া ইউপি চেয়ারম্যান সাহাবউদ্দিন মাদবর, পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান, বনগাঁও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বিরুলিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, সাভার ইউপি চেয়ারম্যান মোঃ সোহেল রানা, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, যুবলীগ নেতা মাজহারুল ইসলাম, পৌর যুবলীগ নেতা আব্দুল আউয়াল মামুন, মোঃ কবির হোসেন, রাজিম ভুইয়া মিশু, আহসান উদ্দিন সোহাগ, সাভার উপজেলা উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

সাভারের আশুলিয়া এক যুবক মরদেহ উদ্ধার

বিপ্লব,সাভারঃ সাভারের আশুলিয়া রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা শাহিন (২০) নামের এক যুবক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া চৌরাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহিনের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে জানা গেছে সে ভ্যান দিয়ে নারী শিশু স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে এসেছিলেন।

পুলিশ জানায়, সড়কের পাশে মরদেহ পড়ে আছে এমন খবরের ভিত্তিতে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে নারী ও শিশু চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নারী ও শিশু স্থাস্থ্য কেন্দ্রের ডিপুটি ম্যানেজার সোহান চৌধুরী বলেন, সকালে আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলো শাহীন। আমাদের এখানে অর্থপ্যাটিক্স এর চিকিৎসা হয় না দেখে আমরা তাকে পঙ্গু হাসপাতালে রেফাট করেছিলাম ।

পরে সে ভ্যান চালকের সাথে চলে গেছে । এরপর আর বলেতে পারি না। পরে আবার হাসপাতালে তার মরদেহ নিয়ে আসা হয় ।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, আমরা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।

প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত শাহীন চিকিৎসা নিতে নারী ও শিশুতে এসেছিলেন এক ভ্যান চালকের সাথে। আমরা সেই ভ্যান চালককে সনাক্তের চেষ্টা করছি। তাকে পাওয়া গেলে সঠিক তথ্য পাওয়া যাবে।

রাণীশংকৈলে মুক্তির ৭১ নিউজের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাও)প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টারে ১৬ মার্চ সোমবার মুক্তির’৭১ অনলাইন নিউজের রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

“বলতে এসেছি স্বাধীনতার কথা”- এ শ্লোগান নিয়ে অনুষ্ঠিত ওই সম্মেলনে বিভাগের ঠাকুরগাওসহ ৮ জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও ঠাকুরগাঁও জেলা আ’লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা।
বিশেষ অতিথি ছিলেন রাণীশংকৈল উপজেলা আ’লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সইদুল হক, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক এস এম ইউসুফ আলী, রাণীশংকৈল থানার ওসি( তদন্ত) আবদুল লতিফ শেখ, আ’লীগ যুগ্ন সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, জাপা নেতা সামসুল আরেফিন ও আবু তাহের, আ’লীগ সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার বিপ্লব প্রমুখ।

পত্রিকাটির সম্পাদক শাহিদ আজিজের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাক ও দি নিউ নেশন প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সম্পাদক জোহরা আক্তার নুসরাত ও বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবিরের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক রাণীশংকৈল প্রেসক্লাব( পুরাতন) সভাপতি কুশমত আলী, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি, সাবেক সভাপতি মোবারক আলী ও সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন প্রমূখ।

অতিথিরা তাদের বক্তব্যে স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বর্তমান সরকারের সফল কর্মকান্ডের কথা তুলে ধরার আহবান
জানান। এইসাথে তারা পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে আসার জন্য সম্পাদক মোহাম্মদ শাহিদ আজিজ সবাইকে ধন্যবাদ জানান।

যশোরের শার্শায় বঙ্গবন্ধু ম্যারাথনের দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: সারা দেশের ন্যায় যশোরের শার্শায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের আয়োজনে এই ম্যারাথন দৌড় প্রতিযোগীতা শুরু হয়।

এসময় ম্যারাথন দৌড়ে স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে তিন কিলোমিটার ম্যারাথনে অংশ গ্রহন করেন। অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি,আইসিটি অফিসার আহসান হাবিব, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার,সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল,সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রেরক:
মোঃ রাসেল ইসলাম
শার্শা উপজেলা,যশোর
তাং ১৬/৩/২১

যশোরে ৪২ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে চ্যাম্পিয়ন দেশসেরা উদ্ভাবক মিজান

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২১ এর জেলা পর্যায়ের প্রতিযোগীতায় বিশেষ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছেন শার্শার কৃতি সন্তান দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান।

সোমবার(১৫মার্চ) বিকেলে যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে দুই দিনব্যাপী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৪২ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের সমাপনি অনুষ্ঠানে জেলা চ্যাম্পিয়ন হন তিনি। পুরস্কার হিসেবে পেয়েছেন কিছু প্রাইজবন্ড ও সনদপত্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী।

সুযোগ্য জেলা প্রশাসক জনাব তমিজুল ইসলাম খান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. ইকবাল কবীর জাহিদ, সরকারি এম. এম. কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল মজিদ, যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. মো: মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রাণীশংকৈলে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র‍্যালি ও আলোচনা সভা

হুমায়ুন কবির, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ”মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি “এই শ্লোগান কে সামনে রেখে ১৫ মার্চ সকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়।

এ উপলক্ষে এদিন উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় । পরে উপজেলা সভাকক্ষে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবনির্বাচিত মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী,পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন প্রমুুখ।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান,ইউপি চেয়ারম্যান এনামুল হক, এস আই আহসান হাবীবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম ।

ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে ৮ ট্রাক বিস্ফোরক আমদানি

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় ৮ ট্রাকে এক কোটি ৫৩ লাখ টাকার ১১১ মেট্রিক টন বিস্ফোরক আমদানি করেছে গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।

রোববার (১৪ মার্চ ) বিকেলে ভারতের পেট্রাপোল দিয়ে এ বিষ্ফোরক দ্রব্যের ট্রাক বেনাপোল স্থলবন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়াডে প্রবেশ করে।

এদিকে বেনাপোল বন্দর থেকে বিস্ফোরক চালানটি খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেছেন এএস ইন্টারন্যাশনাল নামে এক সিএন্ডএফ এজেন্ট। কাজপত্রের কার্যক্রম সম্পূর্ণ হলে ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে লোড দেওয়া হবে। পরে ট্রাকগুলো দিনাজপুরের নিয়ে যাওয়া হবে।

বন্দর সূত্রে জানা যায়, ১লাখ ২২ হাজার ৪৭২ ডলার মুল্যে ১১১ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য দিনাজপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড ভারত থেকে আমদানি করছে। যা বাংলাদেশি টাকায় মূল্য এক কোটি ৫৩ লাখ ২ হাজার ৫৮২ টাকা। এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর ১০ ট্রাকে ১২০ মেট্রিক টন বিষ্ফোরক আমদানি করেছিল প্রতিষ্ঠানটি।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কাজ পরিচালনার জন্য ভারতের নাগপুর থেকে এই বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে।

অপ্রতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া দ্রুত যাতে পণ্য খালাস নিতে পারেন তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাভারে বংশী নদীতে ব্রিজ থেকে লাফ দিয়ে এক ছাত্রের আত্মহত্যা

বিপ্লব,সাভারঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাভারে বংশী নদীতে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের এইচ এসসি প্রথম বর্ষের শিক্ষার্থী বিকাশ ইসলাম (২১)।

সকাল সাড়ে দশ টার দিকে বংশী নদীতে তল্লাশী চালিয়ে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি দল।

গতকাল রাত আটটার দিকে তিনি সাভারের নামাবাজার বংশী নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়েছিলেন।

পুলিশ বলছে,গতকাল রাত আটটার দিকে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় স্কুল এন্ড কলেজের এইচ এসসি প্রথম বর্ষের শিক্ষার্থী বিকাশ ইসলাম নিজের ফেসবুকে বাবা মার কাছে ক্ষমা চেয়ে আত্মহত্যার কথা উল্লেখ করে বংশী নদীর উপরে ব্রীজ থেকে পড়ে নিখোঁজ হন। পরে খবর পেয়ে সকালে ফায়ার সার্ভিসের ডুবরি দল বংশ নদীতে তল্লাশী করে সাড়ে দশটার দিকে তার লাশ উদ্ধার করে।

এদিকে নিখোঁজ শিক্ষার্থীর একজোড়া স্যান্ডেল বংশী নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থী সাভারের রেডিওকলোনী এলাকায় মোকছেদ মিয়ার বাড়িতে বাবা মার সাথে ভাড়া থাকতো সে কুষ্টিয়া জেলার আমান উল্লার ছেলে।

কিকারণে ওই শিক্ষার্থী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নদীতে পড়ে আত্মহত্যা করেছেন বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

ময়মনসিংহ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

ময়মনসিংহ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ময়মনসিংহের বিভাগীয় সাংগঠনিক কমিটির সাথে প্রবল উৎসাহ-উদ্দীপনা এবং নেতাকর্মীদের স্বতেঃস্ফুর্ত অংশগ্রহণে ১৩ মার্চ বিকাল ৪টা থেকে অনুষ্ঠিত হয় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ময়মনসিংহ মহানগরের নেতাকর্মীদের এক মতবিনিময় সভা।

ময়মনসিংহ নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে ময়মনসিংহ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে আয়োজন করা হয় এ মতবিনিময় সভা। নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি এবং সাংগঠনিক কার্যক্রম সরজমিনে দেখার উদ্দেশ্যেই বিভাগীয় সাংগঠনিক টিমের এই সফর।

ময়মনসিংহ মহানগরের সংগ্রামী আহবায়ক এবং ময়মনসিংহ আওয়ামী রাজনীতির পরিচিত মুখ আরজু শেখের দিকনির্দেশনায় যুগ্ম আহবায়ক মনির হোসেনের বলিষ্ঠ নেতৃত্বে বাধভাঙ্গা জোয়ারের মত এ মতবিনিময় সভায় যোগদান করেন মহানগর এবং জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ।

ময়মনসিংহ আওয়ামী রাজনীতির বিদগ্ধ এক মুখ আরজু শেখের অভাবনীয় আবিস্কার মনির হোসেনের নেতৃত্বে ১৩ মার্চ দুপুরেই আকুয়া চৌরঙ্গী মোড়ে সমবেত হতে থাকে দলীয় নেতাকর্মীবৃন্দ। অনিবার্য কারণ বশত বিভাগীয় টিমের পৌছাতে দেরী হওয়ার পরও ভাটা পড়েনি সমবেত নেতাকর্মীবৃন্দের আগ্রহে। ক্ষুধা-বৈরী ঝোড়ো হাওয়া উপেক্ষা করে মনির হোসেন অপেক্ষা করতে থাকে বিভাগীয় সাংগঠনিক টিমের।

অবশেষে সাংগঠনিক টিম ময়মননিসংহ এসে পৌছালে বাধভাঙ্গা জোয়ারের মত নেতাকর্মীবৃন্দ মনির হোসেনে নেতৃত্বে গান গাইতে গাইতে মুসলিম ইনস্টিটিউটে আয়োজিত এ মতবিনিময় সভায় যোগ দেন।

এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক মোঃ আরজু শেখ এবং সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসেন। মনির হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় মতবিনিময় সভা হয়ে উঠে জীবন্ত।

এই সভার উদ্বোধক ছিলেন মোঃ ইকরাকুল হক টিটু, মেয়র ময়মনসিংহ সিটি করপোরেশন ও সহ-সভাপতি, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এহতেশামুল আলম, সভাপতি, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ। প্রধান আলোচক নাসরিন আক্তার, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ও সাংগঠনিক টিম প্রধান, ময়মনসিংহ বিভাগ। প্রধান বক্তা এস. এম. সিদ্দিকী মামুন, সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিম, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুকুমার বর্মন সৌরভ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ও সদস্য, বিভাগীয় সাংগঠনিক টিম, মো আয়াতুল্লাহ, সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ও সদস্য, বিভাগীয় সাংগঠনিক টিম, ইকবাল কবির সদস্য বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ও সদস্য বিভাগীয় সাংগঠনিক টিম।

সভায় উপস্থিত সকলেই মহানগরের আহবায়ক আরজু শেখের ভূয়সী প্রশংসা এবং উনার প্রতি সাংঠনিক বিষয়ে অগাধ আস্থা জ্ঞাপন করেন। আরজু শেখের নব আবিস্কার দলীয় নেতাকর্মীদের প্রাণের নেতা মনির হোসেনের সাংগঠনিক দক্ষতার ফলে সাম্প্রতিক সময়ে প্রাণের সঞ্চার হয় ময়মনসিংহ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগে।

প্রতিটি দলীয় এবং জাতীয় প্রোগ্রামে মনির হোসেনে নেতৃত্বে বিপুল নেতাকর্মীসহ সক্রিয় অংশগ্রহণের প্রতিফলনই সকলের বক্তব্যে প্রতিফলিত হয়।

আরজু শেখের নির্দেশনায় এবং মনির হোসেনের নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা উত্তোরোত্তর বৃদ্ধি পাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

যশোরের বেনাপোলে ৪ পিচ স্বর্ণের বার সহ পাচারকারী আটক

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া গ্রাম থেকে ৪৪৩ গ্রাম ওজনের ৪ পিচ স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ আব্দুল জালিল (৩৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

রোববার (১৪ মার্চ) দুপুরে আমড়াখালী চেকপোস্টের বিজিবি স্বর্নের চালানটি আটক করে। আটক পাচারকারী ছোট আঁচড়া গ্রামের মৃত: মহরম আলীর ছেলে। উদ্ধার স্বর্ণের সিজার মুল্য ৩০ লাখ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান,গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন এক ব্যক্তি কে আটক করা হয়।

পরে তার শরীর তল্লাশি করে কোমরে বাধা অবস্থায় ৪ পিচ স্বর্নের বার পাওয়া যায়। আটক আসামীর বিরুদ্ধে বেনাপোল থানায় চোরাচালান মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ আপডেট...