22 C
Dhaka, BD
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

তালতলীতে পুকুরে মিলল সাগরের জীবিত ইলিশ

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে পুকুর সেচে পাওয়া গেল সাগরের জীবিত রুপালী ইলিশ। পুকুরে পাওয়া বড় আকৃতির এ ইলিশ মাছটির ওজন প্রায় ২ কেজি।

পুকুরে পাওয়া জীবিত ইলিশের খবর চারদিকে ছড়িয়ে পরলে ওই বাড়ীতে ভীড় জমান এলাকার শতশত মানুষ।

সোমবার (২২ মার্চ) বিকেলের দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এইচ এম কাওসার হামিদ এর পুকুরে এ মাছটি পাওয়া যায়। দৈনিক আমাদের নতুন সময়ের উপজেলা প্রতিনিধি এইচ এম কাওসার হামিদ তালতলী প্রেসক্লাবের একজন সক্রিয় সদস্য।

কাওসার হামিদ জানান, চৈত্র মাস আসায় আসপাশের খাল-বিল শুকিয়ে গেছে। পুকুরের পানিও কমে গেছে। পুকুরটি পুনঃ খননের জন্য পাম্প মেশিন দিয়ে সেচ করেন। সেচের পর পুকুরে থাকা মাছগুলো জাল দিয়ে ধরার সময় এ জীবিত রুপালী ইলিশটি ধরা পরে।

কাওসার হামিদ আরো জানান, গত বর্ষার মৌসুমে পায়রা নদীর জলোচ্ছাসে বেড়ে যাওয়া লবনাক্ত পানি ¯øুইজ গেট দিয়ে ভিতরে প্রবেশ করে এ পুকুরসহ এলাকার শতশত পুকুর ঘের তলিয়ে গিয়েছিল। হয়তবা যখন সাগরের লবনাক্ত পানির সাথে এ ইলিশ মাছটি পুকুরে আটকা পরে।

খবর পেয়ে দেখতে আসা স্থানীয়রা বলেন, এর আগে এভাবে কখনো তাজা ইলিশ দেখতে পারিনি, আজ জীবিত ইলিশ দেখে খুবই ভালো লাগলো। পুকুরের ইলিশ দেখে আমরা খুবই আনন্দিত।

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম জানান, পুকুরেও ইলিশ মাছ অনেক দিন বেঁচে থাকে। সাগরে ইলিশের যখন ডিম পাড়ার সময় হয় তখন নদীতে চলে আসে।

আর নদী থেকে তখনই খাল-বিলে ওঠে যায়। এ কারনেই হয়তোবা ইলিশটি পুকুরে আটকা পড়ে।

সাভারের হেমায়েতপুরে পুলিশের মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারাভিযান

সাভার,প্রতিনিধিঃ মাস্ক পড়ার অভ্যাস করোনামুক্ত বাংলাদেশ’ এমন প্রতিপাদ্য নিয়ে সাভারের হেমায়েতপুরে করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসাধারণের মাঝে ফ্রি মাস্ক বিতরণসহ উদ্ভুদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে পুলিশ।

সোমবার দুপুরে হেমায়েতপুর শিল্পনগরী ট্যানারি ফাঁড়ির পুলিশের আয়োজনে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে বাসযাত্রী, পথচারী ও দোকানীসহ সকল জনসাধারণের মাঝে হেমায়েতপুর শিল্পনগরী ট্যানারি ফাঁড়ির অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম (বিপিএম. পিপিএম) পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণের মধ্য দিয়ে এই উদ্বোধন করেন। এসময় সেখানে এসআই সুজন সিকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এসময় পুলিশের পক্ষ থেকে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসাধারণের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করাসহ সকলকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে ও যেকোন কাজে বাড়ির বাহিরে বের হলে অবশ্যই মুখে মাস্ক পড়ার আহবান জানানো হয়।

হেমায়েতপুর শিল্পনগরী ট্যানারি ফাঁড়ির অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম (বিপিএম. পিপিএম) বলেন, সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশেও করোনার দ্বিতীয় ঢেউ লেগেছে। তাই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পুলিশ বাহিনী সজাগ রয়েছে।

করোনা মোকাবেলায় পুলিশ যেকোন ধরণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। এরই অংশ হিসেবে হেমায়েতপুর শিল্পনগরী ট্যানারি ফাঁড়ির বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে ২ হাজার পিস মাস্ক বিতরণ করাসহ স্বাস্থ্য বিধি মেনে চলতে ও সচেতনতা বাড়াতে প্রচার প্রচারণা চালানো হচ্ছে।

রানীশংকৈলে গনহত্যা ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

হুমায়ুন কবির,রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ গনহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এদিন সকালে উপজেলা হলরুমে,উপজেলা নির্বাহী অফিসার স্টিভ কবিরের সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,ভাইস-চেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা।

এছাড়াও মুক্তিযোদ্ধা হবিবর রহমান,ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, মাহবুব আলম,সফিকুল ইসলাম মুকুল, আঃরহিম,আঃরউফ,মাধ্যমিক শিক্ষা অফিসার
আলী শাহরিয়ারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক- সামাজিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সকল প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হয়।

করোনা ভাইরাসে আক্রান্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান

সাভার প্রতিনিধিঃ প্রথমবার করোনা ভাইরাসের টিকা নেওয়ার পরেও আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

রবিবার বিকেলে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে করোনা ভাইরাসের পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেন। তিনি আরো বলেন চিকিৎসকের পরামর্শে সাভারের তালবাগ এলাকায় নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন তিনি ।

তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

রোগাক্রান্ত কুকুরদের কে ঔষধ প্রয়োগ ও খাবার বিতরণ করলো “জাগ্রত তারুণ্য-(সাভার ইউনিট)

সাভারের পল্লীবিদ্যুৎ এলাকায় ত্বকের রোগাক্রান্ত কুকুরদের ঔষধ ও খাবার দিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন – জাগ্রত তারুণ্য (সাভার ইউনিট) এবং “সেইফ মেডিসিন বাংলাদেশ”।

রবিবার সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত সংগঠনের স্বেচ্ছাসেবীরা পল্লীবিদ্যুৎ এর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এ কার্যক্রম চালায়। সংগঠনটি নিয়মিত বিভিন্ন ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে থাকে।

২০১৭ সালে বরিশালে প্রতিষ্ঠিত সংগঠন “জাগ্রত তারুণ্য” ইতোমধ্যে তাদের কার্যক্রমের জন্য বাংলাদেশ সরকার ও সিআরআই প্রদত্ত ” জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড-২০২০” অর্জন করে।

এ ব্যাপারে জাগ্রত তারুণ্য (সাভার ইউনিট) এর সাধারণ সম্পাদক-আরবাজ (রুমান) বলেন। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কিন্তু এসব অবলা প্রাণীদের কথা কেউ ভাবে না। এরা রোগাক্রান্ত হয়ে পঁচে ধু্ঁকে ধুঁকে মারা যায়। তাই এদের জন্য আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগ ।

ঝালকাঠিতে আরিফুল ইসলামের বিরুদ্ধে মেয়র প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :ঝালকাঠি পৌরসভা নির্বাচনে রিটানিং কর্মকর্তার দায়িত্বরত অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আরিফুল ইসলামের বিরুদ্ধে মেয়র প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই নিয়ে নাটকীয়তা, অনিয়ম ও নৌকা বিরোধী প্রার্থীর পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।

নৌকা বিরোধী মেয়র প্রার্থী মোঃ আফজাল হোসেনের হলফনামায় তথ্য গোপন ও সম্পদের হিসাবে গড়িমিলের সুনিদৃষ্ট লিখিত অভিযোগ সত্বেও কোন শুনানী বা যাচাই-বাছাই না করেই তড়িগড়ি আফজাল হোসেনের প্রার্থীতা বৈধ ঘোষনা করেছে বলে অভিযোগে পাওয়া গেছে।

পৌর নির্বাচনে নৌকা মার্কার মেওর প্রার্থীর মোঃ আলহাজ্ব লিয়াকত আলী তালুকদারের প্রধান নির্বাচন পরিচালনাকারী জেলা আ’লীগের কোষাধ্যক্ষ মুঃ মনিরুল ইসলাম তালুকদার ও তাদের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এড. মোস্তাফিজুর রহমান মনু সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত অভিযোগ ও আইনজীবীরা জানায়, নির্বাচনী তফশিল অনুযায়ী ১৯/০৩/২০২১ইং তারিখ শুক্রবার সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় নির্ধারিত থাকলেও ঝালকাঠি পৌরসভা নির্বাচনের রিটানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আরিফুল ইসলাম নানাভাবে সময় ক্ষেপন করেন।

এক পর্যায়ে বিকাল সাড়ে ৩টায় তিনি কার্যালয়ে আসলে তিনি নৌকা মার্কার মেওর প্রার্থী মোঃ আলহাজ্ব লিয়াকত আলী তালুকদারের লিখিত আপত্তির বিষয়ে তিনি নিজেস্ব ভাবে তদন্ত করেছেন উল্লেখ করেই প্রতিদ্বন্দি আফজাল হোসেনের প্রার্থীতা বৈধ ঘোষনা করেন।

এসময় রিটানিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত নৌকা মার্কার প্রার্থীর পক্ষে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্ধ, জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি এড. আঃ মন্নান রসুল ও সাধারন সম্পাদক এড. মোস্তাফিজুর রহমান মনুসহ সকল আইনজীবীগন পক্ষপাতিত্বের ঘটনা চ্যালেঞ্জ করে প্রতিবাদ জানায়।

তারা জানান, ২০২০-২০২১ অর্থবছরে আয়কর বিবরনের সাথে মেয়র প্রার্থী মোঃ আফজাল হোসেনের হলফনামায় উল্লেখিত নগদ অর্থ, স্বর্নালংকার, স্থাবর সম্পত্তির তথ্যে গড়মিল ও কমিয়ে উল্লেখ করার সুনিদৃষ্ট অভিযোগ তুলে ধরলে রিটানিং কর্মকর্তা আমলে নেয়নি

এ বিষয়ে তাদের পক্ষ থেকে জেলা নির্বাচনী ট্রাইব্যুনালে আপিল ও রিটানিং কর্মকর্তার অনিয়মের বিষয়ে নির্বাচন কমিশনে অবহিত করবেন বলে জানান তিনি ।

এ ব্যাপারে মোঃ আরিফুল ইসলামের কাছে জানতে চাইলে বলেন, এটা অফিসিয়াল বিষয় তাই মিডিয়ায় বলা যাবেনা। আপনারা জানাতে চাইলে অফিসে আসেন।

বেনাপোল থানা পুলিশের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বেনাপোল পোর্ট থানা পুলিশের উদ্যোগে সাধারণ জনগণের মধ্যে আবারোও মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার বেনাপোল পোর্ট থানা পুলিশের আয়োজনে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে মাস্ক ও লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ওসি মামুন খান। বেনাপোল পোর্ট থানা পুলিশের ৬টি বিটেও একযোগে চলছে মাস্ক ও লিফলেট বিতরণ। পাসপোর্ট যাত্রী,ইজিবাইক চালক,দোকানদার ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বেনাপোল থানার ওসি মামুন খান বলেন, আবারও করোনা মহামারির প্রকোপ বৃদ্ধি পেয়েছে যার জন্য আমরা এই কোভিড থেকে মানুষকে নিরাপদে রাখার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষথেকে মাস্ক ও লিফলেট বিতরণ করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার, বেনাপোল পোর্ট থানা কমিটি’র সভাপতি এনামুল হক মুকুল, বাজার কমিটি’র সাধারন সম্পাদক বজলুর রহমান,এসআই মাসুম বিল্লাহ,এসআই রোকনুজ্জামান,জুলফিকার আলী মন্টু প্রমুখ।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাঠে আরএমপি কমিশনার

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ করোনার প্রকোপ বারতে শুরু করেছে আবার।সবাইকে সচেতন থাকতে বলছে বারবার প্রধানমন্ত্রী।রাজশাহীতে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার মাঠে নামলেন আরএমপি কমিশনার নিজেই।

রবিবার সকালে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও জনসচেতনতায় মাঠে নেমেছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক।

তিনি শহরের প্রাণকেন্দ্র জিরোপয়েন্টে থেকে শুরু করে গুরুত্বপূর্ণস্থানে জনসচেতনতা সৃষ্টি ও সাধারণ মানুষের মাঝে মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরন করেন তিনি।

এছাড়াও তিনি দোকান-পাট, মার্কেট ও শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম,উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া বিভাগ) মোঃ সাজিদ হোসেন,আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম রূহুল কুদ্দুসসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এদিকে, আরএমপির পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক তিনি দায়িত্ব নেওয়ার পর করোনা সচেতনাতার পাশাপাশি সন্ত্রাস, মাদক, কিশোর গ্যং ছিনতাই দমনে বিশেষ কাজ করায় ইতোমধ্যে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আরএমপির সকল পুলিশ সদস্যবৃন্দ দিনরাত সমানতালে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানাবিধ কার্যক্রম করে চলেছেন।

একইসাথে বিগত দিনে ঘরবন্দি কর্মহীন, গরীব অসহায় মানুষের বাড়ি বাড়ি খাবার বিতরণ করেন আরএমপির পুলিশ সদস্যরা।

সাভারে ট্রাকের ধাক্কায় সাভার সরকারী বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রায়হান নিহত

বিপ্লব,সাভারঃ সাভারে ট্রাকের ধাক্কায় সাভার সরকারী বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রায়হান মিয়া (২৫) নিহত হয়েছে।

শনিবার গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পাকিজা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান মিয়া কোর্টবাড়ি এলাকার রতন মোল্ল্যার ছেলে।

পুলিশ বলছে,গভীর রাতে সাভার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রায়হান মিয়া মোটরসাইকেল করে সাভারে যাচ্ছিলেন পরে তার মোটরসাইকেলটি পাকিজা এলাকায় পৌছলে পিছন থেকে আসা দ্রত গতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এসময় স্থানীয়রা তাকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

এবিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খাঁন বলেন,ঘাতক ট্রাককে আটক করার চেষ্টা চলছে।

বেনাপোল বন্দরে নিরাপত্তার জন্য সিসি টিভি স্থাপন এর শুভ উদ্বোধন

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তা ব্যবস্থার জন্য সিসিটিভি ও গেইটপাস সিস্টেম স্থাপন এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ১১টার সময় বেনাপোল স্থলবন্দরের ১নম্বর গেট সংলগ্নে বন্দরের নিরাপত্তার জন্য ফিতা কেটে সিসি টিভি ও গেইটপাস সিস্টেমের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় সচিব মেজবাহ্ উদ্দিন চৌধুরী।

বন্দরটির নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের জন্য উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় বাংলাদেশ রিজুনাল ক্যান্টিভিটি প্রজেক্ট অন প্রকল্পের আওতায় ১৩ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে বেনাপোল বন্দরের বিভিন্ন স্থানে ৩৭৫ টি সিসি টিভি ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতি স্থাপন করা হবে।

উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি স্থলবন্দরের বিভিন্ন শেড,ইয়ার্ড,আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল,ইমিগ্র্রেশন,কাস্টমস চেকপোস্ট পরিদর্শন করেন। পরে বেনাপোল স্থলবন্দরের সভা কক্ষে বন্দরের বিভিন্ন বিষয় নিয়ে বন্দর ব্যবহারকারীদের সাথে মতবিনিময় সভা করেন। এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ স্থলবন্দর চেয়ারম্যান কেএম তারিকুল ইসলাম, প্রকল্প পরিচালক যুগ্ম সচিব সরোয়ার আলম। এসময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস কমিশনা আজিজুর রহমান, উপজেলা নির্বাহী মীর আলিফ রেজা,শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশসনের সভাপতি মফিজুর রহমান সজন,নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান,বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান,ইমিগ্রেশন ওসি আহসান হাবিবসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও স্থানীয় সাংবাদিকরা।

বাংলাদেশ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, বেনাপোল বন্দর দেশের সব থেকে বড় স্থল বন্দর। এই বন্দরের উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার সকল সময় কাজ করছে। এই বন্দরের নিরাপত্তার জন্য ৩৭৫টি উন্নত মানের সিসি টিভি ক্যামেরা সহ অটোমেটিক এন্ট্রি সিস্টেম চালু করা হয়েছে।

এই প্রকল্পটি জুন মাসের মধ্যে আমাদের কাজ সম্পুর্ণ হবে।

সর্বশেষ আপডেট...