21 C
Dhaka, BD
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

মুন্সিগঞ্জ জেলার, শেখরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে – মীর আশরাফ হোসেন রাজাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় জনগণ ।

মাহাবুব মুন্সিগঞ্জঃ মুন্সিগঞ্জ জেলাধীন শেখরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মীর নান্নু মিয়ার ছেলে এবং সাবেক চেয়ারম্যান মরহুম মীর আমজাদ হোসেন এর ছোট ভাই মীর আশরাফ হোসেন রাজা বরাবরইে এলাকার গরীব অসহায় ও খেটে খাওয়া মানুষের প্রিয় ব্যাক্তিতে পরিনত হয়ে উঠেছেন।

এলাকাবাসীর প্রাণের মানুষ মীর আশরাফ হোসেন রাজাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসাবে পাওয়ার জন্য মীর আশরাফ হোসেন রাজাকে নিয়ে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে।

মীর আশরাফ হোসেন রাজা সকল ধর্ম বর্ণের মানুষের কাছে অত্যন্ত প্রিয় ব্যাক্তিত্ব হওয়ার কারনে জনগণ চাচ্ছেন তিনি চেয়ারম্যান হয়ে সুখে দুংখে তাদের পাশে থাকবেন এমটাই জানালেন এলাকাবাসী।

তিনি প্রতিনিয়ত অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের খোঁজ খবর নিচ্ছেন।

মীর আশরাফ হোসেন রাজা মুজিবসেনা ঐক্যলীগ এর মুন্সিগঞ্জ জেলার প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় পরিবেশ ও মানবাধিকার সোসাইটির মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সদস্য ,শেখেরনগর ইউনিয়ন আওয়ামী লীগ।

স্থানীয় গণমানুষের সাথে কথা বলে জানা যায় তিনি অত্যন্ত বড় মনের মানুষ এবং সৎ, সাহসী ও নির্ভিক । তার মত মানুষ যদি চেয়ারম্যান হয় এলাকার উন্নয়ন তরান্বিত হবে।মীর আশরাফ হোসেন রাজা বলেন আমার বাবা ও আমার ভাই চেয়ারম্যান ছিলেন।তাদের ভালবাসা আজও যেন জনগণের মাঝে বিরাজ করছে।জনগণের সেবাই আমাদের উদ্দেশ।আমার বাবা ও আমার ভাইয়ের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে চাই।এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ডিজিটাল উন্নয়ন ইউনিয়ন পরিষদের গড়তে আমার এই মহত্ব উদ্দেশ। আমাদের পরিবারের প্রতি জনগণের ভালবাসা অবিরম।

আমার বিশ্বাস দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে বিপুল ভোটে জয়লাভ করব।এবং তিনি মুন্সিগঞ্জ জেলাধীন শেখরনগর ইউনিয়ন পরিষদের সকল জনগণের উদ্দেশ করে বলছেন যদি আপনারা আমাকে যোগ্য বলে মনে করেন ,তাহলে আমি আপনাদের সকলের কাছে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া কামনা করছি।

জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ১৩ জন রিমান্ডে

জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় করা মামলায় ছাত্রদলের ১৩ নেতাকর্মীকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১ মার্চ) সকালে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর (এসিএমএম) আসাদুজ্জামান নূর তাদের প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেয়া আসামিরা হলেন- মঞ্জুরুল আলম, আতাউর রহমান, মাসুদ রানা, শফিকুল ইসলাম, শাহিরাজ, আহসান হাবিব ভূঁইয়া রাজু, কবির হোসেন, মনোয়ার ইসলাম, আরিফুল হক, আনিচুর রহমান, খন্দকার অনিক, আবু হায়াত মো. জুলফিকার, আতিফ মোর্শেদ ও রমজান।

এর আগে প্রেস ক্লাবের সামনে পুলিশকে হত্যাচেষ্টা, হামলা ও ভাংচুরের অভিযোগ এনে বিএনপির ৪৭ নেতাকর্মীর নামে একটি মামলা দায়ের করে পুলিশ। সেখানে ১২ ছাত্রদল নেতাকর্মীকে গ্রেফতার দেখানো হয়।

সোমবার (১ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার (২৮ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় এই মামলাটি করেন। এ মামলায় অজ্ঞাতনামা আরও আড়াইশ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু ও জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে রোববার (২৮ ফেব্রুয়ারি) ছাত্রদল নেতাকর্মীরা বিনা অনুমতিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করার চেষ্টা করে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের থামানো ও রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করে।প্রেস ক্লাবের ভেতরে ঢুকে অবস্থান নেন ছাত্রদল নেতাকর্মীরা। তারা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে। এরপর পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। প্রেসক্লাবের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে যোগ দিতে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সাথে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল ছুঁড়তে থাকেন ছাত্রদল কর্মীরা। পুলিশ রাবার বুলেট টিয়ারশেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

পূর্ব ঘোষিত ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপি মহাসচিবের। এ লক্ষ্যে ছাত্রদলসহ বিএনপি নেতাকর্মীরা সকাল থেকেই জড়ো হতে থাকেন প্রেসক্লাব এলাকায়। কিন্তু পূর্বানুমতি না থাকার কথা বলে প্রেসক্লাবের বাইরে অবস্থা নেয় বিপুল সংখ্যক পুলিশ। আর ছাত্রদল নেতাকর্মীরা অবস্থান নেয় প্রেসক্লাবের ভেতরে। পুলিশের দাবি, প্রেসক্লাবের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়লে সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনায় পুলিশ, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মাহমুদ জুয়েলসহ ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

শাহবাগ থানার পুলিশ কর্মকর্তা আবুল বাশার বলেন, সংঘর্ষে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছোড়ে পুলিশ।

রাণীশংকৈলে জাতীয় বীমা দিবসে র‍্যালি ও অলোচনা

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ”বঙ্গবন্ধুর অঙ্গীকার,বীমা হোক সবার জাতীয় বীমা দিবস সফল হোক সফল হোক” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ১ মার্চ সারা দেশের ন্যায় দ্বিতীয় জাতীয় বীমা দিবস পালিত হয়।

ডেলটা লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স ,এগ্রোসিভ লাইফ ইন্সুরেন্স, প্রগতি লাইফ ইন্সুরেন্স ,সহ উপজেলায় কর্মরত বিভিন্ন বিমা একত্রিত হয়ে এদিন সকাল ১১ টায় বন্দর চোরাস্তা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ করে ।

পরে উপজেলা কনফারেন্স কক্ষে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির”র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন,উপজেলা শাখার প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ইনচার্জ এডি এস আঃ শামীম সরকার , ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ডেপুটি ম্যানেজার নির্মল চন্দ্র রায় প্রমুখ ।

আরো উপস্থিত ছিলেন গণগামী ডিভিশনের সিনিয়র ম্যানেজার আঃ খালেক, লোকবীমা ডিভিশন মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ব্যাচ ম্যানেজার মামুনুর রশিদ, ডেন্টালাইফ ইন্সুরেন্স ইউনিট ম্যানেজার মশিউর রহমান, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স উর্দ্ধতন কর্মকর্তা হুসনেয়ারা বেগম, প্রগতি লাইফ ইন্সুরেন্সের শামীম সরকার, প্রগতি লাইফ ইন্সুরেন্সর ম্যানেজার আবু সাঈদ এবং গ্রামীন বীমার নাসিমা হক ।

এছাড়াও বিভিন্ন বীমার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে গুলি, নিহতের ৭

মিয়ানমারে অব্যাহত সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ। এতে একই দিনে দেশজুড়ে এ পর্যন্ত পাঁচ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যম, একজন চিকিৎসক ও একজন রাজনীতিবিদ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারের রাজনীতিবিদ কিয়া মিন হিটেক বার্তা সংস্থা রয়টার্সকে জানান, দাউই শহরের বিক্ষোভে গুলি চালিয়ে পুলিশ প্রথম একজনকে হত্যা করেছে। এরপর আরও দুইজনকে গুলি করে মেরেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। একইসঙ্গে স্থানীয় সংবাদমাধ্যমও জানিয়েছে, দাউই শহরে পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছেন। একইসঙ্গে ১২ জনের বেশি আহত হয়েছেন।

দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনেও গুলি চালিয়েছে পুলিশ। এতে এক আন্দোলনকারীর বুকে গুলি লেগেছে। মুহূর্তেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

ইয়াঙ্গুনের মূল শহরে স্টান গ্রেনেড দিয়ে শিক্ষকদের একটি বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় এক নারী মারা গেছেন। যদিও তার মৃত্যুর কারণ নির্দিষ্ট করে এখনও জানা যায়নি। ওই নারীর মেয়ে এবং এক সহকর্মী এ তথ্য জানিয়েছেন। এছাড়া মধ্যাঞ্চলীয় শহর বাগোতে পুলিশের গুলিতে অন্তত দুই জন নিহত হয়েছেন বলে একটি দাতব্য সংস্থা জানিয়েছে।

এদিকে রয়টার্স জানিয়েছে, দেশজুড়ে বিক্ষোভে গুলি চালানো ও হতাহতদের ব্যাপারে পুলিশ বা ক্ষমতাসীন সামরিক কাউন্সিলের মুখপাত্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ১ ফেব্রুয়ারি দেশটির নির্বাচিত নেত্রী অং সান সু চিসহ শীর্ষস্থানীয় সরকারি নেতাদের ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনীর রাষ্ট্র ক্ষমতা দখলের পর থেকে বিক্ষোভের মুখে মিয়ানমার। সু চির মুক্তি ও প্রায় অচলাবস্থা বিরাজ করছে দেশটিতে।

বিএনপি ইউপি নির্বাচনে, অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল

আগামীতে আর কোনো ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘বর্তমান অনির্বাচিত সরকারের অ্যাজেন্ডা বাস্তবায়ন করাই এই নির্বাচন কমিশনের কাজ। আমরা মনে করেছিলাম যে স্থানীয় সরকার নির্বাচনে এখানে অন্তত সরকার একটা সুষ্ঠুভাবে নির্বাচন করার ব্যবস্থা করবে, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার ব্যবস্থা গ্রহণ করবে।’ আগামীতে সব নির্বাচনই বর্জন করবেন কি না? এমন প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, এ বিষয়ে স্ট্যাডিং কমিটির সিদ্ধান্ত হলে তা জানানো হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনগুলোতে এটা প্রমাণিত হয়েছে যে, এই নির্বাচন কমিশন কোনো নির্বাচনই নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করবার যোগ্য নয়। বর্তমান সরকারের এজেন্ডা বাস্তবায়ন করাই এই নির্বাচন কমিশনের কাজ বলেও সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদসহ পৌরসভা-উপজেলা পরিষদের নির্বাচনে যা হয়ে্ছে- এত ফ্রাসট্রেটিং যে আগামীতে ইউনিয়ন পরিষদের অনুষ্ঠিতব্য নির্বাচনগুলোতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা দলীয়ভাবে।’

ফখরুল অভিযোগ করে বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই চরম প্রতিকূল অবস্থায় স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিল। সাম্প্রতিক অনু্ষ্ঠিত নির্বাচনগুলোতে এটা প্রমাণিত হয়েছে যে এই নির্বাচন কমিশন কোনো নির্বাচনই নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করবার যোগ্য নয়।’

তিনি অভিযোগ করে আরও বলেন, ‘এখন পর্যন্ত আমাদের পার্টি সিদ্ধান্ত নিয়েছে, ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমরা আর দলগতভাবে যাচ্ছি না। ইন রেসপেক্ট প্রিভিয়াস অব দি ইলেকশন লোকাল গভর্নমেন্ট ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদে আমাদের দলের কাউকে মনোনয়ন আর দিচ্ছি না।’

মির্জা ফখরুল বলেন, জাতীয় প্রেস ক্লাবে আজকে ছাত্রদলের সমাবেশে পুলিশ ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে। ডিজিটাল আইনের মাধ্যমে সরকার মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে। অবিলম্বে এ আইন বাতিল করতে হবে। এছাড়া লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি।

সিংগাইর পৌর নির্বাচনে নারী ভোটারের উপস্থিতি ছিলো চোখে পরার মতো

বিপ্লব,সিংগাইর থেকেঃ মনিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনে রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে দেখা গেছে, মোট এক হাজার ৮৪৭ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ২০০ ভোট। প্রিজাইডিং অফিসার মেহেদি হাসান এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে, পাশের ভোটকেন্দ্র সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুর রাজ্জাক মোল্লা জানান, ভোট কেন্দ্রটিতে শুধু নারী ভোটাররা ভোট দিচ্ছেন। মোট এক হাজার ৯৫২ ভোটের মধ্যে সকাল ১০টা নাগাদ ২০৪টি ভোট পড়েছে

প্রিজাইডিং কর্মকর্তা জানান, মেয়র পদে সবার পোলিং এজেন্ট রয়েছে। নারী ও পুরুষ ভোটারের বিশাল লা্ইননারী ও পুরুষ ভোটারের বিশাল লা্ইন , বেলা ১১টার দিকে ৫ নম্বর গোলড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী পুরুষের বিশাল লাইন। আইনশৃঙ্খলা বাহিনীর ছিল সরব। কেন্দ্রটির দায়িত্বরত প্রিজাইডিং অফিসার বিপ্লব চাকী জানান, এই কেন্দ্রে মোট পুরুষ ভোটার এক হাজার ১৮৪ ও নারী ভোটার এক হাজার ২৮৭ জন। এর মধ্যে সাড়ে তিনশ’ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ৭টি বুথের মধ্যে মেয়র পদে নৌকা প্রতীকের ৭ জন ও ধানের শীষ প্রতীকের ৫ জন পোলিং এজেন্ট রয়েছে।

তবে ভোটগ্রহণে ধীরগতির কারণে সময় বেশি ও লাইনও লম্বা হচ্ছে বলে ভোটারদের অভিযোগ। কেন্দ্রটিতে দেখা গেছে, নারী ভোটারদের উপস্থিতি অপেক্ষাকৃত বেশি। কেন্দ্রে দায়িত্বরত র‌্যাব-৪ মানিকগঞ্জ আঞ্চলিক কমান্ডার সিনিয়র এএসপি অনুমং জানান, ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে।

রাণীশংকৈলে ভিজিডি কার্ডের চুড়ান্ত তালিকায় অনিয়মের অভিযোগ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওযে়র রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নে দুস্থ ও অসহায় মহিলাদের নাম না দিযে় ভিজিডি কার্ডের চুড়ান্ত তালিকা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

এ নিয়ে ২৮ ফেব্রুয়ারি রবিবার ভ‚ক্তভোগি আলেয়া বেগম ইউএনও বরাবরে লিখিত অভিযোগ করেছেন।সরেজমিনে গিয়ে জানা গেছে, সরকারি নীতিমালার তোয়াক্কা না করে ইউনিয়ন পরিষদের যাচাই বাছাই কমিটি ভিজিডি কার্ড স্বজনপ্রীতি ও অর্থের বিনিমযে় চ‚ড়ান্ত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে । বলিদ্বারা হঠাৎপাড়া গ্রামের ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যান জমিরুলের ইশারাতেই ইউপি সদস্য আলমগীরসহ অনেকেই ভিজিডি কার্ড দেওয়ার নামে টাকা হাতিয়েছে। হঠাৎপাড়া গ্রামের এক পুত্রবধু কাঞ্চন আক্তার কে শ্বশুরের স্ত্রী হিসেবে ভিজিডির চুড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করার তথ্য পাওয়া গেছে। ঐ গ্রামের মেঘমালা ও কাঞ্চন আক্তার টাকা পয়সা নেওয়ার অভিযোগ করেন। বগুড়া পাড়ার অহেদ‚র রহমানের স্ত্রী রুবি খাতুনের”র তালিকায় নাম দেখে বলেন আমরা ভিজিডির ব্যাপারে কিছুই জানিনা। অহেদুর রহমান ও তার স্ত্রী জানান সংশ্লিষ্ট ইউপি পরিষদ সদস্য আলমগীর তাদের ভোটার আইডি কার্ড করোনা কালে আর্থিক সহযোগিতা করার নামে নিয়ে গিয়েছিল। কিন্তু তাঁরা সে সমযে় কোন রকমের সহযোগিতা পাননি ।

তাঁরা ধারণা করেন উক্ত কার্ডটিকে ব্যবহার করে ভিজিডি তালিকার কাজে লাগিয়ে সদস্য আলমগীর নিজে আত্মসাতের জন্য নাম দিযে়ছেন । এ বিষযে় আলমগীরের সাথে ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এছাড়াও দেখা গেছে যাদের বাডি়-ঘর আধা পাকা ও জায়গা জমি ২ বিঘা থেকে ৯ বিঘা পর্যন্ত রযে়ছে তাঁদের নামও চ‚ড়ান্ত তালিকায় রযে়ছে । সাত ঘরিয়া সন্ধ্যারই গ্রামের নজিবুলের স্ত্রী সুরাইয়া বেগমের চাষ যোগ্য ২ বিঘা জমি ও আধা পাকা ঘর, জওগাঁও গ্রামের আজিমুল হকের স্ত্রী সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আক্তারা বানু জমির পরিমান প্রায় ৩ একর, বাড়ি আধা পাকা, বাসেদ আলীর স্ত্রী আনজু বেগম জমির পরিমান প্রায় ২ একর বাড়ি আধা পাকা, ফেলকুর স্ত্রী আকলেমা খাতুন জমির পরিমান প্রায় দেড় একর বাড়ি আধা পাকা থাকা সত্বেও তারের নাম চুড়ান্ত তালিকায় দেখা যায় ।

একই ভাবে জওগাঁও গ্রামে চেয়ারম্যান জমিরুলের নিজ স্বজনদের মাঝে ভিজিডি কার্ডের বেশির ভাগ তালিকায় নাম পাওয়া গেছে। পুরো ইউনিয়নের মধ্যে শুধুমাত্র জওগাঁও গ্রামেই চ‚ড়ান্ত তালিকায় ৫০ জনের নাম রয়েছে। একই ভাবে রামপুর বাজারের মুরগি ব্যবসায়ী জয়নুল আবেদিনের স্ত্রী মাসুদা পারভীনের প্রায় ৩ বিঘা জমি রযে়েেছ। একই গ্রামের বিউটি আক্তারের প্রায় ৪ বিঘা জমি ও পাকা ঘর রযে়ছে। সরকারি নীতি মালার তোয়াক্কা না করে চেয়ারম্যান জমিরুল ও সদস্যরা নিজেদের মধ্যে ভাগাভাগি ও বিএনপি দলীয় লোকদের সুবিধা দিয়ে তালিকা করেছেন বলেও ইউনিয়ন জুডে় অভিযোগ উঠেছে। সরকারি নীতিমালা অনুযায়ি, ম‚লত দ‚স্থ, বিধবা, তালাকপ্রাপ্ত ও স্বামী পরিত্যক্তা নারীরাই হবেন ভিজিডি’র উপকারভোগী। নীতিমালায় আরো
উলে­খ আছে যে, প্রকৃত অর্থে ভ‚মিহীন ,বসত ভিটা নেই, বা চাষ যোগ্য ১৫ শতাংশের বেশি জমি নেই তারাই ভিজিডি কার্ড পাবেন ।

এ বিষয়ে নন্দুয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু সুলতান বলেন, ইউপি চেয়ারম্যান জমিরুল বিভিন্ন কৌশলে টাকা পয়সার বিনিমযে় ভিজিডি তালিকা প্রণয়ন করেছেন এ কথা আমি জোর দিয়ে বলতে পারি। এ বিষযে় মুঠো ফোনে চেয়ারম্যান জমিরুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।

এ ব্যাপারে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, ইতোমধ্যে আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।

হুমায়ুন কবির
রাণীশংকৈল, ঠাকুরগাও
০১৭১০০১৯৩১১

আরটিজেএ’র সভাপতি শ্যামল, সম্পাদক জনি

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ উৎসবমুখর পরিবেশে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয় চলে দুপুর ২টা পর্যন্ত। নগরীর বরেন্দ্র কলেজে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম ফলাফল ঘোষণা করেন ।

সভাপতি পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় মোহনা টেলিভিশনের রিপোর্টার মেহেদী হাসান শ্যামল বিজয়ী হয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার মাইনুল হাসান জনি।

সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন আরটিভি সাংবাদিক আমির ফয়সাল, যুগ্মসাধারণ সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন একাত্তার টিভি ক্যামেরাম্যান মেহেদী হাসান , অর্থ সম্পাদক পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্ব›িদ্বতায় মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাম্যান মাহফুজুর রহমান রুবেল এবং নির্বাহী সদস্য পদে দ্বিপ্তটিভির রফিকুল ইসলাম ও গাজিটিভির রবিউল ইসলাম খোকন বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য যে, এই নির্বাচনে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের মোট ৪০ জন ভোটার ছিলেন আর ভোট দেন ৩৮ জন। নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন সাধারণ সম্পাদক পদে ৪ জন, সহ-সভাপতি পদে ২ জন, যুগ্মসাধারণ সাধারণ সম্পাদক পদে ২ জন এবং নির্বাহী সদস্য হিসেবে ৩জন প্রতিদ্ব›িদ্বতা করছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, নির্বাচন কমিশনার হিসেবে দৈনিক সোনারদেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত ও দৈনিক প্রথম আলোর সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ দায়িত্ব পালন করেন । আর নির্বাচনের সকল প্রকার সাচিবিক দায়িত্ব পালন করেছেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক শ ম সাজু।

কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠ থেকে কচুয়া বাজার পর্যন্ত ৫ কিলোমিটার এ বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত

সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠ থেকে কচুয়া বাজার পর্যন্ত ৫ কিলোমিটার এ বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২৭/০২/২০২১ইং তারিখ শনিবার সকালে কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠ থেকে কচুয়া বাজার পর্যন্ত ৫ কিলোমিটার এ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ৭ পদাতিক ডিভিশন ও ঝালকাঠি জেলা প্রশাসক এর আয়োজন করে।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠে ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ৭ পদাতিক ডিভিশনের মেজর মো. শাহেদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদু সিকদার, কাঠালিয়া থানাট অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, শৌলজালিয়া ইউপি চেয়রম্যান মাহমুদ হোসেন রিপন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, উপজেলা কৃষি অফিসার মো. শহিদুল ইসলাম, উপজেলা আইসিটি বিষয়ক কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, জেলা পরিষদ সদস্য মো. আমিরুল ইসলাম লিটন সিকদার ও মো. শাখাওয়াত হোসেন অপু উপস্থিত এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় মো. কামরুজ্জামান প্রথম, মো. রায়হান দ্বিতীয় ও সজল তৃতীয় স্থান অর্জন করেন। পরে কচুয়া বাজারে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিজয়ীদের মাঝে উপজেলা পর্যায়ে বিতরণ পুরুষ্কার করা হয়।

এ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণপ অনুষ্ঠিত হয়।

সড়ক দূর্ঘটনায় আহত বেনাপোলের এতিম লিটনকে বাঁচাতে দেশবাসীর কাছে সাহায্যের আবেদন

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন মহিলা মাদ্রাসা এলাকার মৃত: নুর ইসলাম এর ছেলে লিটন হোসেন(৩০)। দরিদ্র্য পরিবারে জন্ম তার। আহত লিটন ছোট বেলায় পিতা-মাতাকে হারিয়েছেন।

গত ২৩ শে ফেব্রুয়ারি মানিকগঞ্জ এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বেনাপোলের এতিম ছেলে লিটন গুরুত্বর আহত হয়। বর্তমানে সে ঢাকা মক্কা মদিনা প্রাইভেট ক্লিনিকে ভর্তী আছে। তার দুই পা কেটে বাদ দিতে হবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এতিম লিটনের ৭ বছরের একটি বাচ্চা আছে। দ্রুত অপারেশন করতে হবে।

এজন্য প্রায় ৫ থেকে ৭ লক্ষ টাকার দরকার। কিন্তু দারিদ্র্যতার কারণে এ টাকা ব্যয় করে এতিম লিটনকে অপারেশন কারনোর মত কেউ নেই তার।

এতিম লিটনকে বাঁচাতে সরকার সহ দেশবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার স্ত্রী ও এলাকাবাসী।

সর্বশেষ আপডেট...