22 C
Dhaka, BD
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

সৈয়দ আবুল মকসুদ আর নেই

নিজস্ব প্রতিবেদকঃ লেখক, গবেষক, কলামিস্ট, সৈয়দ আবুল মকসুদ মারা গেছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সংবাদমাধ্যমকে মরহুমের ছেলে সৈয়দ নাসিফ মকসুদ জানান,বিকালে বাবা হঠাৎ করে শ্বাসকষ্টে ভুগলে আমরা তক্ষুনি তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসি। একটু আগে তিনি মারা যান।

সৈয়দ আবুল মকসুদ বাংলাদেশের রাজনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে নানা বই ও প্রবন্ধ লিখেছেন। বিখ্যাত সাহিত্যিক ও রাজনীতিবিদদের জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন। পাশাপাশি কাব্যচর্চাও করেছেন। তার রচিত বইয়ের সংখ্যা চল্লিশের ওপর। বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি ১৯৯৫ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

সৈয়দ আবুল মকসুদ সাহিত্যিক হিসেবেও খ্যাতিমান ছিলেন। ১৯৮১ সালে তার কবিতার বই বিকেলবেলা প্রকাশিত হয়। ১৯৮৭ সালে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ দারা শিকোহ ও অন্যান্য কবিতা প্রকাশিত হয়। মানবাধিকার, পরিবেশ, সমাজ ও প্রেম নিয়ে তিনি কবিতা লিখেছেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু, সৈয়দ ওয়ালীউল্লাহ, মোহনদাস করমচাঁদ গান্ধী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রমুখ প্রখ্যাত সাহিত্যিক ও রাজনীতিবিদদের জীবন ও কর্ম নিয়ে গবেষণা করেছেন।

তিনি তার গবেষণাধর্মী প্রবন্ধের জন্য সুপরিচিত। তার প্রবন্ধসমূহ দেশের রাজনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। পাশাপাশি কাব্যচর্চাও করেছেন। তার রচিত বইয়ের সংখ্যা চল্লিশের উপর। ‘জার্নাল অব জার্মানি’ তার লেখা ভ্রমণকাহিনী। বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি ১৯৯৫ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

ধামরাইয়ে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই(ঢাকা)থেকেঃ-ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে আজাদ বিশ্বাস (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় সে নিহত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে সুতিপাড়া ইউনিয়নের বাথুলি বাসস্ট্যান্ডের কাছ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আজাদ বিশ্বাস ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের কিশোরীনগর এলাকার বাবুল বিশ্বাসের ছেলে।পুলিশ জানায়, ভোররাতের দিকে বাথুলি বাসস্ট্যান্ডের ১৫০ গজ পূর্বে ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ পাশে একটি মরদেহ দেখতে পাওয়ার খবরে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তার মাথার পেছনে ফুলা ও সামান্য কাটা দাগ আছে।

এবিষয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে। লাশ ময়নাতদন্তের প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে সবধরনের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মাগুরার শ্রীপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা না হয়েও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাভাতা উত্তোলনের অভিযোগ

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের বীর মুক্তিযোদ্ধা কওছার আলীর বিরুদ্ধে যুদ্ধাহত না হয়েও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভারতীয় তালিকাভূক্ত ও লাল মুক্তিবার্তাভূক্ত মুক্তিযোদ্ধাগণের পক্ষে আরশাদুল ইসলাম তুর্কি গতকাল মঙ্গলবার শ্রীপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন। অভিযোগটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

লিখিত অভিযোগে আরশাদুল ইসলাম তুকি জানান, বীর মুক্তিযোদ্ধা কওছার আলী মুক্তিযোদ্ধা গেজেট নং-৪৯৯ কোন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নন। তিনি আমাদের প্লাটুনের একজন সহমুক্তিযোদ্ধা। তিনি কোন যুদ্ধে আহত হননি। এমনকি আমাদের প্লাটুন কমান্ডার/সেকশন কমান্ডার ও জানেন না যে, তিনি কোথায় কোন যুদ্ধে আহত হয়েছেন। তার শরীরে কোথায়ও কোন গুলি বা আঘাতের চিহ্ন নাই। তাঁর পাড়া প্রতিবেশীরা জানেন যে, তিনি গাছ থেকে পড়ে কোমরে আঘাত পেয়েছিলেন। তিনি অসত্য তথ্য দিয়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সনদ নং-১৯২৯ সংগ্রহ করে গেজেটভূক্ত হয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা উত্তোলন করছেন। বিষয়টি এলাকার জনসাধারণ ও মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণœ হচ্ছে। তাঁর দাবি অনুযায়ী ৮নং সেক্টরের অধীনে গবরা নামক স্থানের যে যুদ্ধের কথা বর্ণনা করেছেন। সে যুদ্ধে তিনি যোগদানই করেননি। তিনি স্বাক্ষী হিসেবে এই প্লাটুনের জীবিত মুক্তিযোদ্ধাদের নাম বাদ দিয়ে সেকশন কমান্ডার মৃত ইউনুচ আলী মোল্যা, সেকশন কমান্ডার মৃত রফিকুল ইসলাম রউফ ও মৃত হাফিজুর রহমান দুলালের নাম দিয়েছেন । যারা আদৌও বেঁচে নেই । তারা অনেক আগেই মৃত্যুবরণ করেছেন। এ্যাম্বুশ যুদ্ধের প্লাটুন কমান্ডার শেখ সামসউদ্দিন আহম্মেদ জানান, কওছার আলী যে এ্যাম্বুশ যুদ্ধে আহত হওয়ার কথা বলেন সেখানে তিনি ছিলেন না।

ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়মিতকরণ যাচাই-বাছাই কমিটির সভাপতি ও জামুকার প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আলেপ মোল্যা জানান, যাচাই-বাছাইয়ের সময় কওসার আলীকে যুুুদ্ধাহত হিসেবে প্রমাণ করতে বললে, তিনি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন।

মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ম্যোল্যা নবুয়ত আলী বলেন, কওসার আলীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এসেছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এ অবস্থায় মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার মশারফ হোসেন মজাকে সব্দালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা কওসার আলী জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। তিনি গবরা নামক স্থানে এ্যাম্বুশ যুদ্ধে আহত হন।

কেন্দ্রীয় নেতা কর্মীদের স্বাগত জানাতে রাজশাহী রেল স্টেশন পুরোটাই পোষ্টার ও ফেস্টুনে ঢেকে দিয়েছেন মহানগর ছাত্রলীগ

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ আগামীকাল বুধবার রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে সাজ সাজ রব পড়েছে নগরীতে। এর আগে ১৭ ফেব্রয়ারিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে সম্মেলনের জন্য প্রস্তুতি নিতে বলা হয়।

জানা গেছে- রাজশাহী মহানগর ছাত্রলীগের এ সম্মেলন অনুষ্ঠিত হবে রাজশাহী কলেজের শহিদ মিনার চত্বরে। সম্মেলনকে ঘিরে শেষ সময়ে আয়োজনসহ প্রচারণায় ব্যস্ত সময় পার করছে ছাত্রলীগ নেতা-কর্মীরা।

রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব জানান, কেন্দ্রীয় ছাত্রলীগ রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলনের জন্য সম্ভাব্য একটি তারিখ নির্ধারণ করে দিয়েছে। আমরা সে অনুযায়ী এরই মধ্যে প্রস্তুতি নিয়েছি। তাদের প্রস্তুতি এখন প্রায় শেষের দিকে।

এদিকে, ছাত্রলীগের সম্মেলনকে ঘিরে পদ পেতে দৌড়-ঝাঁপ শুরু করেছেন অনেকেই। শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন পদপ্রার্থীরা। একটি সূত্র হতে জানা যায়, এবার সভাপতি পদে প্রায় ৫ জন ও সাধারণ সম্পাদক পদে প্রায় ৯ জনসহ অজ্ঞাতে আরো অনেকেই প্রতিদ্বন্দিতা করছেন।

কিন্তু শেষ সময়ে কারা প্রতিদ্বন্দিতায় থাকবেন এটাই দেখার বাকি। তবে রকি কুমার ঘোষ ও মাহমুদ হাসান রাজিবের পরে যারা ছাত্রলীগকে নেতৃত্ব দেয়ার স্বপ্ন দেখেছেন তাদের মধ্যে সভাপতি পদে বর্তমান সহ-সভাপতি পিয়ারুল ইসলাম পাপ্পু, রাজশাহী কলেজ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল দ্বীপসহ আরো কয়েক জনের নাম শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে বর্তমান মহানগর ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক একেএম সাফ্ফাত হোসেন রিয়াদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুন মুবিন সবুজ, নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মাইনুল ইসলাম বাপ্পিসহ আরো অনেকের নাম শোনা যাচ্ছে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি থাকেবেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য। সভাপতিত্ব করবেন, মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ এবং সঞ্চালনায় থাকবেন, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব।
প্রসঙ্গত, রাজশাহী মহানগর ছাত্রলীগের বর্তমান সভাপতি রকি কুমার ঘোষ এবং সম্পাদক মাহমুদ হাসান রাজিব।

এর আগে ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর রাজশাহী মহানগর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। তবে দীর্ঘ দিন ধরে একই কমিটি দায়িত্ব পালন করায় সাংগঠনিক ভাবে অনেকটা নিষ্কিয় হয়ে পড়ে রাজশাহী মহানগর ছাত্রলীগ।

জানা গেছে, ২০১৪ সালে রকি কুমার ঘোষকে সভাপতি, মাহমুদ হাসান রাজিবকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে পাঁচ জনসহ মোট ১৬১ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

স্বরূপকাঠি উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে-কে এম জাকির হোসেনকে দেখতে চায় জনগণ

আসছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের ,স্বরূপকাঠি উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের  কৃতি সন্তান জনাব কে এম জাকির হোসেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ।

যিনি করোনাকালীন সময়ে স্বরূপকাঠি উপজেলা সমুদয়কাঠী ইউনিয়নের সকল মানুষের পাশেে থেকে, সর্বক্ষণ সুখ-দুঃখ ভাগাভাগিি করে নিয়েছেন, এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি হলেন জনাব কে এম জাকির হোসেন ।

এছাড়াও এ কে এম জাকির হোসেন তাহা নিজের ইউনিয়নের সকলের প্রয়োজনে যেকোনো সময় পাশে থাকতে দ্বিধাবোধ করেনি বলেও জানিয়েছেন ইউনিয়ন বাসী ।

তাই সমুদয়কাঠী ইউনিয়নের সকল জনগণ জাকির হোসেন কে আগামী ইউনিয়ন নির্বাচনে সমুদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ।

এ বিষয়ে জনাব জাকির হোসেন বলেন,আমি আসলে চেষ্টা করেছি আমার ইউনিয়নের সকল জনগণের সব সময় পাশে থাকতে, তাই আমার ইউনিয়নের জনগণই আমাকে  আগামী ইউপি নির্বাচনে অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করেছে, আমি আমার ইউনিয়নের সকলের কাছে ভোট ও দোয়া প্রার্থী, যাতে করে আমি সকলের পাশে থেকে ইউনিয়নের উন্নয়নমূলক সকল কর্মকাণ্ডের সুযোগ পাই ।

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে কে এম জাকির হোসেন সকলের দোয়া এবং সমর্থন চেয়েছেন।

আবারও তালা ভেঙে জাবি শিক্ষার্থীদের হলে অবস্থান অব্যাহত

জাহিন সিংহ, সাভার থেকে: গ্রামবাসীর সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পর বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনের নামে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আন্দোলনকে ঘিরে হলে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হলেও তা অমান্য করে আবারও তালা ভেঙে হলের ভিতর অবস্থান নিয়েছেন তারা।

সোমবার দুপুরে ছাত্রীরা তালা ভেঙে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রবেশ করেন। সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিল বের করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এর আগে রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও শিক্ষার্থীদের সতর্ক করা হয় ওই বিজ্ঞপ্তিতে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় তারা হল ত্যাগ করছেন না। অবিলম্বে হল খুলে দেওয়াসহ সকল দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

এদিকে সোমবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ ছেড়ে দিতে শিক্ষার্থীদের আহ্বান জানায় সংশ্লিষ্ট হল প্রশাসন। তবে হল প্রশাসনের এমন আহ্বানে সাড়া না দিয়ে হলেই অবস্থান করার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এছাড়া নতুন করে অন্তত দু’টি হলের তালা ভেঙে শিক্ষার্থীরা হলে প্রবেশ করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত হলেই অবস্থান অব্যাহত রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি মোতাহার হোসেন বলেন, প্রশাসনের মিটিং থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি স্ব স্ব হল প্রভোস্ট তার টিম নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবে। সরকারি নির্দেশে এখনও হল বন্ধ রয়েছে, তারা যেন হল ছেড়ে দেয়। আমরা মনে করি শিক্ষার্থীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা চলে যাবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, আমরা শিক্ষার্থীদের হল ত্যাগের জন্য অনুরোধ করেছি। তারা হল ছাড়তে রাজি হয়নি। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও পার্শ্ববর্তী গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৪০ জন শিক্ষার্থী ও ৪ জন স্থানীয় বাসিন্দা আহত হয়।

এর মধ্যে অন্তত ১১ জন শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের এমন সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

হামলা ও সংঘর্ষের পরে স্থানীয় মেসগুলোতে অবস্থান করতে ‘নিরাপত্তার অভাব’ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। তবে সরকারের নির্দেশনা ছাড়া হল খোলা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এরপরেই সবগুলো আবাসিক হলের তালা ভেঙ্গে হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। তবে পরবর্তীতে আবারো কয়েকটি হলে তালা ঝুলিয়ে দেয় সংশ্লিষ্ট হল প্রশাসন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চলমান সব পরীক্ষা স্থগিত

সৌমেন মন্ডর,রাজশাজী ব্যুরোঃ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চলমান সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

সোমবার (২২ ফেব্রয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান।

তিনি বলেন, শিক্ষামন্ত্রী আজকের সংবাদ সম্মেলনে সকল পরীক্ষা কার্যক্রম বন্ধ রাখার যে নির্দেশনা দেন তার পরিপেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে সোমবার দুপুরে অনলাইনে জরুরি সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেখানে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২৪ মে থেকে পাঠদান শুরু হবে এবং ১৭ মে আবাসিক হল খুলবে বলে জানান। এর আগে সব ধরনের পাঠদান ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেন।

ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমীর আল মামুনের বিরুদ্ধে নৈশপ্রহরী ও কন্ঠশিল্পীকে মারধরের অভিযোগ

সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার (সাংস্কৃতিক কর্মকর্তা) মো. আল মামুনের বিরুদ্ধে একাডেমীর নৈশপ্রহরী ও সংগীত শিল্পীকে মারধরের অভিযোগ উঠেছে।

অভিযোগের প্রতিকার চেয়ে জেলা প্রশাসক মো. জোহর আলীর কাছে একখানা লিখিত অভিযোগ জানিয়েছেন নৈশপ্রহরী ও শিল্পী মনির হোসেন মল্লিক। সে ঝালকাঠি শিল্পকলা একাডেমীতে (আউট সোর্সিংয়ে) নৈশপ্রহরী পদে দীর্ঘদিন যাবৎ কাজ করছে।

মনির হোসেন মল্লিক লিখিত অভিযোগে জানান, গত ১৯ ০/০২/২০২১ইং তারিখ শিল্পকলার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাসান ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমীতে উপস্থিত অতিথি ও দর্শকদের নাস্তা দিতে বলেন। এতে সে নাস্তা দিতে শুরু করলে কালচারাল অফিসার মো. আল মামুন ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালাগাল শুরু করে। উত্তেজনার এক পর্যায়ে সে মনিরের কাছে এসে চর-থাপ্পর মারে ও তার কাছে গচ্ছিত একাডেমী ভবনের ৪টি চাবি রেখে তাড়িয়ে দেয়।

এসময় শিল্পকলা একাডেমী ভবনের চারপাশে তাকে দেখলে হাত-পা গুড়িয়ে দিবেন বলে হুমকি দেয়। কালাচারাল অফিসারের এ কর্মকান্ড শিল্পকলা একাডেমী ভবনের সিসি ক্যামেরায় ধারণ করা রয়েছে বলে সে অভিযোগ করেন।

শিল্পী মনির হোসেন মল্লিক জানান, অভাব-অনটনের পরিবারে জন্ম নিলেও কিশোর বয়স থেকেই সংগীতের সাথে ভালবাসা শুরু হয়। প্রায় ২০বছর ধরেই বিভিন্ন ধরনের সংগীত পরিবেশন করে পেয়েছেন কয়েক ডজন পুরুস্কার। গানের বদৌলতে টেলিভিশনের সারেগামা অনুষ্ঠানে সেরা ১০জনের শিল্পীর মধ্যে স্থান পেয়েছে।

জেলা শিল্পকলা একাডেমী ভবন উদ্বোধনের শুরু থেকে ৮বছর ধরে এখানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। তার সাথে জেলা সাংস্কৃতিক কর্মকর্তা মো. আল মামুনের এহেন ব্যবহারের বিচার দাবী করে মনির। ঘটনার দিন সরকারী ছুটি থাকায় ২২ ফেব্রুয়ারী সোমবার জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন।

এবিষয়ে সাংস্কৃতিক কর্মকর্তা মো. আল মামুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, মনির মল্লিক নৈশ প্রহরী (আউটসোসিং) পদে কর্মরত। অথচ কয়েক দিন ধরে শিল্পকলার সামনের বাল্বসহ বেশ কিছু মালামাল খুজে পাওয়া যাচ্ছেনা। হলরুমের মধ্যে অনেক ময়লা-আবর্জনা পরে থাকলেও সে পরিস্কার পরিচ্ছন্ন করেনা। এনিয়ে তাকে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে বললে সে আমার মুখে মুখে তর্ক করে বাইরে চলে যায়। এখন সে বিভিন্ন স্থানে নালিশ করছে, যা নিয়ে আমি বিব্রতকর পরিস্থিতিতে আছি।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, মনির মল্লিক নামে একজনের অভিযোগ পেয়েছি। বিষয়টি খোজ নিয়ে দেখা হচ্ছে।

বাঘায় শহীদের প্রতিশ্রদ্ধা জানালেন জনদরদী সাবেক মেয়র আক্কাছ আলী।

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ রাজশাহী জেলার বাঘা উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জনগনের প্রানপ্রিয় নেতা সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগ সদস্য মো,আক্কাছ আলী।

রবিবার (২১ শে ফেব্রæয়ারি) সকালে আওয়ামীলীগ এর এই নেতা সাবেক মেয়র আক্কাছ আলীর বাসভবন হতে কয়েক হাজার নারী-পুরুষ,ছাত্র-ছাত্রী,ব্যবসায়ী,শিক্ষকমন্ডলী, বিভিন্ন পেশাজীবী,কৃষক,বিভিন্ন সংগঠনসহ দীর্ঘ এক র‌্যালী নিয়ে পাঁয়ে হেঁটে নারায়নপুর বাজার হয়ে প্রথমে শাহদৌলা সরকারী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারি,,,।

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামীলীগ নেতা ও সাবেক মেয়র আক্কাছ আলী তার সকল নেতা-কর্মীসহ সাথে থাকা সকল শ্রেণী-পেশার হাজার হাজার সমর্থক ও লোকজন নিয়ে কলেজ মাঠেই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর আওয়ামী লীগের ও বাঘা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী এবং সেচ্ছাসেবী সংগঠন পক্ষ থেকে দলের নেতৃত্বে অনেক নেতা একের পর এক মো,আক্কাছ আলীর সাথে ফুল দেন। তাঁদের পর উদীয়মান বাঘা উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি মাইনুল ইসলাম মুক্তার জনপ্রিয় মাদক মুক্ত যুবকদের নিয়ে ”সোনারতরী৭১” সংগঠনের পক্ষে ফুলেরডালা দেন শহীদ মিনারে।

পরে বাঘা শাহদৌলা সরকারী কলেজের প্রতিষ্ঠাতা প্রেন্সিপাল কবরে ফুলদিয়ে স্বরণ করে দোয়া করেন।

এরপর আওয়ামীলীগসহ ১৪ দলের বিভিন্ন সাবেক নেতারা-কর্মী ও সমর্থক নিয়ে এই আওয়ামীলীগ নেতা আক্কাছ আলী র‌্যালী নিয়ে উপজেলা চত্তরের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান।ফুলে ফুলে ছেয়ে যায় শহীদের বেদী।

চলমান র‌্যালীটি হাজার হাজার মানুষের সুশৃঙ্খলা নিয়ে উপজেলা বঙ্গবন্ধু চত্তরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একে একে ফুলের ডালা দিয়ে শ্রদ্ধার সাথে স্বরণ করেন।কিছুক্ষণ অপেক্ষা শেষে বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের এক সংক্ষিপ্ত শহীদদের স্মৃতিচারণ করে বক্তব্য দেন সাবেক মেয়র আক্কাছ আলী।

শহীদদের শ্রদ্ধা জানাতে আসা এই বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী জেলা কমিটির সদস্য,দীর্ঘ একযুগেরও বেশী সময় বাঘা পৌরসভার মেয়র ছিলেন।তার জনপ্রিয়তায় আজ একুশে ফেব্রæয়ারি শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা হাজার হাজার মানুষের অংশগ্রহন করা র‌্যালীর জন্য উপজেলার প্রদান প্রধান সড়ক দীর্ঘ জনস্রোত সৃষ্টি হয়। এই র‌্যালীটি বেশকিছু মিডিয়ার কর্মীরা ডোনক্যামেরা সহ অনেক কে দেখা যায় মোবাইলে ভিডিও বন্দি করতে। বাঘা উপজেলা বিভিন্ন সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, ছাত্র সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ এই সাবেক মেয়র আক্কাছ আলীর র‌্যালীতে অংশগ্রহণ করতে দেখা যায়।

বেনাপোলে ১০৩ কেজি ওজনের প্রতিবন্ধি নাজমাকে হুইল চেয়ার দিলেন মেয়র লিটন

বেনাপোল প্রতিনিধি: শারীরিক প্রতিবন্ধি বেনাপোল বড় আঁচড়া চেকপোষ্ট এলাকার বাসিন্দা অসহায় নাজমা খাতুন (৩৭) কে একটি হুইল চেয়ার দিলেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। নাজমা শুকুর আলী ড্রাইভারের মেয়ে।

সোমবার (২২ ফেব্রæয়ারী) বিকালে বেনাপোলের বুকে অবস্থিত মেয়র আশরাফুল আলম লিটনের সর্ববৃহৎ বানিজ্যিক কেন্দ্র “নিত্যহাট” প্রাঙ্গন থেকে মেয়রের নিজ অর্থায়নে ক্রয় করা হুইল চেয়ারটি অসহায় নাজমা খাতুনের পিতা শুকুর আলী ড্রাইভারের উপস্থিতিতে হস্তান্তর করেন বেনাপোল পৌর মেয়র।

ড্রাইভার শুকুর আলী আবেগ নিয়ে বলেন, “আমার মেয়ে নাজমা ৮ বছর বয়সে বাইসাইকেল থেকে পড়ে তার দুটি পায়ের শক্তি হারিয়ে ফেলে, অনেক চেষ্টা করেছি,অনেক অর্থ ব্যায় করেছি, কিন্তু তার পা-দুটি ভাল করতে পারিনি, হাটতে না পারায় তার জীবণ চলাচলে পরিবরের সকলকে সর্বক্ষন সহযোগীতা করতে হয়, মেয়র মহোদয়ের দেওয়া হুইল চেয়ারটি আমার মেয়ের পথচলায় প্রেরনা যোগাবে এবং নতুন দিগন্তের শুভসূচনা ঘটবে বলে আমি আশা প্রকাশ করি”। মেয়ের নিথর জীবন সচল করে তুলতে তিনি মেয়র মহোদয়ের অভুতপূর্ব সাহায্যের প্রশংসা করেন।

হইল চেয়ার হস্তান্তর কালীন সময়ে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক এনামুল হক মুকুল, দৈনিক প্রতিদিনের কন্ঠ’র ব্যবস্থাপনা সম্পাদক ও পৌর যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ, বড় আঁচড়া গ্রামের আ.লীগ নেতা ইসরাইল সর্দার,বড় আঁচড়া ৯ নং ওয়ার্ড আ.লীগের সাধারন সম্পাদক আশাদুজ্জামান আশা,যশোর জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সহ-সভাপতি ইমদাদুল হক বকুল,যুবলীগ নেতা পলাশ প্রমূখ।

সর্বশেষ আপডেট...