শিক্ষার্থী আইডি কার্ড হারানো বিজ্ঞপ্তি
গত ২৯-১২-২০২০ ইং তারিখে সাভার বাস স্ট্যান্ড থেকে গেন্ডা বাস স্ট্যান্ড যাওয়ার পথে, আমার শিক্ষার্থী আইডি কার্ড সহ পাসপোর্ট হারিয়ে গিয়েছে ।
যদি কোনো সহোদয় ব্যক্তি পেয়ে থাকেন দয়া করে নিম্নের ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি।▪️০১৬৭১৬৭২৪০৫▪️০১৯১৩১৭১৭২৩
সার্টিফিকেটের তথ্য- ▪️নাম- মোঃআনিছুর রহমান ▪পিতা, মোঃরজ্জব আলী ▪️এস,এস,সি – শিক্ষার্থী আইডি কার্ড নাম্বার -(০৭-০-১০-০১৫-০৪০)
এইচ,এস,সি শিক্ষার্থী আইডি কার্ড নাম্বার- (০৯-০-১১-৮১৫-৪৩২) বি,বি, এ শিক্ষার্থী আইডি কার্ড নাম্বার- (১৩-০১-৩২-৮১৪-০৭৪) পাসপোর্ট নাম্বার- (BK 04335291)
আমরা করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছি-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, পৌর নির্বাচনে প্রমাণ হলো মানিকগঞ্জবাসী নৌকার পক্ষে ও উন্নয়নের সঙ্গে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে মানিকগঞ্জবাসী ভোট দিয়েছেন। এই ভোট উন্নয়নের বিজয়, নৌকার বিজয়।
শুক্রবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মানিকগঞ্জ পৌর সভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, করোনাকালীন বিভিন্ন দেশে ১৮ লাখ মানুষ করোনায় মারা গেছে আক্রান্ত হয়েছে ৮ কোটি মানুষ। এতে অর্থনীতি ভঙ্গুর অবস্থায় পড়েছে। অনেকে উন্নয়নশীল দেশে অর্থনীতির সূচক মাইনাস হয়ে পড়েছে। কারণ ওই সব দেশে করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি বলে তাদের দেশের এই অবস্থা। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছি বলেই আমাদের দেশে উন্নয়নের চাকা ঘুরছে। পদ্মসেতুসহ সকল সেক্টরে সমানতালে উন্নয়ন হচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপিসহ অনেকেই ঘরে বসে শুধু নিরাপদে থেকে সমালোচনা করতে পারেন। কিন্তু তারা করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। তাই পৌর নির্বাচনে মানুষ তাদের ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছেন। আগামীতে দেশে যত নির্বাচন হবে ভোটার তাদের প্রত্যাখ্যান করবেন।
স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, ভোটার তাদের ভোট প্রয়োগ করে দায়িত্ব পালন করেছেন। এখন পৌর এলাকায় শিশুপার্ক, মিনিস্টেডিয়াম, মিলনায়তন নির্মাণসহ শহরের খালটি উন্নয়ন করা হবে।
পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, নব নির্বাচিত কাউন্সিলর আরশেদ আলী বিশ্বাস, আব্দুর রাজ্জাক রাজা, রাজিয়া সুলতানা ।
নতুন বছরকে যেভাবে বরণ করল বিশ্ববাসী
সময় ডেস্কঃদেশে দেশে রাত ১২টা বাজতেই আলো আর রঙে ভরে ওঠে আকাশ। খ্রিষ্টীয় নতুন বছরকে এরই মধ্যে বরণ করেছে বিশ্বের বেশিরভাগ দেশ। সংক্রমণ এড়াতে কোথাও কোথাও বিধিনিষেধের খড়গ নেমে এলেও উৎসবে মেতে ওঠে জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং এবং করোনার উৎপত্তিস্থল চীন।
সংযুক্ত আরব আমিরাত -আকাশজুড়ে যেন শুধু আলোরই খেলা। ঘড়ির কাঁটায় রাত বারোটা এক মিনিট বাজতেই দুবাইয়ের অন্যতম উঁচু ভবন বুর্জ খলিফা আতশবাজি আর আলোকসজ্জায় উজ্জ্বল হয়ে ওঠে। নানা বিধিনিষেধ দিয়েও মনমুগ্ধকর এ আয়োজন থেকে বিরত রাখা যায়নি সাধারণ মানুষকে।
থাইল্যান্ড-থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও জমকালো আলোক প্রদর্শনীর মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয়া হয়। আর তা দেখতে শহরের চাও ফ্রায়া রিভারে ভীড় করেন বহু মানুষ।
হংকং-খ্রিষ্টীয় নববর্ষের উৎসবে মেতে উঠে হংকংয়ের বাসিন্দারাও। চোখ ধাধানো আতশবাজি ও বর্ণিল আলোকসজ্জার মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নেয়া হয়। মনোমুগ্ধকর এ আয়োজন দেখতে জড়ো হন হাজারো মানুষ। আতশবাজির রঙিন ছটায় নেচে-গেয়ে উৎসবে মেতে উঠেন তারা।
চীন-করোনার উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহরে জমকালো আয়োজনের মধ্যদিয়ে বরণ করে নেয়া হয়েছে ২০২১ সালকে। বিশ্বের বিভিন্ন দেশে জনসমাগমে বিধিনিষেধ থাকলেও সেখানে উল্টো চিত্র। নতুন বছরকে স্বাগত জানাতে শহরটিতে জড়ো হন হাজার হাজার মানুষ। উহান ছাড়াও চীনের অন্যান্য শহরেও নতুন বছরকরে বরণ করে নিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উত্তর কোরিয়া-উত্তর কোরীয়রাও নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছে। এ উপলক্ষে রাজধানী পিয়ংইয়ংয়ে জড়ো হয় কয়েক হাজার মানুষ। জমকালো আতশবাজি প্রদর্শনী উপভোগ করেন তারা।
অস্ট্রেলিয়া-খ্রিষ্টীয় নতুন বছরের প্রথম প্রহরে আতশবাতির রঙে রঙে ছেয়ে যায় অস্ট্রেলিয়ার আকাশও। ঐতিহ্যবাহী সিডনি হারবারের মনোমুগ্ধকর এ আতশবাজির আয়োজন করা হয়।
তবে, সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে নিষিদ্ধ ছিল জনসমাগম।
নিউজিল্যান্ড-এর আগে, আন্তর্জাতিক মান সময়ের তারতম্যের কারণে বিশ্বের প্রথম শহর হিসেবে নতুন বছরকে বরণ করে নেয়ার সুযোগ পায় নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর।
ঘড়িতে স্থানীয় সময় রাত ১২টা বাজতেই প্রায় এক হাজার ফুট উচ্চতার স্কাই টাওয়ারের বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় নিউজিল্যান্ডবাসী। করোনার কড়াকড়ির মধ্যেই আলোর উৎসব দেখতে জড়ো হন বহু মানুষ। এছাড়া তাইওয়ানের ইপেই ওয়ানওওয়ান টাওয়ারেও চোখ ধাঁধানো আলোক সজ্জা দেখা যায় নববর্ষের ক্ষণে।
থার্টিফার্স্টে ফুর্তির দেশীয় চোলাই মদ নিয়ে আটক দুই যুবক
মৃধা শাহীন শাইরাজ,তালতলী প্রতিনিধি:বরগুনার তালতলীতে থার্টিফার্স্ট নাইটে ফুর্তি জন্য দেশীয় চোলাই মদসহ দুই যুবকে আটক করেন পুলিশ।


































