বিপ্লব,সাভার ঃ অপহরণের ১৭ দিন পরে সাভারে এক গার্মেন্টস শ্রমিকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে ডিবি পুলিশ।
রবিবার বিকেলে সাভারের হেমায়েতপুর হযরতপুর সড়কের আলগীরচড়ের বুড়িগঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি জানায়,সাভারের হেমায়েতপুরের নিজ ভাড়া বাড়ি থেকে চলতি বছরের ২৬ নভেম্বর স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক রাব্বী হোসেনকে (২১) মুঠোফোনে ডেকে নিয়ে অপহরণ করেন তারেই ভাড়া বাড়ির প্রতিবেশী যুবক রাসেল ও মামুন। পরে মুঠোফোনে ওইদিনেই গার্মেন্টস শ্রমিক রাব্বীর বাবার কাছে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারী রাসেল ও মামুন।
এসময় মুক্তিপণ না পেয়ে ওই দিনেই দুই অপহরণকারী রাব্বীকে হেমায়েতপুরের একটি বাড়িতে নিয়ে ছয়টি ঘুমের ঔষধ সেবন করান। পরে রাব্বী কয়েক ঘন্টা পরে জ্ঞান ফিরে ফেলে চিকৎকার ও চেঁচামেচি শুরু করলে দুই অপহরণকারী রাব্বীকে ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে গভীর রাতে লাশ বস্তায় ভরে মোটরসাইকেলে করে হেমায়েতপুর হযরতপুর সড়কের আলগীরচড়ের বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়।
এর পর আবারও অপহরণকারীরা নিহতের বাবার কাছে মুঠোফোনে তিন লক্ষ টাকা দাবি করেন। পরে নিহতের বাবা নুর হোসেন ২৭ নভেম্বর অপহরণকারী রাসেল ও মামুনকে আসামী করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ছায়া তদন্ত শুরু করে। পরে গতকাল গভীর রাতে ময়মনসিংহ জেলার কাউনিয়া গ্রামে অভিযান চালিয়ে মুল অপহরণকারী রাসেল ও রাসেলের বাবা শাহাজানকে উন্নত প্রযুক্তি ব্যবহার করে আটক করে।
আজ অপহরণকারী রাসেলকে সঙ্গে নিয়ে ডিবি পুলিশ বুড়িগঙ্গা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত ওই গার্মেন্টস শ্রমিকের বাড়ি ভোলা জেলার লালমোহন থানার গনেশপুর গ্রামে।
অন্যদিকে সাভার বাজার বাসষ্ট্যান্ডের সিটি সেন্টারের সামনে থেকে মোস্তাক হোসেন মুন্না (২৫) এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। নিহত ওই কলেজ ছাত্র দুরপাল্লার যাত্রীবাহী হানিফ পরিবহনের চাপায় মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।
এবিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি নাজমুল হাসান বলেন,এঘটনায় অন্যজন অপহরণকারী মামুনকেও আটক করতে তারা বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
বিপ্লব,সাভারঃ সাভারে গাঁজাগাছসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-৪।
রবিবার দুপুরে সাভারের আকরান বউ বাজার পুকুরপার এলাকায় স্যামসাং কোঃ লিঃ এর ভিতরের পরিত্যাক্ত স্থানে ৯ টি গাঁজা গাছ চাষের খবর পেলে তারা উদ্ধার করে। গাছের মূল্য আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা।
এসময় ৯টি গাঁজাগাছসহ গাছসহ তিন জনকে গ্রেফতার করে র্যাব সদস্যরা।
আসামীরা হলো, আব্দর রজ্জাক,নরুল আমিন,বকুল মিয়া।
র্যাবের এসআই হাসান রেজা জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে ৯ টি গাঁজা গাছ ও ৩ জন সিকিউরিটি গার্ডকে আটক হয়।
বিপ্লব,সাভারঃ ১৫ লক্ষ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দুপুরে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম।
সাভার মডেল থানা পুলিশ জানায়,সাভারের চাঁপাইন এলাকায় লোকমান হোসেন ও তার ভাই ইমাম হোসেনের ২০ শতাংশ জমি রয়েছে। জমির উপরে তাদের টিনসেড বাড়ি রয়েছে। পরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লোকমান হোসেন ও তার ভাই ইমাম হোসেনের কাছে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। পরে ভুক্তভোগীরা আজ সাভার মডেল থানায় উপস্থিত হয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানকে আসামী করে একটি চাঁদা বাজির মামলা দায়ের করলে পুলিশ চাঁপাইন এলাকা থেকে তাকে আটক করে। পরে আজ দুপুরে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। আটক ওই আওয়ামী লীগ নেতা বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডে জড়িত বলে দাবি করেছেন এলাকাবাসী।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন,চাঁদা চাওয়ার অভিযোগে ওই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।
সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ পৃথিবীর বহুদেশে ধর্মের নামে সহিংসতা চলছে। এটি কখনও গ্রহণযোগ্য হতে পারে না। তাই ধর্মের সঠিক ব্যখ্যা জানা জরুরী। এক্ষেত্রে ধর্মীয় নেতারাই সঠিক ব্যাখ্যা অন্যদের কাছে তুলে ধরতে পারেন বলেন রাজশাহী ২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
করোনাভাইরাসের সংক্রমণ রোধ, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকাসক্তি বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য ইমামদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। রোববার সকালে ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যালয় এই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
তিনি বলেন, সারাবিশ্বই এখন একটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। করোনাভাইরাসের জন্য অনেক মানুষের মৃত্যু হয়েছে। পৃথিবীতে বহুবার মহামারী হয়েছে। হয়তো দ্রæতই এই পরিস্থিতি কেটে যাবে। তবে এটা ছাড়াও সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাসক্তি আরও বড় মহামারী। এই মহামারীগুলোর কারণে একটি দেশ নিমিষেই ধ্বংস হতে পারে। এগুলোর কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এসব মহামারী রোধের জন্য ধর্মীয় নেতৃবৃন্দ ভূমিকা রাখতে পারেন। তারা মসজিদের খুতবা কিংবা ইসলামিক জলসাগুলোতে সঠিক ব্যাখ্যা দিয়ে মানুষকে সচেতন করে তুলতে পারেন।
বিশ্ব প্রেক্ষাপট তুলে ধরে ফজলে হোসেন বাদশা বলেন, পৃথিবীর অনেক দেশে ইসলাম সংকটের মধ্যে আছে। বর্হিবিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই বহুদেশ জঙ্গিবাদের জন্য ধ্বংস হয়েছে। লেবানন, সিরিয়া, ইরাক এইসব দেশে সামাজিক অস্থিরতা বিরাজ করছে। কিন্তু সেই তুলনায় আমাদের দেশ অনেক ভাল আছে। বাংলাদেশে ইসলাম হেফাজতে আছে। এখানে ইসলাম নিরাপদ, ধর্ম নিরাপদ।
সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যলয়ের পরিচালক মুহাম্মদ জালাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরীফুল হক, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শকের কার্যালয়ের পুলিশ সুপার আব্দুস সালাম ও বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক হাবিবুল আহসান তালুকদার। স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক একেএম মুজাহিদুল ইসলাম।
মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে পাক-হানাদার মুক্ত দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী-২০২০ উপলক্ষে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ ডিসেম্বর) উপজেলার কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ঢাকা জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক আইয়ূব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামীলীগ ও বায়রার সভাপতি ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
বক্তব্যেকালে বীর মুক্তিযোদ্ধারা বলেন,আমাদের অভিভাবক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ এর সঠিক নেতৃত্বের কারণেই পাকবাহিনীদের ১৯৭১সালের ১৩ই ডিসেম্বর ধামরাইয়ের মাটি থেকে মুক্ত করতে সক্ষম হই।
এ সময় মুক্তিযোদ্ধা কমান্ড ডাঃ অজিত কুমার চক্রবর্তী,কুশুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মিনহাজ, বীর মুক্তিযোদ্ধা আবুল, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ,মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাভোকেট সোহানা জেসমিন মুক্তা, ধামরাই উপজেলা শিক্ষক পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল,বালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আহম্মদ হোসেন, আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফ হোসেন সহ উপজেলার প্রতিটি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নাভারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে নাভারণ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানের ৮ দলীয় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩ টার সময় বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক খেলোয়াড় দিলীপ কুমার রায় এর সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলার দ্বিতীয়ার্ধে নাভারণ ক্রীড়া কল্যাণ সমিতির দেওয়া গোলে সমতা ফিরে আসে। পরে টাইব্রেকারে উভয় দল সমানভাবে ১১-১১ গোল করার কারণে বিচারকমন্ডলীর চুড়ান্ত সিদ্ধান্তে উভয় দলকে চ্যাম্পিয়ান ঘোষনা করেন। খেলার জগতে এটিই প্রথম যেখানে উভয় দল ট্রাইবেকারে ১১-১১ গোল করে রেকর্ড সৃষ্টি করে।
নাভারন ক্রীড়া কল্যান সমিতির ১০ নং জার্সি পরিহিত নাইজেরিয়ান খেলোয়াড় বিচমার্ককে ম্যান অব দি ম্যাচ ঘোষনা করেন এবং খেলা শেষে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন উভয় বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় ৮৫ যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন, নিয়মিত খেলা-ধুলা করলে শরীর ও মন ভাল থাকে। শরীর ভাল থাকলে পার্থিব জগতের কোন কাজে কেউ পিছিয়ে থাকেনা। সমাজের খারাপ কাজ থেকেও নিজেকে দুরে রাখা সম্ভব হয় শুধুমাত্র খেলা-ধুলায় নিয়ম মেনে মনোনিবেশ থাকলে। বর্তমানে মাদকমুক্ত সমাজ গড়ার ভাল মাধ্যম হলো খেলা-ধুলা। খেলা-ধুলা একদিকে যেমন নিজের শরীরকে সুস্থ রাখে অন্যদিকে সমাজের মানুষের সাথে মানুষের বন্ধুসুলভ সম্পর্ক গড়ে উঠে।
এসময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহম্মদ মিন্টু, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
খেলাটির সার্বিক পরিচালনায় ছিলেন আমিনুর রহমান ও সেলিম রেজা। টুর্নামেন্টের সার্বিক সহযোগীতায় ছিলেন শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন।
সোমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃরা রাজশাহীতে লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় পবার নওহাটা জুট মিল গেটে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যবসায়ীর নাম আওয়াল হোসেন (৫২)। তিনি নওহাটা বাজারের মৃত আব্দুস সামাদের ছেলে। পেশায় তিনি ডেকোরেটর ব্যবসায়ী। এছাড়াও মোটরসাইকেল আরোহী আদিল নামের একজন আহত হয়েছে।
জানা গেছে, নওহাটা জুট মিলস লিমিটেড ও পবা উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান মুনসুর রহমান স্মরণে দোয়া মাহফিল ছিল। এ অনুষ্ঠানে রান্নার দায়িত্বে ছিলেন বাবুর্চি আওয়াল হোসেন এবং তার সহকারি আদিল উদ্দিন।
সন্ধ্যায় কাজ শেষে মোটরসাইকেল নিয়ে মিল থেকে বের হয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়কে উঠছিলেন। এ সময়ে দ্রæতগতিতে বিপরীত দিক থেকে আসা এক লেগুনা তাদেরকে চাপা দিয়ে প্রায় ২০০ মিটার পর্যন্ত ছেঁচড়িয়ে নিয়ে যায়।
গাড়ি থামিয়ে ওই লেগুনার ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসারত অবস্থায় আওয়াল হোসেন মারা যায়।
পবা থানার পরিদর্শক (তদন্ত) বানী ইসরাইল বলেন, আহত দুইজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে এবং লেগুনাকে জব্দ করা হয়েছে।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: পদ্মা সেতু সবকটি স্প্যান বসায় স্থল বন্দর বেনাপোলে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগ।
শনিবার ১২ ডিসেম্বর বিকালে বেনাপোল ছোট আঁচড়া মোড়ে অবস্থিত পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।
আনন্দ মিছিলে স্বেচ্ছাসেবক লীগের কমিটির সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি আবুল হাশেম, যুগ্ম সাধারন সম্পাদক ফরহাদ হোসেন শাওন, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, অর্থ সম্পাদক মাসুদুর রহমান সুমন, দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন রাব্বি, প্রচার সম্পাদক মোঃ বাবু ও বেনাপোল পৌর সভার ৯টি ওয়ার্ডের সভাপতি/সাধারন সম্পাদক সহ সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বেনাপোল পৌর শাখার আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল শুরু করেন তারা। মিছিলটি বেনাপোল বাজারের গুরুত্বপূর্ণ স্থানে প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান বক্তারা।
মোঃ সম্রাট আলাউদ্দিন ,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুল ছাত্রীকে একাধিক বার ধর্ষণের অভিযোগে মোঃ মামুন হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে ধামরাই থানা পুলিশ।
আজ শনিবার (১২ডিসেম্বর) সকালে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।ধর্ষণকারী লম্পট মোঃ মামুনের বাড়ী ধামরাই পৌরসভার চন্দ্রাইল এলাকার মোঃ মীর হোসেনের ছেলে।
মামলার সুত্রে জানাযায়,ধামরাই পৌর শহরের চন্দ্রাইল এলাকায় এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে করেছে মোঃ সুমন হোসেন। সে চন্দ্রাইল এলাকার মীর হোসেনের বখাটে ছেলে মামুন হোসেন।পরে ওই স্কুল ছাত্রী মামুনকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং ঐ মেয়ের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে ধর্ষিতা উপায়ন্তর না দেখে ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডে টহলরত র্যাব-৪ এর সদস্যদের জানালে ধর্ষিতা ওই স্কুল ছাত্রীকে সাথে নিয়ে ধামরাই থানায় উপস্থিত অভিযুক্ত মামুনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন করে। পরে পুলিশ রাতে অভিযান চালিয়ে ধামরাই পৌর শহরের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকা থেকে ধর্ষণকারীকে আটক করে।
এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্ষক(এস আই) একে এম সাইদুজ্জামন বলেন, গতকাল শুক্রবার দুপুরের র্যাব-৪এর সদস্য সহ এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মোঃ মামুনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে শুক্রবার দিনগত রাতে অভিযান চালিয়ে ধামরাই পৌরসভার ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকা থেকে ভোররাতে মামুনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি।
ধর্ষণের শিকার স্কুল ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: “তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রান” এই শ্লোগানের মধ্যে দিয়ে বেনাপোল ব্লাড ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
শনিবার (১২ ডিসেম্বর) বিকাল ৩টার সময় বেনাপোল বøাড ফাউন্ডেশনের পরিচালক রেজওয়ান হোসেন আকাশের পরিচালনায় সভাপতি পারভেজ মোশারেফের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আমির হোসেন দুলালের সঞ্চালনায় বেনাপোল রহমান চেম্বার এর ৬ষ্ঠ তলায় অবস্থিত সানরুপ রেষ্টুরেন্টে এক পরিচিত সভার মাধ্যমে বেনাপোল বøাড ফাউন্ডেশনের শুভ উদ্ভোধন ঘোষনা করা হয়।
বেনাপোল বøাড ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার তদন্ত ওসি আজিজুল হক, বেনাপোল ট্রাসপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজি,রবি ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারী রবিউল ইসলাম রবি,টেকনোসফট বাংলাদেশ এর সিইও ইঞ্জিনিয়ার মোঃ শাহজালাল, গাজিপুর ওয়ার্ডের কাউন্সিলর হাজ্বি মিজানুর রহমান, রহমান চেম্বারের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা সেতু সাহিদা রহমান, বিশিষ্ট ব্যবসায়ী বাইতুস শপের স্বত্তাধিকারী বিপ্লবুর রহমান বিপ্লব,ডুবপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, কামাল হোসেন, সুমন হোসেন, সাইফুর রহমান প্রমুখ।
বেনাপোল বøাড ফাউন্ডেশন এর স্থায়ী কমিটির সহ-সভাপতি নাজমুস সাকিব জিসান, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সিপু, যুগ্ম সাধারন সম্পাদক আমান উল্লাহ আমান, আশিকুর জামান অন্তর,ইজাজ আহম্মেদ, মোঃ সুমন, আরিয়ান সাকিব, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জিহাদ জুবায়ের, মোয়াজ্জেম হোসেন, হিমেল আফ্রিদি, প্রচার সম্পাদক অমিত রহমান, উপ-প্রচার সম্পাদক সুফিয়া জান্নাত, সাজিদুর রহমান, অর্থ সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, উপ-দপ্তর সম্পাদক এহসানুল হক সিয়াম, সমাজ কল্যান সম্পাদক আব্দুল্লাহ মেসকাত উপস্থিত ছিলেন।
বিনামূল্যে রক্তের গ্রæপ নির্নয়, থ্যালোসেমিয়া রোগের সচেতনতামূলক লিপলেট বিতরন ও বিনামূল্যে ডায়াবেটিস নির্নয় এবং শিক্ষা সামগ্রী বিতরন কর্মসূচীর মাধ্যেমে বেনাপোল বøাড ফাউন্ডেশন সাংগঠনিক যাত্রা শুরু হয়েছে।
মুমূর্ষ ও প্রয়োজনীয় রোগীদের ক্ষেত্রে রক্তের জন্য যোগাযোগ নাম্বার: ০১৯২২২৯৭৭৭৮/ ০১৬১৫৯৭৯৭৮৫, বেনাপোল ব্লাড ফাউন্ডেশন ফেসবুক পেজ/গ্রুপে।