25 C
Dhaka, BD
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

সাভারে মাত্র ২৫’শ টাকা জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে পিটিয়ে হত্যা

বিপ্লব,সাভার  : মাত্র পচিশ’শ টাকার জন্য সাভারে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত ওই যুবকের নাম মামুন মিয়া (২৫)। সে আমিনবাজার ইউনিয়নের দৌবারই গ্রামের আনছার আলীর ছেলে।

এলাকাবাসী জানায়,নিহত ওই যুবক পেশায় ইলেকটিক মিস্ত্রী ছিলো। গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার প্রতিবেশী আখিলের একটি গাড়ি মেরামত করার জন্য যন্ত্রাংশ কেনার মামুন মিয়াকে পচিশ’শ টাকা দেন আখিল। পরে গাড়ির যন্ত্রাংশ কিনতে একটু দেরি হওয়ায় গতকাল আখিল ও তার লোকজন ইলেকটিক মিন্ত্রী মামুন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে কাউন্দিয়ার পাঁচকানী এলাকায় নিয়ে আখিল,তার সহযোগী জাহিদ ও আরেক জাহিদ তাকে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে পালিয়ে যায়।

পরে রাতেই পরিবারের সদস্যরা খবর পেয়ে ওই যুবককে চিকিৎসার জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে। এদিকে রাতেই হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ওই যুবকের লাশ নিয়ে আমিনবাজার ঢাকা আরিচা মহাসড়কের বসুধা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। নিহত ওই যুবককে হারিয়ে হত দরিদ্র পরিবারটি অসহায় হয়ে পড়েছে। এঘটনায় জাহিদ নামের এক যুবককে আটক করলেও প্রধান হত্যাকারীসহ দুই জন পলাতক রয়েছে।

এবিষয়ে সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ বলেন,হত্যাকারীদের আটকের প্রক্রিয়া চলছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে রাতেই।

কুমিল্লায় এ্যাম্বুলেন্সসহ সিএনজিতে ফেন্সিডিল,গাঁজা, ইয়াবা পরিবহনকালে র‌্যাবের হাতে আটক-৩

এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা : কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি অভিযানিক দল শনিবার সকালে জেলার কোতয়ালি থানাধীন দক্ষিণ দূর্গাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এ্যাম্বুলেন্স ও সিএনজি করে ফেন্সিডিল ও গাঁজা পরিবহনকালে একজন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।

ওই সময় এ্যাম্বুলেন্স ও সিএনজি তল্লাশিকরে ২৮১ (দুইশত একাশি বোতল) ফেন্সিডিল ও ১৫ (পনের) কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার শামুকসার গ্রামের মফিজুল ইসলামের ছেলে স্বপন মিয়া (২৮)। পরে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্স ও সিএনজিটিও জব্দ করা হয়।

এছাড়াও পৃথক অভিযানে র্যাবের ওই আভিযানিক দল ২১ নভেম্বর ২০২০ ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার বুড়িচং থানার ছয়গ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩,৯৫০ (তিন হাজার নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো জেলার বুড়িচং থানার চরনল মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে শাহিন (৩৫) ও নোয়াখালী সদর থানার উত্তর কালিরচর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে মোঃ জসিম (৪০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় আসছিলো। র‌্যাব-১১,সিপিসি-২, উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন – গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

৫ দফা দাবি বাস্তবায়নের দাবীতে নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও আখচাষীদের ফটক সভা অনুষ্ঠিত

মোঃ নাহিদুল ইসলাম নাহিদ (নাটোর প্রতিনিধি)ঃ শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধসহ ৫ দফা দাবি বাস্তবায়নে নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও আখ চাষীফেডারেশনের ফটক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে নাটোর সুগার মিল গেটের সামনে এই ফটক সভা অনুষ্ঠিত হয়।

৫ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসুচি পালন করা হয়। ফটক সভায় বক্তব্য রাখেন, নাটোর সুগার মিল শ্রমিক- কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আলী, সাধারণ সম্পাদক মনসুর রহমান, বাংলাদেশ আখ চাষী ফেডারেশনের সহ-সভাপতি মোসলেম উদ্দিন প্রামাণিক, সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিনসহ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, চিনিকলে নিয়োজিত শ্রমিক-কর্মচারীরা ৫/৬ মাস ধরে বেতন পান না। ওই বকেয়া বেতনসহ সকল পাওনাদি এবং অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের টাকা পরিশোধ করা, চিনিকল বন্ধের প্রক্রিয়া বন্দ, আসন্ন মাড়াাই মৌসুম ২০২০-২১ মৌসুমের পূর্বে যাবতীয় মালামাল সরবরাহ ,আখ উৎপাদনের স্বার্থে সার বীজ ও কীটনাশক সহ জরুরি উপকরণসমূহ সরবরাহ , আখ চাষীদের আখের পাওনা টাকা পরিশোধ করার দাবি তুলে ধরে দ্রæত সকল দাবি পূরণ করার আহ্বান জানান।

রাজধানীর উত্তরায় এক সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী আটক ।

রাজধানীর উত্তরায় এক সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সাভারের আশুলিয়ার এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ওই ধর্ষণকারীর নাম সালাউদ্দিন শাওন (৫০)। সে আশুলিয়ার মৃত আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানায়,আশুলিয়া বাজারে রড সিমেন্টের ব্যবসা করার সুত্রে এক সৌদি প্রবাসীর স্ত্রীর সাথে পরিচয় হয় সালাউদ্দিন শাওনের। পরে বিভিন্ন অজুহাতে ওই নারীর কাছ থেকে চার লক্ষ টাকা ধার নেন সালাউদ্দিন শাওন। পরে ওই নারী পাওনা টাকার জন্য চাপ দিলে সালাউদ্দিন শাওন গত কয়েকদিন আগে উত্তরার কালিয়ারটেক এলাকায় নিজ ভাড়া বাড়িতে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করেন ওই নারীকে। এর পর ওই নারীকে মানুষিক যন্ত্রণা দিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করে আসছিলো সালাউদ্দিন শাওন। এর পর ওই নারী অসুস্থ হলে গত ২৯ অক্টোবর রাজধানীর উত্তরা থানায় উপস্থিত হয়ে সালাউদ্দিন শাওনকে প্রধান আসামীকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। এর পর পুলিশ ধর্ষণকারীকে ধরতে মাঠে নামে।

পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে গত বৃহস্পতিবার ১৯ নভেম্বর উত্তরার পশিচম থানার ১১ নাম্বার সেক্টরের ক্রোসফিস জীম থেকে রাতে ধর্ষণকারী সালাউদ্দিন শাওনকে আটক কওে তুরাগ থানা পুলিশ। পরে পুলিশ ধর্ষণকারীকে আদালতে হাজির করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এবিষয়ে তুরাগ থানার এস আই রুবেল হোসেন বলেন,ধর্ষণকারী সালাউদ্দিন শাওন আশুলিয়া এলাকায় নানা অপরাধ মুলক কর্মকান্ডে জড়িত তার নামে এর আগেও দুটি নারী নির্যাতন মামলা রয়েছে থানায়।

এলাকাবাসী এই ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন ও তার সাথে যারা নানা অপকর্মে জড়িত রয়েছেন তাদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নাটোরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা (ভিডিও)

মোঃ নাহিদুল ইসলাম নাহিদ (নাটোর প্রতিনিধি)ঃ নাটোরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারর্সন তারেক রহমানের ৫৬তম জন্মদিন পালন করেছে নেতাকর্মীরা।

শুক্রবার সকালে শহরের আলাইপুর এলাকায় দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় অডিও বার্তায় দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশ এক কঠিন সংকটের ভিতর দিয়ে যাচ্ছে।

যেখানে গণতন্ত্রের কোন চর্চা নেই। গণতন্ত্র আজ ধ্বংসের পথে। গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের হাতকে শক্তিশালি করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শেষে তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সাভারে মাদক সেবন ও বিক্রির অভিযোগে দশ জনকে আটক-এক মাসের করে কারাদন্ড

বিপ্লব,সাভার ঃ  জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নুসরাত জাহান জানান,সাভারের বিভিন্ন এলাকায় মাদক সেবন ও বিক্রির অভিযোগে দশ জনকে আটক করা হয়।

পরে আটককৃতদের সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজের আদালতে হাজির করা হলে আদালত শুনানী শেষে মাদক সেবন ও বিক্রির অভিযোগে দশ জনকে এক মাসের করে কারাদন্ড প্রদান করেন। কারাদন্ড প্রাপ্ত ব্যক্তিরা হলেন রুবেল হোসেন (২৮),মোহাম্মদ আলী (৩০),আশরাফুল (৩০),রহিজ (৪৫),রাসেল (২৮),নাজিম মিয়া (৩০),জীবন (২৮),সংকজ কস্তা (২৮),সানি (২৯),ও আতিকুল ইসলাম (৩০)। তাদের বাড়ি সাভারের বিভিন্ন স্থানে।

পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। অন্যদিকে আশুলিয়ার নবীনগর ফিলিং ষ্টেশন থেকে ১৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আব্বাস উদ্দিন খান (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৪।

এদিকে আশুলিয়ার আউকপাড়া থেকে ১০৩ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

রাণীশংকৈলে ৩ সার ব্যাবসায়ীকে জরিমানা

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতে ৩ সার ও কিটনাশক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌসুমী আফরিদা।

ঘটনার দিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সার ও কিট-নাশক সরকারি নায্য মূলের চেয়ে অবৈধভাবে বেশি দামে বিক্রি করার অপরাধে উপজেলার নেকমরদ উত্তরা ট্রেডার্সকে ২ হাজার, পৌরশহরে ঝর্ণা পেট্রোলিয়ামকে ২ হাজার এবং সন্ধারই খুটিয়াটলির এক সার ব্যবসায়ীকে ১ হাজারসহ মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, উপসহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে ইউএনও বলেন, দেশে প্রযাপ্ত পরিমাণে সার মজুদ রয়েছে, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে সার বিক্রি করছে। তাই জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সাভার উপজেলার আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটি অনুমোদ

বিপ্সালব,সাভার ঃ ভার উপজেলার আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত এ আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এতে আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক করা হয়েছে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন ও যুগ্ম আহবায়ক করা হয়েছে আশুলিয়ার স্বর্নিভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। ৪৮ সদস্য বিশিষ্ট এ কমিটিতে স্থান পেয়েছেন অনেক ত্যাগী আওয়ামী নেতা।

কমিটির সকলকে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

ঝালকাঠিতে নিষিদ্ধ জালসহ আটক -২ ভ্রাম্যমান আদালতে জরিমানা

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলায় মৎস অভিযানে সুগন্ধা নদী থেকে নিষিদ্ধ বাধা জালসহ দুই জেলে আটক করেছে উপজেলা মৎস অধিদপ্তর।

১৯/১১/২০২০ইং বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি, মৎস অফিসের ক্ষেত্র সহকারী এসএম সোয়েব ও নলছিটি থানার এএসআই সুব্রত রায়’র একটি টীম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের বাসিন্দা মো. ইসমাইল(৪০) ও মো. ফারুক সিকদার(৪৫) কে আটক একই সাথে তাদের কাছ থেকে একটি বাধা জাল উদ্ধার করা হয়।

পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার(ভার) মো. সাখাওয়াত হোসেন উদ্ধারকৃত বাধাজাল পুড়িয়ে ফেলেন এবং আটককৃত প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন।

আশুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় ১০৩ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার আউকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে এসআই হারুন অর রশিদ, এসআই সুদীপ কুমার গোপ ও এসআই আসওয়াদুর রহমানের নেতৃত্বে আশুলিয়া থানা পুলিশের একটি চৌকস দল।

আটককৃতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তারা আশুলিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, রাতে আশুলিয়ার আউকপাড়া এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করি। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন তিন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এসআই আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা আশুলিয়ার আউকপাড়াসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ আপডেট...