সাভার প্রতিনিধি: অনুদান ও ক্ষতিপূরণ বঞ্চিত তাজরিন গার্মেন্টেসের আহত শ্রমিক, ক্ষতিগ্রস্ত শ্রমিক ও নিহত পরিবারের শ্রমিকরা অনুদান ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে। শুক্রবার সকালে নবীগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবস্থিত আশুলিয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা।
ক্ষতিপূরণ বঞ্চিত শ্রমিকরা জানায়, ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনের ১১২ জন শ্রমিক আগুনে পুড়ে নিহত হয় ও একই সাথে ৩৫০ জন শ্রমিক মারাত্মকভাবে আহত হয়। এদের মধ্যে কিছু সংখ্যক ক্ষতিগ্রস্ত শ্রমিক বিভিন্ন শ্রমিক সংগঠন ও এনজিও’র মাধ্যমে নগদ অনুদানসহ বিভিন্নরকম সহযোগিতা পেয়ে আসছে। কিন্তু প্রায় ৯০ জন শ্রমিক অগ্নিকাÐের ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে চিকিৎসাধীন থাকলেও কোন সহযোগিতা পাচ্ছে না।
এসময় তারা প্রধানমন্ত্রী, শ্রম মন্ত্রী, বিজিএমইএ ও সেসময়ের বায়ার (ক্রেতা) জারা, কিক, কেকে ও ওয়ালমার্টসহ অন্যান্য বায়ারের নিকট থেকে সহযোগিতা কামনা করেন।
তারা জাতীয় প্রেসক্লাবের সামনে দাবি আদায়ে আন্দোনরত তাদের সাথে সংহতি প্রকাশ করে আশুলিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধনরত সকলকে যাচাই বাঁছাই করে তালিকা তৈরির পর সহযোগী প্রদানের জোর দাবি জানান শ্রমিক নেতারা।
তাজরীন ফ্যাশনের আহত শ্রমিক শিল্পি আক্তারের সভাপতিত্বে এসময় আহত, ক্ষতিগ্রস্ত ও নিহতের প্রায় অর্ধশতাধিক শ্রমিক ও পরিবারার অংশ নেয়। বঞ্চিত শ্রমিকদের দাবি, নিহত ও আহত এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সুনির্দিষ্ট তালিকা তৈরি করে প্রকৃত শ্রমিকদের সহযোগিতা। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা এমএস মনির, বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি তুহিন চৌধুরী, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আল-কামরান, গার্মেন্টস টেইলার্স ওয়ার্কার্স লীগের সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি রাকিবুল হাসান সোহাগ।
মোঃ সম্রাট আলাউদ্দিন,ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে পৌরসভার ৫নং ওয়ার্ডের উন্নয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।ধামরাই পৌরসভার ৫নং ওয়ার্ডের ধামরাই কেন্দ্রীয় ঈদগাহ্ প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মোঃ রমিছউজ্জামান সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। পরে পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিল জাকির হোসেন ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নের সফলতার কথা তুলে ধরেন। তিনি বলেন আওয়ামী লীগ সরকারের আমলেই শুধু এই উন্নয়ন করা সম্ভব। জাকির হোসেন ওয়ার্ডের এই উন্নয়নের ধরা অব্যাহত রাখতে ৫নং ওয়ার্ডবাসীর কাছে আবারও কাউন্সিল হওয়ার জন্য সহযোগিতা চান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা। আরো উপস্থিত ছিলেন,ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহান জেসমিন মুক্ত, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, ধামরাই পৌর যুবলীগের সহ-সভাপতি মোঃ আলী খান, পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিল জাকির হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল্লাহ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর সাহেব আলী, ৪নং ওয়ার্ড কাউন্সিল মোহাম্মদ আলী, ২নং ওয়ার্ড কাউন্সিল আমজাদ হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আমিনুল হাসান গার্নেলসহ অনুষ্ঠানে পৌরসভার ৫নং ওয়ার্ড বাসিন্দারা ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিপ্লব,সাভার ঃ সাভারে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্র বার দুপুরে সাভার পৌর এলাকার নামাগেন্ডা এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।বঙ্গবন্ধু পেশাজীবী লীগ সাভার পৌর নয় নং ওয়ার্ড আয়োজিত জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দীয় কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দীয় কমিটির সাধারণ স¤পাদক শেখ জামাল আহম্মেদ।
এ সময় প্রধান আতিথী বলেন, ৭১ এর পরাজিত শক্তি কারাগারে বর্বরভাবে জাতীয় চার নেতাকে হত্যা করেছিল। এমন ঘটনা ইতিহাসে বিরল। দেশকে রাজনৈতিক নেতৃত্বশূন্য করার লক্ষে তারা কারাবিধি ভঙ্গ করে ব্রাশফায়ারে হত্যাকান্ড ঘটায়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের ঢাকা বিভাগের সভাপতি শেখ মোঃ নূর ইসলাম,সাধারন সম্পাদক সোহেল মিয়া সহ আনেকে।
সৈয়দ রুবেল ,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা শহরের বাজারগুলোতে শীতের আগাম সবজির সরবরাহ বাড়লেও কমেনি । সবজি কিনতে গিয়ে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। সবজির সঙ্গে পেঁয়াজ ও আলুর জন্যেও দিতে হচ্ছে অতিরিক্ত দাম । অবস্থা এমন দাঁড়িয়েছে, বাজারে গিয়ে পণ্যের দামে এক প্রকার নাকানিচুবানি খাচ্ছেন সব শ্রেণি-পেশার মানুষ।
১৩/১১/২০২০ইং তারিখ ঝালকাঠি জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, নতুন করে কোনো সবজির দাম বাড়েনি। আবার দাম কমেওনি। গাজর, টমেটো, শিম, উস্তা, বেগুন, বরবটির কেজি ৮০ থেকে ১ শ’ টাকার ঘরে রয়েছে। বাকি সবজিগুলোর দামও ব্যাপক চড়া। বেশিরভাগ দাম ৮০ টাকার কাছাকাছি। বাজার ও মানভেদে গাজরের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। গত কয়েক মাসের মতো পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা, শিমের কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা, বরবটি ৭০ টাকা, বেগুন ৭০ থেকে ১০০ টাকা বিক্রি হচ্ছে। সরকার দুই দফায় আলুর দাম বেঁধে দিলেও এখনও আলুর কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকা। সরকার প্রথমে খুচরা পর্যায়ে আলুর কেজি সর্বোচ্চ ৩০ টাকা এবং পরবর্তীতে ৩৫ টাকা বেঁধে দেয়। নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা।
শীতের অন্যতম প্রধান সবজি ফুলকপি ও বাঁধাকপির দামেও স্বস্তি পাচ্ছেনা ক্রেতারা । ছোট একটি ফুলকপি কিনতে গেলেও ৪০ থেকে ৫০ টাকা গুনতে হচ্ছে। এদিকে ঢেঁড়সের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, পটোল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙা ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে। একই দামে বিক্রি হচ্ছে কচুর লতি। লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। এক হালি কাঁচা কলা কিনতে গেলে গুনতে হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। স্বস্তি মিলছে না কাঁচামরিচ ও পেঁয়াজের দামেও। ২৫০ গ্রাম কাঁচামরিচ বিক্রি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকা।
বাজার ও মানভেদে দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। আমদানি করা বড় পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। বড় বাজারের একজন ব্যবসায়ী বলেন, সবজির দাম কমতে আরও সময় লাগবে। শীতের সবজি বাজারে ভরপুর আসার আগে দাম কমার সম্ভাবনা কম।
এখন বাজারে যে হারে আগাম সবজি আসছে চাহিদা তার চেয়ে বেশি। এ কারণেই দাম এখনও চড়া।
ঝালকাঠির চাদকাঠী চৌমাথা বাজারের একজন সবজি বিক্রয়তা বলেন, আমি প্রায় ৭ বছর ধরে সবজি বিক্রি করছি। আগে কখনো এত দীর্ঘ সময় ধরে সবজি এমন চড়া দামে বিক্রি করিনি। সবজির দাম বেশি হওয়ায় আমাদের বিক্রিও অনেকটা কমে গেছে। ফলে লাভও হচ্ছে কম, যা আয় হচ্ছে তা দিয়ে কোনো রকমে সংসার চালাচ্ছি।
সবজি বিক্রি কমার পরও দাম কেন কমছে না জানতে চাইলে এই অন্য এক ব্যবসায়ী বলেন, বিক্রি যে হারে কমেছে বাজারে সবজি আসা কমেছে তার চেয়ে বেশি হারে। আড়তে গিয়ে আমরাই অনেক সময় পছন্দের সবজি কিনতে পারি না।
তবে শীতের সবজি ওঠা শুরু হয়ে গেছে। আমাদের ধারণা, সামনের মাস থেকে দাম অনেকটা কমতে পারে।
বেশিরভাগ ক্রেতারা বলেন, একেবারেই সবজি না খেলে হয় না, তাই মাঝে কিছু সবজি বেশি দাম দিয়েও কিনতে হয়।
নিজস্ব প্রতিবেদক : সাভার প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে সাভার প্রেসক্লাবের সাবেক সভাপতি জাভেদ মোস্তফাকে আহবায়ক করে এই কমিটি গঠিত হয়।
নবগঠিত এই আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক হিসেবে রয়েছেন- আব্দুল হালিম (বৈশাখী টিভি), নাজমুল হুদা (নিউজ টোয়েন্টিফোর), শামিম খান (দৈনিক সংবাদ), রওশন আলী (দৈনিক স্বদেশ প্রতিদিন), অপু ওহাব (চ্যানেল টোয়েন্টিফোর)। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন তৌকির আহমেদ (জয় যাত্রা টেলিভিশন)।
প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন এপ্রিল,২০২০ এ হবার কথা থাকলেও বিগত কমিটি এব্যাপারে নির্বাচন দেয়ায় গড়িমসি করায় প্রেসক্লাবের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছিলো বিধায় এই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে বলে জানালেন নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক জাভেদ মোস্তফা।
এব্যাপারে তিনি আরও জানান, সাভার প্রেসক্লাবের সকল সদস্যদের স্বার্থ সংরক্ষণে এবং প্রেসক্লাবের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখতেই এই কমিটি গঠন করা হয়েছে। আমরা আজ নির্বাচিত কমিটি গঠনের জন্য বরুন ভৌমিককে নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন গঠন করেছি। এই কমিশন খুব দ্রুত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে আশা করছি।
তবে এব্যাপারে মুঠোফোনে বরুন ভৌমিককে কল করা হলে তার মোবাইল বন্ধ থাকায় এবিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
অনিক , সাভার ঃ ঢাকা-১৮ আসনে উপ নির্বাচন চলার মধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা অন্তত সাতটি বাসে আগুন দেয়ার প্রতিবাদে সাভার হেমায়েতপুর বাসস্টানে সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল আলম সমরের নেতৃত্তে সন্ধ্যায় এক বিশাল প্রতিবাদ মিছিল বের হয়।
এসময় প্রতিবাদ মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের প্রদক্ষিণ শেষে হেমায়েতপুর বাসস্টানের অবস্থান নেয়।
এসময় সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল আলম সমর বলেন রাজধানীর বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা অন্তত সাতটি বাসে আগুন দেয়। তারা আওয়ামীলীগের ভাবমূর্তী নষ্ট করার জন্য আজ ঢাকা এমন নেককার জনক ঘটনা চালায়।
তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্তে দেশ ও দেশের জনগণকে উন্নত রাষ্ট্রে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর এই উন্নয়নের ধারাকে ব্যাহত কারার জন্য যারা ষড়যন্ত্র করে যাচ্ছে তারই আলামত আজকের এই ঘটনা।
এসময় প্রতিবাদ মিছিলে সাভার তেতুলঝোড়ার আওমীলীগ,যুবলীগ ও ছাত্রলীগেরকর্মীরা যোগ দেন।
বিপ্লব ,সাভার ঃ সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এর পাশে ঢাকা সিএনজি পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আশেপাশের ব্যবসায়ীদের দাবি , সিএনজি পাম্প এর সাথে থাকা নূরে আলমের একটি চায়ের দোকান থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় ।
পাম্পের পাশে থাকা নূরে আলমের চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার হঠাৎ করে বিস্ফোরণ ঘটলে পাশেই থাকা সিএজি পাম্পের একটি পাইপে আগুন ধরে যাওয়ায় দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, পাম্পটি সিএনজি হওয়ায় আশেপাশের লোকজন ভয়ে আগুনের কাছে যাচ্ছিল না, আগুনের যখন ভয়াবহ রূপ ধারণ করতে থাকে তখন মানুষ রাস্তা থেকে বালি ও নুড়িপাথর ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, এমন সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে চা দোকানদার নুরুল আমিনকে গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নেয়া হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানাতে পারেনি মালিক কর্তৃপক্ষ।
তালতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে ৩২ পিস ইয়াবাসহ আবুসালে দফাদার(২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার(১২ নভেম্বর)দুপুর ২টার দিকে উপজেলার আলীবন্দর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আমতলী-তালতলী সড়কে ইয়াবা সহ আটক করা হয়। আবুসালে দফাদার(২৮) উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের আলীবন্দর এলাকার ছিদ্দিন দফাদারের ছেলে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ মো. কামরুজ্জামান মিয়া বলেন, আজ দুপুর ২টার দিকে গোপন সংবাদে জানতে পারি ইয়াবা বিক্রীর জন্য আবুসালে দফাদার নামের এক ব্যক্তি আলীবন্দর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আমতলী-তালতলী সড়কে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে এসআই আলী হোসেন ও এএসআই আবুল কালাম আজাদসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠাই। এরপরে মাদক ব্যবসায়ীকে ৩২পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও বলেন আটক আবুসালে দফাদারের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।
হুমায়ুন কবির রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় এ বছর আগাম ধান কাটা শুরু হয়েছে। দাম ভালো থাকায় কৃষকেরা অনেক খুশি।
প্রতিবছর সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান কৃষকেরা ঘরে তুলেন। কিন্তু এবার অনেক কৃষক বিভিন্ন হাইব্রীড জাতের আমন ধান আবাদ করেছেন। এরই মধ্যে সেসব ক্ষেতের ধান কাটা শুরু হয়েছে।
বিভিন্ন পোকাড় আক্রমণ আর নানা রোগবালাই, বন্যা এবং ঘনঘন বৃষ্টিপাতের পরেও আমনের বাম্পার ফলন পাচ্ছেন বলে ১২ নভেম্ববর বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকার সরেজমিনে গিয়ে কৃষকদের কাছে এসব তথ্য জানা যায়।
বর্তমানে ধানের মূল্য বেশি থাকায় লাভবান হওয়ার আশায় মুখ ভরা হাসি নিয়ে আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত এ উপজেলার কৃষকেরা। প্রতিবস্তা ধান ২০০০- ২২০০ টাকায় বিক্রি হচ্ছে।
কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এ বছর আমন মৌসুমে প্রায় ২২ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমন ধানের চাষ করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্থানীয় উদ্ভাবিত স্বল্প জীবনকালের ধান হাইব্রিড ও উপসি ধান। এছাড়াও বিভিন্ন প্রকার উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের চাষ হয়েছে মোট আবাদের শতকরা ৫ ভাগ। উপজেলার কুমোরিয়া, গৌরকই, দূর্লুভপুর, পকম্বা, গন্ডাবাড়ি ও বনগাঁও গ্রামের কয়েকজন কৃষক জানান, এ মৌসুমে জমিতে বিনা- ৭ ও হাইব্রিড-৩৩ জাতের ধান চাষ করেছি। বিঘা প্রতি ২২ থেকে ২৩ মণ ফলন হচ্ছে। একই জমিতে এ ধান গত বছর ফলন ও দাম দুটোই কম ছিল। এ বছর ফলন কিছুটা বেশি, এবং দামও বেশি। প্রতি বস্তা ২ হাজার থেকে ২২ শত টাকায় বিক্রি করতে পারছি।
রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ জানান, “আমরা কৃষি অধিদপ্তর প্রান্তিক সকল কৃষকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগে সু পরামর্শ প্রদান করেছি। বৈরী আবহাওয়ার সাথে মোকাবেলা করেই কৃষকেরা ভাল ফলন পাচ্ছেন এবং বর্তমান বাজারে ধানের দাম বেশি। তাই তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।”