সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ সম্প্রদায়িক রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই এমন দাবিতে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এর আয়োজন করেন- রাজশাহী নগর ও জেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
মানববন্ধন থেকে জানানো হয়- দিনাজপুরের পার্বতীপুর ও কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু এলাকায় সা¤প্রদাযি়ক মৌলবাদী অপশক্তির আক্রমণ, অগ্নিসংযােগ, নারী নির্যাতন, অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকী, সামাজিক যােগাযােগ মাধ্যমে ও সভা – সমাবেশে ভিন্ন ধর্মের প্রতি অব্যাহত কটুক্তির প্রতিবাদে এবং গ্রেফতারকৃত শিক্ষার্থীদের আশু মুক্তি , সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন , জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবি জানানো হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডক্টর সুজিত সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার ঘোষ, নগরের পূজা উদযাপন কমিটির সভাপতি অলক কুমার দাস ও পবার পূজা উদযাপন কমিটির সভাপতি সমর কুমার সাহা প্রমুখ।
সাভার প্রতিনিধি: সাভারে যৌতুকের টাকা না পেয়ে রাবেয়া আক্তার নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় আসামীদের দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
শনিবার দুপুরে সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এই কর্মসূচী পালন করে কয়েকটি সংগঠন।
মানববন্ধন থেকে বক্তারা দাবি জানান, যৌতুকের টাকা না পেয়ে স্বামীর বাড়ির নির্যাতনে গৃহবধূ রাবেয়া হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তাই হত্যাকান্ডে জড়িত গৃহবধূর স্বামী সোহানকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতার আনতে হবে। ঘটনায় জড়িতদের দ্রæত বিচারসহ তদন্ত করে হত্যাকন্ডের প্রকৃত ঘটনা বের করে ব্যবস্থা নিতে হবে। এছাড়া ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ভবিষ্যতে যৌতুকের জন্য কোন পরিবারে এ ধরনের নির্যাতনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তার জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।
পরে মানববন্ধন কর্মসূচী শেষে হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবিতে সাভার মডেল থানায় বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
নিহত গৃহবধূর পিতা রবিউল আলম জানান, গত ৩১ অক্টোবর সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় যৌতুকের টাকা না পেয়ে রাবেয়া আক্তারকে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে স্বামী সোহান। এঘটনায় নিহত রাবেয়া আক্তারের স্বামী সোহানকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর নিহতের শাশুড়ি গ্রেপ্তার হলেও মামলার মূল আসামীসহ অন্যরা এখনও পলাতক রয়েছে।
মানববন্ধনে অংশ নেয় আসক ফাউন্ডেশন, বাংলাদেশ ফার্মেসী ডেভেলমমেন্ট ফাউন্ডেশন, সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থা, এভারগ্রীন মানবাধিকার, বাংলাদেশ কেন্দ্রীয় মানবাধিকার সংস্থা, এভালাস্টিং মানবাধিকার সংস্থা, স্টার ভিলেজ ডক্টরস্ ফাউন্ডেশন। এসময় নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
অন্যদিকে, দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে সাভারের মুক্তির মোড় এলাকায় মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাভার উপজেলা শাখার নেতাকর্মীরা ।
মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাইপ্রতিনিধি): ঢাকার ধামরাইয়ে এক মাদকসেবীর হামলার স্বীকার হয়ে অসুস্থ অবস্থায় ১৫ দিনপর আজ ভোর রাতে জাহাঙ্গীর নামের ২ সন্তানের জনকের মৃত্যু হয়েছে।
সে উপজেলার ধামরাই ইউনিয়নের তেতুলিয়া গ্রামের লেহাজ উদ্দিনের ছেলে।আজ শনিবার দুপুরের দিকে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
জানা গেছে, উপজেলা তেতুলিয়া গ্রামের মাদক সেবী ও কারবারি ফাত্তু মিয়ার সাথে নিহত জাহাঙ্গীরের দীর্ঘদিন ধওে পারিবারিক বিরোধ চলে আসছিল। এই জের ধরে গত ২১ অক্টোবর রাতে ফাত্তু মিয়াসহ আরো ২/৩ জন জাহাঙ্গীরের উপর অতর্কিত হামলা চালায়। এসময় জাহাঙ্গীর তার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত প্রাপ্ত হয়। ওই সময় সে হাসপাতালে চিকিৎসাও নিয়েছে।
পরিবারের অভিযোগ ওই মারধরের পর থেকেই সে অসুস্থ ছিল। গত ২দিন আগে আবার সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।
চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসলে শনিবার ভোর রাতেই তার মৃত্যু হয়। নিহতের ছোট ভাই ফরহাদ হোসেন অভিযোগ করে বলেন, মাদকসেবী ফাত্তুর হামলায় স্বীকার হয়ে অসুস্থ্য অবস্থায় আমার ভাই মৃত্যু বরণ করেছে।
এলাকার লোকজন বলেছেন নিহত জাহাঙ্গীর ও ফাত্তু উভয়ই মাদকসেবী এবং কারবারের সাথে জড়িত ছিল ।
হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৭ নভেম্বর শনিবার সকালে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে এদিন উপজেলা হলরুমে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও ডিগ্রী কলেজ প্রতিনিধি প্রভাষক প্রশান্ত বসাক। এ ছাড়াও অনুষ্ঠানে সমবায়ী সমিতির নেতা- সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন, সমবায় বিভাগের সহকারি পরিদর্শক রবীন্দ্রনাথ সরকার। আরো বক্তব্য দেন, আলোর দিশারী সমবায় সমিতির সভাপতি নুরুজ্জামান ও আলোর পথ বহুমুখি সমবায় সমিতির সভাপতি ইমরান আলি প্রমুখ। পরে করোনাকালিন বিশেষ সেবা প্রদানের জন্য তিনটি সমবায় সমিতিকে বিশেষ সম্মাননা দেয়া হয়।
শনিবার (৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর অপারেশন অফিসার ও সিনিয়র এএসপি সাজেদুর রহমান সজল। এর আগে শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে সাভারের বিরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মোস্তাফিজুর রহমান, বারেক সিকদকার ও নাসির। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। ভুক্তভোগী প্রবাসী মোহাম্মদ আমানুল্লাহ (৪০) ঢাকার কেরানীগঞ্জ থানার সিরাজনগর বটতলী এলাকার সিদ্দিক আলীর ছেলে।
র্যাব জানায়, গত ২৮ অক্টোবর বেলা সাড়ে ১০ টার দিকে ইসলামী ব্যাংক আমিনবাজার শাখা থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করে বাড়ি ফেরার সময় আমিনবাজার এলাকার তুরাগ ব্রিজের (লোহার ব্রীজ) কাছে ছিনতাইকারীর কবলে পরেন প্রবাসী আমানুল্লাহ। এসময় তাকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি করে তার ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। এ সময় ওই প্রবাসী গুলিবিদ্ধ হন। এ ব্যাপারে মামলা দায়ের হলে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের বিরুলিয়া থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে র্যাব। এসময় ডাকাতিতে ব্যবহৃত একটি প্রাইভেটকার, পিস্তলসহ ১২ রাউন্ড গুলি ও ছুরি জব্দ করা হয়। এরা মূলত সংবদ্ধ ডাকাত দল। তারা বিভিন্ন ব্যবসায়ী ব্যক্তিদের টার্গেট করে থাকে।
র্যাব-৪ এর অপারেশন অফিসার ও সিনিয়র এএসপি সাজেদুর রহমান সজল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তারা ডাকাতি ও ছিনতাইয়ের সময় নির্দিষ্ট মোবাইল ও সিম ব্যবহার করে। ডাকাতি শেষে ফেলে দেয়। এই ঘটনায় তারা ১০ জন অংশ নেয় ও লুট করা টাকা প্রতিজনে ৫০ হাজার টাকা করে ভাগ করে নেয়। তাদের কাছ থেকে লুট হওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বিপ্লব,সাভার : আসন্ন সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে জনতার মুখোমুখি হলেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আঃ ছাত্তার।
শুক্রবার বিকেলে পৌরসভার সিরামিকস বাজারের তিনরাস্তার মোড়ে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।
এসময় জনতার সাথে মতবিনিময় করেন কাউন্সিলর আলহাজ্ব আঃ ছাত্তার ।
এসময় তিনি বলেন, গত নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করিয়েছিলেন, আমি আমার সাধ্যমতো আপনাদের সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি।
আমার ৬ নং ওয়ার্ড বঙ্গবন্ধু চত্তর সহ বিভিন্ন স্থাপনা এবং গুরুত্বপূর্ন অধিকাংশ সড়কের উন্নয়ন করেছি। এরই মাঝে আপনাদের বালুঘাটের সড়কসহ কিছু সড়কের কাজ চলমান রয়েছে । আমি আরো ৫টি বছর আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই । আর এই বারই আমার শেষ নির্বাচন । আমাকে আর পাঁচটি বছরের জন্য সুযোগ দেন, যাতে অসম্পুর্ন কাজগুলো সম্পর্ন করতে পারি।
উক্ত উঠান বৈঠকি লাভলু মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বারেক মোল্লা, সবুর উদ্দিন, মেকাইল মাদবর, মোঃ সেলিম মিয়া, মজিবর রহমান, হোসেন মিয়া, বিশ্ব সাহা, ঠান্ডু খাঁ ও আসিফ সহ এলাকার সকল গণ্য মান্য ব্যক্তি বর্গ ।
স্টাফ রিপোর্টারঃ মুজিব বর্ষ উপলক্ষে সরকার দেশে বেকারত্ব দূর করণের কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
শুক্রবার দুপুরে ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বড়াইকই গ্রামে সাভার উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবসহ স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা কালে তিনি একথা বলেন।
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এসময় আরও বলেন,বর্তমান সরকার খাদ্যে স্বয়ং সম্পূর্ণ দেশে কোন খাদ্য ঘাটতি নেই বন্ধ কারখানা গুলো খুলে দিয়ে নতুন নতুন শ্রমিকদের কর্মসংস্থান করা হবে জানিয়ে তিনি আরও বলেন,বিএনপি সরকার তার আমলে অনেক শিল্প প্রতিষ্ঠান বিক্রি করে দিয়ে শ্রমিকদের বেকার করেছিলো। বাংলাদেশের কিছু মানুষ অর্থলোভী করোনার মধ্যেও অনেকে খাদ্যে ভেজাল দিয়ে টাকার পাহাড় গড়ার চেষ্টা করছে তাই অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। এছাড়া শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুজিব বর্ষ উপলক্ষে নানা কর্মসুচী ঘোষনা করা হয়েছে। সাভারের বিসিক শিল্প নগরী ট্যানারির কারণে ধলেশ^রী নদীর পানি যাতে করে নতুন করে দূষণ না হয় সেজন্য ট্যানারির প্রতিষ্ঠান গুলোকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক লিয়াকত হোসেন,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা,সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ আরো অনেকে।
সিংক কামাল আহমেদ মজুমদার শিল্প প্রতিমন্ত্রী।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) “বিশ্বনবীর অপমান সইবে না আর মুসলমান” ফ্রান্সের পন্য বর্জন করো, করতে হবে। এই স্লোগান আজ সারাদেশে। মহান আল্লাহ তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মর্যাদা দিয়েছেন মানুষকে। আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে সৃষ্টি করেছেন হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে। যার মর্যাদাকে আল্লাহ সব নবী-রাসুলের মর্যাদার ঊর্ধ্বে স্থান দিয়েছেন। তাই সেই মহানবীকে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ধামরাইয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন বালিয়া ইউনিয়নের উলামা-মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতা।
আজ শুক্রবার (৬ই নভেম্বর ) জুমার নামাজের পরে উলামা -মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতাও বালিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব শহিদুল ইসলাম সরকারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি বালিয়া বাজার জামে মসজিদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে পুনরায় মসজিদের সামনে এসে শেষ হয়।
এসময় হাজার হাজার মানুষের ঢল নেমে আসে প্রতিবাদ সমাবেশে। এ ছাড়া ও ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে এই প্রতিবাদ সমাবেশ পালন করা হয়েছে। আরো উপস্থিত ছিলেন হাফেজ মোঃ মাহমুদুল হাসান,মাওলানা আব্দুল খালেক রহমানি, মুফতি মতিউর রহমান সহ বিভিন্ন মসজিদের ইমাম সাহেব
কর্মসূচীতে বক্তারা বলেন, সম্প্রতি ফ্রান্সে রাষ্টীয় মদদে মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে যে ধৃষ্টতা দেখিয়েছে তার প্রতিবাদে আমরা ফ্রান্সের সাথে কূটনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন এবং ফ্রান্সের সকল পণ্য বর্জন করার আহবান জানাই।
বিপ্লব,সাভার ঃ সাভারে এক গৃহবধূ ধর্ষণের অভিযোগে এক সৌদি প্রবাসীকে আটক করেছে পুলিশ। সাভার পৌর এলাকার ওয়াপদা রোড ও কাউন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায় , এক গৃহবধুর সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে পরিচয় হয় সৌদি প্রবাসী মিজানুর রহমানের। সম্প্রতি ওই প্রবাসী দেশে ফিরে আসেন। পরে ওই গৃহবধুর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাকে সাভারের ওয়াপদা রোডের একটি বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন মিজান।
এমন অভিযোগ এনে বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ সাভার মডেল থানায় এমন অভিযোগে মামলা দায়ের করলে শুক্রবার সকালে সাভারের পূর্ব রাজাশন এলাকা থেকে ওই প্রবাসীকে আটক করে পুলিশ। সাভার মডেল থানার পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,ধর্ষণের অভিযোগে আটক সৌদি প্রবাসীকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হবে।
অন্যদিকে সাভারের কাউন্দিয়া এলাকায় ১৩ বছরের এক কিশোরীকে অপহরণের পর বগুড়ায় নিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগে রেজাউল নামের এক যুবকের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন কিশোরীর মা আশুরা বেগম।
এদিকে ঢাকার ধামরাইয়ে বেলিশ্বর গ্রামে এক গ্রহবধুকে অমানুষিক নির্যাতনের অভিযোগে স্বামী নুরুল করিম চৌধুরীকে (৪৬) আটক করেছে পুলিশ।
এ ঘটনায় ওই গ্রহবধু তার স্বামীকে প্রধান আসামীকে করে চার জনের নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেছেন।
বিপ্লব,সাভার ঃ সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমুলক কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ছানিয়া আক্তার।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পযন্ত বিভিন্ন জেলার ১০ টি জেলার ডিস্ট্রিক্ট ফ্যাসিল্যাটরকে নিয়ে তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ী ওয়াসিল উদ্দিন গন পাঠাগার হেমায়েতপুরের নব-নির্মিত পাবলিক টয়লেট,তেতুলঝোড়া কালচারাল ক্লাব সহ বিভিন্ন ব্যাতিক্রম উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
পরে তিনি তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদ হল রুমে প্রধান অতিথী হিসেবে সভায় যোগ দিয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক বক্তব্য ও দিক-নির্দেশনা দেন।পরে আলোচনা সভা শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ছানিয়া ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও তেতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন সহ নগদ অর্থ বিতরন করেন।
এসময় উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন তেতুলঝোড়া ইউপি সচিব মীর আব্দুল বারেক,তেতুলঝোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শাহ আলম, তেতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন, সাভার উপজেলা ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম,তেতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সুমন ইমতিয়াজ,আবিরমাসুম সহ আরো ও অনেকেই।