34 C
Dhaka, BD
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

ভোট গণনা বন্ধ করতে বললেন ট্রাম্প

ডেইলি মেইল- মার্কিন নির্বাচনে দুই প্রার্থীর ভাগ্য এখন ঝুলে আছে ৫ অঙ্গরাজ্যের ওপর। এদিকে নাটকীয়ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট বন্ধের আহবান জানিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে এটি নিশ্চিত করে ট্রাম্প বলেননি কোনো রাজ্যের ভোট গণনা বন্ধ করতে হবে। এদিকে আরেকটি পোস্টে ট্রাম্প লেখেন, নির্বাচনের দিন পার হয়ে যাওয়ার পর যে ভোট( মেইল ভোট) আসবে তা গণনা বন্ধ করতে হবে।

এদিকে, ট্রাম্পের কয়েকশ সশস্ত্র সমর্থক বলছেন ভিন্ন কথা। প্রত্যেকটি ভোট পুনরায় গণনার দাবিতে যুক্তরাষ্ট্রের বিভিন্নস্থানে মিছিল করছেন ট্রাম্প সমর্থকরা। নিউইয়র্কের বিভিন্নস্থনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। বিক্ষোভ হয়েছে শিকাগো আর ফিলাডেলফিয়াতেও।

অন্যদিকে, অ্যারিজোনা অঙ্গরাজ্যে মেরিকোপা কাউন্টির একটি ভোট গণনা কেন্দ্রের বাইরে রিপাবলিকান সমর্থক বিক্ষোভকারীরা অবস্থান নেওয়ার পর ভোট গণনা বন্ধ নিয়ে দ্বিধায় পড়েছে কর্তৃপক্ষ। ভোট চুরি বন্ধ করার দাবি জানিয়ে বিক্ষোভ করেছে। অ্যারিজোনার ভোট কেন্দ্রে ট্রাম্পের বেশ কয়েকজন সমর্থক অস্ত্র নিয়ে সহিংসতার চেষ্টা করার খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলি।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৫ টি বাদে অন্য সব অঙ্গরাজ্যের ফলাফল এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। তাতে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন এগিয়ে থাকলেও বাকি পাঁচ অঙ্গরাজ্যের ফলাফল পাওয়ার আগে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।

আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা ও ফক্স নিউজ জানায়, এখন পর্যন্ত ৪৫টি অঙ্গরাজ্য থেকে পাওয়া ৪৭৮টি ইলেক্টোরাল কলেজের মধ্যে ২৬৪টি গেছে বাইডেনের ঘরে। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ টি ইলেক্টোরাল।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হওয়ার জন্য ৫৩৮টি ইলেক্টোরাল কলেজের মধ্যে লড়াই চলছে দুই প্রার্থীর। ছয়টি ইলেক্টোরাল পেলেও জয়ের ‘ম্যাজিক ফিগার’ ২৭০টি ইলেক্টোরাল পেয়ে যাবেন বাইডেন। সে জন্য বাকি পাঁচ অঙ্গরাজ্যের ফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তাকে। এর মধ্যে যেকোনো একটিতে জয় পেলেই চলবে তার।

এখন পর্যন্ত ভোটের ফলাফল ঘোষণা করতে না পারা ৫ অঙ্গরাজ্য হলো-জর্জিয়া, নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়া ও আলাস্কা। রাজ্যগুলোতে মোট ইলেক্টোরাল কলেজ রয়েছে ৬০টি।

যুক্তরাষ্ট্রের ভোট নিয়ে বার্তা সংস্থা এপি থেকে প্রাপ্ত তথ্য তুলে ধরে আল-জাজিরার হিসেবে বলা হয়েছে, অঙ্গরাজ্য পাঁচটির চারটিতেই এগিয়ে ট্রাম্প। একটিতে এগিয়ে বাইডেন।

জর্জিয়া: অঙ্গরাজ্যটিতে রয়েছে ১৬টি ইলেক্টোরাল। সেখানে শতভাগ ভোট গণনা হয়েছে। তাতে দেখা যাচ্ছে ৪৯.৬২ শতাংশ ভোট নিয়ে এগিয়ে ট্রাম্প, আর বাইডেন পেয়েছেন ৪৯.১৫ শতাংশ। এখন আনুষ্ঠানিক ঘোষণার পালা।

নেভাদা: এই অঙ্গরাজ্যে ইলেক্টোরাল ৬টি। ৭৪.৭৬ শতাংশ ভোট গণনায় দেখা যাচ্ছে ৪৯.৩৩ শতাংশ নিয়ে এগিয়ে বাইডেন। ৪৮.৬৯ শতাংশ নিয়ে খুব কাছাকাছি রয়েছেন ট্রাম্প।

নর্থ ক্যারোলিনা: ১৫ ইলেক্টোরালের এই অঙ্গরাজ্যেও ভোট গণনা শতভাগ হয়েছে। এর মধ্যে ৫০.০৯ শতাংশ নিয়ে এগিয়ে ট্রাম্প; বাইডেন পেয়েছেন ৪৮.৬৯ শতাংশ ভোট।

পেনসিলভানিয়া: গুরুত্বপূর্ণ এই অঙ্গরাজ্যে ইলেক্টোরাল ২০টি। এখানে ৮৬.৭২ শতাংশ ভোট গণনা শেষে দেখা যাচ্ছে, ৫০.৭২ শতাংশ ভোট নিয়ে এগিয়ে ট্রাম্প, বাইডেন পেয়েছেন ৪৮.১৩ শতাংশ ভোট।

আলাস্কা: মাত্র তিনটি ইলেক্টোরাল। অর্ধেকের কিছু বেশি ভোট গণনায় দেখা যাচ্ছে, ৬৫.১১ শতাংশ নিয়ে অনেক এগিয়ে ট্রাম্প। বাইডেন পেয়েছেন মাত্র ৩৩.৫১ শতাংশ ভোট।

রাণীশংকৈলে বাবার নছিমনের চাকায় পিষ্ট কন্যাশিশু

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে পিতার নছিমন গাড়ির চাকায় পিষ্ট হয়ে দেড় বছরের নিজ শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানা গেছে, উপজেলার ধর্মগড় ইউনিয়নের দেহট্ট গ্রামের নছিমন চালক মোমিন ঘটনার দিন সকালে তার বাড়িতে রাখা নছিমন গাড়িটি প্রতিদিনের মতো বাইরে নেয়ার জন্য স্টার্ট দিতে যায়। গাড়িটি স্টার্ট না হওয়ায় মোমিনসহ তার বাড়ির লোকজন মিলে সেটিকে পিছন থেকে ধাক্কা দিতে থাকে। তারা ঠেলে ঠেলে গাড়িটিকে বাইরে আনতে থাকে। এরই মধ্যে বাড়িতে থাকা তার দেড় বছরের কন্যা ফাতেমা সবার অলক্ষ্যে গাড়ির বাম চাকার সামনে পড়ে পিষ্ট হয়।লোকজন থেঁতলে যাওয়া শিশুটিকে দ্রুত চাকার নিচ থেকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ধর্মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল জানান, নছিমনের চাকায় পড়ে একটি কন্যাশিশুর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি থানা পুলিশকে জানাতে বলেছি। থানার ওসি( তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অসাবধানতার কারনে এ দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশ সুপার মহোদয়ের অনুমতিক্রমে শিশুটির লাশ দাফনের কথা বলা হয়েছে।

আশুলিয়ায় জেল হর্ত্যা দিবস উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিপ্লব,সাভার : বুধবার দুপুরে আশুলিয়ার গৌরীপুর এলাকায় যুবলীগ নেতা ও রাজু গ্রæফ এর চেয়ারম্যান রাজু আহম্মেদ এর উদ্যেগে জেল হর্ত্যা দিবস উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় যোহরের নামাজ শেষে কয়েক’শ মুসল্লিদের নিয়ে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম ,জনাব তাজউদ্দিন আহমেদ , ক্যাপ্টেন মনসুর আলী ,এ এইচ এম কামরুজ্জামান এর রুহের মাগফিরাত কামনায় বিষেষ মোনাজাত করা হয়।পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরন করা হয়।

উক্ত মিলাদ মাহফিল অনুষ্ঠানে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের, সাংগঠনিক সম্পাদক, মোঃ শফিক মৃর্ধা,আশুলিয়া থানা যুবলীগের সদস্য কুসুম মোল্লা, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী মোঃ আনোয়ার হোসেন মন্ডল, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক হাজী মোঃ মোশারফ হোসেন খাঁন সহ অনেকে উপস্থিত ছিলেন।

রানীশংকৈল উপজেলা আ’লীগের আয়োজনে জেল হত্যা দিবসে দোয়া ও আলোচনা 

হুমায়ুন কবির, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেলহত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে গতকাল ৩ নভেম্বর মঙ্লবার রাতে দলীয় কার্যালয়ে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারকে নির্মমভাবে হত্যা ও জাতীয় চার নেতার হত্যা সম্পর্কে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, পৌর মেয়র আলমগীর সরকার, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক রফিউল ইসলাম, আ’লীগ নেতা , আহমেদ হোসেন বিপ্লব, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আব্দুল কাদের গামা, গোলাম সরোয়ার বিপ্লব প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যসহ জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠান সঞ্চলনা করেন আ’লীগ নেতা প্রভাষক প্রশান্ত বসাক ।

ধামরাইয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে জীন এক্সপার্ট মেশিন উদ্বোধন।

মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি)ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যক্ষা রোগ নির্ণয় করার জন্য “জীন এক্সপার্ট মেশিন” এর উদ্বোধন করা হয়েছে। আজ (০৪ নভেম্বর) বুধবার সকালে এই যক্ষা রোগ নির্ণয় করার জন্য “জীন এক্সপার্ট মেশিন” এর উদ্বোধন করা হয়।

এ সময় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা এর সভাপতিত্বে যক্ষা রোগ নির্ণয় করার জন্য জীন এক্সপার্ট মেশিন এর উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

উদ্বোধন শেষে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা বলেন, এক্সরে ও কফ পরীক্ষা অনেক পুরোনো পদ্ধতি, সেখানে যক্ষা রোগ নির্ণয় করার জন্য জীন এক্সপার্ট মেশিন হলো আধুনিক এই মেশিন দ্বারা যক্ষা রোগ এবং রোগীর কেমন অবস্থা তা খুব সহজেই বুঝতে পারা য়াবে। আগে যেখানে যক্ষার পরীক্ষার জন্য ঢাকায় অথবা সাভারে পাঠাতে হতো এখন এই জীন এক্সপার্ট মেশিন থাকায় পরীক্ষার জন্য ঢাকায় অথবা সাভারে যেতে হবে না। এই মেশিনের মাধ্যমে পরীক্ষার করে সহজেই চিকিৎসা সেবা দেয়া যাবে বলে মনে করেন তিনি।

উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন,ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহান জেসমিন মুক্ত, ধামরাই প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান, আরও উপস্থিত ছিলেন, বিভাগীয় যক্ষ্মা বিশেষজ্ঞ ঢাকা বিভাগ জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ডাঃ আহমদ পারভেজ জাবীন, ডাঃ আহমেদুল হক তিতাস সহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ডাক্তার নার্স ও কর্মকর্তা কর্মচারীগণ।

সাভার হেমায়েতপুরে ফেন্সিডিলসহ আটক ৩

বিপ্লব,সাভার ঃ সাভারে ভারতীয় ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪।

সকালে সাভারের হেমায়েতপুরে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব ৪। র‌্যাব জানায়,সাভারের হেমায়েতপুরে সকালে মাদক ব্যবসায়ী গোলাম রাব্বানী, আমির হামজা ও আফতাব তামিম ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এসময় ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় তাদের কাছ থেকে।

এবিষয়ে র‌্যাব এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বলেন,আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আজ সাভার মডেল থানায় মামলা দায়ের করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ছয়বার ট্রাকের নাম্বার প্লেট পরিবর্তন করেও নাটোর পুলিশের কাছে ধরা পড়ল ডাকাতদল

নাহিদুল,ইসলাম ঃ গরু সহ ট্রাক ছিনতাই করে শেষ রক্ষা হল না ডাকাত দলের। ১৮ জুলাই নাটোরের বনপাড়া নাটোর হাটিকুমরুল মহাসড়কের পাটোয়ারী তেল পাম্পের পাশ থেকে অভিনব কায়দায় ডাকাতি হওয়া ট্রাকটি ৩ নভেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে উদ্ধার এবং ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ।

বুধবার বেলা এগারটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। আটককৃত ডাকাতরা হল বড়াইগ্রাম উপজেলার কায়েমকোলা গ্রামের জামান মণ্ডলের ছেলে ফজলে রাব্বী,একই উপজেলার আহমেদপুর পশ্চিম পাড়া এলাকার জান্টু প্রামাণিকের ছেলে ফরহাদ হোসেন,আসাদ খাঁর ছেলে বিল্লাল হোসেন,কুমিল্লা দাউদকান্দি উপজেলার তালতলী গ্রামের মৃত চান মিয়ার ছেলে আব্দুল আওয়াল,ঢাকার নবাবগঞ্জ থানার পাড়গ্রাম এলাকার মৃত ইয়াকুব মিস্ত্রির ছেলে বাবুল মিয়া ।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আরো জানান নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডের একটি চায়ের দোকানে বসে আটককৃতরা ডাকাতির পরিকল্পনা করে।

সেই মোতাবেক দিনাজপুর জেলার ফুলবাড়িয়া উপজেলার আমবাড়িয়া হাটে গিয়ে ট্রাকে গরু ভর্তি করে বগুড়ার তিনমাথার একটি হোটেলে খেতে বসে।তারা সবাই মিলে গরু ভর্তি ট্রাক ছিনতাই করার পরিকল্পনা করে। ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটির বিভিন্ন স্থানের ৬টি নাম্বার প্লেট পরিবর্তন করার পরিকল্পনা করে যেন তাদের সনাক্ত করা না যায়। সেই মোতাবেক তারা নারায়ণগঞ্জ থেকে দিনাজপুর পর্যন্ত মোট ছয়বার ট্রাকের নাম্বার প্লেট পরিবর্তন করে।তাদের সেই পরিকল্পনা মোতাবেক মামলায় ঘটনা তারিখ ও সময় ঘটনাস্থলে গরু ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশের একটি চৌকস দল বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে ৩ নভেম্বর রাত্রি আটটার দিকে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকসহ ওই আসামিদের গ্রেপ্তার করা হয়।অবশিষ্ট পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি। তবে গরুগুলি উদ্ধার করতে পারেনি পুলিশ।

সাভারের ভাকুর্তায় বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত ।

বিপ্লব সাভার ঃ সাভার ভাকুর্তায় যুবলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ।

আজ মঙ্গলবার সাভারের ইউনিয়ন ভাকুর্তা শ্যামলাসী দুদু মার্কেট কমিউনিটি সেন্টারে যুবলীগের উদ্যোগে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় ।

এসময় বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনার দৃঢ় প্রচেষ্টার কারণে দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে। এই সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে ও উন্নত দেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। এসময় বক্তারা সাংগঠনিক কাঠামো আরো মজবুত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় সকলের দোয়া কামনা করেন।

উক্ত সভায় যুবলীগের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটির গঠনের ব্যাপারে অলোচনাসহ সাংগঠনিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উক্ত আলোচনা সভা হাজী মোহাম্মদ তফিজ উদ্দিন (সভাপতি ভাকুর্তা ইউনিয়ন) যুবলীগ এর সভাপতিত্বে, মোহাম্মদ জসিম উদ্দিন, (সম্পাদক ভাকুর্তা ইউনিয়ন) যুবলীগ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফয়সাল আহমেদ ভারপ্রাপ্ত সভাপতিসাভার থানা যুবলীগ, নাসির আহমেদ সাধারণ সম্পাদক সাভার থানা যুবলীগ, আব্দুর রব সহ-সভাপতি সাভার থানা যুবলীগ, শেখ ফরিদ আল রাজি যুগ্মসাধারণ সম্পাদক সাভার থানা যুবলীগ, মোঃ শাহীন খান সাংগঠনিক সম্পাদক সাভার থানা যুবলীগ। জুয়েল সভাপতি তেতুলঝোড়া ইউনিয়ন যুবলীগ, মোঃ মনির হোসেন সাধারণ সম্পাদক তেতুলঝোড়া ইউনিয়ন যুবলীগ। আবির মাছুম তেতুলঝোড়া ইউনিয়ন যুবলীগ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ভাকূতা ইউনিয়ন যুবলীগের সকল নেতাকর্মী।

রাসিক এর জেল হত্যা দিবস যথাযথ মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচি

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ ৩রা নভেম্বর জেল হত্যা দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।

গৃহীত কর্মসূচি পালনের মাধ্যমে শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মহান মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ তাজউদ্দিন আহমদ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী ও শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানকে।

কর্মসূচির মধ্যে রয়েছে ৩ নভেম্বর সকাল ৯টায় স্বাস্থ্যবিধি মেনে নগর ভবন চত্বর থেকে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এঁর মাজার পর্যন্ত মৌন র‌্যালি করা হবে। এরপর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের কবরে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করবেন মেয়র ও কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং কর্মচারী ইউনিয়ন। এরপর সেখানে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতাসহ সকল শহীদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।

এদিন সকাল ১০টায় নগরভবন ওয়ান স্টপ বুথ চত্বরে রক্তদান কর্মসূচির আয়োজন করা হবে। কর্মসূচির উদ্বোধন করবেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সকাল ১০টা ১৫ মিনিটে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বাদ জোহর সোনাদিঘী জামে মসজিদ ও নগরভবন ওয়াক্তিয়া মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও বাদ জোহর মহানগরীর সকল ওয়ার্ড সমূহের মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। নগর ভবনে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ছবিসহ শোকসম্বলিত বড় ব্যানার টাঙানো হয়েছে। উল্লেখিত কর্মসূচিতে মহানগরবাসীকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

রাণীশংকৈলে প্রধান শিক্ষকের অকাল মৃত্যতে শোকের ছায়া

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ  ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার বাঁশরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার বলঞ্চা গ্রামের সিরাজউদ্দিন মাস্টারের ছেলে হামিদুর রহমান (৪৮) গত ১ নভেম্বর রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিনি প্রায় তিন মাস ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে সে স্ত্রী ২ ছেলেসহ অনেক আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। একজন আদর্শ ও সদা হাস্যোজ্জল শিক্ষক হিসেবে তিনি অনেক জনপ্রিয় ছিলেন।

তাঁর মৃত্যুতে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষক সমিতি তাঁর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। পরদিন ২ নভেম্বর সোমবার দুপুরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

সর্বশেষ আপডেট...