রাজশাহীতে ৭৫ লাখ টাকার নকল সিগারেট জব্দ
সৌমেন মন্ডল,রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে ৭৫ লাখ টাকার নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) দিনগত রাত ১১টার দিকে মহানগরীর কুমারপাড়া এলাকায় ‘এসএ পরিবহন’ কুরিয়ার সার্ভিসের গুদাম থেকে সিগারেটগুলো জব্দ করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান চালায়। অভিযানে নকল সিগারেটসহ বিপুল পরিমাণ সিগারেটের খালি প্যাকেট জব্দ করা হয়েছে। এসব সিগারেট রাজশাহীর গোদাগাড়ী যাওয়ার কথা ছিলো।
অভিযানে কুষ্টিয়ার ‘বিশ্বাস টোবাকো’ নামের একটি প্রতিষ্ঠানের গাড়িচালক নবাব আলী (৩০) ও এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের গুদাম ব্যবস্থাপকসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আটক নবাব আলী দাবি করেন, তিনি মাস দুয়েক আগে বিশ্বাস টোবাকোতে কাভার্ড ভ্যান চালকের চাকরি নিয়েছেন। ইতোমধ্যে এ ধরনের দুটি সিগারেটের চালান এনেছেন। এই চালানটি রাজশাহীর গোদাগাড়ী যাওয়ার কথা ছিলো। হঠাৎ তাকে ফোন করে এসএ পরিবহনের গুদামে সিগারেটগুলো নামিয়ে দিতে বলা হয়। তিনি এখানে আসার কিছুক্ষণ পর পুলিশ আটক করে।
নগর ডিবি পুলিশের উপ-কমিশনার আবু আহাম্মদ আল-মামুন বলেন, অভিযানে প্রায় ৭৫ লাখ ৬০ হাজার টাকার নকল সিগারেট জব্দ করা হয়েছে। এসব সিগারেটে সরকারকে রাজস্বও ফাঁকি দেওয়া হয়েছে। সিগারেটের প্যাকেটে নকল ব্যান্ডরোল ব্যবহার করা হয়েছিল। আটক ব্যক্তিদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাণীশংকৈলে কৃষক মাঠ দিবসে আলোচনা
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বনগাঁও গ্রামে গত ১ নভেম্বর রবিবার বিকালে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে এবং স্প্রিরা প্রকল্পের আর্থিক সহোযোগিতায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এদিন বনগাঁও গ্রামে কৃষক মাঠ দিবসে উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ধান গবেষণা ইন্সিটিটিউট আঞ্চলিক শাখা রংপুর- বৈজ্ঞানিক মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের উদ্দশ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সজ্ঞয় দেবনাথ। এছাড়াও বক্তব্য দেন উপ সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম, মুনজুর আলম, বিশিষ্ঠ কৃষক আল্লামা বিন নুর আলিফ, প্রদর্শনী ও পুরস্কারপ্রাপ্ত কৃষক পয়গাম আলী বিএসসি প্রমুখ। মাঠ দিবসে বক্তরা কৃষকদের মাঝে বি হাইব্রীড ধান- ৬ আবাদ সম্পর্কে উদ্বুদ্ধকরণ ও প্রযাপ্ত পরিমান ফলনের ব্যাপারে সুস্পষ্টভাবে ধারনা দেন।
এ ধান আবাদে হেক্টর প্রতি ৫.৬৫ মেট্রিকটন ধান উৎপাদন হয় বলে প্রান্তিক কৃষকদের জানানো হয়। প্রায় ৩০০ জন প্রান্তিক কৃষক এ মাঠ দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
সাভারে কর্ণপারা খাল দখলে বেপরোয়া ঝুট ব্যবসায়ী শামীম।
স্টাফরিপোর্টারঃ ঢাকার সাভারে কর্ণপাড়া খাল দখলে বেপরোয়া হয়ে উঠেছেন ঝুট ব্যবসায়ী শামীনূর রহমান শামিম।
স্থানীয়রা বলেন, এক সময় খালটি দিয়ে বড় বড় জাহাজ ও নৌকা চলাচল করতো। এখন ভূমিদস্যুদের কবলে একের পর এক দখলের কারণে খালটি প্রায় মৃত্যুর পথে।
প্রায় তিন কিলোমিটার কর্ণপাড়া খালটি সাধাপূর থেকে ধলেশ্বরীর নদীর সাথে সংযুক্ত হয়েছে।কর্ণপারা খালটির বিভিন্ন অংশে দুপাশে ভূমিদস্যুরা দখল করে ভরাটের মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট নির্মাণ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দার জানান, প্রভাব খাটিয়ে নতূন করে কর্ণপাড়া ব্রিজের পাশে খালটি ভরাট করে ঝুট ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন শামীমুর রহমান শামীম।
ঝুট ব্যবসায়ী শামীম প্রভাবশালী হওয়ার কারনে স্থানীয়রা বাধা দিতে বা মূখ খুলতে সাহস পাচ্ছে না বলে জানান তারা।
খাল দখলের ঘটনায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কর্ণপাড়া ব্রীজের পাশে ঝূট ও মাটি ফেলে ভরাট করে একটি স্থাপনা তৈরি করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন শামীম।এবং তার পাশে খালের মাঝখানে তিন তলা একটি ভবন করেছেন সাগর মিয়া।
এ ব্যাপারে শামীনূর রহমান শামীম এর লোকজন বলেন, কর্ণপাড়া খালের মধ্যে এইস, আর গার্মেন্টস প্রাইড গ্রুপ এর সম্পত্তি রয়েছে সেখানেই ঝুট ব্যবসায়ী শামীম ভরাট করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন।
সংশ্লিষ্টরা বলছেন, খাল ও জলাশয় এর মধ্যে কারোর সম্পত্তি থাকলেও জলাধার বন্ধ করে কেহ স্থাপনা করতে পারে না। স্থানীয়দের দাবি উচ্ছেদ অভিযানের মাধ্যমে কর্ণপাড়া খালটি ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করতে উপজেলা প্রশাসনের সূ-দৃষ্টি চেয়েছেন তারা।
এবার ফ্রান্সে গির্জার সামনে যাজককে গুলি
এবার ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর লিঁওতে একটি গির্জার যাজককে গুলি করা হয়েছে। আহত যাজকের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ হামলাকারীকে আটক করতে সক্ষম হলেও তার পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে ওই যাজক গির্জার কাছাকাছি আসার পর হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি করে। আহত ওই যাজককে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গির্জাটি গ্রিক অর্থোডক্স। হামলার পরপরই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ।
যেসব জায়গায় ভিড় বেশি সেখানে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এমনকি উপাসনালয় ও স্কুলের নিরাপত্তাও সুনিশ্চিত করা হবে। বাস্তবে তেমনটাই হয়েছে। তারপরও কীভাবে এমন হামলার ঘটনা ঘটল, তার উত্তর দেশটির পুলিশের কাছে নেই।
এর আগে, নিস শহরে নটরডেম গির্জার বাইরে তিন জনকে গলা কেটে হত্যা করা হয়। হামলার পরপরই গোটা ফ্রান্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কর্তৃপক্ষ। এছাড়া, ওই ঘটনায় করণীয় নিয়ে জরুরি বৈঠকও ডেকেছিল ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী।





































