সময় ডেস্কঃ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষকের জামিন চেয়েছেন স্বয়ং ধর্ষিতা। জামিনে মুক্তি পেলে তারা বিয়ে করবেন। তবে হাইকোর্ট ওই আসামির জামিন দেননি।
বরং কারাফটকেই আসামি এবং ভুক্তভোগীর বিয়ে আয়োজনের জন্য রাজশাহী কারাগারের তত্ত্বাবধায়কের প্রতি নির্দেশ দিয়েছেন। সেই সাথে এই বিয়ের বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দিলীপের জামিন আবেদনের শুনানি নিয়ে উভয় পক্ষের সম্মতিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
ভুক্তভোগীর পক্ষে আদালতে জামিন আবেদন দাখিল করেন অ্যাডভোকেট এস এম শাহেদ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।
আরো পড়ুন: লক্ষাধিক নারীর ছবি থেকে পোশাক সরিয়ে পর্ন দৃশ্য বানানো হয়েছে
মামলার এজাহারে বলা হয়েছে, রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সিতানাথ খালকোর ছেলে দিলীপ খালকোর সঙ্গে তার খালাতো বোনের (ভুক্তভোগী) প্রেমের সম্পর্ক ছিল। ভুক্তভোগীর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তারসঙ্গে ২০১১ সালের ২৫ ফেব্রুয়ারি দৈহিক মেলামেশা করেন দিলীপ খালকো। এতে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। ওই সময় তার বয়স ছিল ১৪ বছর।
মেয়েটি গর্ভবতী হয়ে পড়ার পর দিলীপ খালকো আর বিয়ে করতে রাজি হননি। এ নিয়ে সালিশের নামে সময়ক্ষেপণ করা হয়। শেষ পর্যন্ত সমাধান না পেয়ে ওই বছরের ২৩ অক্টোবর স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে গর্ভবতী হওয়ার বিষয়টি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন কিশোরী। এরপর ২৫ অক্টোবর গোদাগাড়ি থানায় দিলীপ খালকোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করে।
আসামির বিরুদ্ধে ২০১২ সালের ২৯ জানুয়ারি রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করা হয়। এরপর বিচার শেষে ওইবছরের ১২ জুন এক রায়ে দিলীপ খালকোকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। রায়ের পর থেকে কারাবন্দী রয়েছেন দিলীপ।
এ অবস্থায় দিলীপের জামিনের জন্য স্বয়ং ভুক্তভোগী হাইকোর্টে আবেদন করেন। আবেদনে তিনি জানান, জামিন পেলে তারা বিয়ের পিঁড়িতে বসবেন।
এ অবস্থায় আদালত কারা ফটকে বিয়ের আয়োজন করতে কারা তত্ত্বাবধায়ককে নির্দেশ দেন।
সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ আগামী এক মাসের মাধ্যে রেজাল্টসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে রাজশাহী বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর জিরোপয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে অনার্স চতুর্থ বর্ষেরসহ সকল বছরের রেজাল্টের দাবি জানানো হয়। এছাড়া অনেকেই বিভিন্ন বর্ষে পরীক্ষা দিয়েও দীর্ঘদিন ধরে রেজাল্টের জন্য অপেক্ষা করছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রেজাল্ট ঘোষণা না হওয়ায় চাকরির আবেদন করতে পারছেন না তারা। এছাড়াও মাস্টার্সেও ভর্তি হতে পারছেন না অনেকেই। এতে করে শিক্ষাজীবন যেমন থেমে আছে, তেমনি চাকরির বয়স শেষ হতে যাচ্ছে শিক্ষার্থীদের। ফলে বিপাকে পড়েছেন লাখ লাখ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের বাকি দাবিগুলো হলো- চলমান পাঁচটি পরীক্ষার খাতা মূল্যায়র করতে হবে এবং ইনকোর্সের মাধ্যমে স্থগিত পরীক্ষা সমূহের রেজাল্ট দিতে হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগ ও অর্নাস পাসের সকল চাকরীতে আবেদন করার সুযোগ দিতে হবে। মৌখিক ও বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রেও বিশেষ গড় পদ্ধতি অনুসরণ করতে হবে। কোন শিক্ষার্থীর ফলাফল অসন্তষ্টজনক হলে পরিস্থিতি স্বাভাবিক হলে পুর্নরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে।
মানবববন্ধনে বক্তব্য দেন, রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম, ইশরাত জাহান, বাগমারার ভবানীগঞ্জ কলেজের শিক্ষার্থী মুক্তিরানী, নাটোর এনএস কলেজের শিক্ষার্থী আলমগীর হোসেন, শিক্ষার্থী মাসুদ আলম প্রমুখ।
২০/১০/২০২০ইং তারি মঙ্গলবার সকালে কাঠিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয়েছে বিকেল ৫টায়।
একেন্দ্রে মোট ৯৫৯জন ভোটারের মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬৬৪জনে। এরমধ্যে পুরুষ ৪৮৯জনে ৩৩৫এবং মহিলা ৪৭০জনে ৩২৯ জনে ভোট দিয়েছেন। ৪টি বুথে গৃহীত ভোটে নস্ট হয়েছে ৮টি ও অনুপস্থিত ছিলো ২৯৫জন ভোটার। ভোটে কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু থাকায় সাধারন ভোটাররা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ।
সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন’র মৃত্যুতে এই ওয়ার্ডটি পদশুন্য হলে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসীল ঘোষণা করেন। ফলে ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি আবুল বাশার তালুকদার (বাবুল) তালা প্রতিক নিয়ে ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বুলবুল আহমেদ মোরগ প্রতিকে প্রতিদ্বন্দিতা করেন।
সকালে ভোটকেন্দ্রে গুলোতে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি ছিলো লক্ষনীয়। তবে বিকেলের দিকে পুরুষ ভোটারদের উপস্থিতি বৃদ্ধি বেশি দেখা যায় । র্যাব ও পুলিশের উপস্থিতিতে শান্তিপুর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে।
(রাজাপুর-কাঠালিয়া সার্কেল)সহকারী পুলিশ সুপার শাখাওয়াত হোসেন জানান, সুষ্ট এবং উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন । সকল বয়সের ভোটাররা উৎসাহ ও আগ্রহ নিয়ে ভোট দিয়েছেন।
তবে শান্তিপূর্ন ভাবে ভোট দিতে পারবে কিনা তাই নিয়ে ভোটারদের মধ্যে সংশয় সৃষ্টি হয়। তবে প্রশাসনের তৎপরতায় সেই আশংকা কেটে গেলে সবাই ভোট দিতে আগ্রহী হয় ও নারী-পুরুষ সবাই ভোট কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছে ।
সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে বিআরটিসি বাসের ধাক্কায় আনারুল ইসলাম (৩০) নামের এক ডাব বিক্রেতা নিহত হয়েছে। আজ (২১ অক্টোবর) বুধবার সকাল ৮ টার দিকে বেলপুকুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে অল্পের জন্য প্রাণে গেছেন আরও অন্তত ৩০ যাত্রী।
নিহত ডাব বিক্রেতা আনারুল ইসলাম জেলার চারঘাট উপজেলার নিমপাড়া গ্রামের মৃত মকসেদ আলীর ছেলে। সে বাইসাইকেলে করে ডাব নিয়ে রাজশাহী শহরে বিক্রি করতে যাচ্ছিলো।
স্থানীয়রা জানান, চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রংপুরগামী যাত্রীবাহী বিআরটিসি বাস বেলপুকুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে গিয়ে পড়ে। এসময় বাসের ধাক্কায় মহাসড়কের পাশ দিয়ে যাওয়া ডাব বিক্রেতা আনারুল ইসলাম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই বাসের আরও অন্তত ৩০ যাত্রী।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডাব বিক্রেতাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।
বিপ্লব,সাভার ঃ খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় সাভারে সমাজের অসহায়-গরীবদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে দুস্থ মহিলা উন্নয়ন ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট ভিজিডি কর্মসূচির আওতায় ৩০ কেজি করে প্রায় একশ জন গরীব-দু:খী মানুষের মাঝে তেতুঁলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর উপস্থিত হয়ে প্রতি জনের মাঝে ত্রিশ কেজি করে চাউল বিতরন করেন। চাউল পেয়ে গরীব-দু:খী মানুষের মনে ছিল অনাবিল হাসি।
এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান,তেতুলঝোড়া ইউপি সচিব মীর আব্দুল বারেক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।
সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোো: রাজশাহীর পুঠিয়া উপজেলার নওপাড়া গ্রামের একটি আমের বাগান থেকে ওইর বক্স (৫০) নামের এক গরু ব্যাবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুঠিয়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। দুই পায়ের রগ কেটে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, রাজশাহী জেলার পুঠিয়ার ভালুকগাছী ইউনিয়নের নওপাড়া গ্রামের গরু ব্যাবসায়ী ওইর বক্স সোমবার দুপুরে বাড়ী থেকে বের হয়ে যায়। এরপর আর বাড়ীতে ফেরেনি। সকালে ওইর এর বাড়ীর পার্শ্বেই আজি প্রামানিকের আম বাগানে তার লাশ দেখেতে পায় স্থানীয়রা। পরে তারা থানায় খবর দেয়।
ওসি রেজাউল ইসলাম বলেন, লাশটির দুই পায়ের রগ কাটার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
মোঃ নাহিদুল ইসলাম নাহিদ (নাটোর প্রতিনিধি)ঃ ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসন সহ দেশের সকল উপ-নির্বাচনে অনিয়ম এবং ভোট কারচুপির প্রতিবাদে নাটোরের নলডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার সকালে উপজেলার হলুদ ঘর এলাকা থেকে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শেখ পাড়া গিয়ে শেষ হয়।
এসময় নেতাকর্মীরা সরকার বিরোধী নানা শ্লোগান দিয়ে সরকারের পদত্যাগ দাবী করেন। এছাড়া ঢাকা ও নওগাঁর উপনির্বাচন বাতিল করে নতুনভাবে নির্বাচনের দাবী জানান তারা।
সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নে এলজিএসপি-৩ এর আওতায় বাইসাইকেল সেলাই মেশিন রিং স্লাব ও করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ করা হয়েছে।
২০/১০/২০২০ইং তারিখ মঙ্গলবার সকালে বাসন্ডা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২০১৯-২০ অর্থ বছরে এলজিএসপি-৩ এর আওতায় স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, হত দরিদ্রদের মাঝে বিনামূল্যে রিং স্লাব ও করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে জনগনের মাঝে ব্লিসিং পাউডার, সার্জিক্যাল মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।
বাসন্ডা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠী উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আকতার। বিশেষ অতিথি ছিলেন এলজিএসপি-৩ ডিস্ট্রিক ফ্যাসিলেটেটর মো: শুভ বিশ্বাস, পিআইও মো: মোজাম্মেল হক। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সচিব মো: সবুজ । সার্বিক বাস্তবায়নের দায়িত্বে ছিল বাসন্ডা ইউনিয়ন পরিষদ।
বিপ্লব,সাভার : সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে মাদক ও কিশোর গ্যং বিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়।
চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জামুর ঋষিপাড়া এলাকার জনগনকে সচেতন করার লক্ষ্যে এ মাদক ও কিশোর গ্যং বিরোধী এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেশের যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে জামুর ঋষিপাড়া এলাকাবাসির আয়োজনে উক্ত মাদকবিরোধী আলোচনা ও জন সচেতনতা মূলক সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন তেতুঁলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম (বিপিএম.পিপিএম) ইনচার্জ, ট্যানারী পুলিশ ফাঁড়ি।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন- ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এই প্রতিপাদ্য বিষয়কে বাস্তবে রুপ দিতে আমরা পানপাড়া এলাকাকে মাদক মুক্ত করতে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছি। জামুর ঋষিপাড়া এলাকার কোথায় কোথায় মাদকের ছড়াছড়ি ইতোমধ্যে তা চিহ্নিত করা হয়েছে। মাদকের সাথে যারা জড়িত রয়েছেন আমরা আশাবাদি আপনার মাদক ছেড়ে দিবেন।
তিনি আরও বলেন- আমরা শুরুতেই মাদক আসক্তদের নিয়ে মাদক ছেড়ে দিয়ে সুন্দর সমাজ গঠেনের আহবান জানাচ্ছি। তাতে কাজ না হলে মাদকাসক্ত ব্যক্তিকে চিকিৎসার ব্যবস্থা গ্রহন করা, তারপর যদি কাজ না হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। মাদক নির্মূলের জন্য ইতোমধ্যে সমাজের সচেতন নাগরিকদের নিয়ে কমিটি গঠন করা হচ্ছে। অচিরেই মাদক নির্মূল কমিটি মাঠে নামবে।
এসময় জাহিদুল ইসলাম (বিপিএম.পিপিএম) ইনচার্জ, ট্যানারী পুলিশ ফাঁড়ি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এ রোগ থেকে আমাদের সমাজকে বাচাঁতে বর্তমান সরকার কঠোর পদক্ষেপ হাতে নিয়েছে। তিনি বলেন, তেতুলঝোড়া ইউনিয়নকে মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে আমারা ঘোষনা করতে চাই। এজন্য আমরা পুলিশ সবধরনের ব্যবস্থা গ্রহন করেছি।
এসময় আরও উপস্তিত ছিলেন তেতুলঝোড়া ইউনিয়নের ইউপি সদস্য, হেমায়েতপুর আন্তঃজেলা ট্রাক ইউনিয়ন সাধারণ সম্পাদক সুমন আহমেদ সমন, সাভার উপজেলা ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম, যুবলীগ নেতা আবির মাসুম সহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।