ধামরাইয়ে রোহিঙ্গা যুবতী ধর্ষণের শিকার, জনতার হাতে আটক ধর্ষক।
মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি) -ঢাকার ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নে এক রোহিঙ্গা যুবতী ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় ধর্ষণকারীকে এলাকাবাসি আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
আজ বৃহস্পতিবার (১অক্টোবর) দুপুরে ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের পটল গ্রামের একটি ক্ষেতের মধ্যে ঘটনাটি ঘটেছে।
ধর্ষণকারী আবুল কালাম আজাদ(৪২) উপজেলা বাইশাকান্দা ইউনিয়নের পটল পূর্বপাড়া গ্রামের মৃত তুলা মিয়ার ছেলে। এই ঘটনায় মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছে।
এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানাযায়, নাম ঠিকানা না জানা রোহিঙ্গা যুবতী(২০) গত তিন ধরে রুঘুনাথপুর এলাকায় পাগল বেশে চলাফেরা করছিল। ধর্ষণকারী আবুল কালাম আজাদ নাম ঠিকানা না জানা মেয়েটি ভুল বুঝিয়ে একটি নৌকায় করে নিয়ে পটল গ্রামের একটি ফসলি জমিতে নিয়ে জোর পুর্বক ধর্ষণ করে কালাম। এই ঘটনায় রোহিঙ্গা যুবতীর ডাক-চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে দৌড়িয়ে পালানোর সময় হাতে নাতে আবুল কালাম আজাদকে আটক করে।
পরে ধামরাই থানায় পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে রোহিঙ্গা মেয়েটি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।
তবে মেয়েটিকে তার ঠিকানার কথা জানতে চাইলে সে শুধু তার বাবার নাম জালাল মাঝি ও নিজের নাম বলতে পারছে।তবে ঠিকানা বলতে পারছে না। তবে সে আর বলছে তার মা-বাবা কেউ নেই। তারা দুই ভাই পাঁচ বোন তারা কোথায় থাকে তাদের গ্রামের বাড়ী কোথায় কিছুই বলতে পারে না। তবে তারা নদী পার দিয়ে এদেশে এসেছে এটুকু বলতে পারে বলে জানিয়েছে পুলিশ।
এই বিষয়ে ধামারই থানার অফিসার ইনচার্জ(ওসি) দীপক চন্দ্র সাহা জানান,ধর্ষিতার ভাষা শুনে মনে হয় মেয়েটি রোহিঙ্গা।
রাজশাহীতে ভালো কাজ করলেই পাবে পুরুষ্কার
সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ রাজশাহী আরএমপি বিভিন্ন থানা পুলিশের ভালো কাজ করার জন্য আরএমপির পুলিশ কমিশনার মো আবু কালাম সিদ্দিক কাজে আরো উৎসাহিত করার লক্ষে পুরস্কার প্রদান করছেন।
২৯ তারিখ আগস্ট মাসে আরএমপির বোয়ালিয়া মডেল থানা পুলিশ মাদক উদ্ধারসহ বিভিন্ন ভালো কাজের জন্য পুলিশ কমিশনার এসি বোয়ালিয়া মডেল থানা, ওসি বোয়ালিয়াসহ বেশ কিছু অফিসারকে নিজে হাতে পুরস্কার তুলে দেন। এর আগে আরএমপি রাজপাড়া থানার পুলিশকেউ পুরস্কার প্রদান করেন। এর আগে আরএমপি ডিবি পুলিশের দুই অফিসার কে পুরস্কার প্রদান করেন কমিশনার।
আরএমপি পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের কাজে উৎসাহিত করতে প্রতি মাসিক অপরাধ সভায় তাদের পুরস্কার প্রদান করছেন আরএমপির পুলিশ কমিশনার বলে জানিয়েছেন আরএমপির মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রুহুল কুদ্দুস।
তিনি জানান, এছাড়া আরএমপির সদর দপ্তরে অপরাধ সভায় ভালো কাজের জন্য মাননীয় পুলিশ কমিশনার মতিহার থানার এস আই মোঃ সাহাবুল ইসলামকে পুরস্কার প্রদান করেন মাননীয় পুলিশ কমিশনার।
তিনি আরো বলেন, এতে আরএমপির বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের ভালো কাজ করার জন্য এবং তাদের ভালো কাছে আরো বেশি উৎসাহিত করতে আনুষ্ঠানিক ভাবে অপরাধ সভায় কমিশনার স্যার এসব পুরস্কার প্রদান করছেন।
নলছিটিতে মত বিনিময় সভা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি সচিব
সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি সচিব মোহম্মদ নাসিরুজ্জামান প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন ।
০১/১০/২০২০ইং তারিখ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষ উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহ সভাপতি মোহম্মদ সিদ্দিকুর রহমান’র সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় কৃষি সচিব বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশ এগিয়ে যাচ্ছে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। প্রতিটি ইউনিয়নে পুষ্টি বাগান করা হবে যাতে করে গ্রামের মানুষের পুষ্টির চাহিদা পূরণ হয়। দেশি ফলের চাষ করার মাধ্যমে আমরা বিদেশি ফলকে বর্জন করতে পারি। মুজিব শতবর্ষে কৃষি অলিম্পিয়ারড করার চেষ্টাও অব্যহত আছে জানিয়ে সকলকে কৃষকদের পাশে থাকার আহ্বান জানান তিনি ।
উপস্থিত জনপ্রতিনিধি সহ সকলকে নলছিটিতে একটি বই মেলা করার জন্য অনুরোধ করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহম্মদ সিদ্দিকুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহম্মদ সাখাওয়াত হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর,নলছিটি থানার ইন্সপেক্টর তদন্ত আবদুল হালিম তালুকদার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিউলি পারভীন,উপজেলা প্রকৌশলী মীর মোহম্মদ আখতারুজ্জামান, ইউপি চেয়ারম্যান এইচ এম আকতারুজ্জামান বাচ্চু, এনামুল হক শাহীন,আবদুল মন্নান শিকদার,সেরাজুল ইসলাম সেলিম, মাসুদুর রহমান সালাম,কবির হোসেন হাওলাদার প্রমুখ।
ধামরাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন ও আলোচনা সভা।
মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে বাস্তা, নয়াচর, ও বনেচর এর উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম শুভ জন্মদিন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চেতনায় ৭১ এর উপজেলা শাখার আহবায়ক লুৎফর রহমানের পৃষ্ঠপোষকতায় ও বালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবর রহমানের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার বাস্তা বাজার চত্তরে বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী শওকত হোসেন শাহীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আব্দুল বাসের, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আহম্মদ আলী,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউপি সদস্য আলী হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউপি সদস্য এমারত হোসেন, সাধারন সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।
রাণীশংকৈলেফ্রি ভেটেরিনারি সেবাকর্মসূচিঅনুষ্ঠিত
হুমায়ুনকবির রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলায় ৩০ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপি এক ভেটেরিনারি সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয় ।




































