ঝালকাঠি জেলা যুব মহিলা আ’লীগের সহ-সভাপতি ফাতেমা শরীফের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও নিরপেক্ষ তদন্তের দাবী
ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠি জেলা যুব মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফাতেমা শরীফকে জড়িয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে জনৈক পারভিন বেগম (৩০) বাদী হয়ে দায়েরকৃত কথিত ‘মধ্যযুগীয় নির্যাতনের’ মিথ্যা মামলা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি ।
সাংবাদিকদের সাথে এক প্রতিক্রিয়ায় তিনি ঘটনার দিন ও সময়ে ঢাকা এলজিইডি প্রধান কার্যালয়ে একটি কাজের জন্য অবস্থান করছিল যাহা প্রমান রয়েছে জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবী জানিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় আলাপকালে তিনি বলেন, শহরের পূর্ব চাঁদকাঠি এক ব্যবসায়ীর পরিবারে দুই স্ত্রীর মধ্যে সংগটিত ঘটনার আমি সংবাদ মাধ্যম ও ফেজবুক মারফত জানতে পারলেও ঘটনার দিন ও সময়ে আমি ঝালকাঠিতে ছিলামই না। আমি একটি ঠিকাদারী কাজের বিষয়ে ৩০ আগষ্ট বিমানের টিকিট কেটে বরিশাল অবস্থান করি ও পরের দিন সকালে ঢাকা যাই। সেখানে এলজিইডি প্রধান কার্যালয়ে একটি কাজের জন্য সংশ্লিষ্ট পিডির সাথে সাক্ষাৎ করি ও কয়েকদিন পর ঝালকাঠি আসি।
কিন্তু অজ্ঞাত কারনে মামলার বাদী ও তার সহযোগী একটি কুচক্রি মহল রাজনৈতিক প্রতিহিংসা মূলক ভাবে আমাকে দায়েরকৃত মামলার ৫নং আসামী তালিকাভূক্ত করে। এমন কি মামলায় উল্লেখ করে ২নং আসামী আমাকে কেচি আনতে নির্দেশ দিলে আমি একটি কেচি সংগ্রহ করে তার হাতে দিলে সেটা দিয়ে বাদীর চুল কেটে দেয়া হয়। যাহা সম্পুর্ন মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন।
তিনি আরো বলেন, বানোয়াট ও ষড়যন্ত্র মূলক উক্ত মামলায় বাদীর ওয়ারড্রপ থেকে আমি তিন ভরি স্বর্নালংকার লুটে নিয়ে শাড়ীর আচলে বেধে রাখি বলে মনগড়া কাহিনীর অবতারন করে আমাকে অন্যায় ভাবে রাজনৈতিক ও আইনীভাবে হয়রানির নোংরা ষড়যন্ত্র চালায় বলে দাবী করেন তিনি ।
সেই সাথে ঝালকাঠি আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের অনুরোধ করেন। তাছাড়া জেলা যুব মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফাতেমা শরীফকে জড়িয়ে মিথ্যা মামলা দায়েরের নেপথ্যে জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
তিনি আরো জানান, ঘটনার বিষয় কিছুই জানেন না এবং ঘটনার সময় তিনি ঝালকাঠি জেলায়ও ছিলেন না এ বিষয় তার প্রমান আছে। বিমানের টিকিট ও ঢাকায় অবস্থান সহ সকল প্রমান থাকা সত্তেও তাকে মামলায় জড়ানো হয়েছে বলে দাবী করেন।
অপরদিকে মামলার বাদী ঘটনার পর দেওয়া সাক্ষৎকারে ফাতেমার নাম বলেননি হঠাৎ মামলায় উর্দেশ্যমুলকভাবে ফাতেমা শরীফকে আসামী করা হয় বলে জানান তিনি ।
তালতলীতে ঘর তুলে জমি দখলের চেষ্টা যুবলীগ কর্মীর
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে শুক্রবার দিবাগত গভীর রাতে দোকান ঘর তুলে উপজেলা স্বাস্থ্য বিভাগের জমি দখলের চেষ্টা কথিত যুবলীগ কর্মীর। অভিযোগ পেয়ে রাতেই ওই ঘরের একাংশ খুলে নিয়ে গেছে পুলিশ।
জানা গেছে, উপজেলা শহরের সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে উপজেলা স্বাস্থ্য বিভাগের পুকুরের উত্তর পাড়ে মুল সড়কের পাশে গভীর রাতে দোকান ঘর তুলেছেন কথিত যুবলীগ কর্মী বাহাদুর মীর। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের লোকজন পুলিশকে খবর দেয়। ওই রাতেই ঘরের একাংশ খুলে নেয় পুলিশ। তবে এসময় কাউকে আটক করতে পারেনি। কথিত যুবলীগ নেতা বাহাদুর মীর একটি পারিবারিক ও একটি হত্যা মামলার আসামী। তার ভোটার আইডি কার্ডে বাহাদুর মীর নাম থাকলেও এসআই বাহাদুর নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক খুলে চালান তিনি।
এ ব্যাপারে বাহাদুর মীর ঘর তোলার কথা অস্বীকার করে বলেন, ঘর তোলা সম্পর্কে তিনি জানেননা। পারিবারিক ও হত্যা মামলায় তাকে মিথ্যাভাবে জড়ানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এসআই বাহাদুর সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন তার আসল নাম সফিকুল ইসলাম বাহাদুর। তাই সংক্ষেপ করে এসআই বাহাদুর নামে আমার ফেইসবুক আইডি খোলা হয়েছে।
তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, স্বাস্থ্য বিভাগের লোকজনের অভিযোগের ভিত্তিতে সরকারি জমিতে ঘর উঠানোর সময় ঘরের একাংশ থানায় নিয়ে আসি। এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মাগুরার শ্রীপুরে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক
আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর থানার সহযোগিতায় নাকোল ক্যাম্পের পুলিশ শুক্রবার উপজেলার ওয়াপদা মোড় নামক স্থানে সোহাগের এলিট স্ক্যানিয়া পরিবহন তল্লাশী করে ৬৪ বোতল ফেনসিডিলসহ রাসেল মিজি (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।
আটককৃত ব্যক্তি মৃত যশোর কতোয়ালী থানার কারবালা বামনপাড়ার রোড়ের মৃত আব্দুর রহমান এর পুত্র ।
শ্রীপুর থানা পুলিশ জানান,গোপন সোর্সের মাধ্যমে পুলিশ জানতে পারেন যে, খুলনা থেকে ছেড়ে আসা সোহাগের এলিট স্ক্যানিয়া পরিবহনের যাত্রী রাসেল মিজি (৪২) বিপুল পরিমান ফেনসিডিল বহন করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে ।
এ সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার ওসির নির্দেশে শ্রীপুর থানা এএসআই উজ্জল ও নাকোল ক্যাম্পের ইনটার্জ প্রসেনজীৎ মন্ডলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াপদা মোড় নামক স্থানে পূর্ব থেকেই অবস্থান করতে থাকে ।
পরিবহনটি যথা সময়ে ওয়াপদা মোড় নামক স্থানে পৌছা মাত্রই সন্দেহভাজন রাসেল মিজিকে আটক করে এবং তার স্বীকারোক্তিতে পরিবহনের বাংকারে লুকায়ে রাখা ব্যাগ ভর্তি ৬৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয় । এ ব্যাপারে শ্রীপুর থানায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আহম্মেদ মাসুদ বলেন,আটককৃত ব্যক্তি একজন পেশাদারি মাদক চোরা কারবারি । সে দীর্ঘদিন ধরে এ ব্যবসায় জড়িত ।
তার বিরুদ্ধে শ্রীপুর,যশোরসহ বিভিন্ন থানায় ১০টি নিয়মিত মামলা রয়েছে । আটককৃত ব্যক্তিকে শনিবার সকালে মাগুরা আদালতে প্রেরণ করা হয়েছে ।
মাগুরা ২ যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৪, আহত ৩০
আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধি ঃ মাগুরা যশোর মহাসড়কের মঘি এলাকায় দু’টি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের সংঘর্ষে ৪ জন বাসযাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ৩০ জন বাসযাত্রী।
আজ শুক্রবার দুপুরে দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিহতের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন দুর্ঘটনার শিকার চাকলাদার পরিবহনের সুপারভাইজার আমিন মিয়া (৪০)। তার বাড়ি যশোর জেলা সদরের রুপদিয়া গ্রামে।
অপর নিহত হচ্ছেন নরসিংদি জেলার দত্তপাড়ার ফকরুল ইসলাম (৩৮)। নিহত অন্য দ’ুজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মাগুরা সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন জানান, বরিশাল থেকে চাকলাদার পরিবহন যশোরগামী একটি যাত্রীবাহী বাস ও একই দিকে যাওয়া একটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এ হতাহতের ঘটনা ঘটে।
চাকলাদার পরিবহনের বাসটি এখনো রাস্তার পাশে খাদে পড়ে আছে। সেটি উদ্ধারের চেষ্টা করছে মাগুরা ও যশোর দমকল বাহিসীর সদস্যরা। নিহতরা সবাই এ পরিবহনের যাত্রী।
রাণীশংকৈলে ৪৯ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় এলাকা থেকে গত ১৮ সেম্পেম্বর শুক্রবার রাতে ৪৯ বোতল ফেনসিডিলসহ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত যুবক আনোয়ার (৩৫) পার্শ্ববর্তী হরিপুর উপজেলার পশ্চিম বনগাঁও গ্রামের তমিজউদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা গেছে ,গতকাল রাতে রাণীশংকৈল থানা পুলিশের একটি টহলটিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মগড় মুক্তার বস্তির কৃষক ইউনুস আলীর আবাদি জমি সংলগ্ন কাঁচা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আনোয়ারকে ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পরদিন ১৯ সেপ্টেম্বর শনিবার সকালে আসামী আনোয়ারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জেলা জেল হাজতে প্রেরণ করা হয় ।
রানীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
লিটনের হাত ধরে উন্নয়নের জোয়ার বইছে রাজশাহীতে
সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর নগড় এর চিত্র বদলে গেছে। রাসিক এর মেয়র হবার পর থেকে উন্নয়নের জোয়ারে ভাসছে নগড়ি।এর মধ্য বিশ্বের দরবারে পরিচ্ছন্ন নগড়ির হিসেবে সিকৃতি পেয়েছে রাজশাহী।অনেক আগেই দেশের শিক্ষা নগড়ির খ্যাত অর্জন করেছে।

রাসিক এর দ্বায়িত্ব পাবার পর বদলে যাচ্ছে রাজশাহী মহানগর। পরিকল্পিতভাবে গড়ে তোলা হচ্ছে শিক্ষানগরী হিসেবে খ্যাত এই শহরকে।
সিটি নির্বাচনের সময় বিভিন্ন প্রতিচুতির কথা বলেছিল বর্তমান রাসিক মেয়র লিটন।তার প্রায় সবকটি কাজ একটি একটি করে শেষ করছে।এর মধ্য পদ্মার পাড়,হাইটেক পার,চারলেন রাস্তা,বিমান বন্দরের উন্নয়ন।সোনাদিঘীর মোড়,ফ্রাইওভার,কামরুজ্জামান শিশু উদ্যান ইত্যাদি।
এর আগে এই বছর ফেব্রুয়ারি মাসে এই নগরকে সাজাতে প্রায় তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে একনেক। এখন পর্যন্ত এটি সর্ববিহত প্রকল্প।
মেয়র লিটন বলেন, ‘রাজশাহী নগরীর সার্বিক উন্নয়ন করতে আমরা কাজ করে যাচ্ছি। এই শহরকে একটি উন্নত শহর হিসেবে গড়ে তুলতে এটিকে ঢেলে সাজাতে চাই। এর জন্য যা যা করার দরকার, তাই করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় রাজশাহীকে আমরা পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কাজ হাতে নিয়েছি।’
মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, অনেকটা স্বপ্নের নগরী হয়ে উঠবে রাজশাহী। তবে এর জন্য চাই টাকা।মাননীয় প্রধান মন্ত্রী আমাকে বলেছেন উন্নয়ন করতে যা যা করা লাগে করো আমি পাশে আছি।তিনি বলেন আমি রাজশাহী সিটিকে মেগা সিটিতে পরিনত করবো।শুধু আপনারা আমার পাশে থাকেন।
রাজশাহীর অন্যতম ব্যস্ত সড়ক হলো ঢাকা-রাজশাহী মহাসড়ক। এই সড়কটিকে ৬ লেনে উন্নীত করার করা হবে।এর কাজ শুরু হয়ে গেছে।
গ্রিন সিটি, ক্লিন সিটি রাজশাহী একটি অন্যতম পরিচ্ছন্ন শহর।রাজশাহীকে আবারও উন্নয়ন দিয়ে বদলে দিতে চাই। ‘চলো বদলে দিই রাজশাহী’ এই স্লোগান বাস্তবায়ন করতে চাই উন্নয়ন দিয়ে। রাজশাহীবাসীর দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করে যেতে চাই।
এটিই আমার পরিকল্পনা, এটিই আমার চিন্তা-চেতনা। নগরবাসীর ভাগ্যের উন্নয়ন করেই আমি আমার রাজনৈতিক জীবন অতিবাহিত করতে চাই।
সাভার থেকে অপহরণের পাঁচ দিন পরে আড়াই বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ (ভিডিও)
বিপ্সালব,সাভার ঃ ভার থেকে অপহরণের পাঁচ দিন পরে আড়াই বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় অপহরণকারী এক দম্পতিকে আটক করেছে পুলিশ। অপহরণের পরে উদ্ধার হওয়া আড়াই বছরের ওই শিশুর নাম আমেনা আক্তার।
পুলিশ বলছে,সাভারের পশিচম ব্যাংকটাউন বাড়ইগ্রাম এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিক আসাদুল হক ওই এলাকার মোহাম্মদ আলীর বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। পরে সেই ভাড়া বাড়ির প্রতিবেশী দম্পতি শামছুন নাহার ও তার স্বামী আশরাফুল ইসলাম গত ১৪ সেপ্টম্বর আড়াই বছরের শিশু আমেনা আক্তারকে দোকান থেকে চকলেট কিনে দেওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যান।
পরে অপহরণকারী ওই দম্পতি অপহৃত ওই শিশুর পরিবারের কাছে মুঠোফোনে বিকাশের মাধ্যমে মুক্তিপণ হিসেবে এক লক্ষ টাকা দাবি করেন। টাকা না দিলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করারও হুমকি দেন তারা। পরে অপহৃত শিশুটির বাবা বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠান অপহরণকারীদের কাছে।
এসময় অপহরণকারীরা শিশুটিকে মারধর করে কান্নার আওয়াজ মুঠোফোনে ধারণ করে ইমোর মাধ্যমে অপহৃত শিশুটির বাবার কাছে পাঠান। পরে শিশুটির বাবা সাভার মডেল থানায় অপহরণের একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ শিশুটিকে উদ্ধার করতে মাঠে নামেন পুলিশ। পরে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারে বিষয়টি বুঝতে পেরে গতকাল বিকেলে অপহৃত শিশুটিকে রংপুরের কোতোয়ালী থানা এলাকায় একটি রাস্তার মধ্যে ফেলে রেখে পালিয়ে যান অপহরণকারীরা।
এসময় অপহরণকারীরা শিশুটির হাতে তার বাবার মোবাইল নাম্বার লিখে দেন। এসময় শিশুটিকে উদ্ধার করতে গত পাঁচ দিন ধরে রংপুর জেলায় অবস্থান নেন সাভার মডেল থানা পুলিশের একটি দল। ঘন ঘন অপহরণকারীরা স্থান পরিবর্তন করায় শিশুটিকে উদ্ধার করতে পুলিশের একটু বেগ পেতে হয়। পরে গতকাল বিকেলে অপহৃত ওই শিশুকে রংপুরের কোতোয়ালী থানা এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।
এসময় উন্নত প্রযুক্তি ব্যবহার করে গতকাল রাতেই অপহরণকারী দম্পতি শামছুন নাহার ও তার স্বামী আশরাফুল ইসলামকে বগুড়ার শিবগঞ্জ এলাকার একটি বাড়ি থেকে আটক করে। পরে অপহৃত শিশুটিকে আজ ভোর রাতে সাভার মডেল থানায় এনে তার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। পুলিশের হাতে আটত হওয়া অপহরণকারী ওই দম্পতির বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানার শোলাগাড়ি গ্রামে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন,অপহরণকারী দম্পতির বিরুদ্ধে আজ সকালে সাভার মডেল থানায় মামলা দায়ের করে তাদেরকে দুপুওে আদালতে প্রেরণ করা হবে জানিয়ে তিনি আরও বলেন ওই দম্পতি বিভিন্ন বাড়িতে বাসা ভাড়া নিয়ে শিশুদেরকে অপহরণকরে মুক্তিপণ আদায় করতো বলে জানা গেছে এছাড়া টাকার জন্য শিশুটিকে মারধর করতো বলেও বলেন তিনি।
শিশুটিকে উদ্ধার করায় সাভার মডেল থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে শিশুটির পরিবার।
শেখ শেখ পরশের মামার রোগমুক্তি চেয়ে ঢাকা দক্ষিণ যুবলীগের দোয়া মাহফিল
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের ছোট মামা, আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাত) সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করেছে ঢাকার বিভিন্ন ওয়ার্ডে দোয়া মাহফিল ঢাকা দক্ষিণ যুবলীগ।
খোকন সেরনিয়াবাত ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার আশু রোগ মুক্তি কামনায় ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ উদ্যোগে আজ শুক্রবার বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) যুবলীগ জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।




































