29 C
Dhaka, BD
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

ভারতে পদ্মার ইলিশ পাঠানোর আগেই পেঁয়াজ রফতানি বন্ধ করলো ভারত

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: ভারতে পদ্মার ইলিশ রফতানির আগেই কোন ঘোষনা ছাড়াই বেনাপোল স্থলবন্দরসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজরফতানি বন্ধ ঘোষনা করলো ভারত।সোমবার বিকেলে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। ফলে বেনাপোলের ওপারের পেট্রাপোলে আটকা পড়ে পেঁয়াজ ভর্তি প্রায় ১৫০টি ট্রাক। একই অবস্থা অন্যান্য স্থলবন্দরেও।ভারতের শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার কিছু নীতিগত পরিবর্তন হওয়ার কারণে পেঁয়াজের রফতানি বন্ধ করা উচিত।

সোমবার সকাল থেকে সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে কোন পেঁয়াজের গাড়ি বাংলাদেশে প্রবেশ করেনি। বেনাপোল বন্দর দিয়ে সকালের দিকে ৫০ মেট্রিক টন পেঁয়াজ প্রবেশের পরপরই দেশের সবগুলো বন্দর দিয়ে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারতের পেঁয়াজ রফতানিকারকদের সংগঠন। বিকেলের দিকে দুই ট্রাক পদ্মার ইলিশ ভারতে রফতানি করলেও পেঁয়াজ বাংলাদেশে রফতানিতে তাদের মন গলেনি।

বেনাপোলের ওপারে পেট্রাপোল রফতানিকারক সমিতির পক্ষে ব্যবসায়ি কার্তিক ঘোষ বলেন, পেঁয়াজ রফতানিকারক সমিতি সিদ্ধান্ত নিয়েছে ৭শ ৫০ মার্কিন ডলারের নীচে বাংলাদেশে পেঁয়াজ রফতানি করবে না। সে কারনে অনেকগুলো পেঁয়াজ ভর্তি ট্রাক বর্ডারে দাঁড়িয়ে আছে।

বেনাপোলের পেঁয়াজ আমদানিকারক রফিকুল ইসলাম রয়েল জানান, ভারতের সাথে আমদানি বাণিজ্য শুরুর পর থেকে ২শ ৫০ মার্কিন ডলারে পেঁয়াজ আমদানি হয়ে আসছে। ভারতের নাসিকে বন্যার কারনে সেখানে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় পেঁয়াজের রফতানিকারকরা স্থানীয় বাজার দর হিসাবে ৭শ ৫০ ডলারের নীচে বাংলাদেশে পেঁয়াজের রফতানি করবে না। এ কারনে তাঁরা পেঁয়াজের রফতানি সাময়িক বন্ধ করে দিয়েছে।

ভারতের বনগাঁ এলাকার পেঁয়াজ ব্যবসায়ি অনিল মজুমদার টেলিফোনে জানান, বাংলাদেশে পেঁয়াজ রফতানি করতে তাদের আপত্তি নেই। বাজার দরে এলসি পেলে তাঁরা পূনরায় রফতানি শুরু করবে। সে ক্ষেত্রে পুরানো যে সব এলসি দেয়া আছে সে গুলো ২শ ৫০ মার্কিন ডলার সংশোধন করে সংশোধিত মুল্যে এবং নতুন এলসি ৭শ ৫০ মার্কিন ডলার করা হলে পেঁয়াজের আমদানি প্রক্রিয়া স্বাভাবিক হয়ে যাবে।

বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আজিজুর রহমান বলেন, ভারত কোন ঘোষনা ছাড়াই মুল্য বৃদ্ধির দাবিতে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে। পারস্পারিক বাণিজ্যে সমঝোতার বিকল্প নেই। তাঁরা রফতানি বন্ধ না করে পেঁয়াজের আমাদানিকারকদেরকে সময় বেঁধে দিতে পারতেন। হঠাৎ করে এমন সিদ্ধান্তটা নেয়া ঠিক হয়নি।

এদিকে পেঁয়াজের আমদানি বন্ধের খবরে নড়ে চড়ে বসেছে বেনাপোলসহ বিভিন্ন স্থানের পেঁয়াজের আমদানিকারক ও ব্যবসায়িরা। সন্ধ্যার আগেই খুচরো বাজারে পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বাড়িয়ে ৬৫ টাকা দরে বিক্রি শুরু হয়েছে বলে জানা গেছে।

শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল দিয়ে ভারতে গেল ইলিশের প্রথম চালান

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: ভারতে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে সরকারের অনুমোদন পাওয়া এক হাজার ৪শ‘৫০ মেট্রিকটন ইলিশ রপ্তানির প্রথম চালান ১২ মেট্রিক টন মাছ ভারতে গেল। সোমবার সন্ধ্যা নাগাদ এই মাছ বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে রফতানি করা হয়।

সংশ্লিষ্ট সুত্র এই খবর জানিয়ে বলেছে ভারতের কেন্দ্রীয় সরকারের জন্য এই শুভেচ্ছা। ২০১২ সালে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এরপর বাংলাদেশ সরকার একাধিকবার ভারত সরকারকে শুভেচ্ছা উপহার স্বরুপ ইলিশ মাছ দিয়েছে। গত বছরও শারদীয়া দূর্গাপুজার সময় দেওয়া হয়েছিল ৫০০ মেট্রিক টন ইলিশ মাছ। পদ্মার ইলিশ পেয়ে ওপারের অনেকে খুশি।পশ্চিমবঙ্গ জুড়ে আগামী ২৩ অক্টোবর শুরু হচ্ছে বাঙালি হিন্দু স¤প্রদায়ের সেরা উৎসব শারদীয় দুর্গাপূজা।

বেনাপোল স্থলবন্দর মৎস্য কোয়ারেনটাইন পরিদর্শক আসওয়াদুল ইসলাম বলেন, ইলিশ মাছ রপ্তানি নিষিদ্ধ হলেও দুর্গাপূজা উপলক্ষে ১০ সেপ্টেম্বর এক হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় সরকার। এসব ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে বাংলাদেশের নয়টি প্রতিষ্ঠান। প্রতিটি প্রতিষ্ঠানকে ১৫০ থেকে ১৭৫ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় সোমবার ইলিশের প্রথম চালান ১২ মেট্রিক টন ভারতে প্রবেশ করেছে। পর্যায়ক্রমে বাকী মাছ রফতানি হবে।

বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট ‘নিলা এন্টারপ্রাইজের প্রতিনিধি রুবাইত বলেন, এবার প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ দশমিক ৬ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি ৮৫৫ টাকা। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এ চালান ছাড় করা হবে। প্রথম চালানের দুই ট্রাকে ৬০০ বক্সে ১২ মেট্রিক টন ইলিশের রপ্তানি মূল্য ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার।ইলিশের রপ্তানিকারক প্রতিষ্ঠান খুলনার জাহানাবাদ সি ফুড লিমিটেড আর ভারতের আমদানিকারক কলকাতার জেকে ইন্টারন্যাশনাল।

পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে প্রিয় হলেও দেশের চাহিদা বিবেচনায় বিভিন্ন সময় তা রপ্তানি বন্ধ রাখে বাংলাদেশ সরকার। ২০১২ সালের আগে ভারতে ইলিশ রপ্তানি করা হতো। তবে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় ২০১২ সালের পর ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় সরকার। গতবছরও দুর্গাপূজা উপলক্ষে পাঁচশ’ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিল সরকার। এরপর থেকে আবারো বন্ধ থাকে ইলিশ রপ্তানি।

মাগুরার শ্রীপুরে গাঁজার গাছসহ যুবক আটক

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর থানা পুলিশ রবিবার রাতে উপজেলার রাজাপুর চরপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক বিশাল গাঁজার গাছসহ সুজাত জোয়ারদ্দার (২১) নামে এক যুবককে আটক করেছে। আটককৃত যুবক ওই গ্রামের ফিরোজ জোয়াদ্দারের পুত্র ।

শ্রীপুর থানা পুলিশ জানান, রবিবার রাতে উপজেলার রাজাপুর এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, রাজাপুরের চরপাড়ার বাসিন্দা সুজাত জোয়ারদ্দার (২১) পুলিশের চোখকে ফাঁকি দিয়ে অধীক লাভের আশায় নিজ বসতবাড়ির গোয়ালঘরের দক্ষিণ পার্শ্বে গাঁজার গাছ রোপন করে স্ব-যতেœ লালণ-পালন করে বড় করে তুলেছে এবং কিছুদিনের মধ্যেই বিক্রির উপযোগি হবে । এ সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আহমেদ মাসুদ এর নেতৃত্বে এসআই প্রনয় কুমার,এএসআই মিজবা উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওইদিন রাত অনুমান সাড়ে ৮টার দিকে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে বিশাল একটি গাঁজার গাছসহ বাড়ির মালিক সুজাত জোয়ারদ্দারকে আটক করতে সক্ষম হন ।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ বলেন, আটককৃত যুবক অধীক লাভের আশায় নিজ বসতঘরের পিছনে গাঁজার গাছ রোপণ করেছিল । পুলিশ সংবাদ পেয়ে গাঁজার গাছসহ তাকে আটক করেছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইণে একটি নিয়মিত মামলা হয়েছে ।

সাভারের ইমান্দিপুর চৌরাস্তা থেকে কাউন্সিলর বাড়ি পর্যন্ত একটি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন(ভিডিও)

বিপ্লব,সাভার ঃ  রোববার দুপুরে সাভারের ইমান্দিপুর এলাকায় ইমান্দিপুর চৌরাস্তা থেকে কাউন্সিলর বাড়ি পর্যন্ত একটি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

এসময় তিনি দাবি করেন বর্তমান সময়ে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার কোন সংকট নেই । দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের সাফল্য রয়েছে , ইতি মধ্যে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নব্বইটি ল্যাব করা হয়েছে এবং বিশ হাজার শষ্য প্রস্তুত রাখা হয়েছে , উল্লেখ করে তিনি আরও বলেন , সারা দেশের ন্যায় সাভারেও রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে , এছাড়া সাভারের নামা গেন্ডা ও সাধাপুর রাস্তার কাজ খুব শীঘ্রই শুরু হবে জানিয়ে তিনি আরও বলেন , বাংলাদেশে এবার বন্যায় সকল ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হচ্ছে ।

এলজিইডি ও সাভার পৌরসভার এক কোটি ১২ লক্ষ টাকা ব্যায়ে রাস্তাটির নির্মাণ কাজ সম্পর্ণ হবে।

রাস্তার নির্মাণ কাজ উদ্বোধনে এসময় সাভার পৌর মেয়র আব্দুল গণি,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্ল্যা,পৌরসভার সাত নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ধামরাইয়ে পরিত্যক্ত ঘর থেকে অর্ধগলিত নারীর লাশ উদ্ধার।

মোঃ সম্রাট আলাউদ্দিন  (ধামরাই প্রতিনিধি)-ঢাকার ধামরাইয়ে গাঙ্গুটিয়া ইউনিয়নের বার বাড়িয়া এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে আমেনা বেগম নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওইনারী মানুষিক ভারসাম্য হীন বলে জানিয়েছে নিহতের স্বামী ও পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বারবাড়িয়া হাটের পাশে একটি পরিত্যক্ত টিনশেডের ঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমেনা বেগম (৪৫) গাঙ্গুটিয়া ইউনিয়নের কাওয়াখোলা গ্রামের হেলাল হোসেনের স্ত্রী ও একই ইউনিয়নের বড় নালাই গ্রামের মৃত নোয়াব আলীর মেয়ে। তবে মানুষিক ভারসাম্যহীন থাকায় মাঝে মধ্যেই বাড়ি ছেড়ে অনত্র গিয়ে থাকতো ওই নারী।

নিহতের স্বামী হেলাল হোসেন জানান, দীর্ঘ দিন ধরেই তার স্ত্রী আমেনা বেগম মানুষিক রোগে ভুগছিলো। মাঝে মধ্যেই বাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে থাকায় পরিবারের সাথে যোগাযোগ ছিল না তার। গত ২-৩ তিন মাস পূর্বে সবশেষ বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি স্ত্রী আমেনা। এরপর আজ দুপুরে বারবাড়িয়া হাটের পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে তার স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, বারবাড়িয়া হাটের পাশে থাকা ওই পরিত্যক্ত ঘরটিতে নিহত ওই নারী থাকতেন বলে জানিয়েছে স্থানীয়রা। আজ দুপুরে ঘর থেকে দূর্গন্ধ বের হলে স্থানীয়দের খবরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।এঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

রাজধানীর মিরপুর থেকে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪

সাভার প্রতিনিধিঃ রাজধানীর মিরপুর থেকে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪ মিরপুর ক্যাম্প।

ভোর রাতে মিরপুর দশ নাম্বার গোলচত্বর থেকে তাদেরকে আটক করে র‌্যাব ৪। আটক দুই সন্ত্রাসী হলো নারায়ণগঞ্জ জেলার আরিফুল ইসলাম ওরফে চাক্কু আরিফ (৩২) ও মাদারীপুর জেলার জোবায়ের হোসেন (৩০)।

র‌্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান,আটক দুই সন্ত্রাসী সাভারের আমিনবাজার বেড়িবাধ ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় মানুষকে অস্ত্র দিয়ে ভয়ভিতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলো। এছাড়া তাদের বিরুদ্ধে অপহরণ মাদকসহ মিরপুরসহ বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে। এসব ঘটনায় ভুক্তভোগীরা অতিষ্ট হয়ে দুই সন্ত্রাসীর বিরুদ্ধে র‌্যাব ৪ এর কাছে লিখিত অভিযোগ দায়ের করলে র‌্যাব তাদেরকে ধরতে মাঠে নামে। পরে আজ ভোররাতে মিরপুর দল নাম্বার গোলচত্বর এলাকায় ছিনতাই করার সময় র‌্যাবের একটি দল হাতে নাতে দুই সন্ত্রাসীকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শ্যুাটারগান,দুটি ছোরা,একটি মোটরসাইকেল,দুটি মোবাইল ফোন, ও নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। তিনিব আরও বলেন আটক দুই সন্ত্রাসীর বিরুদ্ধে সংশ্রিষ্ট থানায় মামলা দায়ের করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া ভবিষ্যতে এরূপ সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও বলেন তিনি।

অন্যদিকে ঢাকার ধামরাইয়ের নান্নার এলাকায় চাঁদা বাজি করার সময় দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

বাংলাদেশ প্রকৌশল  বিশ্ববিদ্যালয়ের (বুয়েটের ) শিক্ষার্থী আবরারের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চায় বুয়েট কতৃপক্ষ

সাভার,প্রতিনিধিঃ বাংলাদেশ প্রকৌশল  বিশ্ববিদ্যালয়ের (বুয়েটের ) শিক্ষার্থী আবরারের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চায় বুয়েট কতৃপক্ষ বলে জানিয়েছেন বুয়েটের নব-নিযুক্ত উপাচার্য ড.সত্য প্রসাদ মজুমদার।

শুক্রবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

এসময় বুয়েটের নব-নিযুক্ত উপাচার্য ড.সত্য প্রসাদ মজুমদার আরও বলেন,এ মাসের ১৫ সেপ্টেম্বর বুয়েটের শিক্ষার্থী আববার হত্যা কান্ডে আদালতে চার্জশিট দেওয়া হবে আমরা আশা করি খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ড হবে বলে উল্লেখ করে তিনি আরও বলেন আবরারের হত্যার পরে বুয়েটের সকল শিক্ষার্থীদের জন্য হলে হলে নিরাপত্তা ব্যবস্থা জোর দার করা হবে। এছাড়া বুয়েট কতৃপক্ষ আবরারের পরিবারকে ক্ষতিপূরণ দিবে বলে জানিয়ে তিনি আরও বলেন সকল হত্যা কান্ডেই বেদনাদায়ক।

বীর শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এক মিনিট নিরাবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। সকালে তিনি স্মৃতিসৌধে আসলে তাকে স্বাগত জানান সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান।
এসময় উপাচার্যের সাথে বুয়েটের উপ-উপাচার্যসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঝালকাঠিতে তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায় লাশ কাটা ঘরের বিভিন্ন সরঞ্জাম

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ লাশকাটা ঘর শুনলেই ভয়ে সাধারণ মানুষ আশপাশেও যেখানে যায় না। কিন্তু সেই লাশকাটা ঘরেই যদি চুরির ঘটনা ঘটে? আর এমন অবাক করা ঘটনাটি ঘটেছে ঝালকাঠিতে।

ঝালকাঠি সদর হাসপালের লাশকাটা ঘরটি শহরের ব্রাকমোড় এলাকায় অবস্থিত।১১/০৯/২০২০ইং তারিখ শুক্রবার সকালে বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়।

লাশকাটা ঘরের দায়িত্বরত পলক ডোম জানান, গত দেড়মাস পরে আজ লাশকাটা ঘরে যান তিনি। সকালে একাটি মরদেহ ময়নাতদন্তের জন্য লাশকাটা ঘরে আনা হয়। কিন্তু ভেতরে ঢুকতেই দেখা যায় দরজা ভাঙা। ময়নাতদন্তের জন্য ব্যবহৃত ওয়েট মেশিন, ছুড়ি ও কুড়ালসহ সব সরঞ্জামই চোর চুরি করে নিয়ে গেছে।

এব্যাপারে ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবুয়াল হাসান বলেন, লাশকাটা ঘরে চুরির ঘটনা বিস্ময়কর। এখানে ভয়েও সাধারণ মানুষ ঢোকেনা। সেই লাশকাটা ঘরে চুরি হওয়ায় আমি হতবাক। তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার সকালে একটি মরদেহ আনা হয়েছে। সরঞ্জাম চুরি হওয়ায় ময়নাতদন্তের কাজ করতেও এখন হিমশিম খেতে হচ্ছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ধামরাইয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার।

মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে যাদবপুর ইউনিয়নের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে জুলেখা আক্তার শিখা নামে এক গৃহবধূর গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বামী মেহেদী হাসানকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার যাদবপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের ওই গৃহবধূর শ্বশুর বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুলেখা আক্তার শিখা (২৫) ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামের মেহেদি হাসানের স্ত্রী। তার বাবার নাম মোহাম্মদ জসিম উদ্দিন,বাড়ি আশুলিয়া উপজেলার শিমুলিয়া ইউনিয়নের গোয়ালবাড়ি এলাকায়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ২ টার দিকে হঠাৎ প্রস্রাবের বেগে পেলে ঘুম ভেঙ্গে যায় স্বামী মেহেদী হাসানের।এসময় তার স্ত্রী জুলেখাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় কক্ষের ভিতরে ফাইল কেবিনেটের সাথে হেলানো দিয়ে বসে থাকতে দেখে। পরে মেহেদীর ডাকে পরিবারের অন্য সদস্যরা এসে গৃহবধূ জুলেখাকে মৃত অবস্থায় দেখতে পায়।খবর পেয়ে পুলিশ সকালে ঘটনা স্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়এ প্রাথমিকভাবে জুলেখা আক্তার শিক্ষার গলায় চিহ্ন পাওয়া গেছে, নিহতের স্বামী মেহেদী হাসানকে আটককরা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ধামরাই থানা অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা জানান,স্বামীকে আটক করা হয়েছে, স্ত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে, তদন্তের পর বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজধানীর গাবতলী এলাকা থেকে ফেন্সিডিলসহ মামুন আলী আটক

রাজধানীর গাবতলী এলাকা থেকে ফেন্সিডিলসহ মামুন আলী নামের (২০) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪ মিরপুর ক্যাম্প।

ভোর রাতে গাবতলীর হানিফ হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে থেকে একটি ক্যাভার্ড ভানে অভিযান চালিয়ে প্রায় চার’শ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করে র‌্যাব ৪।

র‌্যাব ৪ সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান,আটক ফেন্সিডিল ব্যবসায়ী মামুন আলী দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারত থেকে ফেন্সিডিল এনে রাজধানীতে বিক্রি করে আসছিলো। পরে আজ ভোর রাতে ওই মাদক ব্যবসায়ী গাবতলী এলাকায় ফেন্সিডিল বিক্রি করছে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করেন র‌্যাব ৪।

এসময় অভিযান চালিয়ে একটি ক্যাভার্ড ভ্যানসহ প্রায় চার’শ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ফেন্সিডিল ব্যবসায়ীর বিরুদ্ধে দারুস সালাম থানায় মাদক আইনে মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

সর্বশেষ আপডেট...