30 C
Dhaka, BD
রবিবার, আগস্ট ২৩, ২০২৬

সাভারে যথা যোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত(ভিডিও)

বিপ্লব,সাভার ঃ সাভারে যথা যোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে সাভার উপজেলা আওয়ামী লীগ.পৌর আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাভার উপজেলা যুবলীগ,ছাত্রলীগ.স্বেচ্ছাসেবক লীগ.শ্রমিক লীগসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা,পৌর মেয়র আব্দুল গণি,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্ল্যা,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান,মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমিসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকার ধামরাইয়ে সকালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমেদ। এছাড়া সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে ১৫ আগষ্ট শোক দিবস উপলক্ষে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শার্শায় উদ্ধার হওয়া নবজাতক গেল নিঃসন্তান রুবিনার ঘরে

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়ায় রাস্তার পাশ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতক উদ্ধার হওয়ার পর আজ বিকালে তাকে এক নিঃসন্তান দম্পত্তির জিম্মায় দেওয়া হয়েছে।

বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের মেম্বর আবু তালেব জানান, বৃহস্পতিবার সকালে বাগআঁচড়া পল্লী বিদ্যুৎ সমিতি’র অফিসের সামনে আব্দুর রাজ্জাকের মিলের পাশ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়েছে।

বাগআঁচড়ার সাতমাইল গ্রামের শফিকুল ইসলাম বলেন,সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে কাপড়ে মোড়ানো অবস্থায় একটা কিছু নড়াচড়া করতে দেখি।তখন ওর কাছে যেয়ে দেখি ‘কাপড়ে মোড়ানো অবস্থায় একটি কন্যা শিশু ছটফট করছে।’ শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশকে জানায়। বাগআচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবীর বকুল বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে এই নবজাতককে উদ্ধার করা হয়েছে।

তাকে কে বা কারা রাস্তার পাশে ফেলে রেখেছে তা এখনও জানা যায়নি।এ ঘটনা বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ( তদন্ত) উত্তম কুমার বিশ্বাসকে জানানো হয়েছে।শিশুটিকে আপাতত সহিদুলের হেফাজতে রাখা হয়েছে। বৈধ অভিভাবক না পাওয়া গেলে প্রশাসন পরবর্তী ব্যবস্থা নেবে। পরে বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে শার্শা থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম ও সমাজসেবা অফিসার আব্দুল ওহাবের উপস্থিতিতে নবজাতকটিকে রুবিনা খাতুন ও আলী কদর নামে এক নিঃসন্তান দম্পতির জিম্মায় দেওয়া হয়েছে।

লালপুরে পানিতে ডুবে মুন্নি (৫)শিশুর মৃত্যু হয়েছে।

মোঃ নাহিদুল ইসলাম (নাহিদ) নাটোর জেলা প্রতিনিধি : লালপুর উপজেলার দুড়দুড়ি, মনিহারপুর গ্রামের মুন্নার মেয় মুন্নি (৫) বাড়ির নিজ আঙিনায় পানিতে পড়ে মৃত্যু হয়েছে তার,।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৮নং দুড়দুড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল হান্নান। শিশু মুন্নির মৃত্যুতে শোক প্রকাশ করেন। তিনি বলেন ,জলাবদ্ধতায় ভোগান্তিতে রয়েছে লালপুর উপজেলার দুড়দুড়িয়া ,ইউনিয়নের, প্রায় দুই হাজার পরিবার। কিছু সার্থ লোভী মানুষ খাল বন্ধ করে পুকুর খনন করাই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এলাকা বাসী জানান ,গত ২৭/০৭/২০২০ইং – নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল , জলাবদ্ধতা থাকা মানুষের পরিস্থিতির দেখতে এসে। তিনি বর্তমান, চেয়ারম্যান আব্দুল হান্নান ও সাবেক চেয়ারম্যান আজিজুল আমল কে দায়িত্ব দিলেও এখনো পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়নি । যতো তাড়াতাড়ি সম্ভব পানি নিষ্কাশন না হলে এমন অপমৃত্যু, ঘটবে বলে মনে করছেন।

শিশু মুন্নীর শোকার্ত পিতা মুন্না জানায়, পানি নিষ্কাশনে বাধাদানকারী পুকুর মালিকদের কারনে আমার মেয়ে আজ মারা গেছে। আর কোন বাবা, মায়ের কোল যেনো জলাবদ্ধতার কারনে খালি না হয়, সে ব্যবস্থা গ্রহনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তা চাচ্ছি ।

ধামরাইয়ে বংশী নদী থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার, আটক ২।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে লিখন হোসেন (১৭) নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বিকাল ৫ টার দিকে বংশী নদীর হাজীপুর ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লিখন পৌরসভার ৫ নং ওয়ার্ডের ঘরিদার পাড়ার আবুল হোসেনের ছেলে এবং পৌরসভার রফিক রাজু স্কুল এন্ড কলেজের ১০শ্রেণীর ছাত্র।

আটককৃতরা হলেন, ধামরাই পৌরসভার পাঠানতোলা এলাকার আনছার উদ্দিনের ছেলে দিপ (১৮), অপরজন একই এলাকার সিদ্দিক দেওয়ানের ছেলে ইমন দেওয়ান (২০)।

পুলিশ জানায়, নিহত লিখন বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। তবে নিহতের গলায়, মুখে, নাকে আঘাতের চিহ্ন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, এঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহটি ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ধামরাইয়ে বংশী নদী থেকে কিশোরীর মরদেহ উদ্ধার।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে ভাসমান অবস্থায় মনিকা আক্তার মীম (১৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই এলাকার বংশী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মনিকা আক্তার মীম (১৫) সানোরা ইউনিয়নের ভালুম গ্রামের মনির হোসেনের মেয়ে। সে রাজধানীর হাজারীবাগের একটি স্কুলে পড়ত।

পুলিশ জানায়, গেল দুইদিন আগে সে হাজারীবাগ থেকে গ্রামে এসেছিল। গতকাল মোবাইল নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি করে বিকেলের দিকে বাড়ি থেকে বেরিয়ে আসে সে। সন্ধ্যার দিকে স্থানীয় একটি ব্রিজ থেকে লাফিয়ে পড়ে নিখোঁজ হয়। পরে আজ দুপুরে দেপাশাই এলাকায় তার মরদেহ ভেসে ওঠে।

এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্যে রাজধানীর একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ঝালকাঠিতে সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১০ জনকে ভ্রাম্যমান আদালতের দণ্ড

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার দায়ে ১০ ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

১২/০৮/২০২০ইং তারিখ বুধবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নলছিটি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাখাওয়াত হোসেন এ দণ্ডাদেশ দেন দণ্ডপ্রাপ্তদের মধ্যে।

দণ্ডপ্রাপ্ত ১০ ব্যক্তির মধ্যে নয় জন ড্রেজার শ্রমিক । অপর আট ব্যক্তি ড্রেজার মালিক বরিশাল নগরীর বাসিন্দা মোঃ ইমন হোসেন । দণ্ড ঘোষণার পর ভ্রাম্যমাণ আদালত তাঁদেরকে কারাগারে পাঠিয়ে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী জানান, মোঃ ইমন হোসেন দীর্ঘদিন যাবত নলছিটির সুগন্ধা নদীতে ড্রেজার মেশিন দিয়ে পৌরসভার অনুরাগ ও গৌরিপাশা এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন।

এ গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিকেলে ঘটনাস্থলে হাজির হয়ে মালিক মোঃ ইমনসহ দশ জনকে এ দণ্ড দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১৫ ধারায় দোষী সাব্যস্ত করে ইমন সহ দশ জনকে এ কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

কাঠালিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফলক উন্মোচন

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ম্যুরাল প্রতিকৃতির ফলক উন্মোচন করা হয়েছে।

১৩/০৮/২০২০ইং তারিখ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে ভিডিও কনফারেনন্সের মাধ্যমে এ ফলকের আনুষ্ঠানি কভাবে উদ্ভোধন করেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ১৪ দলীয় জোটের মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।

উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক ও ঝালকাঠি পৌর কাউন্সিলর বাবু তরুন কর্মকার, উপজেলা নির্বািহী অফিসার সুফল চন্দ্র গোলদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীরমুক্তি যোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, ঝালকাঠি পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুজ্জামান, উপজেলা যুবলীগ সভাপতি ফাইজুল আলম সিদ্দিকি ফিরোজ, ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন ফরাজী, শিশির চন্দ্র দাস, মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার, মো. রবিউল ইসলাম কবির সিকদার, মো. মাহমুদ হোসেন রিপন, মো. কামরুজ্জামান লিটন নকীব, বিআরডিবি চেয়ারম্যান মো. কাওসার আহম্মেদ জেনীভ সিকদারসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফলক উন্মোচনের পর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদের রুহের মাকফেরত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ স্তম্ভে টেরিকোঠা টাইলস এর উপরে রয়েছে ১৯৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র স্বাধিকার আন্দোলন এবং মহান মুক্তিযোদ্ধের খন্ডচিত্র।

আগমী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে উপজেলা প্রশাসনসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এ মুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন।

মাগুরার শ্রীপুরে স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি প্রকল্প-৩ এর আওতায় ইউনিয়নের তিনটি বিদ্যালয়ের ১০ জন ছাত্রীকে এ বাইসাইকেল দেওয়া হয়।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাইসাইকেল বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, এলজিএসপি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটেটর মোঃ শামছুজ্জোহা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন প্রমুখ। এ সময় ইউনিয়নটির নির্বাচিত সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মাহবুবুর রহমান জানান, মেয়েরা পাবলিক গাড়িতে যাতায়াতের কারণে অনেক সময় নানাভাবে হয়রানীর শিকার হয়। এজন্য স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন ইউনিয়নের স্কুল-কলেজ পড়–য়া মেয়েদের মাঝে বাইসাইকেল দেওয়া হচ্ছে।

এর ফলে স্কুল-কলেজগামী মেয়েরা স্বাধীনভাবে যাতায়াত করতে পারবে।

সাভারে কিস্তির টাকা সময়মত পরিশোধ করতে না পারায় লুটপাট করলেন এনজিওর কর্মকর্তারা

বিপ্লব ,সভার ঃ সাভারে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় একটি ঔষধ ফার্মাসিতে হামলা চালিয়ে লুটপাট করেছে একটি এনজিওর কর্মকর্তারা।

গতকাল রাত সাড়ে দশটার দিকে সাভার পৌর এলাকার মুক্তির মোড় এলাকায় মুক্তি ফার্মেসিতে হামলা ও লুটপাট চালায় নয়ন মনি নামের একটি এনজিওর কর্মকর্তারা। ভুক্তভোগী ফার্মেসি মালিক সেলিম মিয়া জানান গত কয়েক মাস আগে তিনি ব্যবসার কাজের জন্য ওই এলাকার নয়ন মনি নামের একটি এনজিও থেকে প্রথমে বিল হাজার ও পরে পঞ্চাশ হাজার টাকা লোন নেন স্ত্রী লিপি আক্তারের না।

করোনাভাইরাস এ ব্যবসার অবস্থা নাজুক হওয়ায় কিস্তির টাকা সময়মত পরিশোধ করতে না পারায় গতকাল রাত সাড়ে দশটার দিকে ওই ফার্মেসিতে হামলা চালিয়ে প্রায় সাড়ে চার লক্ষ টাকার ঔষধ ও মালামাল লুটপাট করে নয়নমণি এনজিওর কর্মকর্তা নজরুল ও তার সহযোগীরা ।এসময় ঔষধ লুটপাঠ করতে বাধা দেওয়ায় ফার্মেসির মালিক সেলিম মিয়া কে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করেন তারা।

এ ঘটনায় গতকাল রাতেই নয়নমণি এনজিওর কর্মকর্তা নজরুল ইসলামের নামে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন ফার্মেসি মালিক সেলিম মিয়া। এলাকাবাসীর অভিযোগ ওই এনজিও বিভিন্ন অসহায় মানুষদের মাঝে চড়া সুদে ঋণ প্রদান করে সর্বত্র লুটিয়ে নিচ্ছে। এলাকাবাসী ওই এনজিও কর্মকর্তাদের কঠোর শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ ওসি এ এফএম সায়েদ বলেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ব শত্রুতার জের ধরে সাভারে এক মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা করেছে সন্ত্রাসী

সাভার প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে সাভারে এক মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা করেছে সন্ত্রাসীরা।আশঙ্কাজনক অবস্থায় শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের পার্বতীনগর এলাকায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গতকাল রাতে সাভার নামা বাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থীর নাম নাজমুল হাসান রুদ্র। সে সাভার পৌর এলাকার তারাপুর মহল্লার জাফর আলীর ছেলে।

এলাকাবাসী জানায় গতকাল রাতে ওই মাদ্রাসা ছাত্র বাজার রোড দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় আগের থেকেও পেতে থাকা কয়েকজন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করে।পরে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।এসময় সন্ত্রাসীরা ওই মাদ্রাসা ছাত্রের সাথে থাকা তার এক বন্ধুর স্বর্ণের চেইন ও টাকা লুটপাট করে।

পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।এঘটনায় ওই ছাত্রের পরিবারের সদস্যরাও অজ্ঞাত কয়েক জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এ এফএম সায়েদ বলেন আসামিদের আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ আপডেট...