29 C
Dhaka, BD
রবিবার, আগস্ট ২৩, ২০২৬

ধামরাইয়ে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৭আগষ্ট সোমবার বেলা ১১টায় ধামরাই উপজেলা চত্বরে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ধামরাই উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা -২০ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক, বিএসটিআইয়ের সাবেক মহা পরিচালক দেওয়ান আফসার উদ্দিন জিন্নাহ,

ধামরাই পৌরসভা যুবলীগ সভাপতি আমিনুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্র লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান, ছাত্র লীগ নেতা সাইদুল ইসলাম পিয়াস সহ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ ও অন্যান অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ও জননেত্রী শেখ হাসিনার উপর ২১ আগষ্ঠ গ্রেনেট হামলার সাথে জড়িত আসামীদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টন্তমুলক শাস্তির দাবি জানান। এবং বঙ্গবন্ধুর সকল খুনীদের ফাঁসি কার্যকর করার দাবি জানান।

মাগুরার শ্রীপুরে আলোর দিশারী সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠির আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাগুরার শ্রীপুর আলোর দিশারী সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠির আয়োজনে সোমবার বিকেলে নাট্য গোষ্ঠির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

আলোর দিশারী সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠির সভাপতি বাবু কিশোর কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান মন্ডল, আলোর দিশারী সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠির সহ-সভাপতি আবু জাফর নয়ন,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা,সাংগঠনিক সম্পাদক রাসেদ মাহমুদ,শ্রীপুর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুজিবর শেখ, শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আচু মিয়া ও মদনপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান প্রমূখ ।

আলোচনা সভা শেষে হাফেজ মাওলানা মোঃ রিয়াজুল ইসলাম মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত হয় দোয়া অনুষ্ঠান ।

ধামরাইয়ে একটি বেকারী কারখানাকে লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত(ভিডিও)

স্টাফ রিপোর্টার ঃ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী খাবার তৈরি করে বাজারে বিক্রি করার অভিযোগে ঢাকার ধামরাইয়ে একটি বেকারী কারখানাকে নগদ পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

রোববার বিকেলে ধামরাইর ঢুলিভিটা এলাকায় হাবিবা বেকারী কারখানায় অভিযান চালায় র‌্যাব ৪ এর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান।

র‌্যাব ৪ জানায়, ধামরাইর ঢুলিভিটা এলাকার হাবিবা বেকারী কারখানার মালিক ইকবাল মিয়া দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেকারী কারখানায় রুটি,চানাচুর,বিস্কুটসহ বিভিন্ন বেকারী খাদ্য অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি করে বাজারে বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। সেইসব বেকারীর খাদ্য খেয়ে এলাকার শিশুসহ নানা বয়সী মানুষ নানা রোগে আক্রান্ত হয়েছিলো।

পরে এলাকাবাসীর অভিযোগের ভিতিত্বে বিকেলে ওই বেকারী খারখানায় অভিযান চালিয়ে এর মালিক ইকবাল মিয়াকে নগদ পাঁচ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারদন্ড প্রদান করেন র‌্যাব ৪ এর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান। সেই সাথে বেকারীর মালিককে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী খাদ্য তৈরি করতে না করতে সর্তক করে দেওয়া হয়।

এলাকাবাসী জানায়,ওই বেকারীর শ্রমিকরা করোনা ভাইরাসের স্বাস্থ্য সুরক্ষা না মেনে পা দিয়ে পাড়িয়ে বেকারী খাদ্য তৈরি করে আসছিলো। এছাড়া সরেজমিনে কারখানায় গিয়ে দেখা যায় বেকারী কারখানাটিতে খাদ্য তৈরির সময় দেখা গেলো ময়দার উপর দিয়ে তেঁলাপোকাসহ নানা পোকা মাকঁড় ঘোড়াঘুড়ি করছে এসময় শ্রমিকরা ওই ভাবেই বেকারী খাদ্য তৈরি করছে।

এছাড়া কারখানাটির মালিক মেয়াদোত্তীর্ণ ময়দা সুজি কেমিক্যাল দিয়ে খাদ্য তৈরি করছিলো।
র‌্যাব ৪ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান বলেন,অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কেউ খাবার তৈরি করলে কাউকে ছাড় দেওয়া হবে না সবাইকে আইনের আওতায় আনা হবে।

ভ্রাম্যমান আদালতের অভিযানে এসময় র‌্যাব ৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনুমং সহ আরো অনেকে।

ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২।

মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই ঢাকা থেকেঃ-ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী সজীব রিশাদ (২০) ও রাশেদুল ইসলাম (২০) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধামরাইয়ের উত্তর হাতকোড়া এলাকার সাগর আলীর ছেলে সজিব (২১) অপরজন আলতাব হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২০)। তারা দুজনই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সজীব মানিকগঞ্জের দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতকে অধ্যয়নরত ছিল। রাশেদ মানিকগঞ্জের খান বাহাদুর কলেজের একই শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে পাটুরিয়াগামী সাকুরা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১১-৩৩২০) যাত্রীবাহী বাস অপরদিক থেকে আসা ঢাকাগামী মোটরসাইকেলটিকে (খুলনা মেট্রো-ল ১১-২৮২৬) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়।

এবিষয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘাতক বাস আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। এবিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ধামরাই স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।

https://youtu.be/caXEINft7IE

মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই ঃ ঢাকার ধামরাইয়ে দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মাইলেশিয়াম হাই স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে (৪২) আটক করেছে পুলিশ।

সকালে ধামরাই সুয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ধামরাই থানা পুলিশ।

পুলিশ জানায়,ধামরাই সুয়াপুর এলাকার মাইলেশিয়াম হাইস্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। পরে ওই দুই স্কুল ছাত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে উত্ত্যক্তের বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানালে গতকাল রাতে ওই স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে প্রধান আসামি করে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন দুই ছাত্রীর পরিবার।

এছাড়া সকালে ওই শিক্ষক দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এছাড়া ওই শিক্ষকের বিরুদ্ধে ওই স্কুলে আরো অনেক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ওই শিক্ষককে আটক করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে বলেছেন স্কুলের শিক্ষক যদি ছাত্রীদের উত্ত্যক্ত করে তাহলে তারা কিভাবে স্কুলে ছাত্রছাত্রীকে পড়াশোনার জন্য পাঠাবেন। এ সময় এলাকাবাসী তার কঠোর শাস্তি দাবি করেন।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, আটক শিক্ষককে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হবে।

ধামরাইয়ে বন্যায় ভেঙ্গে যাওয়া রাস্তা মেরামত করে দিলেন জহিরুল ইসলাম জুয়েল।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাইয়ে বন্যায় প্লাবিত হয়ে উপজেলার ৮০শতাংশ জায়গা বন্যা পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় রাস্তা ঘাটের। সেই সাথে কুল্লা ইউনিয়নের বেশির ভাগ রাস্ত ঘাট তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। ক্ষতি হয়েছে ইউনিয়নের কেলিয়া গ্রামের প্রধান সড়ক, চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে সড়কটি।

এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী যাতায়েত করে। এই রাস্তাটি নিয়ে বিপাকে পড়েছে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। সড়ক দিয়ে যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচলও বিপদজ্জনক হয়ে পড়ে। যা প্রতিনিয়ত সৃষ্টি করছে জনদুর্ভোগের। রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ ও অনেক যানবাহন চলাচল করে।

তাই ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর নির্দেশে ব্যাবস্থাপনা পরিচালক কুলসুম ফিড লি: ও কমিউনিটি বিট পুলিশিং সাধারন সম্পাদক,আওয়ামী লীগ নেতা কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামের সন্তান মোঃ জুহিরুল ইসলাম জুয়েল এর নিজ অর্থায়নে কেলিয়া গ্রামের প্রধান সড়ক বন্যায় ভেঙে যাওয়া ৩০০ফিট রাস্তা পুনর্নির্মাণ করে দেন।

এসময় জুহিরুল ইসলাম জুয়েল সাংবাদিকদের জানান, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর নির্দেশে ও মানুষের চলাচলের কষ্ট ও দুর্ভোগের কথা চিন্তা করে আমি এ গ্রামের সন্তান হিসেবে আমার ব্যক্তিগত উদ্যোগে যতটুকু সম্ভব মেরামত করে দিয়েছি।

এসময় আরো উপস্থিত ছিলেন ১নং ওয়াড আওয়ামী লীগ সভাপতি ও মেম্বার আব্দুল মালেক,ও এলাকার গন্যমান্য ব্যক্তি গন।

রাণীশংকৈলে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত

হুমায়রার কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৫ আগস্ট শনিবার জাতীয় শোক দিবস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে পৌর শহরের শিবদিঘিস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা অফিসার্স ক্লাবে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলি, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, অধ্যক্ষ তাজুল ইসলাম, কবি ও সাংবাদিক আনোয়ারুল ইসলাম, নবাগত ওসি এস এম জাহিদ ইকবাল, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি আশরাফুল আলম, প্রমুখ। কবিতা আবৃত্তি করেন প্রভাষক প্রশান্ত বসাক। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম। অপরদিকে, একইদিনে, রাণীশংকৈল ডিগ্রী কলেজ, আলী আকবর মেমোরিয়াল অটিন্টিক ও প্রতিবন্ধি স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,পাইলট উচ্চ বিদ্যালয়, বনগাঁও দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালিত হয়।

মাগুরার শ্রীপুরে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে । কর্মসুচির মধ্যে ছিলো জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ , আলোচনা সভা , দোয়া অনুষ্ঠান, যুব ঋণের চেক বিতরণ ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ।

গতকাল শনিবার সকাল ১০টায় শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা পুলিশ প্রশাসন, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মাহমুদুল গণি শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আহমেদ মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মসিয়ার রহমান , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশীদ মুহিত, নাকোল ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল আজম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের আহবায়ক খন্দকার আবু আনছার নাজাত আশা , উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন প্রমূখ। আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয় ।

এ ছাড়াও উপজেলা যুবউন্নয়ন অফিসের উদ্যোগে যুব ঋণের চেক বিতরণ ও সরকারি ঘোষনা অনুযায়ী উপজেলার প্রতিটি স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন।

আমিনুল ইসলাম ,ইবি ঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দিনটি পালন উপলক্ষ্যে আজ ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সকল ১০ টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী এবং কালো পতাকা উত্তোলন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। এসময় তাঁদের সাথে ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা এবং রেজিস্ট্রার (ভারঃ) এস এম আব্দুল লতিফ।

সকাল সাড়ে ১০টায় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। এসময় তাঁর সাথে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা এবং রেজিস্ট্রার (ভারঃ) এস এম আব্দুল লতিফ।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিভিন্ন সমিতি, পরিষদ, বিভিন্ন অনুষদ, বিভাগ ও হলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ১ মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বৃক্ষরোপন করা হয়। বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়।

ধামরাইয়ে পিকআপ-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে পিকআপ-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে পিক-আপের দুই যাত্রী গুরুতর আহত হয়েছে।

শনিবার (১৫ আগষ্ট) বেলা ১২টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলার কমলপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে সাইদুর রহমান (২৬), অপরজন একই এলাকার সাইফুল ইসলাম (২৮)।

ফায়ার সার্ভিস জানায়, নবীনগর থেকে পিকআপ ভ্যানে করে মুরগী ও মাছের খাবার নিয়ে মানিকগঞ্জে যাচ্ছিলো তারা। এসময় ডাউটিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন পিকআপ ভ্যানে থাকা দুই যাত্রী।

এবিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ীর ভিতরে আটকে পড়া দুইজনকে উদ্ধার করা হয়। পরে তাদেরকে চিকিৎসার জন্যে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেট...