29 C
Dhaka, BD
শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

যশোরের বেনাপোলে র‌্যাবের অভিযান জাল রেভিনিউ স্ট্যাম্প সহ আটক-৩

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে র‌্যাব-৬ এর অভিযান কাস্টমস হাউজের সামনে থেকে জাল স্ট্যাম্প ও বাংলাদেশ কোর্ট ফি ব্যবসার সাথে জড়িত তিন জন সহ একটি খামের মধ্য থেকে জাল ৯৬৪ (নয়শত চৌষট্টি) স্ট্যাম্প ও বাংলাদেশ কোর্ট ফি লেখা আছে, সর্বমোট ৯৬৪ পিস যার প্রতিটি মুল্য ২০ টাকা। আটক আসামীরা হলেন,বেনাপোল নামাজ গ্রামের রুহুল আমীন এর ছেলে মোঃ উজ্জল হোসেন (২৪),গয়ড়া গ্রামের মিজানুর রহমান এর ছেলে মোঃ শামীম হোসেন (২৬) ও রামচন্দ্রপুর গ্রামের শামছুরজ্জামান বিশ্বাস এর ছেলে মোঃ কামরুজ্জামান সুমন (২৩)।

বুধবার( ১২ ই আগস্ট) ৩ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন কাস্টমস হাউজের সামনে দীর্ঘদিন যাবত গোপনে জাল রেভিনিউ স্ট্যাম্প বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬,সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে জাল স্ট্যাম্প ও বাংলাদেশ কোর্ট ফি সহ তিন জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন (এক্স) বিএন উদ্ধার জাল স্ট্যাম্প ও বাংলাদেশ কোর্ট ফি সহ তিন ব্যবসায়ীকে হাতেনাতে আটক করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, আটক আসামীদেরকে ও জব্দকৃত মালামাল সহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫অ (ই)ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

মাগুরার মহম্মদপুরে গাঁজার গাছসহ এক ব্যক্তি আটক

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার মহম্মদপুর থানা পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার মন্ডলগাতি গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিশাল গাঁজার গাছসহ আবুল বাসার (৪০) এক গাঁজা চাষীকে আটক করা হয়েছে ।

আটককৃত ব্যক্তি ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে । মহম্মদপুর থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে,উপজেলার মন্ডলগাতি গ্রামের বাসিন্দা আবুল বাসার (৪০) পুলিশের চোখকে ফাঁকি দিয়ে অধীক লাভের আশায় নিজ বসতঘরের পিছনে গাঁজার গাছ রোপন করে স্বযত্নে লালন-পালন করে বড় করে তুলেছে এবং কিছুদিনের মধ্যেই বিক্রির উপযোগি হবে ।

এ সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাসের নির্দেশে এস,আই তারেক হাসান, এ,এস,আই কামরুল ইসলাম, এ,এস,আই মিজানুর রহমান, এ,এস,আই মাহফুজুর রহমান, এ,এস,আই আজিবর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাত অনুমান সাড়ে ৭টার দিকে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে বিশাল একটি গাঁজার গাছসহ বাড়ির মালিক আবুল বাসার (৪০) কে আটক করতে সক্ষম হন ।

এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস বলেন, আটককৃত ব্যক্তি অধীক লাভের আশায় নিজ বসতঘরের পিছনে গাঁজার গাছ রোপণ করেছিল । পুলিশ সংবাদ পেয়ে গাঁজার গাছসহ তাকে আটক করেছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইণে একটি নিয়মিত মামলা হয়েছে । আটককৃত ব্যক্তিকে মাগুরা আদালতে প্রেরণ করা হয়েছে ।

সাভার উপজেলার নদী ভাঙ্গন পরিদর্শন করলেন উপজেলা পরিদের চেয়ারম্যান মঞ্জরুল আলম রাজিব(ভিডিও)

বিপ্লব,সাভার ঃ বুধবার বিকেলে সাভার উপজেলার নলাগুরিয়া ভাকুর্তা সহ কয়েকটি স্থানের ধলেশ্বরী নদীর ভাঙ্গন পরিদর্শন করেন তিনি ।

এসময় ভাঙ্গন এলাকার মানুষকে নদী ভাঙন ঠেকাতে বিভিন্ন পদক্ষেপের কথা বলেন। এসময় ভাঙ্গনের শিকার অর্ধশতাধিক মানুষকে তিনি সব ধরনের সহোযোগীতা সহ নদী ভাঙা মানুষদের শীঘ্রই নদীর ভাঙন রোধে আশ্বাস দেন।

ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা, শামীম আরা নীপা ,সাভার উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ লীয়াকত সহ আরো অনেকে।

ঝালকাঠির পৌরসভার খাল ব্যক্তিগত উদ্যোগে সংষ্কার করলেন কাউন্সিলর হাফিজ আল মাহমুদ

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠির পৌরসভার মৃত হওয়া খাল ব্যক্তিগত উদ্যোগে সংষ্কার করলেন  কাউন্সিলর হাফিজ আল মাহমুদ।

পৌরসভার ২নং ওয়ার্ডের  পুরাতন কলেজ খেয়াঘাট হইতে পূর্ব চাঁদকাঠ বাজার হয়ে রুপনগর গাজী বাড়ীর খালটি ময়লা,আবর্জনায় ভরাট হয়ে পানি চলাচল বন্ধ হ‌ওয়ার উপক্রম হয়েছিল । ফলে জলাবদ্ধতায় সৃষ্টি হয়ে বর্ষার পানিসহ জোয়ার বাটার পানি চলাচল ব্যাহত হয়। এতে করে এলাকার জনসাধারণের খুবই সমস্যা সৃস্টি হয় বেগ পোহাতে হতো।

ঝালকাঠি সদর উপজেলার আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও ঝালকাঠী পৌর

কাউন্সিলর ও ঝালকাঠি চেম্বার অব কমার্সের পরিচালক হাফিজ আল মাহমুদ জনস্বার্থে ব্যক্তিগত  উদ্যোগে এবং নিজ অর্থায়ণে খালটি পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেন।

হাফিজ আল মাহমুদ বলেন, “জনস্বার্থে ঝালকাঠির ২নং ওয়ার্ডবাসীর দুঃখ দুর্দশা লাঘবে কাজ করে যাচ্ছি। এই খালটি এক সময় জেলেসহ বিভিন্ন ব্যবসায়ীদের নৌকা চলাচল করত। কিন্তু আজ খালটি নিজে বেঁচে থাকার জন্য পানি চলাচল করতে পারছে না। বর্ষার পানি এ খালটি হতে বের হতে না পারায় এই এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়। তাই আমি এই খালটি সংষ্কারের জন্যে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছি ।

স্থানীয়  সুত্রে জানা গেছে, কিছু স্বার্থান্বেষী মহল খালটি গিলে খেতে বসেছে। এ চক্র খালটি অবৈধ ভাবে দখল করে জলধারা বন্ধ করে দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। এলাকার লোকজনের প্রা‌ণের দাবি খালটি পূর্বের ন্যায় জীবন ফিরে পাক।মানুষের দুঃখ দুর্দশা লাঘব হোক।

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল- নেকমরদ মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তামিম(২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গত ১১ আগস্ট মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯ টায় মহাসড়কের খুটিয়াটলি নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মোটরসাইকেল আরোহী নিহত যুবক তামিম (২৫) হরিপুর উপজেলার বরুয়াল গ্রামের আব্দুল হান্নানের ছেলে। তিনি রানীশংকৈল থেকে নেকমরদ যাওয়ার পথে খুটিয়াটলী নামক স্থানে খড়ি ভর্তি একটি ভ্যানগাড়ীকে সাইড দিতে গিয়ে অপর দিক থেকে আসা একটি ট্রাকের (ট- ২২-২৫৩৩) সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তামিম ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন।

স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তামিমকে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। দিনাজপুর নিয়ে যাওয়ার পথে তামিম মারা যান।

রানীশংকৈল থানার এস আই শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের লোকজনকে পাওয়া যায়নি, তবে ট্রাকটিকে থানায় আটক রাখা হয়েছে।

ধামরাইয়ে ৩৫ বস্তা ত্রাণের চালসহ র‌্যাবের হাতে আটক ইউপি চেয়ারম্যান।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ধামরাইয়ে ৩৫বস্তা ত্রাণের চালসহ যাদবপুর ইউনিয়নের আমছিমুর এলাকা থেকে ইউপি চেয়ারম্যান মোঃমিজানুর রহমান মিজুকে(৬০) হাতেনাতে আটক করেছে র‌্যাব-৪।

মঙ্গলবার রাত ২ টার দিকে ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের আমছিমুর এলাকা থেকে র‌্যাবের একটি টিম সরকারি বন্যার্তদের সহযোগিতার জন্য দেওয়া ৩৫বস্তা  ত্রানের মালামাল সহ তাকে আটক করা হয়।

র‌্যাব-৪ নবিনগর সদর দপ্তর, ক্যাম্পের কমান্ডিং অফিসার, এডিশনাল এসপি মোহাম্মদ জমির উদ্দিন আহমেদ এর নেতৃত্বে অপারেশন করা হয় বলে তিনি সাংবাদিকদের নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায় মোঃমিজানুর রহমান মিজু চেয়ারম্যাকে তার নিজ বাড়ি থেকে ৩৫প্যাকেট প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া বন্যার্তদের জন্য ত্রান তার নিজ বাড়িতে বিক্রির উদ্দেশ্যে মজুদ করে বলে জানা যায়,গতকাল এমপি মহোদয়ের উপস্থিতিতে যাদবপুর ইউনিয়নে ১০০ প্যাকেট বিতরণ করার কথা থাকলেও ৬০ প্যাকেট বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়।

এমপি মহোদয় ইউনিয়ন পরিষদ থেকে চলে যাওয়ার পর ৪০ প্যাকেট ত্রাণ অবশিষ্ট থাকে। সেই মালামাল চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যাওয়ার পর তা বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয় বলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি টিম জানতে পারে পরে তাকে রাত২টা সময় ৩৫বস্তা  ত্রানের মালামাল সহ হাতেনাতে ধরে আটক করা হয়।

মাগুরায় ১২৫ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

আশরাফ হোসেন পল্টু,মাগুরা,প্রতিনিধিঃ মাগুরা শহরের নতুন বাজার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১২৫ বোতল ফেনসিডিল ও নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত দুইটি মটর সাইকেল জব্দ করা হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, নিজনান্দুয়ালী এলাকার অরুন কর্মকারের পুত্র অসিম কর্মকার (৩৮), ঝিনাইদহ জেলার মহেশপুর থানার শ্যামনগরের ইসহাক আলীর ছেলে রাজু (২৩) ও একই এলাকার পুরোপাড়ার গ্রামের কালু বিশ্বাসের ছেলে আল আমিন (২০)। সিমান্ত এলাকা থেকে মাগুরায় ফেন্সিডিল নিয়ে এসে বিক্রি করে তারা।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সকালে নিজনান্দুয়ালি বাসস্টান্ড এলাকার অদুরে অসিম কর্মকারের বাড়ির সামনে থেকে ১২৫ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ২৪ হাজার টাকাসহ এ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুইটি মটরসাইকেল জব্দ করা হয়। যশোর জেলার সিমান্ত এলাকার মাজিদ নামে এক বড় মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদকের চালান নিয়ে বিভিন্ন স্থানে পৌছে দেয় তারা।

আটককৃত মাগুরার অসিম কর্মকার সোনার দোকানের কর্মচারী হোলেও মুলত সে মাদক ব্যাবসার সাথে জড়িত। তার নামে আগেও মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

রাণীশংকৈল থানার ওসি’র বিদায় সংবর্ধনা ও নতুন ওসি’র বরণ অনুষ্ঠান 

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নানের বিদায় ও নবাগত ওফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবালের  সংবর্ধনা  উপলক্ষে ১১ আগস্ট মঙ্গলবার দুপুরে পৌরশহরের শান্তা কমিনিউটি সেন্টারে থানার উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা  নির্বাহী অফিসার মৌসুমী আফরিদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোসফেকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা  চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম।

আরো বক্তব্য দেন ওসি( তদন্ত)আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, এস আই মালেক ও বুলু মিয়া, প্রেসক্লাব সভাপতি  ফারুক হোসেন ও কুসমত আলী,  সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মাহবুব আলম ও জমিরুল ইসলাম আ’লীগ নেতা ও বিশিষ্ট ঠিকাদার আহম্মদ হোসেন বিপ্লব,থানার পুলিশ সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মাগুরার শ্রীপুরে গাঁজা ও ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ী আটক

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুর থানা পুলিশ মঙ্গলবার সকালে উপজেলার বরইচারা গ্রাম থেকে দ্বারিয়াপুর গ্রামের লুৎফর রহমান (৫০) ওরফে কোরবান ও সোনাতুন্দি গ্রামের লিমন বিশ্বাস (২৮) নামে দু’মাদক ব্যবসায়ীকে গাঁজা ও ইয়াবাসহ আটক করেছে । লুৎফর রহমান (৫০) ওরফে কোরবান দ্বারিয়াপুর গ্রামের গফুর বিশ্বাস ও লিমন বিশ্বাস (২৮) সোনাতুন্দি গ্রামের আক্তার বিশ্বাসের পুত্র ।

শ্রীপুর থানা পুলিশ জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন যে, উপজেলার বরইচারা বাজারস্থ কোরবানের সেলুনের দোকানে মাদক দ্রব্য বিক্রি হচ্ছে । এ সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার ওসি মোঃ আলী আহমেদ মাসুদ এর নির্দেশে এস,আই শরিফুল ইসলাম ও এ,এস,আই মনিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম গাঁজা ও ৯ পিস ইয়াবাসহ দোকান মালিক লুৎফর রহমান (৫০) ওরফে কোরবান ও লিমন বিশ্বাস (২৮) কে আটক করতে সক্ষম হন।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আহমেদ মাসুদ বলেন, আটকৃত ব্যক্তিরা এলাকায় দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকের কারবার পরিচালনা করে আসছিল । স্থানীয় লোকজনদের সহযোগিতায় তাদেরকে মাদক দ্রব্যসহ আটক করে মাগুরা আদালতে প্রেরণ করা হয়েছে । এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩১ আগস্ট পর্যন্ত ছুটি বৃদ্ধি

মো:- আমিনুল ইসলাম ( ইবি প্রতিনিধি) ঃ দেশে চলমান করোনা ভাইরাসের  প্রভাব না কমায় ও সরকারী বিধি মোতাবেক   ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ  ৩১ আগস্ট পর্যন্ত ছুটি বৃদ্ধি করা হয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি আশানুরূপ উন্নতি না হওয়ায় সরকারি সাধারণ ছুটির মেয়াদ ধারাবাহিকভাবে বৃদ্ধির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবং  শিক্ষামন্ত্রণালয় কর্তৃক প্রেরিত পত্রের প্রেক্ষিতে আজ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে গত ৩০ জুন এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৬ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল বিশ্ববিদ্যালয়।

এদিকে, বিশ্ববিদ্যালয়   ক্লাস, পরীক্ষা এবং আবাসিক হলসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। তবে অনলাইন একাডেমিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ আপডেট...