আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ক্যাম্পের পুলিশ সোমবার বিকেলে ওয়াপদা মোড় নামক মহাসড়কে অভিযান পরিচালনা করে একটি চোরাই অটোবাইকসহ আন্তঃজেলা চোরাই দলের তিন সদস্যকে আটক করেছে ।
শ্রীপুর থানা পুলিশ জানান,গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন যে, রবিবার গভীর রাতে নড়াইলের পুরুলিয়া গ্রামের তবিবর মোল্যার পুত্র নিজাম উদ্দীন মোল্যার বাড়ি থেকে চোরেরা ব্যাটারী চালিত একটি অটোবাইক চুরি করে মাগুরায় গমন করেছে ।
এ সংবাদের সূত্রধরে শ্রীপুর থানার ওসি’র নির্দেশে নাকোল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই প্রসেনজিৎ কুমার মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার বিকেল ৪টার দিকে ওয়াপদা মোড় নামক মহাসড়কে অটোবাইক তল্লাশি শুরু করেন । তল্লাশির একপর্যায়ে উক্ত চোরাই অটোবাইকটিসহ তিনজনকে আটক করেন। আটকের পর চোরেরা পুলিশের কাছে জানায় তারা গাড়ীটি নড়াইলের বাদাল ওরফে পুরুলিয়া থেকে চুরি করে বিক্রি উদ্দেশ্যে মধুখালীতে নেওয়া হচ্ছিল ।
আটককৃতরা হচ্ছে নড়াইল সদরের গোয়ালবাথান গ্রামের হবিবর শেখের পুত্র বিল্লাল শেখ (২২), একই গ্রামের টিপু মুন্সীর পুত্র নাদিম মুন্সী (২০) ও মাগুরা সদরের ধর্মদাহ গ্রামের কাওছার মোল্যার পুত্র জামিরুল ইসলাম (২৫) ওরফে জামির মোল্যা ।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ জানান, আটককৃতরা সবাই আন্তঃজেলা চোরাই দলের সক্রিয় সদস্য । তাদের বিরুদ্ধে নড়াইল,মাগুরাসহ বিভিন্ন জেলায় চুরিসহ একাধীক মামলা রয়েছে । তবে উদ্ধারকৃত অটোবাইক ও উক্ত চোরদের বিরুদ্ধে নড়াইর সদর থানায় এ সংক্রান্তে মামলা থাকায় আটককৃতদেরকে নড়াইল জেলা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে ।
মৃধা শাহীন শাইরাজ ,তালতলী, বরগুনা প্রতিনিধি : ২লক্ষ মোবাইল ম্যাসেসের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে তার নির্বাচনী আসন তালতলীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘোষনার দাবী জানানো হয়েছে। সোমবার বেলা ১১টায় একযোগে ডিজিটাল মানববন্ধন কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার প্রায় সব মোবাইল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘোষনার দাবী জানান। মোবাইল অনকরলেই শুধু একেরপর এক ম্যাসেস আসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘোষনার দাবী।
জানা গেছে, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আমতলী-তালতলী সংসদীয় আসনে নির্বাচন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি নির্বাচিত হয়েছিলেন। তখন তার প্রতিশ্রুতি অনুযায়ী ২০১২ সালের ৫ জানুয়ারী তালতলীতে উপজেলায় রুপান্তর করেন। উপজেলা ঘোষণার সাড়ে ৮ বছরেও প্রতিষ্ঠা হয়নি উপজেলার আড়াইলক্ষ মানুষের স্বাস্থ্য সেবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
তালতলী উপজেলাটি সাগড় পারের উপজেলা। অত্যান্ত দুর্গম এলাকা। প্রতিনিয়ত তারা স্বাস্থ্য সমস্যায় ভোগেন। অথচ উপজেলায় নেই কোন হাসপাতাল। নেই কোন এ্যাম্বুলেন্স। মুমুর্ষ অসহায় দরিদ্র রোগীদের আল্লাহর উপর কিংবা ওঝা কবিরাজের উপর ভরসা করা ছাড়া তাদের আর কোন উপায় থাকে না। একটু ভিত্তশালীরা পার্শ্ববর্তী আমতলী কিংবা অন্য কোথাও নিয়ে চিকিৎসা করান। আর গরীব হত দরিদ্ররা মরেন বাড়িতে বসে। এখানে পূর্নাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠা না হওয়ায় স্বাস্থ্য কর্তৃপক্ষ চিকিৎসক, ওষুধ সামগ্রী, এ্যাম্বুলেন্স কিছুই দিতে পারছে না। পারছেনা রোগীদের জন্য ইনডোর ব্যবস্থা চালু করতে। বছরের পর বছর তালতলী উপজেলা পূর্নাঙ্গ হাসপাতাল চালুর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে এবং স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি চালাচালি করলেও কোন কাজ হয়নি বলে জানান স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।
তালতলী উপজেলার সচেতন নাগরিক পরিষদের নেতা ইদ্রিসুর রহমান হৃদয় জানান, তালতলী উপজেলা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৃষ্টি একটি উপজেলা। তিনি মানবতার মা। তালতলীতে সকল প্রশাসনিক অফিস প্রতিষ্ঠা হলেও এখনও হাসপাতাল প্রতিষ্ঠা হয়নি। ফলে আড়াই লাখ মানুষ মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা থেকে বি ত হচ্ছে। আশা করি তিনি তালতলী বাসীর মুখের দিকে তাকিয়ে একটি পূর্নাঙ্গ হাসপাতাল ঘোষনার নির্দেশ দিবেন।
তালতলী উপজেলা আ’লীগ সভাপতি ও তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দার বলেন, দেশে মহামারি করোনায় মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এ মুহুর্তে তালতলীতে হাসপাতাল না থাকায় প্রায় আড়াই লাখ মানুষ স্বাস্থ্য সেবা সেবা থেকে বি ত। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ জানাবো তালতলীতে যেন পূর্নাঙ্গ হাপাতাল ঘোষনার নির্দেশ প্রদান করেন।
তালতলীতে নিয়োজিত চিকিৎসক ডা. মো. ফাইজুর রহমান জানান, উপজেলার বড়বগী ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রের বরাদ্ধ ঔষধ এবং আমতলী হাসপাতাল থেকে ধার করে যে সামান্য ওষুধ পাই তা দিয়ে উপজেলার আড়াই লাখ মানুষের চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি। এখানে রোগী ভর্তির কোন ব্যবস্থা এবং ইনডোর চালু নেই।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (তালতলীর অতিরিক্ত দায়িত্বে থাকা) ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, তালতলীতে পূর্নাঙ্গ হাসপাতাল ঘোষনা না করায় আমরা সেখানে লোকবল এবং ওষুধ সামগ্রী দিতে পারছি না। করোনার এই মুহুর্তে আমতলী হাসপাতালের নামে বরাদ্দ করা সামান্য ওষুধ তালতলীতে দিয়ে থাকি। এই দিয়ে চলছে এক উপজেলার চিকিৎসা সেবা।
বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান বলেন, তালতলী উপজেলায় পূর্নাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রলায়ে চিঠি দিয়েছি। আশা করি শিঘ্রই আমরা অনুমোদন পাবো। অনুমোদন পাওয়া গেলে লোকবল নিয়োগ হবে তখন তালতলীতে চিকিৎসা ব্যবস্থায় আর কোন সমস্যা থাকবে না।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সোমবার বাদ যোহর মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভেকেট সাইফুজ্জামান শিখরের মাতা ও সাবেক সংসদ সদস্য বিশিষ্ট পার্লামেন্টারিয়াল মরহুম আছাদুজ্জামানের সহধর্মিনী মনোয়ারা জামানের স্মরণে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন মোল্যার সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলীনুর মোল্যার সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ মেহেদী হাসান সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, সদর ইউনিয়নের সভাপতি বদিয়ার রহমান মÐল, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মোঃ জামিল হোসেন, মোঃ সোহরাব হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাইফুজ্জামান স্বপন,উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমূখ।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভানেত্রী মনোয়ারা জামান আওয়ামী লীগের দুর্দিনে মাগুরার রাজনীতিতে নেপথ্যে থেকে দলকে সংগঠিত ও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর স্বামী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম এ্যাডভোকেট আছাদুজ্জামান মাগুরা-২ আসনের ৫ বারের সংসদ সদস্য ছিলেন। তার বড় মেয়ে কামরুল লাইলা জলি গত পার্লামেন্টে মাগুরা-যশোর আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। তার তৃতীয় পুত্র এ্যাডভোকট সাইফুজ্জামান শিখর প্রধানমন্ত্রীর প্রাক্তন সহকারী একান্ত সচিব ও বর্তমান মাগুরা-১ আসনের এমপি।
মনোয়ারা জামান বার্ধক্যজনিত কারণে ২৮ জুন নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র ও দুই কন্যা রেখে গেছেন।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন মোড়ে সোমবার শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বিভিন্ন শ্রেণিপেশার মাস্কহীন মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শেখ মোঃ আবদুল্লাহ মিরন্নাহার বেগম, সাধারণ সম্পাদক মোঃ মুস্তাক আহাম্মেদ, মোঃ তসলিম মোল্যা, স্বজল কুমার ঘোষ, মোঃ জসীমউদ্দিন, মোছাঃ ছবিলা বেগম প্রমুখ।
এ সময় তারা উপজেলা সদরের ওয়াবদা মোড়ে, বটতলা মোড়, থানা মোড় ও কলেজ মোড়সহ বিভিন্ন জায়গায় মাস্কহীন সাধারণ মানুষের মাঝে ৫ শতাধিক মাস্ক বিতরণ করেন।
মোঃ নাহিদুল ইসলাম নাহিদ নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরে স্বাস্থবিধি অনুসরণ পূর্বক পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে পশুর হাট আয়োজনে করণীয় শীর্ষক মতবিনিময় সভা। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহরিয়াজ পিএএ, জেলা প্রশাসক, নাটোর।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, নাটোর-২ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা,পুলিশ সুপার, লিটন কুমার সাহা ,উপ-পরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, ডিডি, প্রাণি সম্প্রসারন অধিদপ্তর, সকল উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পশু ব্যবসায়ী, হাটের ইজারাদারগন ও সাংবাদিকবৃন্দ।
সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিহাব দেওয়ান নামের (২২) এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
রাতে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবো বাসষ্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ওই কলেজ শিক্ষার্থী জিরাবো পশ্চিমপাড়া এলাকার মৃত আন্নু দেওয়ানের ছেলে। তিনি আশুলিয়ার টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।
পুলিশ জানায়, রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন শিহাব। এ সময় বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের জিরাবো ডাক্তারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বাইপাইল থেকে ছেড়ে আসা আশুলিয়া ক্ল্যাসিক পরিবহন ও বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাকবলিত উভয় যানের সাথেই পর্যায়ক্রমে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে যান ওই শিক্ষার্থী। এ সময় মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় যাত্রীবাহী বাস চাপায় অটোরিকসায় থাকা তিন গার্মেন্টস শ্রমিক গুরুতর আহত হয়েছে। পরে তাদেরকে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল ও আফনান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল নূর তারেক জানান,স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও হেলপারকে পাওয়া যায়নি।
মোঃ নাহিদুল ইসলাম নাহিদ নাটোর জেলা প্রতিনিধিঃ”নাটোরে করোনা জয় করে কাজে ফিরলেন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডাক্তার তৈমুর আলম খন্দকার। রবিবার বিকেল তিনটার দিকে তাকে করোনা জয়ী হিসেবে সংবর্ধনা প্রদান করেন নাটোর শহরের বেসরকারি হাসপাতাল সততা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
তাকে ফুল দিয়ে বরণ করে নেন সততা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও নাটোর জেলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল রাজা। এ সময় উপস্থিত ছিলেন নাটোরের সাদা মনের মানুষ হিসেবে খ্যাত সাবেক আরএমও ডাক্তার আবুল কালাম আজাদ।
উল্লেখ্য ১৩ জুন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডাক্তার তৈমুর আলম খন্দকারের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এরপর তিনি নিজেকে আইসোলেশন এ রেখে চিকিৎসা নিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে পরপর দুইবার নমুনা পরীক্ষা করে তার ফলাফল নেগেটিভ আসে। গতকাল সিভিল সার্জন অফিস তাকে করোনা মুক্ত বলে সার্টিফিকেট প্রদান করেন।
সততা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আবদুল আউয়াল রাজা জানান, এখন থেকে তিনি আগের মত সততা ক্লিনিকে নিয়মিত রোগী দেখবেন।
মোঃ নাহিদুল ইসলাম নাহিদ নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার, বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর নামক স্থানে। মোঃ চান্দু (৬০) পিতা মৃত দেলজার রহমান।
ধানের বস্তার মধ্যে১৪পিচ ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে, পুলিশের জিজ্ঞাসাবাদের জবাবে আসামি চান্দু বলেন মোঃ নাজিরুল ইসলাম (৫০)পিতা দুলাল ঘোষ এর বাড়িতে নিয়ে জাচ্ছিলেন।
লালপুর থানার ওসি মোঃ সেলিম রেজা জানান লালপুর থানার এসআই মোঃ ফজলুর ও খাইরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে বিকেল ৫ টার সময় ফেনসিডিলসহ চান্দু কে আটক করেন, পলাতক নাজিরুল সহ উভয়ের বিরুদ্ধে মাদকের মামলা দায়ের হয়েছে।
এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি ঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়মের প্রতিবাদ ও নিউজ প্রকাশ করায় মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল আলম চৌধুরীকে কুপিয়ে জখম করেছে শাহজাহান বাহিনীর লোকজন।
এ সময় তাকে বাঁচাতে এসে ইউপি চেয়ারম্যান শাহজাহান বাহিনীর লোকজনের হামলায় গুরত্বর আহত হয় তার বাবা অবঃ প্রাপ্ত সৈনিক মুক্তিযোদ্ধা আবদুল মতিন চৌধূরী ও মা ফরিদা বেগম।
এ ঘটনায় অভিযুক্ত উপজেলার দারোরা ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান বিএসসি কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় জড়িত ৭জনকে আসামী করে শরিফের বাবা অবঃ প্রাপ্ত সৈনিক মুক্তিযোদ্ধা আবদুল মতিন চৌধূরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
আহত শরিফুল আলম চৌধুরী সমকাল পত্রিকার মুরাদনগর উপজেলা সংবাদদাতা ও উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের আবদুল মতিন চৌধূরীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ইউপি চেয়ারম্যান শাহজাহানের লোকজন সাংবাদিক শরিফুল ইসলামের বাড়িতে ঢুকে কিছু বুঝে ওঠার আগেই জোরপূর্বক টেনে হিছড়ে তাকে ঘর থেকে বের করে বাড়ির ওঠানে আনেন। প্রথমে দা দিয়ে কুপিয়ে তাকে জখম করেন পরে হাতুরী ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে তার দুই হাত পা ভেঙ্গে দেয়।
এসময় দা দিয়ে তার মাথায় আঘাত করলে সে গুরুত্বর আহত হয়। তাকে বাঁচাতে এগিয়ে গেলে রামদা দিয়ে তার বাবার ডান হাতে কুপ দেন এবং রডের আঘাতে তার মায়ের বাম হাত ভেঙ্গে দেয়। তখন তাদের শোর চিৎকারেও চেয়ারম্যানের লোকজনের ভয়ে কেউ এগিয়ে আসার সাহস পায়নি।
পরে তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক দ্রুত কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। তার বাবা ও মা দু’জনেই মুরাদনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উক্ত ঘটনায় জড়িত ইউপি চেয়ারম্যান শাহাজাহনকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিক শরিফকে এ্যাম্বুলেন্স ভাড়া করে হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় তার বাবা আবদুল মতিন চৌধুরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ হাটে ৫ জুলাই রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথ, ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ১০০০ মিটার মাছ ধরা নিসিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে।
এ অবৈধ কারেন্ট জাল বিক্রেতারা টের পেয়ে তাতক্ষণিক পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জালগুলো উপজেলা পরিষদে এনে জ্বালিয়ে দেয়া হয়।
সরকারি আইন লংঘন করে কিছু অসাধু ব্যক্তি এসব জ্বাল ব্যবহার করে উপজেলার বিভিন্ন নদীনালা, খাল- বিল ও জলাশয়ে জাটকা, ডিমওয়ালা, পোনামাছ ধরে বিক্রি করছে। এতে এসব মাছসহ অন্যান্য জলজ প্রাণীর অকাল মৃত্যুতে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে বলে ইউএনও জানান।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ,উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আফরিদা। এ সময় মৎস কর্মকর্তা রাকিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, সহকারি মৎস কর্মকর্তা আব্দুল জলিলসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে মৎস কর্মকর্তা বলেন, নিসিদ্ধ মাছ ধরার কারেন্ট জাল জব্দ অভিযান অব্যাহত থাকবে।