28 C
Dhaka, BD
বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজে শিক্ষার মানয়োন্নায়নে ডিজিটাল স্টুডিও উদ্বোধন

এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের ছাত্র-ছাত্রীদের শিক্ষা ব্যবস্থা উন্নায়নে শনিবার দুপুরে জুুম ওয়েবনার অনুুষ্ঠানের মাধ্যমে ওই কলেজ এ ডিজিটাল স্টুডিও উদ্বোধন করা হয়।

ওই ডিজিটাল স্টুডিও উদ্বোধন করেন কুমিল্লা-৬ নির্বাচনী সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দীন বাহার।

তিনি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বলেন- ডিজিটাল বাংলাদেশের স্বপ্নাদ্রস্টা মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা’র ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের এই মহৎ উদ্যোগকে সাড়া দিয়ে কুমিল্লার ঐতিহ্য ভিক্টোরিয়া কলেজের প্রতি আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।

শিক্ষামন্ত্রনালয়ের তাগিদে কলেজের অধ্যক্ষ ড.মোঃ রুহুল আমীন ভূইয়া ও উপাধক্ষ্য ড.মোঃ আবু জাফর খান’র নিজস্ব উদ্যোগে
করোনায় শিক্ষার্থীদে লিখা-পড়া ক্ষতিগ্রস্ত কাটিয়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশ ব্যাপির শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ভিত্তিক ক্লাসের কার্যক্রম চলছে।

তারই ধারাবাহিকতা ওই ডিজিটাল স্টুডিও উদ্বোধনের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ ড.রুহুল আমীন ভূইয়ার সভাপতিত ওই জুুম ওয়েবনার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন বিভাগিয় প্রধান উপাধক্ষ্য ড.মোঃ আবু জাফর খান, শিক্ষা পরিষদ ভারপ্রাপ্ত সম্পাদক, মোঃ শাহজাহান, ডিজিটাল স্টুডিও স্থাপন কমিটির আহবায়ক ড. রাজুু আহমেদ, কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহবায়ক, আব্দুল আজিজ শিহানুর, ভিক্টোরিয়া কলেজে’র ছাত্রলীগের আহবায়ক কাজী সাইব প্রমুখ।

রাণীশংকৈলে নতুন করে ১ নারী ও ১ পুরুষ করোনায় শনাক্ত

হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৪ জুলাই রবিবার নতুন করে ১ নারী ও ১ পুরুষ করোনায় শনাক্ত হয়েছে। তারা হলেন পৌর শহরের চাঁদনী এলাকার বিজয় মাস্টারের স্ত্রী ছায়া রাণী পাল (৫৪) ও লেহেম্বা গ্রামের নরেন্দ্রনাথের ছেলে অবেন্দ্রনাথ (৪৮ )। তাদেরকে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লক্সের তত্ববধানে নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী রাত ৯ টায় এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত: এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৮ জন এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪ জন এবং মৃত্যু- ১ জন।

হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৪ জুলাই রবিবার নতুন করে ১ নারী ও ১ পুরুষ করোনায় শনাক্ত হয়েছে। তারা হলেন পৌর শহরের চাঁদনী এলাকার বিজয় মাস্টারের স্ত্রী ছায়া রাণী পাল (৫৪) ও লেহেম্বা গ্রামের নরেন্দ্রনাথের ছেলে অবেন্দ্রনাথ (৪৮ )। তাদেরকে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লক্সের তত্ববধানে নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী রাত ৯ টায় এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত: এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৮ জন এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪ জন এবং মৃত্যু- ১ জন।

কাঁঠালিয়ায় নিখোঁজ ব্যক্তিকে মৃত দেখিয়ে স্ত্রী সন্তানের ওয়ারিশ দাবি করে আদালতে মামলা

সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলার আলতাফ হোসেন (৬০) নামে এক নিখোঁজ ব্যক্তিকে মৃত দেখিয়ে আদালতে সম্পত্তির ওয়ারিশ দাবি করে বন্টনের মোকদ্দমা দায়ের করার অভিযোগ উঠেছে স্ত্রী-সন্তানের বিরুদ্ধে।

উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামে এ ঘটনায় প্রায় ৯২ জন অসহায় মানুষ তাঁদের জমি নিয়ে মা-ছেলের দ্বারা অহেতুক হয়রানির শিকার হচ্ছেন।

কাঁঠালিয়া সহকারি জজ আদালতে ২০১১ সালের মার্চ মাসে নিখোঁজ আলতাফ হোসেনের স্ত্রী সুফিয়া বেগম (৫০) ও ছেলে শহিদুল হোসেন রিপন (৩০) প্রায় ৪ একর সম্পতির আট আনা অংশের ওয়ারিশ দাবি করে তালগাছিয়া গ্রামের আবদুস সত্তার গংদের বিবাদী করে একটি বন্টনের মোকদ্দমা দায়ের করেন। এতে ৯২জন সাধারণ মানুষকে বিবাদী করা হয়।

আলতাফকে মৃত দেখিয়ে মা-ছেলে ওয়ারিশ দাবি করে মিথ্যা বন্টনের মোকদ্দমা দায়ের করেছেন। মিথ্যা আশ্রয় নেয়ার অপরাধে মা-ছেলেকে ফৌজদারি আইনের আওতায় এনে বিচারের দাবি করেছেন ভুক্তভোগী জমির মালিকেরা।

মামলার নথি ও এলাকাবাসি সূত্রে জানা যায় , কাঁঠালিয়া উপজেলার তালগাছিয়া মৌজায় রেভেনিউ সার্ভে নং-৩২৩১ , জেল এল নং-৩৫ , সিএস খেবট নং-৬৫ এবং ৩৭৮ নং খতিয়ানের সাবেক দাগ ১৮৮১, ২০৭২, ১১৩২, ১৪১১, ১৪২৮, ১৪২৯, ১৪৩২, ১৪৪৭, দাগে ৪.০৪ একর সম্পত্তি নিয়ে ২০১১ সালের ৩ মার্চ মোকাদ্দমাটি দায়ের করেন সুফিয়া বেগম ও তাঁর ছেলে শহিদুল হোসেন রিপন। আলতাফ হোসেন দীর্ঘ দিন হাজতবাস ও নিরুদ্দেশ থাকার পরে ২০১১ সালে গ্রামের বাড়িতে ফিরে আসেন। এরপর তিনি একমাস বাড়িতে অবস্থান করেন। একদিন তাঁর ছেলে রিপন বাবা আলতাফ হোসেনকে মারধর করে বাড়িতে শিকল দিয়ে বেধে রাখে। এর পরের দিন মা ছেলে প্রচার করতে থাকেন আলতাফ হোসেন শিকল ছিড়ে রিপনের স্ত্রীর সোনা গহনা চুরি করে বাড়ি থেকে পালিয়েছে।

এলাকাবসির অভিযোগ, আলতাফ হোসেনের সম্পত্তি হাতিয়ে নিতেই মা-ছেলে তাঁকে মৃত ব্যক্তি দেখিয়ে আদালতে ভুয়া ওয়ারিশ সেজে মিথ্যা বন্টনের মামলা করে মানুষকে হয়রানি করছেন।

এ বিষয়ে মধ্য তালগাছিয়া গ্রামের নাসির হাওলাদার (৪৫) বলেন , আলতাফ দীর্ঘ দিন কারাভোগ করে বাড়িতে আসেন। একদিন বড় ছেলে রিপন তাঁকে বাড়ির সামনের ব্রীজের ওপর থেকে মারধর করে বাড়িতে এনে শিকল দিয়ে বেঁধে রাখে। পরের দিন সকালে আলতফের স্ত্রী প্রচার করতে থাকেন , আলতাফ তাঁর ছেলে বউয়ের সোনা গহনা চুরি করে শিকল ছিড়ে পালিয়ে গেছে।

তিনি আরও বলেন , তবে সে ভালো মানুষ ছিল। তাঁর মাথায় কোন সমস্যা নাই।

একই গ্রামের আবদুল মোতালেব (৬৯) বলেন , আলতাফ এক রাইতের মধ্যে কি অইয়া গেছে হেইয়াই কইতে পারিনা।

সোনারবাংলা গ্রামের আবদুল মোতালেব (৭৫) বলেন , আলতাফ বাড়িতে আসার পরে আমি তাঁকে প্রশ্ন করি তুই নাকি মারা গেছ? সে আমার কথা শুনে হাসতে থাকে। সে নিরুদ্দেশ হবার দিন সকালে তাঁর ছেলে রিপন আমার বাড়িতে এসে জানায় আব্বায় আমার স্ত্রীর সোনা গহনা নিয়ে পালিয়ে গেছে। আলতাফ হোসেনের স্ত্রী সুফিয়া বেগম বলেন , ৩০ বছর সে বাড়ি ছেড়ে কোথায় গিয়েছিল তা আমি জানিনা । এরপরে সে ২০১১ সালে বাড়িতে এসে ৮ দিন ছিল। সব মামলায় আমার বিবাদীরা আমার স্বামীকে মৃত দেখাইছে। তিনিটি সিভিল মামলায় পর্যন্ত তাঁকে মৃত দেখানো হয়েছে। সরকারি কেসেই যদি মৃত্যু দেখায় তবে আমি কি করবো। সে কোথায় আছে আমি তা জানিনা।

এ বিষয়ে শৌলজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদ হোসেন রিপন বলেন , অমি আলতাফ হোসেনের কোন মৃত্যুর সনদ দেইনি। তবে মামলায় নিরুদ্দেশ ব্যক্তিকে মৃত দেখানো ঠিক হয়নি।

ধামরাইয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন।

মোঃ সম্রাট আলাউদ্দিন , ধামরাই (ঢাকা)প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রামণরোধে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন রকম উদ্যোগ নিয়ে প্রচারণা চালাচ্ছেন ধামরাই কলেজ শাখার সাবেক ভিপি ও ধামরাই পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ধামরাই উপজেলা যুবলীগ সভাপতি ও ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন। এই দুর্যোগপুর্ণ সময়ে ধামরাই বাসীকে করোনা বিষয়ে সচেতন করতে ও কর্মহীনদের ঘরে থাকা পরিবার গুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত কাজ করে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন মোহাদ্দেছ হোসেন ।

মানুষের নিরাপত্তার জন্য নিজ অর্থে কয়েক হাজার মাস্ক বিতরণ করেন। উপজেলায় জনসমাগম কে নিরোতসাহিত করতে নিরলস ভাবে প্রতিদিন গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে চলেছেন । উপজেলার কর্মহীন ঘরে থাকা মানুষদের মধ্যে কেউ যেন অনাহারে না থাকে সে জন্য সকলের খোজ খবর রাখাসহ উনার সাধ্যমতে সাহায্য নিজে উপস্থিত থেকে পৌছে দিচ্ছেন। সরকারী সহায়তার আওতায় ক্ষতিগ্রস্থ সবাইকে আনতে না পারায় তিনি ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার বিভিন্ন পরিবারের জন্য খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন।

নিজের জীবনে ঝুকি নিয়ে জনসার্থে প্রতিদিন সকাল হতে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে বেড়াচ্ছেন। জনহিতকরন কর্মকান্ডে এলাকায় ব্যপক প্রশংসা কুড়িয়েছেন ধামরাই উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় মানুষ বলতে শুরু করেছেন প্রতিটি জনপ্রতিনিধি যদি চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেনের মতো হতেন তবে বাংলাদেশ সোনার বাংলায় পরিনত হতো।
হতদরিদ্র ও দুস্থ পরিবারের লোকজনের হাতে তুলে দিচ্ছেন খাদ্য সমাগ্রী,মাস্ক সাবান হ্যান্ড স্যানিটাইজার। প্রচার করছেন, করোনা ভাইরাস থেকে বাঁচার উপায়।

চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন বলেন, ছাত্র অবস্থা থেকেই জনগণের সঙ্গে সম্পৃক্ত আছি। জনসাধারণের প্রতিটি দুর্যোগে পাশে থাকার চেষ্টা করেছি। এখন জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। করোনা কালিন শুরু থেকেই মানুষদের মাঝে সচেতনতা করছি। তিনি আরো বলেন, আমি এপর্যন্ত উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে ঘুরে ৫০০০০ মাস্ক, ২০০০০ চারা গাছ বিতরণ করেছি। বিতরণ করেছি খাদ্য সামগ্রী ও হ্যান্ড স্যানিটাইজার, সাবান। এই সমস্ত বিতরণ এখনো চলমান রয়েছে এবং করোনা কালিন সময় যতদিন থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই সমস্ত সচেতনতা ও বিতরণ কাজ চলমান থাকবে।

মাগুরা সদর উপজেলার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের ২৭০ জন শিক্ষক কর্মচারীকে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : প্রধানমন্ত্রী কর্তৃক নন এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুকুলে বরাদ্দকৃত উপহারের চেক বিতরণ শনিবার দুপুরে মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭০ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে মোট ১১ লাখ ৭০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক-কর্মচারীদের হাতে এ চেক তুলে দেন। জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সদর উপজেলা শিক্ষা অফিসার মালা রাণী বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, মাগুরা সদর উপজেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৮জন শিক্ষকের প্রত্যোককে ৫ হাজার টাকা হারে মোট ৯ লাখ ৯০ হাজার টাকা এবং ৭২ জন কর্মচারীর প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা হারে মোট ১ লাখ ৮০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

সাভারে এক নারীকে ধর্ষণের অভিযোগে সাজ্জাদ হোসেন সজল নামের এক মুদি দোকানদার আটক ।

বিপ্লব ,সাভার ঃ সাভারে এক নারীকে ধর্ষণের অভিযোগে ,সাজ্জাদ হোসেন সজল নামের (২১) এক মুদি দোকানদারকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে সাভারের ব্যাংকলোনী এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আটক ধর্ষণকারী ওই এলাকার বাদশা মিয়ার ছেলে।

পুলিশ জানায় গত কয়েকমাস ধরে ব্যাংকলোনী এলাকায় ওই নারীকে বিয়ের প্রভোলন দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন ওই নারীর প্রতিবেশী মুদি দোকানদার সাজ্জাদ হোসেন সজল। পরে ওই নারী অন্তঃসত্ত¦া হয়ে পড়লে সাজ্জাদ হোসেন সজলকে বিয়ের জন্য চাপ দিলে সে ওই নারীকে মারধর করে বিষয়টি কাউকে জানালে তাকে হত্যা করে গুম করার হুমকি দেন। সেই সাথে ওই নারীর মাথার চুল কেটে দিয়ে দিয়ে তাকে মধ্য যুগীয় কায়দায়ও নির্যাতন করে।

পরে ওই নারী গতকাল রাতে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে ওই মুদি দোকানদারকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পরে সকালে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
এদিকে ধর্ষণের শিকার ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

আটক ধর্ষণকারীকে দুপুরে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার এস আই অপূর্ব দাস।
অন্যদিকে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় অজ্ঞাত এক গাড়ি চাপায় অজ্ঞাত (৩০) এক যুবক নিহত হয়েছে।

“নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার”

মোঃ নাহিদুল ইসলাম নাহিদ নাটোর জেলা প্রতিনিধি ঃ নাটোরের লালপুর মমিনপুর ঝাপড়া বটগাছ তলা নিচে পদ্মা নদী থেকে অজ্ঞাত অর্ধগলিত মহিলার(২৫) একটি লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (০৩জুলাই) রাত্র ৯টার দিকে লালপুর ইউনিয়নের মমিনপুর ঝাপড়া বটতলা এলাকা থেকে অজ্ঞাত এক মহিলার লাশটি উদ্ধার করা হয়।

লালপুর থানার ওসি সেলিম রেজা সত্যতা নিশ্চিত করেছেন,শুক্রবাব রাত্র ৮টার দিকে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানালে লালপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে, থানায় নিয়ে আসে।

শার্শা উপজেলা করোনায় মোট আক্রান্ত ৬৮ : মৃত্যু-২

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল ও শার্শায় শুক্রবার একজন সাংবাদিকসহ ছয় জনের দেহে কোভিড-১৯ সনাক্ত হয়েছে। শুক্রবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা থেকে বেনাপোল-শার্শায় ছয় জনের আক্রান্তের রিপোট এসেছে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে।

এ নিয়ে (৩ জুলাই পর্যন্ত) বেনাপোল-শার্শায় মোট আক্রান্তের সংখ্যা ৬৮ জন। মৃত্যু হয়েছে দুই জনের। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১৭ জন। বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছে ৪৯ জন। মারা যাওয়া দুই জনের বাড়ি বেনাপোলে। আক্রান্তের মধ্যে থানা ও ইমিগ্রেশনের পুলিশ, সাংবাদিক, স্বাস্থ্য কর্মী, মা-ছেলে, স্বামী-স্ত্রী, ১৭ দিন বয়সের শিশু, স্কুল ছাত্র বৃদ্ধসহ যুবকরাও রয়েছেন।

শুক্রবার আক্রান্তের মধ্যে রয়েছে বেনাপোলের নামাজগ্রামের একজন আওয়ামীলীগ নেতা ও সাংবাদিক (৪২), ওই গ্রামের আরও একজন (৬৯), তালশাড়ি এলাকায় ভাড়া থাকা একজন ব্যাংক কর্মকর্তা (৩৬), দিঘীরপাড় এলাকার একজন (৪১), শার্শার বসতপুর এলাকার একজন (৫৫) ও শ্যামলাগাছি পাওয়ার হাউজ এলাকার একজন (২০)। করোনা আক্রান্তরা স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। কেউ কেউ হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তদের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন থেকে বলা হচ্ছে, বেনাপোল ও শার্শায় প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। অবস্থা অনেক খারাপের দিকে যাচ্ছে। তারপরও মানুষের মনে একটুও ভয় নেই। গাদাগাদি করে ইজিবাইক, জেএস, নসিমন করিমন, মোটর সাইকেলে চলছে সাধারন মানুষ। অধিকাংশ লোকের মুখে নেই কোন মাস্ক। সমাজিক দূরত্ব মানার নেই কোন আলামত। বড় বড় বাজারসহ গ্রামাঞ্চলের হাট বাজার দোকানপাট ইচ্ছামত খুলে রাখা হচ্ছে। অভিযান চালালে দোকানপাট বন্ধ রাখছে। ফিরে আসার সাথে সাথে আবার খুলছে। একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের জরিমানা করেও জনসমাগম ঠেকানো যাচ্ছে না।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, প্রতিদিনই নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো হচ্ছে। প্রতিদিনই ৫ থেকে ৮ জনের পজেটিভ রিপোর্ট আসছে। এখন প্রতিটি মানুষের উচিৎ ঘরে থাকা। এ জন্য তিনি শার্শার সচেতন জনগনকে আরও সতর্কতা অবলম্বন করে চলাচল করতে বলেন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য পরামর্শ দেন। তিনি আরো জানান, আক্রান্তদের বাড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়েছে।

দেবীদ্বারে( ইউএনও) ও মাধ্যমিক শিক্ষা অফিসার উদ্যোগে ক্যাবল টিভিতে ৬ষ্ঠ-১০ম শ্রেনীর নিয়মিত পাঠদান শুরু হতে যাচ্ছে

এ আর আহমেদ হোসাইন,(দেবীদ্বার-কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা দেবীদ্বারে ক্যাবল টিভির চ্যানেলে’র মাধ্যমে শুরু হচ্ছে ৬ষ্ঠ-১০ম শ্রেনীর বিষয় ভিত্তিক পাঠদান ব্যবস্থা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান কে প্রধান উপদেষ্টা করে মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মোহাম্মদ আলী জিন্নাহ’র উদ্যোগে শনিবার সকাল ৮ ঘটিকা থেকে শুরু হয়ে প্রতিদিন দুপুর ১২ টা পর্যন্ত নিদিষ্ট সময়ে যথারিতি ভাবে রাসেল ডিক্সমিডিয়ার মাধ্যমে ওই অনলাইন ক্লাস কার্যক্রম চলবে।

গত ৩০-০৬ -২০২০ইং তারিখ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মোহাম্মদ আলী জিন্নাহ’র সন্ঝালনায় বাকসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানকে আহবায়ক করে “দেবীদ্বার অনলাইন স্কুল বাস্তবায়ন কমিটি ২০২০ ” গঠন করা হয়।

ওই কমিটির প্রধান পৃষ্ঠপোষক কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচিত (এমপি) রাজী মোহাম্মদ ফখরুল ও পৃষ্ঠপোষক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ জয়নুল আবেদীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন- বর্তমান সময়ে করোনায় শিক্ষার্থীদের লেখা-পড়ার অমনোযোগী কাটিয়ে তুলতে পুরো উপজেলার ৮০ টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের শিক্ষা ব্যবস্থায় উন্নয়নের জন্য ওই ব্যাবস্থায় গ্রহন করা হয়।

বেনাপোল সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক গুলিবিদ্ধ বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ

মোঃ রামেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বাহাদুরপুর সীমান্ত থেকে রিয়াজুল ইসলাম রিয়া মোড়ল (২৪) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ। নিহত রিয়া মোড়ল বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের আব্দুর জব্বার কাটুর ছেলে। তার গলায় গুলির চিহ্ন রয়েছে। ভারতের বাঁশ ঘাটা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে বিজিবি’র সুবেদার সরোয়ার হোসেন।

ধান্যখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার সরোয়ার হোসেন জানান, শুক্রবার সকালে এলাকার মানুষের মাধ্যমে জানতে পারি সীমান্তে ২৬ এস মেইন পিলার হতে ৩-টি এর কাছে কাটা তারের বেড়ার কাছে একটি লাশ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে সিও স্যারকে জানানোর পর ঘটনাস্থল থেকে বেনাপোল পোর্ট থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, বিজিবি ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পাশে ৫-৬ কেজি গাঁজার প্যাকেট পাওয়া যায় বলে তিনি জানান।

সর্বশেষ আপডেট...